MZN Love & Life Motivations Club

MZN Love & Life Motivations Club happy living i want

happy living you want

The one-stop to pick yourself up n get inspirations in your day to get relaxed n peace in living...

Written n Presents by Consoler. Jack Denver, Realism Philosopher,

an Inspirational Writer n Orator of MZN Love & LIfe Motivations Club, Inventor n Consoler of WhitePigeon

20/07/2026

ফোন নয়, সমস্যা লুকিয়ে আছে ফোনের আড়ালে গড়ে ওঠা গোপন জগতে📲 বহুসংযোগ বহুজনকে বহুগামী করে দেয়!🔞

মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর দূরত্ব কিলোমিটারে মাপা যায় না।
একই বিছানায় শুয়ে থেকেও মানুষ বহু দূরে চলে যেতে পারে।
একই ঘরে থেকেও মানুষ অপরিচিত হয়ে যেতে পারে।
একই সংসারে থেকেও দুটি মানুষ দুটি আলাদা পৃথিবীর বাসিন্দা হয়ে উঠতে পারে।
আজ আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে সংযোগের কোনো অভাব নেই।
হাতে স্মার্টফোন,
সামনে ইন্টারনেট,
চারপাশে অসংখ্য মানুষ।
এক ক্লিকে নতুন পরিচয়।🖱️
এক ইনবক্সে নতুন গল্প।✉️
এক নোটিফিকেশনে নতুন আকর্ষণ।💌
এক মেসেজে নতুন আবেগ।❤️‍🩹

কিন্তু প্রশ্ন হলো,
সংযোগ যত বেড়েছে, দায়বদ্ধতাও কি তত বেড়েছে⁉️
একসময় মানুষ প্রিয়জনের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতো।
আজ মানুষ সারাদিন কথা বলে, অথচ সম্পর্কের ভেতরে নীরবতা বাড়ছে।
একসময় চিঠি হারালে মানুষ কাঁদতো।
আজ মানুষ মানুষকেই হারিয়ে ফেলছে।💔

আর সবচেয়ে বড় কথা,
আজ অনেক সম্পর্ক ভাঙছে অভাবের কারণে নয়।
ভাঙছে আড়ালের কারণে।
ভাঙছে লুকোচুরির কারণে।
ভাঙছে সেইসব গোপন অধ্যায়ের কারণে, যেগুলোর অস্তিত্ব জীবনসঙ্গী জানে না।
প্রশ্নটা কখনোই ফোনের নয়।
প্রশ্নটা বিশ্বাসের।
প্রশ্নটা নজরদারির নয়।
প্রশ্নটা স্বচ্ছতার।

অনেকেই বলে,
"আমার ব্যক্তিগত জীবন আছে।"
অবশ্যই আছে।
কিন্তু ব্যক্তিগত জীবন আর গোপন জীবন এক জিনিস নয়।
ব্যক্তিত্ব আর আড়াল এক জিনিস নয়।
স্বাধীনতা আর অস্পষ্টতা এক জিনিস নয়।
যে সম্পর্কে সত্য থাকে, সেখানে অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হয় না।
যেখানে সততা থাকে, সেখানে অকারণ আতঙ্ক থাকে না।
আর যেখানে একে-অপরের মাঝে আড়াল তৈরি করতে হয়, সেখানে প্রশ্ন জাঁগবেই।

আজ মানুষের হাতে অপশনের অভাব নেই।
সহপাঠী আছে,
সহকর্মী আছে,
বন্ধু আছে,
দোস্ত আছে,
ভাইয়া আছে,
দাদা আছে,
কাজিন আছে,
পুরোনো পরিচিত আছে,
নতুন পরিচিতও আছে।
নামে-বেনামে আরও কত পাড়াতো,
পাতানো হাতানো-মাতানো ইত্যাদি আছে❗

কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাচ্ছি,
অপশন যত বাড়ে, চরিত্রের পরীক্ষাও তত কঠিন হয়।
(চরিত্রবান বাবা-মায়ের ছেলে-মেয়ে কখনও চরিত্র নষ্ট করে না)

কারণ ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়।
ভালোবাসা একটি সিদ্ধান্ত।🫂
একজন মানুষকে বেছে নেওয়ার সিদ্ধান্ত।🎎
এবং হাজার মানুষের ভীড়েও সেই একজনের পাশে থাকার সিদ্ধান্ত।🫂

আজ অনেকেই সম্পর্কের গভীরতার চেয়ে নতুনত্বের উত্তেজনাকে বেশি মূল্য দেয়।
বাইরের মানুষের জন্য সময় থাকে।
হাসি থাকে,
আগ্রহ থাকে,
অপেক্ষা থাকে,
কিন্তু ঘরের মানুষের জন্য থাকে ক্লান্তি,
বিরক্তি,
উপেক্ষা,
কৌশল ইত্যাদি!
সেখান থেকেই শুরু হয় দূরত্ব।
তারপর শুরু হয় লুকোচুরি।
তারপর অজুহাত।
তারপর গোপনীয়তার দেয়াল।
তারপর মুছে যাওয়া চ্যাট।📲
লুকানো নোটিফিকেশন।📪
সাইলেন্ট কল।☎️
অদৃশ্য সংযোগ।📞
অঘোষিত সম্পর্ক।🤝

আর তারপর একদিন দেখা যায়,
সম্পর্কটা বাইরে থেকে দাঁড়িয়ে আছে,
কিন্তু ভেতর থেকে ভেঙে পড়েছে।💔

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো,
এই ভাঙন একদিনে ঘটে না।
প্রথমে সত্য হারায়,
তারপর স্বচ্ছতা হারায়,
তারপর বিশ্বাস হারায়,
তারপর মানুষ হারিয়ে যায়।💔
আর শেষে সম্পর্ক শুধু বেঁচে থাকার অভিনয় করে।

আমি বিশ্বাস করি,
স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বী নয়।🎎
তারা একে অপরের আশ্রয়।🫂
তারা একে অপরের নিরাপদ ঠিকানা।🫂
তারা একে অপরের কাছে খোলা বইয়ের মতো হওয়া উচিত।🫂
সব পাতা প্রতিদিন পড়তেই হবে এমন নয়।🫂
কিন্তু এমন কোন পাতা থাকা উচিত নয়, যা খুলতে ভয় লাগে।🫂
কারণ সততার কোন পাসওয়ার্ড লাগে না।
সত্যের কোন লকস্ক্রিন লাগে না।🫂
বিশ্বাসের কোন ফিঙ্গারপ্রিন্ট লাগে না।🫂
মানুষ সাধারণত যা দেখাতে ভয় পায়, সেটাই সবচেয়ে বেশি লুকিয়ে রাখে।📫

তাই প্রশ্ন ফোনে কী আছে, সেটা নয়।
প্রশ্ন হলো,
কেন তা লুকিয়ে রাখতে হচ্ছে?
আজ পৃথিবীতে প্রেমের অভাব নেই।
সম্পর্কেরও অভাব নেই।
অভাব শুধু দায়বদ্ধতার।🫂
অভাব শুধু সেই সাহসের, যা বলতে পারে,
"আমি যা, আমি তাই। আমার জীবনে এমন কিছু নেই, যা তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে।"🫂

মনে রেখো,
ফোনের লক ভাঙা সহজ।
ভেঙে যাওয়া বিশ্বাস জোড়া লাগানো কঠিন।
আর ভেঙে যাওয়া বিশ্বাসের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়।🫁🫁🫀🫀🧠🧠👂👂

তাই আজও আমি বিশ্বাস করি,
সম্পর্ক টিকে থাকে সৌন্দর্যে নয়।🫂
সম্পদে নয়,
অভিনয়ে নয়,
অজুহাতে নয়,
সম্পর্ক টিকে থাকে সততায়।🫂
সম্পর্ক টিকে থাকে স্বচ্ছতায়।🫂
সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে।🫂

আর সেই কারণেই,
যেখানেই লুকোচুরি, সেখানেই গোপন গল্প।📲
যেখানেই গোপন গল্প, সেখানেই বিশ্বাসের মৃত্যু শুরু।💔
আর যেখানে বিশ্বাস মরে যায়, সেখানে সম্পর্ক শুধু জীবিত থাকার অভিনয় করে। একসময় সেও আর আগের মতো বেঁচে থাকেনা।💀💀
✍🏻কনসোলার. জ্যাক ডেনভার Consoler. Jack Denver
জীবনবোধের কবি

(শামছুল আলম জ্যাক বিন নূর ইসলাম বিন ইব্রাহীম শেখ)

উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার🤲🕌🕋

ভালো থাকি ভালো রাখি 📕 সুখের চাবি 📗

মানিয়ে নিলেই সুখ 📙 WhitePigeon 🌎

09/07/2026

উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার🤲🕌🕋

29/06/2026

বিয়ের আগে মানুষটাকে জানুন, না হলে সারাজীবন আফসোস করতে হতে পারে
মানুষ জীবনে অনেক সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়ের সিদ্ধান্ত সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। কারণ চাকরি বদলানো যায়, ব্যবসা পরিবর্তন করা যায়, বাসা পরিবর্তন করা যায়; কিন্তু ভুল মানুষকে জীবনসঙ্গী বানানোর মূল্য অনেক সময় বছরের পর বছর, কখনও কখনও পুরো জীবন দিয়েই দিতে হয়।

দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ মানুষ বিয়ের আগে সবচেয়ে কম খোঁজ নেয় সেই মানুষটির ব্যাপারে, যার সাথে তাকে জীবনের সবচেয়ে দীর্ঘ পথটা হাঁটতে হবে।

অনেকেই মনে করেন ভালো চাকরি, সুন্দর চেহারা, শিক্ষাগত যোগ্যতা কিংবা পারিবারিক ও সামাজিক অবস্থা এবং অবস্থান জানাই যথেষ্ট। অথচ এগুলো একজন মানুষের পূর্ণ পরিচয় নয়।

একজন মানুষকে সত্যিকার অর্থে জানতে হলে তার ভেতরের মানুষটাকে জানা প্রয়োজন। এবং তার দর্শণও জানা জরুরী।

বিয়ের আগে তার চরিত্র সম্পর্কে জানুন। সে সত্যবাদী কি না, দায়িত্বশীল কি না, প্রতিশ্রুতি রক্ষা করে কি না, মানুষের সাথে আচরণ কেমন, সুবিধা পেলেই রং বদলায় কি না। অতীতে তার ইতিহাস কেমন। তার ভালো লাগা না লাগা, তার আচরণ, বিচরণ, উপস্থাপনের ধরণ, তার পছন্দ ও অভ্যাস। অনেকে মানুষের শুদ্ধস্বরে উপস্থাপন করলেও, আড়ালে তার রুপ ভিন্ন!
এসব বিষয়ে আসলে একে-অপরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার অতীত সম্পর্ক সম্পর্কে জানুন। অতীত থাকা অপরাধ নয়, কিন্তু সেই অতীতের প্রভাব এখনও বর্তমানের উপর আছে কি না, পুরনো সম্পর্কের মানুষদের সাথে যোগাযোগের ধরন কী, সম্পর্ক ভাঙার কারণ কী ছিল, এসব জানাও খুব প্রয়োজন।

কারণ যে ব্যক্তি অতীত থেকে শিক্ষা নেয়নি, সে একই ভুল ভবিষ্যতেও করতে পারে।
তার পরিবার সম্পর্কে ধারণা জানুন। বাবা-মায়ের প্রতি আচরণ কেমন, পরিবারের দায়িত্বকে কিভাবে দেখে, সংসার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কী, এসব বিষয় ভবিষ্যৎ দাম্পত্য জীবনে বড় প্রভাব ফেলে।

তার সম্পর্ক ও রাগের ধরণ জানুন। অনেক মানুষ ভালোবাসার সময় ভদ্র থাকে, কিন্তু বিরোধের সময় আসল চরিত্র প্রকাশ পায়। রাগলে সে অপমান করে কি না, গালাগাল দেয় কি না, সম্পর্ক ভাঙার ভয় দেখায় কি না, নাকি সমস্যার সমাধান খোঁজে, এসব খুব ভালোভাবে জেনে নিন।

অর্থনৈতিক বিষয়ও গুরুত্বপূর্ণ। তার আয় কত, শুধু তা নয়; বরং অর্থ ব্যবহারের অভ্যাস কেমন, ঋণ আছে কি না, অপচয় করে কি না, ভবিষ্যতের পরিকল্পনা আছে কি না, এসবও জানা দরকার।

তার বন্ধুমহল সম্পর্কে জানুন। সহপাঠী, সহকর্মী, পরিচিতি, অনলাইন, অফলাইন সব। মানুষ সাধারণত তার পরিবেশ ও সঙ্গের প্রভাবেই গড়ে ওঠে। তাই তার কাছের মানুষগুলো কেমন, সে কাদের সাথে সময় কাটায়, কী ধরনের জীবনযাপন পছন্দ করে, তার পোশাকআশাক, চলাফেরা, ওঠাবসা ইত্যাদি এসব তথ্যও ভীষণ মূল্যবান। নয়লে পরে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার আচরণ দেখুন। বাস্তব জীবন ও ভার্চুয়াল জীবনের মধ্যে বড় পার্থক্য আছে কি না খেয়াল করুন। কারণ অনেকেই বাস্তবের চেয়ে ভার্চুয়াল পরিচয়ে বেশি সত্য প্রকাশ করে।

তার জীবনদর্শণ জানুন। সন্তান, পরিবার, ধর্ম, দায়িত্ব, স্বাধীনতা, বিশ্বস্ততা, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা, এসব বিষয়ে আপনাদের চিন্তাভাবনা সম্পূর্ণ বিপরীত হলে ভবিষ্যতে বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। যা আপনাকে ভেঙে দেবে!

সংকটের সময় মানুষটাকে দেখুন। সুখের দিনে প্রায় সবাই ভালো থাকে। কিন্তু আর্থিক সমস্যা, অসুস্থতা, ব্যর্থতা কিংবা পারিবারিক সংকটের সময় তার আচরণ কেমন হয়, সেটাই প্রকৃত পরিচয় প্রকাশ করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কথার চেয়ে কাজকে গুরুত্ব দিন। মানুষ নিজেকে যা বলে, তার চেয়ে সে বাস্তবে কী করে সেটাই তার আসল পরিচয়। কারণ মুখের ভাষা অভিনয় করতে পারে, কিন্তু দীর্ঘদিনের আচরণ অভিনয় করতে পারে না। তাই অল্প জানা সিদ্ধান্ত দীর্ঘদিনের আফসোস হতে পারে।

বিয়ে কোন লটারির টিকিট নয়। এটি জীবনের সবচেয়ে বড় অংশীদারিত্ব। তাই আবেগের চেয়ে বিবেককে গুরুত্ব দিন। প্রশংসার চেয়ে পর্যবেক্ষণকে গুরুত্ব দিন। অন্ধ বিশ্বাসের চেয়ে বাস্তব যাচাইকে গুরুত্ব দিন।

মনে রাখবেন, বিয়ের আগে কয়েক মাস খোঁজ নেওয়ার কষ্ট অনেক সহজ; কিন্তু বিয়ের পরে ভুল সিদ্ধান্তের বোঝা বহন করা অনেক কঠিন। যার মূল্য অনেকসময় জীবন দিয়েও শোধ হয় না

তাই বিয়ের আগে মানুষটাকে জানুন, তার চরিত্র জানুন, তার মূল্যবোধ জানুন, তার অতীত জানুন, তার বর্তমান জানুন, তার স্বপ্ন জানুন, তার সীমাবদ্ধতা জানুন, তার দায়িত্ববোধ জানুন।
তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য জানুন।
তার রক্তের গ্রুপ সহ মেডিকেল হিস্ট্রি, সামাজিক ক্রিস্টি কালচার ও দৃষ্টিভঙ্গি সম্পর্কেও ভালোভাবে জানুন।

কারণ জীবনসঙ্গী নির্বাচন শুধু হৃদয়ের সিদ্ধান্ত নয়; এটি পুরো জীবনের সিদ্ধান্ত। যার ভার আপনাকে সারাজীবন বইতে হবে।
সুফল-কুফল সবই উপভোগ করবেন, শেষদিন পর্যন্ত।🤲🕌
✍️কনসোলার. জ্যাক ডেনভার Consoler. Jack Denver
জীবনবোধের কবি

উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার 🤲🕌🕋

ভালো থাকি ভালো রাখি 📕 সুখের চাবি 📗

মানিয়ে নিলেই সুখ 📙 WhitePigeon

20/06/2026

তুমি আমার একটাই তুমি🫂,
যার কোন বিকল্প নেই জানি🎎।
✍🏼Consoler. Jack Denver

ভালো থাকি ভালো রাখি📕 সুখের চাবি📗

11/06/2026

বহু সম্পর্কের যোগাযোগ, মনোযোগের চাহিদা ও মানবিক বাস্তবতা!

মানুষ সামাজিক প্রাণী। নারী হোক বা পুরুষ, অধিকাংশ মানুষই জীবনের বিভিন্ন পর্যায়ে নানান ধরনের সম্পর্ক, পরিচয় ও যোগাযোগের মধ্য দিয়ে চলাফেরা করে।
যদিও আগমনের সূত্রে কেউ কারো সাথে পরিচিত হয়ে আসিনা।

এখানে এসে সকাল-সাঁঝে, কাজের মাঝে, কতশত আয়োজনে সহপাঠী, সহকর্মী, শিক্ষক, শিল্পী, প্রতিবেশী, আত্মীয়, তথাকথিত ভাইয়া, দাদা, বন্ধু কিংবা অনলাইন পরিচিত ইত্যাদি এসব সম্পর্ক মানবজীবনের স্বাভাবিক অংশ মনে হলেও অনেককিছুই আজ অস্বাভাবিক!

বাস্তবতা হলো, সব যোগাযোগের উদ্দেশ্য এক নয়। কিছু সম্পর্ক প্রয়োজনের, কিছু দায়িত্বের, কিছু বন্ধুত্বের, কিছু সহযোগিতার, আবার কিছু সম্পর্ক ধীরে ধীরে আবেগ, আকর্ষণ বা স্বার্থের দিকে গড়াতে থাকে খুব দ্রুত বা ডুব নীরবে!

বর্তমান যুগে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্ম মানুষের যোগাযোগের পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে একজন মানুষের সঙ্গে একাধিক মানুষের যোগাযোগ থাকা এখন খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে!

কিন্তু যোগাযোগ যত বাড়ে, ততই প্রয়োজন হয় আত্মনিয়ন্ত্রণ, সততা এবং স্পষ্ট সীমারেখার।
সমস্যা শুরু হয় তখন, যখন কেউ মনোযোগ, প্রশংসা বা আবেগগত স্বীকৃতির জন্য একাধিক মানুষের কাছ থেকে একই ধরনের ঘনিষ্ঠতা নিতে শুরু করে।

অনেক সময় একজন মানুষ বুঝতেও পারে না যে তার কিছু ছবি, ভিডিও, কথা ও আচরণ এবং জীবনযাপন থেকে অন্যদের মনে ভিন্ন প্রত্যাশা তৈরি করছে।

আবার কখনও কেউ সচেতনভাবেই একাধিক মানুষের আবেগকে ব্যবহার করতে পারে নিজের স্বার্থে।

একইভাবে, পুরুষদের মধ্যেও এমন প্রবণতা দেখা যায়। অনেক পুরুষ বন্ধুত্ব, সহানুভূতি, পরামর্শ বা সাহায্যের আড়ালে ব্যক্তিগত সুবিধা, আবেগগত নিয়ন্ত্রণ কিংবা শারীরিক সম্পর্কের সুযোগ খোঁজে।

ফলে সম্পর্কের জগৎ শুধু বিশ্বাসের নয়, বিচক্ষণতারও বিষয়।👁️🧠👁️
সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হলো সীমারেখা। একজন মানুষের জীবনে অনেক পরিচিত মানুষ থাকতে পারে, কিন্তু সবাই ঘনিষ্ঠ হতে পারে না। সম্পর্ক যত গভীর হয়, দায়িত্বও তত বাড়ে।

যে সম্পর্ক ভবিষ্যৎ, মর্যাদা, বিশ্বাস ও পারিবারিক স্থিতির দিকে এগোয়, সেটিই দীর্ঘমেয়াদে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে।

কোন নারী বা পুরুষকে শুধু তার পোশাক, চলাফেরা বা সামাজিকতার মাত্রা দিয়ে বিচার করা যেমন ভুল, তেমনি অন্ধ বিশ্বাসও বুদ্ধিমানের কাজ নয়। আর খোলামেলা চলা নারূ কখনও ভালো নয়!☠️
তারা নিজেরাও নষ্ট, অন্যদেরও করে পথভ্রষ্ট!

মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার সততা, দায়িত্ববোধ, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুতি রক্ষার ক্ষমতার মাধ্যমে।

জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো, সবাইকে কাছে টানা নয়, বরং কাকে কতটা গুরুত্ব দেওয়া হবে তা জানা। কারণ সব সম্পর্ক সমান নয়, সব হাসি আন্তরিক নয়, সব প্রশংসা শুভকামনা নয়, আর সব যোগাযোগও প্রয়োজন নয়। এবং তা কল্যাণকর নয়।

তাই সুস্থ জীবন, সম্মানজনক সম্পর্ক এবং মানসিক শান্তির জন্য প্রয়োজন সচেতনতা, চরিত্রের দৃঢ়তা, আত্মসম্মান এবং যেকোন পরিচয় ও সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা।

যে মানুষ এসব রক্ষা করতে পারে, সে নিজেকেও রক্ষা করতে পারে এবং অন্যের জীবনেও অযথা ক্ষতির কারণ হয় না এবং নিজের জীবনেও ক্ষতি ডেকে নেয় না।
✍🏼কনসোলার. জ্যাক ডেনভার Consoler. Jack Denver
জীবনবোধের কবি

উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার 🤲🕌🕋

ভালো থাকি ভালো রাখি Stay well Keep well 📕

সুখের চাবি Key of Happiness 📗

MZN Research Writing n Consoling Point

WhitePigeon 🌎

10/06/2026

মানুষের মনুষ্যত্ব দামী হলে, কলাপাতা কিংবা বস্তা পরিধানেও সে দামী👑

দামী বাড়ি, দামী গাড়ি, অর্থকড়ি, সুন্দরী নারী, নামযশ, খ্যাতি, এসবের মাধ্যমে মানুষের মূল্য বৃদ্ধি পায় না।

বরং একজন মানুষ যদি নিজেই মূল্যবান হয়ে ওঠে, তাহলে এসব বস্তু তার জীবনে এলেও সে মূল্যবান থাকে, চলে গেলেও তার মূল্য কমে না।

আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ মানুষকে বিচার করে তার পোশাকআশাক, বাড়ী, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, চাকরি, সামাজিক অবস্থান কিংবা পরিচিতি ও অবস্থা এবং অবস্থানপর মাধ্যমে।

কেউ বড় গাড়িতে চললে তাকে সম্মান দেওয়া হয়, আবার একই মানুষ যদি একদিন সেই গাড়ি হারিয়ে ফেলে, তখন অনেকেই মুখ ফিরিয়ে নেয়। এতে প্রমাণ হয়, তারা মানুষটিকে নয়, মানুষটির চারপাশে থাকা বস্তুগুলোকেই সম্মান করতো।

প্রকৃত সত্য হলো, বাড়ি দামী হতে পারে, গাড়ি দামী হতে পারে, কিন্তু সেগুলো কখনও মানুষের চরিত্র কিনে দিতে পারে না। টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। ঔষধ কেনা যায়, কিন্তু সুস্থতা নয়। বই কেনা যায়, কিন্তু জ্ঞান নয়। মানুষ ভাড়া করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না।

একজন মানুষকে মূল্যবান করে তার সততা, বিবেক, মানবিকতা, জ্ঞান, প্রজ্ঞা, দায়িত্ববোধ, ধৈর্য, আত্মসম্মান এবং অন্যের উপকারে আসার ক্ষমতা।

যে মানুষ বিপদের দিনে পাশে দাঁড়ায়, নিজের স্বার্থের আগে ন্যায়কে গুরুত্ব দেয়, কষ্টের মধ্যেও অন্যকে হাসাতে পারে, নীতি আদর্শ ঠিক রাখে, সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং তার হুকুম অমান্য করেনা, সেই মানুষই প্রকৃত অর্থে দামী মানুষ।👑

ইতিহাসে যাদের আমরা স্মরণ করি, তাদের অধিকাংশেরই বিপুল সম্পদ ছিল না। কিন্তু তাদের চিন্তা, আদর্শ, কর্ম এবং অবদান ছিল অমূল্য। তাই তাদের নাম শত শত বছর পরও মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। অন্যদিকে বহু ধনী ব্যক্তি মৃত্যুর পর কয়েক বছরও মানুষের স্মৃতিতে টিকে থাকে না।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষের বাহ্যিক সৌন্দর্যও স্থায়ী নয়। যৌবন একদিন ফুরিয়ে যায়, রূপের জৌলুস ম্লান হয়ে যায়। খ্যাতি আসে, আবার চলে যায়। অর্থ আসে, আবার হারিয়েও যায়। কিন্তু চরিত্রের সৌন্দর্য, জ্ঞানের আলো এবং সৎ কর্মের উত্তরাধিকার দীর্ঘদিন বেঁচে থাকে।

একজন শিক্ষিত মানুষ আর একজন জ্ঞানী মানুষের মধ্যেও পার্থক্য আছে। শিক্ষিত হওয়া মানে শুধু ডিগ্রি অর্জন করা নয়; জ্ঞানী হওয়া মানে জীবনকে বোঝা, মানুষকে বোঝা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেকের বড় ডিগ্রি আছে, অথচ মানবিকতা নেই।

আবার অনেক সাধারণ মানুষের আনুষ্ঠানিক শিক্ষা কম, কিন্তু তাদের প্রজ্ঞা অসাধারণ। তাই মানুষের মূল্য নির্ধারণের মাপকাঠি কখনও শুধু সনদপত্র হতে পারে না।

অনেক সময় দেখা যায়, একজন ব্যক্তি ধনী হওয়ার পর তার চারপাশে মানুষের ভীড় বেড়ে যায়। কিন্তু যখন সে অর্থনৈতিক সংকটে পড়ে, তখন সেই ভিড় উধাও হয়ে যায়। অথচ যে মানুষ নিজের চরিত্র ও কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তার পাশে মানুষ স্বার্থ ছাড়াই দাঁড়ায়। কারণ তার মূল্য টাকা দিয়ে মাপা যায় না।

একটি সোনার মুকুট মাথায় দিলেই কেউ রাজা হয়ে যায় না। রাজা হয় তার নেতৃত্ব, প্রজ্ঞা ও দায়িত্ববোধের কারণে। তেমনি দামি পোশাক পরলেই কেউ ভদ্রলোক হয় না; ভদ্রলোক হয় তার আচরণ ও জীবনযাপনে।

বড় পদ পেলে, বড় চেয়ারে বসলেই কেউ বড় মানুষ হয় না; বড় মানুষ হয় তার বড় হৃদয়ের কারণে।

জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। টাকা হারালে কিছু হারায়, স্বাস্থ্য হারালে অনেক কিছু হারায়, কিন্তু চরিত্র হারালে প্রায় সবকিছুই হারিয়ে যায়।

কারণ চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়।
তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দামী জিনিসের মালিক হওয়া নয়, বরং এমন একজন মানুষ হওয়া যার মূল্য কোন বস্তু দিয়ে মাপা যায় না। এমন মানুষ হওয়া, যার কাছে মানুষ শান্তি খুঁজে পায়, পরামর্শ খুঁজে পায়, ভালোবাসা খুঁজে পায়।, বিশ্বাস ও আস্থা খুঁজে পায়। তার দ্বারা কারো কোন ক্ষতি হয় না।

কারণ একজন মূল্যবান মানুষ হাজারও মূল্যবান বস্তুর চেয়েও বেশি মূল্যবান।

দামী বাড়ি মানুষকে বড় করে না।
দামী গাড়ি মানুষকে সম্মানিত করে না।
অর্থকড়ি মানুষকে মহৎ করে না।
রূপ মানুষকে চিরস্থায়ী করে না।
খ্যাতি মানুষকে অমর করে না।

কিন্তু সততা, জ্ঞান, চরিত্র, মানবিকতা ও সৎকর্ম একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে।

সুতরাং, মানুষ যত দামী হবে, বস্তা পড়লেও সে দামী থাকবে; কিন্তু মানুষ যদি নিজে দামী না হয়, তবে তার গায়ে যত দামী জিনিসই ঝুলুক না কেন, তার প্রকৃত মূল্য কখনও বৃদ্ধি পাবে না।❌

সাময়িক এই পৃথিবীতে কেন এসেছি❓আর কি করছি⁉️ এটাই আসল কথা।👁️🧠👁️
কর্মগুণেই ফল পাবো, এর বাহিরে কিছু না☠️
✍️কনসেলার. জ্যাক ডেনভার Consoler. Jack Denver

উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার 🤲🕌🕋

ভালো থাকি ভালো রাখি Stay well Keep well 📕

সুখের চাবি Key of Happiness 📗

MZN Research Writing n Consoling Point

Jack & Zakia কথা ও কবিতা 🫂

WhitePigeon 🌎

02/06/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমের উদ্দেশ্য ছিল মানুষকে মানুষের কাছে আনা। কিন্তু আজ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, দূরের মানুষ কাছে চলে আসছে।
একই ঘরে বসে থেকেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা কম, অথচ অচেনা মানুষের সঙ্গে যোগাযোগ বেশি। অনেক সম্পর্ক শুরু হচ্ছে কয়েকটি বার্তা দিয়ে, কিছু সম্পর্ক ভাঙছে কয়েকটি বার্তার কারণেই। কেউ আবেগে ভেসে যাচ্ছে, কেউ প্রতারণার শিকার হচ্ছে, কেউ সংসার হারাচ্ছে, কেউ নিজের সম্মান।
পড়াশোনার ক্ষতি হচ্ছে, মনোযোগ কমছে, ঘুম নষ্ট হচ্ছে, শিশু-কিশোররা বয়সের আগেই অনুপযুক্ত কনটেন্টের মুখোমুখি হচ্ছে। মানুষ বই কম পড়ছে, কিন্তু স্ক্রিন বেশি দেখছে। তথ্য বাড়ছে, কিন্তু অনেক ক্ষেত্রে প্রজ্ঞা বাড়ছে না।
জনপ্রিয়তা আর ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় অনেকে নিজের ব্যক্তিগত জীবন, গোপনীয়তা, এমনকি মর্যাদাকেও প্রদর্শনের উপকরণে পরিণত করছে। বাস্তব জীবন একরকম, অনলাইন জীবন আরেকরকম। যেন সবাই দেখাতে ব্যস্ত, বাঁচতে নয়।
এদিকে ভুয়া তথ্য, গুজব, আইডি চুরি, আর্থিক প্রতারণা, ব্ল্যাকমেইল, অনলাইন জুয়া, ভুয়া চাকরি, ভুয়া ব্যবসা, সবকিছুই একই মাধ্যমে ছড়িয়ে পড়ছে। একজনের লেখা আরেকজন নিজের নামে চালাচ্ছে, একজনের তথ্য আরেকজন ব্যবহার করছে, একজনের বিশ্বাস আরেকজনের ব্যবসা হয়ে যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমরা এখন এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষের সময়, মনোযোগ, আবেগ এবং ব্যক্তিগত তথ্যও পণ্যে পরিণত হয়েছে। আমরা ভাবছি আমরা একটি মাধ্যম ব্যবহার করছি, অথচ অনেক ক্ষেত্রে সেই মাধ্যমই আমাদের অভ্যাস, চিন্তা, সম্পর্ক ও সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
তবুও প্রযুক্তি শত্রু নয়। সমস্যা প্রযুক্তিতে নয়, তার অপব্যবহারে।
প্রশ্ন একটাই, আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছি, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমই ধীরে ধীরে আমাদের সময়, সম্পর্ক, বিবেক, মূল্যবোধ এবং ভবিষ্যৎকে ব্যবহার করছে?✍🏼কনসোলার. জ্যাক ডেনভার Consoler. Jack Denver

উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার 🤲🕌🕋

ভালো থাকি ভালো রাখি Stay well Keep well 📕

সুখের চাবি Key of Happiness 📗

Jack & Zakia কথা ও কবিতা 🫂

MZN Research Writing n Consoling Point

24/05/2026

রমনার বটমূলে ক্যামেরায়,
শান্ত নদীতে অশান্ত নৌকা ও বৈঠায়,
পার্কে গাছের ছাঁয়ায়,
রংতুলির আস্তরে চারুকলায়,
নৃত্য করা বৃষ্টির ফোঁটায়,
ঝুম বৃষ্টিতে গুম হয়ে রুমে,
না জানি তারা আরও কতখানে,
পড়ালেখার নামে ডেটে,
Assignment করে নেট ছাড়াও Zoom-এ!

আজকাল সম্পর্কগুলো বড় অদ্ভুত।
কেউ বলে “গ্রুপ স্টাডি”,
কেউ বলে “প্রজেক্ট”,
কেউ বলে “টিমওয়ার্ক”,
আসলে গল্পটা অনেক সময় অন্যখানে লেখা হয়।

দিনশেষে খোঁজ নিলে শোনা যায়,
সময় নেই, ঘুম নেই, ব্যস্ততা শেষ নেই!
কিন্তু সেই ব্যস্ততার মাঝেও
ক্যামেরা ঠিকই হাসে,
ভিডিও ঠিকই নাচে,
বৃষ্টিও ঠিকই দু’জনকে ভিজিয়ে দেয়!

ভ্রমণকালে যাত্রা আর ভোমর থাকা খুঁত,
এই দুইটাই আজকাল বহু সম্পর্ক নষ্টের নষ্টানষ্টি কারখানা!

একজন বাইরে বাইরে ঘুরে বেড়ায়,
আরেকজন ভিতরে ভিতরে পুড়ে মরে।

এখন প্রেম কম,
অজুহাত বেশি।
বিশ্বাস কম,
“সিন” বেশি।
মানুষ কম,
অভিনয় বেশি।

তাই আজকাল “Assignment” শব্দটা শুনলেও
অনেকের বুকের ভেতর
একটা অদৃশ্য দীর্ঘশ্বাস জমে ওঠে।
✍️কনসোলার. জ্যাক ডেনভার
Consoler. Jack Denver

উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি পাঁচবার 🤲🕌🕋

ভালো থাকি ভালো রাখি 📕 সুখের চাবি 📗

MZN Research Writing n Consoling Point

Address

Banani Model Town
1213

Telephone

+8801966699938

Website

Alerts

Be the first to know and let us send you an email when MZN Love & Life Motivations Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MZN Love & Life Motivations Club:

Shortcuts

Share