PainCure Banani - Advance Pain Treatment Center

Call Directions Website Contact the practice

PainCure  Banani - Advance Pain Treatment Center At Pain Cure, we use advanced technology for effective and non-surgical pain management. Pain Cure - Live Without Limits.

From back, neck, knee pain to stroke rehabilitation, we provide precise diagnosis, targeted treatment, and lasting recovery.

24/08/2026

আমি মোঃ কাইয়ুম সৌদি প্রবাসী আমি দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছিলাম সিঁড়ি দিয়ে ওটার নামা করতে বা নামাজ পড়তে কষ্ট হতো তারপর আমি এখানে এসে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ৮০% সুস্থ আছি
অ্যাপয়েন্টমেন্ট নিতে কল দিন: 01334-913588

24/08/2026

আপনি কি জানেন, আপনার ঘাড় ব্যথার কারণ কী?

ঘাড় ব্যথা হলেই অনেকে শুধু ব্যথার জায়গায় চিকিৎসা শুরু করেন। কিন্তু ঘাড়ের ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে।

দীর্ঘসময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার

ভুল posture বা ঘাড়ের অবস্থান

ঘাড় ও কাঁধের পেশিতে অতিরিক্ত টান

ঘাড়ের পেশির দুর্বলতা বা muscle imbalance

Cervical spine-এর জয়েন্ট বা ডিস্কের সমস্যা

নার্ভে চাপ বা irritation

মানসিক চাপ ও ঘুমের সমস্যাও কিছু ক্ষেত্রে ঘাড়ের ব্যথা বাড়াতে পারে।

তাই শুধু কোথায় ব্যথা হচ্ছে সেটি নয়, ঘাড়ের movement, muscle strength, posture এবং nerve function—সবকিছু assessment করা গুরুত্বপূর্ণ।

কারণ সঠিক কারণ জানা গেলে চিকিৎসা ও exercise-ও আরও নির্দিষ্টভাবে দেওয়া যায়।

আপনার ঘাড়ের ব্যথা কতদিন ধরে? ব্যথার সঙ্গে কি হাতে ঝিনঝিনি বা অবশভাবও আছে? কমেন্টে জানান।

ডা. নাফিসা সুলতানা
বি.এস.সি ইন ফিজিওথেরাপি
সি আর পি - সাভার, ঢাকা।
ফিজিওথেরাপিষ্ট
পেইন কিউর, বনানী শাখা।

#ঘাড়ব্যথা

24/08/2026

আমাদের নতুন সংযোজন ডাবল হ্যান্ডেল PMST।

কোমর ব্যথায় যারা ভুগছেন তারা এই চিকিৎসাটি গ্রহণ করতে পারেন।

সিরিয়াল: 01334913581

✅ আপনার "সায়াটিকা" কি সত্যিই কোমর থেকেই আসছে?অনেক সময় এটা পিরিফর্মিস নামের মাংসপেশির সমস্যা। তাতেও একই রকম ব্যথা হয়। ...
23/08/2026

✅ আপনার "সায়াটিকা" কি সত্যিই কোমর থেকেই আসছে?

অনেক সময় এটা পিরিফর্মিস নামের মাংসপেশির সমস্যা। তাতেও একই রকম ব্যথা হয়। নিতম্বের গভীরে ব্যথা শুরু হয়ে পেছনের উরু ধরে পা পর্যন্ত চলে যায়।

কখনো জ্বালাভাব, পিনপিন করা বা অবশভাব থাকতে পারে। বেশিক্ষণ বসলে বাড়ে। কিন্তু নিজে নিজে সায়াটিকা ধরে নেওয়া ঠিক নয়।

কারণ এক রকম ব্যথা আসতে পারে—

কোমরের ডিস্কের সমস্যা থেকে
নার্ভে চাপ লাগলে
উরুর পেছনের মাংসপেশিতে সমস্যায়
হিপ জয়েন্টের সমস্যায়
আরো অনেক কারণে

তাই শুধু "কী করব" ভাবার আগে জানতে হবে—"আমার ব্যথার কারণ আসলে কী?" কারণ ভুল জায়গায় ব্যায়াম করলে উপকার নাই, খারাপই হতে পারে।

প্রথম পদক্ষেপ—সঠিক পরীক্ষা করে জানুন। বাকিটা সহজ।

কমেন্টে লিখুন—আপনার সায়াটিকা কত দিনের?

ডা. তরিকুল ইসলাম, পিটি
পেলভিক হেলথ এন্ড মাস্কুলোস্কেলেটাল ফিজিও
বিপিটি- পংগু হাসপাতাল, ঢাকা

Pain Cure, বনানী শাখা | 01334913589, +8801344118257

এক পায়ে দাঁড়ালে কোমর ও নিতম্বের কাছে ব্যথা হয়?প্যান্ট পরতে গিয়ে এক পায়ে দাঁড়ানো, সিঁড়ি ভাঙা, গাড়ি থেকে নামা বা চেয়ার থেক...
23/08/2026

এক পায়ে দাঁড়ালে কোমর ও নিতম্বের কাছে ব্যথা হয়?

প্যান্ট পরতে গিয়ে এক পায়ে দাঁড়ানো, সিঁড়ি ভাঙা, গাড়ি থেকে নামা বা চেয়ার থেকে ওঠার সময় কোমরের এক পাশে বা নিতম্বের ওপরের দিকে গভীর ব্যথা অনুভব করছেন?

এর একটি সম্ভাব্য কারণ হতে পারে SI Joint-এর সমস্যা।

SI Joint হলো মেরুদণ্ডের নিচের অংশের Sacrum এবং পেলভিসের Ilium-এর মাঝের জয়েন্ট। দাঁড়ানো ও হাঁটার সময় শরীরের ওজন ও চাপ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনেকক্ষণ একইভাবে বসে বা দাঁড়িয়ে থাকা

বারবার এক পায়ে শরীরের ওজন নেওয়া

সিঁড়ি, উঁচু-নিচু জায়গায় হাঁটা বা বেশি দৌড়ানো

গর্ভাবস্থা বা সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন

পড়ে যাওয়া বা পেলভিসে আগের কোনো আঘাত

এসব কারণে এই যায়গায় সমস্যা হতে পারে।

সাধারণ লক্ষণ হতে পারে নিতম্বের ওপরের দিকে গভীর ব্যথা, সিঁড়ি ওঠার সময় ব্যথা, বিছানায় পাশ পরিবর্তনের সময় অস্বস্তি, এক পায়ে দাঁড়ালে ব্যথা এবং বসা থেকে দাঁড়ানোর সময় সমস্যা।

তবে এসব লক্ষণ থাকলেই যে SI Joint-এর সমস্যা হয়েছে, তা নিশ্চিত নয়। কোমরের মেরুদণ্ড, হিপ, নার্ভ বা পেশির সমস্যাতেও একই ধরনের ব্যথা হতে পারে।

তাই সঠিক কারণ জানতে প্রয়োজন সঠিক assessment।

আপনার কি এক পায়ে দাঁড়ালে কোমর বা নিতম্বের এক পাশে ব্যথা বাড়ে?

মো. তরিকুল ইসলাম, পিটি
সিনিয়র ফিজিও
পেইন কিউর, বনানী শাখা

আপনার কাঁধ কি দিন দিন শক্ত ও ব্যথাযুক্ত হয়ে যাচ্ছে?কাঁধের ব্যথা ও শক্তভাব ধীরে ধীরে বাড়ছে। হাত ওপরে তোলা, পিঠের দিকে নেও...
23/08/2026

আপনার কাঁধ কি দিন দিন শক্ত ও ব্যথাযুক্ত হয়ে যাচ্ছে?

কাঁধের ব্যথা ও শক্তভাব ধীরে ধীরে বাড়ছে। হাত ওপরে তোলা, পিঠের দিকে নেওয়া, এমনকি ওই পাশে শুয়েও থাকা কঠিন হয়ে যাচ্ছে। রাতে ব্যথার কারণে ঘুমও নষ্ট হচ্ছে।

এগুলো Frozen Shoulder বা Adhesive Capsulitis-এর লক্ষণ হতে পারে।

Frozen Shoulder হলে কাঁধের জয়েন্টের চারপাশের আবরণ শক্ত ও টাইট হয়ে যায়। ফলে কাঁধের নড়াচড়া ধীরে ধীরে কমে যায়।

সাধারণ লক্ষণ হলো রাতে ব্যথা বেশি হওয়া, কাঁধ শক্ত হয়ে যাওয়া এবং হাত ওপরে বা পিঠের দিকে নিতে কষ্ট হওয়া।

তবে এসব লক্ষণ থাকলেই Frozen Shoulder নিশ্চিত নয়। Rotator Cuff সমস্যা, Arthritis বা ঘাড়ের নার্ভের সমস্যাতেও এমন হতে পারে।

তাই সঠিক কারণ জানতে assessment গুরুত্বপূর্ণ।

আপনার কাঁধের ব্যথা কি রাতে বেশি হয়?

মো. তরিকুল ইসলাম, পিটি
সিনিয়র ফিজিও
পেইন কিউর, বনানী শাখা

সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলতেই গোড়ালিতে ব্যথা কেন হয়ঘুম থেকে উঠে পা মাটিতে রাখলেন, আর সঙ্গে সঙ্গে গোড়ালিতে ব্যথা শুর...
23/08/2026

সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলতেই গোড়ালিতে ব্যথা কেন হয়

ঘুম থেকে উঠে পা মাটিতে রাখলেন, আর সঙ্গে সঙ্গে গোড়ালিতে ব্যথা শুরু হলো।

এর একটি সাধারণ কারণ হতে পারে পায়ের নিচে থাকা Plantar Fascia নামের শক্ত টিস্যু। এটি পায়ের আর্চকে সাপোর্ট দিতে সাহায্য করে।

ঘুমের সময় পা বিশ্রামে থাকে। এরপর হঠাৎ দাঁড়ালে শরীরের পুরো ওজন পায়ের ওপর পড়ে। তখন গোড়ালি ও Plantar Fascia-তে চাপ পড়ে ব্যথা হতে পারে।

তবে সকালে প্রথম পা ফেললেই গোড়ালিতে ব্যথা হওয়া মানেই Plantar Fasciitis নয়।

পায়ের পেশি, টেন্ডন, জয়েন্ট বা অন্য কারণেও গোড়ালিতে ব্যথা হতে পারে।

তাই ব্যথা কোথায়, কখন বেশি হয় এবং কোন কাজে বাড়ে সেটা জানা গুরুত্বপূর্ণ।

আপনারও কি সকালে প্রথম পা ফেললেই গোড়ালিতে বেশি ব্যথা হয়?

মো. তরিকুল ইসলাম, পিটি
সিনিয়র ফিজিও
পেইন কিউর বনানী শাখা

কুঁচকিতে ব্যথা? আসল কারণ হয়তো অন্য জায়গায়!কুঁচকির ব্যথা সবসময় কুঁচকির পেশি থেকেই হয় না। Obturator Nerve, Hip Adductor Mu...
23/08/2026

কুঁচকিতে ব্যথা? আসল কারণ হয়তো অন্য জায়গায়!

কুঁচকির ব্যথা সবসময় কুঁচকির পেশি থেকেই হয় না। Obturator Nerve, Hip Adductor Muscle, Hip Joint, Tendon বা Hernia থেকেও ব্যথা হতে পারে।

তাই শুধু ব্যথার জায়গা দেখলেই কারণ বোঝা যায় না।

ব্যথা কোথায়, কোন নড়াচড়ায় বাড়ে এবং সঙ্গে ঝিনঝিনি বা দুর্বলতা আছে কি না, এগুলোও গুরুত্বপূর্ণ।

আপনার কুঁচকির ব্যথা ঠিক কোথায়?

22/08/2026

আপনি কি দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন? ওষুধ খেয়েও কোনো সমাধান পাচ্ছেন না।
তাহলে আজেই যোগাযোগ করুন-01334-913588

কোমরের সমস্যা ছাড়াও সায়াটিকার মতো ব্যথা হতে পারে!অনেকের নিতম্বের গভীরে ব্যথা শুরু হয়ে উরু বা পায়ের দিকে ছড়িয়ে যায়। তখন অ...
21/08/2026

কোমরের সমস্যা ছাড়াও সায়াটিকার মতো ব্যথা হতে পারে!

অনেকের নিতম্বের গভীরে ব্যথা শুরু হয়ে উরু বা পায়ের দিকে ছড়িয়ে যায়। তখন অনেকেই ধরে নেন, সমস্যাটি নিশ্চয়ই কোমরে।

কিন্তু সবসময় তা নয়।

নিতম্বের গভীরে থাকা Piriformisসহ কয়েকটি ছোট পেশির আশেপাশ দিয়ে সায়াটিক নার্ভ চলে যায়। এই অঞ্চলের পেশি বা টিস্যুতে অতিরিক্ত চাপ, টান বা সংবেদনশীলতা তৈরি হলে সায়াটিকার মতো উপসর্গ দেখা দিতে পারে।

যেমন

গভীর নিতম্বে ব্যথা

উরুর পেছনে ব্যথা ছড়িয়ে পড়া

জ্বালাপোড়া বা ঝিনঝিন অনুভূতি

পায়ের দিকে ব্যথা নেমে যাওয়া

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সায়াটিক নার্ভের পথে ব্যথা হলেই যে Piriformis Syndrome হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায় না।

কোমরের নার্ভের সমস্যা, হিপের সমস্যা বা নিতম্বের অন্যান্য গভীর পেশির সমস্যাতেও একই ধরনের উপসর্গ হতে পারে।

তাই শুধু ব্যথার জায়গা দেখে নিজে নিজে রোগ নির্ণয় না করে সঠিক এসেসমেন্ট করা গুরুত্বপূর্ণ।

আপনার নিতম্ব থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যায় কি? কমেন্টে জানাতে পারেন।

মো. তরিকুল ইসলাম, পিটি
সিনিয়র ফিজিও
পেইন কিউর, বনানী শাখা।

সিরিয়াল: +8801334913581

Address

House 119, Block/F, Road/01, Chairman Bari
Banani Model Town
1213

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801727177436

Alerts

Be the first to know and let us send you an email when PainCure Banani - Advance Pain Treatment Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to PainCure Banani - Advance Pain Treatment Center:

Shortcuts

Share