Dr. Shahida Begum Minu; Womens health

Dr. Shahida Begum Minu; Womens health This is a Question and Answer place on Obstetrics and Gynecology. Here you can ask any medical health question you like from the privacy of your home.
(67)

Dr. Shahida Begum (MBBS, DGO, MCPS, FCPS), is an expert in Gynecology, Obs & Laparoscopy, as well as gynecological cancer & infertility with 23+ Years of experience. Our online gynecologist Dr.Shahida Begum(MBBS,DGO,MCPS,FCPS),expert in gynecology, Obs & Laparoscopy as well as specially trained in gynecological cancer & infertility and high risk pregnancy will try to reply Shortly. The advantage o

f online consultation is that you can ask your question from the privacy of your home at any time you want - morning, day or midnight. You can plan out what you want to ask or even prepare a questionnaire about your concerns. Our expert would be glad to answer every detail. This site is also meant as a helping hand for the people who have spent hours and days logged onto the internet searching for medical health information online. If you would like to ask a question on pregnancy, gynecology or any other gynecological and obstetrical health condition, or would like to get a second opinion on a diagnosis you have received, Ask Dr.Shahida.

আগামীকাল, ১৩.৭.২৬, সোমবার চেম্বারের সময় দুপুর ৪ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।একজন রোগী কোনো সংখ্যা ...
12/07/2026

আগামীকাল, ১৩.৭.২৬, সোমবার চেম্বারের সময় দুপুর ৪ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

একজন রোগী কোনো সংখ্যা নয়, একজন মানুষের জীবনের গল্প।

আজ একটি বিষয় আমাকে খুব ভাবায়।

যখন একজন গাইনী চিকিৎসক একই সময়ে তিন, চার বা পাঁচজন রোগীকে একসঙ্গে কক্ষে বসিয়ে দেন, একজনের রিপোর্ট দেখছেন, আরেকজনের কথা শুনছেন, অন্য একজনকে সহকারী দিয়ে পরীক্ষা

করাচ্ছেন—তখন একটি প্রশ্ন থেকেই যায়—

একজন স্পেশালিস্ট কি সত্যিই প্রত্যেক রোগীর জন্য প্রয়োজনীয় সময় দিতে পারছেন?

একটি সঠিক রোগ নির্ণয়ের জন্য শুধু রিপোর্ট যথেষ্ট নয়। দরকার—
✔ রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা
✔ বিস্তারিত ইতিহাস নেওয়া
✔ নিজে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা
✔ রিপোর্ট ও ক্লিনিক্যাল লক্ষণ একসঙ্গে বিচার করা.

চিকিৎসাবিজ্ঞানে একটি কথাই সবচেয়ে গুরুত্বপূর্ন।

—"Treat the patient, not just the report."

অনেক রোগী মাসের পর মাস শুধু উপসর্গের ওষুধ খেতে থাকেন। কিন্তু মূল রোগটি ধরা পড়ে না। এরপর এক চিকিৎসক থেকে আরেক চিকিৎসক, এক শহর থেকে আরেক শহর—ঘুরতে ঘুরতে সময় চলে যায়, অর্থ শেষ হয়ে যায়, মানসিক শক্তিও ভেঙে পড়ে। অনেকেই শেষ পর্যন্ত চিকিৎসাই বন্ধ করে দেন।

দুঃখের বিষয়, সাধারণ মানুষ সব সময় বুঝতে পারেন না কোথায় তিনি পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছেন। তাই রোগী হিসেবে আপনাদেরও সচেতন হওয়া জরুরি।

রোগী দেখার সংখ্যা নয়, রোগী দেখার মানই একজন চিকিৎসকের প্রকৃত পরিচয়।

যদি প্রয়োজন হয়, তাহলে প্রতিদিন কম রোগী দেখুন। কিন্তু প্রত্যেক রোগীকে তার প্রাপ্য সময় দিন। কারণ একটি সঠিক রোগ নির্ণয় শুধু একটি প্রেসক্রিপশন নয়

—এটি একটি পরিবারের স্বস্তি, একটি মায়ের হাসি, একটি শিশুর ভবিষ্যৎ, একটি মানুষের জীবনের আশা।
যেমন একসঙ্গে অতিরিক্ত রান্না করলে অনেক সময় স্বাদ ও মান ধরে রাখা কঠিন হয়, তেমনি অল্প সময়ে অতিরিক্ত রোগী দেখার চাপে চিকিৎসার মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। স্বাস্থ্যসেবায় গতি নয়, গুণগত মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আসুন, আমরা এমন একটি চিকিৎসা সংস্কৃতি গড়ে তুলি যেখানে রোগীকে সময় দেওয়া হবে, সম্মান দেওয়া হবে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করা হবে।

একজন রোগী কোনো "সিরিয়াল নম্বর" নন—তিনি একজন মানুষ। আর প্রতিটি মানুষের প্রাপ্য নিরাপদ, সম্মানজনক ও মানসম্পন্ন চিকিৎসা।

Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, ১২.৭.২৬, রবিবার চেম্বারের সময় সকাল ১১.৩০ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।পরপর তিনটি প্রেগন্য...
11/07/2026

আগামীকাল, ১২.৭.২৬, রবিবার চেম্বারের সময় সকাল ১১.৩০ টা।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

পরপর তিনটি প্রেগন্যান্সি লস... তারপরও শেষ পর্যন্ত একটি সুস্থ শিশুর আগমন। চতুর্থবার এসেছিলেন আমার কাছে।

এই মায়ের ইতিহাস ছিল অত্যন্ত কষ্টের। একবার প্রায় ২০ সপ্তাহে, এরপর ৩০ সপ্তাহে এবং সর্বশেষ ৩২ সপ্তাহে গর্ভের সন্তান হারিয়েছেন। শেষ দুইবার উচ্চ রক্তচাপ (প্রি-এক্ল্যাম্পসিয়া) বড় কারণ ছিল।

একবার সিজারিয়ানও হয়েছিল, কিন্তু অপরিণত শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।

সবচেয়ে দুঃখের বিষয় ছিল—কেন বারবার এমন হচ্ছে, তার পূর্ণাঙ্গ কারণ আগে কখনও নির্ণয় করা হয়নি।

পরবর্তীতে তিনি আমার তত্ত্বাবধানে আসেন। এদিকে আবার অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ হয়ে যায়। শুরু থেকেই তাকে অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

প্রয়োজনীয় পরীক্ষা, নিয়মিত ফলো-আপ, রক্তচাপ পর্যবেক্ষণ এবং মা ও শিশুর সার্বিক অবস্থা খুব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হয়।

গর্ভাবস্থায় কিছু জটিলতা দেখা দিলেও, আল্লাহর অশেষ রহমত এবং নিয়মিত চিকিৎসার কারণে এবার তার রক্তচাপ আর বাড়েনি। শেষ পর্যন্ত তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে সক্ষম হন।

এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—
যাদের বারবার গর্ভপাত বা দেরিতে প্রেগন্যান্সি লসের ইতিহাস রয়েছে, তাদের গর্ভাবস্থাকে কখনোই সাধারণ গর্ভাবস্থা হিসেবে দেখা উচিত নয়।

প্রতিটি রোগীর জন্য ব্যক্তিগত ঝুঁকি মূল্যায়ন, সঠিক সময়ে পরীক্ষা-নিরীক্ষা এবং অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। এতে অনেক ক্ষেত্রেই একটি সফল ও সুস্থ গর্ভধারণ সম্ভব হয়।

চেম্বারে আমার বেশিরভাগ রোগীই এমন জটিল সমস্যার রোগী। তাই কখনও কখনও অপেক্ষা করতে হয়। আপনার ধৈর্যের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

একটি সুস্থ সন্তানের জন্মের জন্য দরকার—

👍রোগীর সচেতনতা ও নিয়মিত ফলো-আপ,
👍চিকিৎসকের পরিকল্পিত ও সতর্ক চিকিৎসা,
👍এবং সর্বোপরি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত।

আল্লাহ তায়ালা সকল মায়ের কোল সুস্থ সন্তানে পূর্ণ করুন। আমীন। 🤲💚

Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, ১১.৭.২৬, শনিবার চেম্বারের সময় সকাল ৯.৩০ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশালDr. Shahida Begum Min...
10/07/2026

আগামীকাল, ১১.৭.২৬, শনিবার চেম্বারের সময় সকাল ৯.৩০ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল

Dr. Shahida Begum Minu; Womens health

শুভ সকাল।আজ শুক্রবার, ১০.৭.২৬ চেম্বার বন্ধ।Dr. Shahida Begum Minu; Womens health
10/07/2026

শুভ সকাল।
আজ শুক্রবার, ১০.৭.২৬ চেম্বার বন্ধ।
Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, ৯.৭.২৬, বৃহস্পতিবার চেম্বারের সময় সকাল ১১.৩০ ট। চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।আলহামদুলিল্লাহ!...
08/07/2026

আগামীকাল, ৯.৭.২৬, বৃহস্পতিবার চেম্বারের সময় সকাল ১১.৩০ ট।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

আলহামদুলিল্লাহ! অনেকগুলো বিনিদ্র রাত, ভয় আর উৎকণ্ঠা পার করে অবশেষে এক মায়ের কোল আলো করে এলো ফুটফুটে এক সন্তান।

​রোগীটি যখন প্রথম আমার কাছে আসেন, তার চোখেমুখে ছিল একরাশ হতাশা আর আগের সন্তান হারানোর ট্রমা।

এর আগে ১২ সপ্তাহের সময় তার একটি বাচ্চা নষ্ট হয়ে যায়। কেন এমন হয়েছিল, তার সঠিক কারণ তখনো অজানা ছিল। অন্য এক রোগীর মাধ্যমে খবর পেয়ে এবার সন্তান গর্ভে আসার সাথে সাথেই তিনি আমার কাছে ছুটে আসেন।

​আমি তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করাই। রিপোর্টে একটি হরমোনাল সমস্যা ধরা পড়ে, যা সচরাচর দেখা যায় না এবং সহজে চিহ্নিত করাও কঠিন। আমরা সময় নষ্ট না করে সাথে সাথেই সঠিক মেডিসিন শুরু করি।

​পুরো প্রেগনেন্সি জার্নিটা ছিল আমাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। একে তো হাই-রিস্ক প্রেগনেন্সি, তার ওপর রোগীর রক্তে প্লেটলেট বা শ্বেতরক্তকণিকা (White Blood Cells) অনেক কমে গিয়েছিল। পদে পদে ছিলো নানা ক্রিটিক্যাল অবস্থা। প্রতিটা দিন পার করেছি চরম সতর্কতার সাথে।

​অবশেষে সমস্ত ঝুঁকি আর বাধা পেরিয়ে দুইদিন আগে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে মা ও বাচ্চা দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ আছে।

​একজন চিকিৎসকের জীবনে এর চেয়ে বড় প্রশান্তি আর কিছু হতে পারে না। নতুন এই অতিথির জন্য সবার কাছে দোয়া চাইছি।

Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, ৮.৭.২৬, বুধবার চেম্বারের সময় সকাল ১১.৩০ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।রোগীদের উদ্দেশ্যে এক...
07/07/2026

আগামীকাল, ৮.৭.২৬, বুধবার চেম্বারের সময় সকাল ১১.৩০ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

রোগীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ:

আমার চেম্বারে আগত সকল রোগীকে আন্তরিকভাবে স্বাগত।

তবে চেম্বারে আসার আগে অনুগ্রহ করে চেম্বারের নিয়মকানুন জেনে ও মেনে আসবেন।

আমি কোনো ব্যক্তির চাপ, দালালের অনুরোধ, রিকশাচালক বা অন্য কারও মতামতের ভিত্তিতে সিজারিয়ান সেকশন বা অন্য কোনো অপারেশনের সিদ্ধান্ত নিই না।

প্রতিটি সিদ্ধান্ত রোগীর শারীরিক অবস্থা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ক্লিনিক্যাল মূল্যায়ন এবং চিকিৎসাবিজ্ঞানের গ্রহণযোগ্য নীতিমালার ভিত্তিতেই নেওয়া হয়।

অপারেশনের প্রয়োজন হলে আমি তা যথাযথভাবে লিখিতভাবে জানিয়ে দিই। আবার যেখানে নিরাপদে অপেক্ষা করা সম্ভব, সেখানে রোগীকে অপেক্ষা করার পরামর্শ দিই।

অনেক ক্ষেত্রেই দেখা যায়, অপেক্ষার পর রোগীর স্বাভাবিক প্রসব হয়ে যায়, কেউ অন্য হাসপাতালে চিকিৎসা নেন, আবার কেউ প্রয়োজনে পরে ফলো-আপে আসেন। এটি চিকিৎসারই একটি স্বাভাবিক অংশ।

আমার রোগীদের প্রধান উৎস কোনো দালাল, মধ্যস্থতাকারী বা প্রচারণা নয়। আমি বরিশালে প্রায় ১৫ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি। এই দীর্ঘ সময়ে অসংখ্য রোগীর অপারেশন করেছি, অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়েছি।

তাঁদের অনেকেই সুস্থ হয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাঁদের ইতিবাচক অভিজ্ঞতা ও বিশ্বাসের ভিত্তিতেই নতুন রোগীরা আমার কাছে আসেন। একজন রোগীর মাধ্যমে আরেকজন রোগী আসেন—এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ও অর্জন।

এছাড়া বিভিন্ন চিকিৎসক, মেডিকেল-সংশ্লিষ্ট পেশাজীবী এবং স্বাস্থ্যকর্মীরাও তাঁদের আস্থা ও পেশাগত মূল্যায়নের ভিত্তিতে রোগী আমার কাছে রেফার করেন।

একজন চিকিৎসকের কাজ ও দক্ষতার মূল্যায়ন একজন চিকিৎসকই সবচেয়ে ভালোভাবে করতে পারেন। এই বিশ্বাসই আমার কাছে সবচেয়ে মূল্যবান।

কিন্তু মিথ্যা বা বানোয়াট অভিযোগ, সাংবাদিকের ভয় দেখিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা, অথবা চেম্বারের নিয়ম ভঙ্গ করে চিকিৎসককে হেয় প্রতিপন্ন করার কোনো প্রচেষ্টা আমি গ্রহণ করি না।

পারস্পরিক সম্মান ও শালীনতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। যারা এই মৌলিক নীতিগুলো মানতে অনিচ্ছুক, তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।

আমার কাছে অর্থের চেয়ে নৈতিকতা, পেশাগত সততা এবং রোগীর নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটি সম্মানিত পরিবারে বেড়ে উঠেছি, যেখানে মানুষকে সম্মান করতে এবং অন্যায়ের বিরুদ্ধে ভদ্র কিন্তু দৃঢ়ভাবে প্রতিবাদ করতে শেখানো হয়েছে। সেই মূল্যবোধ নিয়েই আমি চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

সকলের সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ।

Dr. Shahida Begum Minu; Womens health

সংখ্যা নয়, চিকিৎসার মানই হোক আমাদের আসল পরিচয়। আমি সীমিত সংখ্যক রোগী দেখি। যারা আমাকে দেখান বা দেখাতে চান তারা জানেন।গ...
07/07/2026

সংখ্যা নয়, চিকিৎসার মানই হোক আমাদের আসল পরিচয়।

আমি সীমিত সংখ্যক রোগী দেখি। যারা আমাকে দেখান বা দেখাতে চান তারা জানেন।
গত রবিবার সিরিয়াল থাকা দুজন রোগী আসেননি।

পরে তাদের ফোন করে জানতে চাওয়া হোলো না আসলে কেন সিরিয়াল নষ্ট করা হয়েছে? কেন আসেননি। একজন রোগীর স্বজনের কাছ থেকে যে খবরটি শুনলাম, তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।

জানতে পারলাম, বাড়িতে প্রসব করানোর চেষ্টা করতে গিয়ে মা ও নবজাতক—দুজনকেই কিছুক্ষণ আগেই হারাতে হয়েছে , তারা মৃত্যু বরণ করেছেন।

এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, গর্ভাবস্থায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত (Decision Making) কতটা গুরুত্বপূর্ণ।

কোন রোগীকে কতক্ষণ অপেক্ষা করানো নিরাপদ, আর কোন রোগীর ক্ষেত্রে আর এক মুহূর্তও অপেক্ষা করা উচিত নয়—এই বিচার করার দক্ষতাই একজন চিকিৎসকের অন্যতম বড় দায়িত্ব।

এই সিদ্ধান্তে ভুল হলে তার মূল্য অনেক সময় একটি নয়, দুটি জীবন দিয়েও দিতে হয়।

আমাদের লক্ষ্য যেন শুধু রোগীর সংখ্যা বাড়ানো না হয়। প্রকৃত লক্ষ্য হওয়া উচিত প্রতিটি রোগীকে সর্বোচ্চ মানের (Quality) চিকিৎসাসেবা দেওয়া।

আমার কাছে আসা অধিকাংশ রোগীই জটিল। কেউ টিউবাল লাইগেশনের পর আবার গর্ভধারণ করেছেন, কেউ তৃতীয় সিজারের পর লাইগেশন করেও সন্তানসম্ভবা হয়েছেন।

তাকে আগে বলা হয়েছিল, "আপনার আর কোনোদিন সন্তান হবে না।" তখন প্রশ্ন জাগে—লাইগেশনটি কীভাবে করা হয়েছিল? কারণ সঠিক পদ্ধতিতে টিউবাল লাইগেশন করলে গর্ভধারণের সম্ভাবনা অত্যন্ত বিরল।

চেম্বারে প্রতিদিনই এমন অনেক রোগী আসেন—কারও সন্তান নেই, কারও ডিম্বাণুর সমস্যা, কারও একাধিক গর্ভপাত হয়েছে, কারও সন্তান জন্মের পর মারা গেছে, আবার কারও সন্তান প্রতিবন্ধী।

আরও একজন রোগী এলেন, যিনি আগে আমার তত্ত্বাবধানে ছিলেন। পরে অন্য হাসপাতালে তার সিজারিয়ান হয়। তিনি গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত হাইপোথাইরয়েডিজমে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। এমন মায়েদের নবজাতকের জন্মের পর নির্ধারিত সময়ে থাইরয়েড পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেটি করা হয়নি। এখন শিশুটির বয়স ছয় মাস। আমি তাকে নবজাতকের থাইরয়েড পরীক্ষা করিয়ে শিশু বিশেষজ্ঞ ও প্রয়োজন হলে এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে বলেছি। পরে জানা গেল, শিশুটিরও থাইরয়েডের সমস্যা ধরা পড়েছে।

প্রতিটি রোগীর পেছনে একটি পরিবার, একটি স্বপ্ন এবং একটি ভবিষ্যৎ জড়িয়ে থাকে। তাই চিকিৎসায় তাড়াহুড়ো নয়, ধৈর্য, সতর্কতা এবং দায়িত্বশীল সিদ্ধান্তই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।

রোগীর সংখ্যা নয়, চিকিৎসার মানই একজন চিকিৎসকের প্রকৃত পরিচয়।

Dr. Shahida Begum Minu; Womens health

Dr. Shahida Begum Minu; Womens health
06/07/2026

Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, ৭.৭.২৬, মঙ্গলবার চেম্বারের সময় সকাল ১১.৩০ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।আজ মনটা খুব ভারাক্...
06/07/2026

আগামীকাল, ৭.৭.২৬, মঙ্গলবার চেম্বারের সময় সকাল ১১.৩০ টা।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

আজ মনটা খুব ভারাক্রান্ত...
আজ OPD-তে এমন কয়েকজন রোগী দেখলাম, যাদের প্রত্যেকেরই তিনটি করে গর্ভপাত (Recurrent Pregnancy Loss) হয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো—তাদের অনেকেরই এখন পর্যন্ত গর্ভপাতের সম্ভাব্য কারণ খুঁজে দেখার জন্য প্রয়োজনীয় মূল্যায়নই করা হয়নি।

প্রথম গর্ভপাতের পর সব ক্ষেত্রে বিস্তৃত পরীক্ষা দরকার হয় না। তবে রোগীকে অবশ্যই পরামর্শ দেওয়া উচিত—পরবর্তী গর্ভধারণের আগে বা গর্ভধারণের শুরুতেই কখন চিকিৎসকের কাছে আসতে হবে এবং কোন পরিস্থিতিতে কী ধরনের মূল্যায়ন প্রয়োজন হতে পারে।

বারবার গর্ভপাতের পেছনে অনেক সময় নির্দিষ্ট কারণ থাকে—যেমন জেনেটিক, জরায়ুর গঠনগত সমস্যা, হরমোনজনিত সমস্যা, থাইরয়েডের অসুবিধা, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা অন্যান্য চিকিৎসাযোগ্য কারণ। সঠিক ইতিহাস, প্রয়োজনীয় পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে অনেক দম্পতিই পরবর্তীতে একটি সুস্থ সন্তানের বাবা-মা হতে পারেন।

আমাদের ব্যস্ততা অবশ্যই আছে। কিন্তু রোগীকে কয়েক মিনিট সময় দিয়ে সঠিক কাউন্সেলিং করা, পরবর্তী পরিকল্পনা বুঝিয়ে দেওয়া এবং কখন ফিরে আসতে হবে তা জানিয়ে দেওয়া—এটিও চিকিৎসারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

আজ যেসব রোগীর তিনটি গর্ভপাত হয়েছে এবং এখনও সন্তানের মুখ দেখেননি, তাদের জন্য আমার আন্তরিক দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ তাআলা যেন তাদের একটি সুস্থ সন্তান দান করেন।

আল্লাহ আমাদের সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার তাওফিক দান করুন। মানুষ চেষ্টা করবে, আর সফলতা দান করবেন মহান আল্লাহ।

ভালো থাকবেন সবাই।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।“ম্যাডাম, আমি পাউডার খাই…”কিছুদিন আগে অপারেশন-পরবর্তী একজন রোগীকে দেখতে গ...
05/07/2026

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

“ম্যাডাম, আমি পাউডার খাই…”

কিছুদিন আগে অপারেশন-পরবর্তী একজন রোগীকে দেখতে গিয়েছিলাম। রোগীর শরীরজুড়ে, বিশেষ করে ঘাড়ের কাছে, প্রচুর ট্যালকম পাউডার দেখতে পেলাম। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম, “এত পাউডার ব্যবহার করেন কেন?”

রোগীর উত্তর শুনে আমি বিস্মিত হয়ে গেলাম।
তিনি বললেন, “ম্যাডাম, আমি প্রায় ১০ বছর ধরে পাউডার খাই। মাসে দুইটি ট্যালকম পাউডারের কৌটা শেষ হয়ে যায়।”

এটি কোনো সাধারণ অভ্যাস নয়। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের অবস্থাকে Pica (পাইকা) বলা হয়।

পাইকা কী?
পাইকা হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এমন কিছু খেতে ইচ্ছা করেন যা আসলে খাদ্য নয়। যেমন—
মাটি
চক
কাগজ
সাবান
ছাই
বরফ
স্টার্চ
ট্যালকম পাউডার

কেন হয়?
পাইকার সঠিক কারণ সবসময় জানা যায় না, তবে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে—

✅ আয়রনের ঘাটতি (Iron deficiency anemia)
✅ জিংকের ঘাটতি
✅ অপুষ্টি
✅ গর্ভাবস্থা
✅ মানসিক চাপ বা উদ্বেগ
✅ কিছু মানসিক রোগ

কী কী ক্ষতি হতে পারে?
ট্যালকম পাউডার খাওয়া মোটেও নিরাপদ নয়।
দীর্ঘদিন খেলে হতে পারে—
🔴 পেটের সমস্যা
🔴 কোষ্ঠকাঠিন্য
🔴 বমি বমি ভাব
🔴 অন্ত্রের জটিলতা
🔴 ফুসফুসে ক্ষতিকর প্রভাব (পাউডারের কণা শ্বাসনালিতে গেলে)
🔴 বিভিন্ন রাসায়নিক উপাদানের বিষক্রিয়া
🔴 পুষ্টিহীনতা আরও বৃদ্ধি

কী করবেন?
✔ রক্তে হিমোগ্লোবিন, সিরাম ফেরিটিন, আয়রন স্টাডি পরীক্ষা করুন।
✔ জিংকের ঘাটতি আছে কি না দেখুন।
✔ পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন।
✔ প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের পরামর্শ নিন।
✔ পরিবারের সদস্যরা রোগীকে বকাঝকা না করে সহযোগিতা করুন।

সচেতনতার বার্তা
অনেকেই লজ্জায় বা ভয়ে এমন অভ্যাসের কথা ডাক্তারকে বলেন না। কিন্তু এটি একটি বাস্তব চিকিৎসাজনিত সমস্যা, যার সঠিক কারণ খুঁজে চিকিৎসা করা সম্ভব।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি মাটি, চক, পাউডার, সাবান বা অন্য কোনো অখাদ্য বস্তু খাওয়ার অভ্যাসে ভুগে থাকেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

মনে রাখবেন, শরীর অনেক সময় তার ঘাটতির কথা অদ্ভুত উপায়ে জানান দেয়। সেই সংকেতকে অবহেলা করবেন না।

— ডা. সাহিদা বেগম
স্ত্রীরোগ, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ।
Dr. Shahida Begum Minu; Womens health

Address

LabAid Diagnostic, Sadar Road Barishal
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahida Begum Minu; Womens health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shahida Begum Minu; Womens health:

Shortcuts

Share