Crea Barishal

Crea Barishal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crea Barishal, Drug Addiction Treatment Center, sha-road, Barisal.

" Community-health rehabilitation education and awareness(CREA)" -এর একটি অঙ্গপ্রতিষ্ঠান হলো "ক্রিয়া মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র" ----

- এর প্রতিটি শাখায় রয়েছে অভিজ্ঞ কর্মীবৃন্দ

26/06/2026

"মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে ক্রিয়া বরিশাল শাখার আয়োজিত ইনডোর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন অত্র প্রতিষ্ঠানের কেস ম্যানেজার মোঃ শাকিল হোসেন তাঁর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে।"

🌿 মাদকমুক্ত জীবন—সুস্থ ভবিষ্যতের অঙ্গীকার 🌿মাদক নয়, জীবনকে বেছে নিন।মাদক মানুষের স্বপ্ন, শক্তি ও সম্ভাবনাকে ধ্বংস করে।এক...
03/01/2026

🌿 মাদকমুক্ত জীবন—সুস্থ ভবিষ্যতের অঙ্গীকার 🌿
মাদক নয়, জীবনকে বেছে নিন।
মাদক মানুষের স্বপ্ন, শক্তি ও সম্ভাবনাকে ধ্বংস করে।
একটি মাদকমুক্ত জীবন মানেই সুস্থ মন, সুস্থ শরীর এবং সম্মানজনক ভবিষ্যৎ।
CREA Barishal বিশ্বাস করে—
পরিবর্তন সম্ভব, যদি সিদ্ধান্তটা আজই নেওয়া যায়।
চলুন, আমরা সবাই মিলে বলি—
🚫 মাদককে না
✅ জীবনকে হ্যাঁ

একসাথে পথচলা, একসাথে শক্তি—পুনরুদ্ধার ও নতুন জীবনের প্রত্যয়েCREA-Barishal Get Together 2025
02/01/2026

একসাথে পথচলা, একসাথে শক্তি—
পুনরুদ্ধার ও নতুন জীবনের প্রত্যয়ে
CREA-Barishal Get Together 2025

একটি অধ্যায়ের সমাপ্তি।আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারালো এক দৃঢ় কণ্ঠস্বর।গভীর শ্রদ্ধা ও দোয়া।
30/12/2025

একটি অধ্যায়ের সমাপ্তি।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারালো এক দৃঢ় কণ্ঠস্বর।
গভীর শ্রদ্ধা ও দোয়া।

✨ Celebrating 11 years of CREA ✨A decade of hope, healing, and transformation.Thank you to our dedicated staff, supporti...
01/10/2025

✨ Celebrating 11 years of CREA ✨
A decade of hope, healing, and transformation.
Thank you to our dedicated staff, supportive families, and courageous clients who made this journey possible. Here’s to the next chapter of changing lives — together. 💙

মহান বিজয় দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ।
16/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ।

পুনর্বাসন চিকিৎসা কেন জরুরী?মাদকাসক্তির অনেক চিকিৎসা আছে, তবু কেন পুনর্বাসন চিকিৎসাই জরুরী?পুনর্বাসন চিকিৎসার পক্ষে অনেক...
17/10/2024

পুনর্বাসন চিকিৎসা কেন জরুরী?

মাদকাসক্তির অনেক চিকিৎসা আছে, তবু কেন পুনর্বাসন চিকিৎসাই জরুরী?
পুনর্বাসন চিকিৎসার পক্ষে অনেক কিছুই বলার আছে। তবে কেন পুনর্ব্সান চিকিৎসা জরুরী তা বোঝাতে কেবল দু’টো কারণ এখানে উল্লেখ করবো।
প্রথমত, নেশার টান থেকে মাদকাসক্ত ব্যক্তি পুরোপুরি কখনোই মুক্ত হতে পারে না, এমনকি চিকিৎসার পরেও না। এই টান খুবই দুর্নিবার, অপ্রতিরোধ্য এবং বার বার আসতেই থাকে। ভালো থাকতে চাইলেও ব্যক্তি এই টানের কাছে আবার ধরাশায়ী হয়, এমনকি সাধারণ চিকিৎসার পরেও। পুনর্বাসন চিকিৎসায় এই টানকে খুব গুরুত্ব দেয়া হয়।এই চিকিৎসায় ব্যক্তিকে বিভিন্ন থেরাপী ও স্কিলের মাধ্যমে টান মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত করে তোলা হয়, ফলে তার যতই টান আসুক সহজেই সে তা মোকাবেল করতে পারে। এজন্য পুনর্বাসন চিকিৎসায় সুস্থতার হার এতো বেশী।
দ্বিতীয়ত, নেশা নেয়ার ফলে ব্যক্তি খারাপ আচরণে অভ্যস্ত হয়ে যায়। মন-মানসিকতারও অনেক নেতিবাচক পরির্বতন হয়। তাছাড়া কাজের জায়গা ও পারিবারিক সম্পর্কেরও অনেক ক্ষতি হয়। পুনর্বাসন চিকিৎসায় এসমস্ত বিষয়গুলো এড্রেস করে বিভিন্ন থেরাপী ও কাউন্সিলিংয়ের মাধ্যমে ব্যাক্তিকে একটা স্বাভাবিক জায়গায় নেয়া হয়। ফলে ব্যক্তি চিকিৎসা শেষে বের হয়ে অনুকূল পরিবেশ ও শান্ত মনে সমাজে প্রবেশ করতে পারে, যা তার সুস্থতার জন্য প্রয়োজনীয়। সাধারণ চিকিৎসায় ব্যক্তির এ ক্ষতিকর বিষয়গুলো অবহেলিত থাকে।

নেশা শুরু করার দায়ভার যদি আপনার হয় নেশা ছেড়ে দেবার মূল দায়িত্বটি আপনারই। তাই দেরী না করে নেশাকে ছেড়ে দিন। যদি নিজে নিজে ...
04/10/2024

নেশা শুরু করার দায়ভার যদি আপনার হয় নেশা ছেড়ে দেবার মূল দায়িত্বটি আপনারই। তাই দেরী না করে নেশাকে ছেড়ে দিন। যদি নিজে নিজে ছাড়া সম্ভব না হয় পরিবারকে নেশার বিষয়টি জানান। পরিবার আপনাকে চিকি‌ৎসা কেন্দ্রে ভর্তি করাতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, চিকি‌ৎসা শেষে পুনর্বাসন কেন্দ্রের পরামর্শ অনুযায়ী আজীবন নেশামুক্ত জীবন-যাপনের মূল কাজটি আপনাকেই করতে হবে।

আপনার সন্তান কি নেশার ঝুঁকিতে আছে?নেশায় জড়িয়ে পড়া বা নেশা করার আগেই যদি আপনার সন্তানের নেশায় জড়িয়ে যাওয়াকে ঠেকানো যায়- ত...
21/09/2024

আপনার সন্তান কি নেশার ঝুঁকিতে আছে?

নেশায় জড়িয়ে পড়া বা নেশা করার আগেই যদি আপনার সন্তানের নেশায় জড়িয়ে যাওয়াকে ঠেকানো যায়- তার চেয়ে ভালো আর কি হতে পারে! নিরাময়ের চেয়ে প্রতিরোধ ভালো- কথাটি মাদকনির্ভরশীলতার ব্যাপারে যেন আরও সত্যি।

অনেক পরিবারে কিছু risk factor থাকে যা সন্তানের মাদক গ্রহণের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। এ ব্যাপারে সকল অভিভাবককে সর্তক থাকতে হবে।
নিচে কয়েকটি ঝুঁকি নিয়ে আমরা আলোচনা করছি:

নেশার ইতিহাস: ঝুঁকি-১
পরিবারে যদি নেশার ইতিহাস থাকে তবে তা বংশ পরম্পরায় সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়ার ঝুঁকি থাকে বলে মনে করা হয়।

সন্তানের অল্প বয়সে আক্রমণাত্মক আচরণ: ঝুঁকি-২
অনেক সময় দেখা যায় আপাত কোন কারণ ছাড়াই খুব ছোটবেলা থেকেই আপনার সন্তান খুবই হিংস্রাত্মক ও আক্রমণাত্বক আচরণ করে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না,এমন আচরণ শেষ পর্যন্ত হয়তো মাদক গ্রহণের মতো নেতিবাচক পরিণতির দিকে আপনার সন্তানকে ঠেলে দিতে পারে।

অবাধ স্বাধীনতা: ঝুঁকি-৩
অনেকসময় কিছু কিছু পরিবারে স্বাধীনতার অবাধ ব্যবহার দেখা যায়। এভাবে সন্তানের প্রতি তদারকির দায়িত্বে যদি ঘাটতি থাকে তা হলে সন্তান নেশার ঝুঁকিতে রয়েছে বলা যায়।

পরিবারের কেউ যদি নেশা করে: ঝুঁকি-৪
বড় ভাই বা পরিবারের কেউ যদি আপনার সন্তানের সামনে নেশা করে তবে তা বিপদজনক। সন্তানের ঘনিষ্ঠ বন্ধুরা নেশা করলে বিপদ আরও বেশী। আপনাকে এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে।

স্কুল কলেজে বা পড়াশোনায় সমস্যা: ঝুঁকি-৫
আপনার সন্তান কি স্কুল একেবারে অপছন্দ করছে? স্কুলের কারও সাথে মিশতে পারছেনা? তার পরীক্ষার রেজাল্ট কি খুবই খারাপ? স্কুল থেকে উশৃঙ্খল আচরণের জন্য কি বহিষ্কৃত হয়েছে? যদি উওর যদি হ্যাঁ হয় তবে সতর্ক হতেই হবে।

পরিবার ও সামাজিক কর্মকান্ড থেকে বিচ্ছিন্নতা : ঝুঁকি-৬
সন্তানকে খাবার টেবিলে বা পারিবারিক আড্ডায় পাওয়াতো যায়ই-না, পরিবারের কোন দায়িত্বেও সে নেই বা এড়িয়ে যায়। কোন পারিবারিক অনুষ্ঠানে জোর করলেও যেতে চায়না, সামাজিক অনুষ্ঠানগুলো থেকেও সে নিজেকে সরিয়ে রাখে। বন্ধু পরিজনহীন এ্কা একা থাকে। চরিত্রের এই ধরনটি ঝুঁকিপূর্ণ সন্দেহ নেই।

এক-আধবার নেশা খাওয়ার অভিজ্ঞতা: ঝুঁকি-৭
খুব অল্প বয়সেই সঙ্গদোষে বা কৌতূহল বশেই হোক হয়তো আপনার সন্তান নেশা এক আধবার চেখে দেখেছে। এখন সে আর খায়না। এটা যদি আপনার জানা থাকে-তার প্রতি খুবই মনোযোগী হন । কারণ সে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

Address

Sha-road
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Crea Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share