Md. Shafiqul Islam-DMF

Call Directions Contact the practice

Md. Shafiqul Islam-DMF ◾DMF (General Physician) ◾BMDC Reg. No. D–23049

আজ আমার চেম্বারে Bell’s Palsy-এর একজন রোগী এসেছিলেন।Bell’s Palsy হলো মুখের এক পাশের facial nerve আক্রান্ত হওয়ার কারণে হঠ...
08/09/2026

আজ আমার চেম্বারে Bell’s Palsy-এর একজন রোগী এসেছিলেন।

Bell’s Palsy হলো মুখের এক পাশের facial nerve আক্রান্ত হওয়ার কারণে হঠাৎ মুখের এক পাশ দুর্বল বা বেঁকে যাওয়ার অবস্থা। এতে হাসলে মুখ একদিকে বেঁকে যেতে পারে, চোখ পুরোপুরি বন্ধ করতে কষ্ট হতে পারে এবং মুখের এক পাশে অসাড়তা বা দুর্বলতা অনুভূত হতে পারে।

হঠাৎ মুখ বেঁকে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়—কারণ স্ট্রোকের সঙ্গেও কিছু লক্ষণ মিলতে পারে। বিশেষ করে কথা জড়িয়ে যাওয়া, হাত-পা দুর্বল হওয়া বা হাঁটতে সমস্যা থাকলে দ্রুত জরুরি চিকিৎসা প্রয়োজন।

সময়মতো সঠিক মূল্যায়ন ও চিকিৎসা শুরু করলে Bell’s Palsy-এর অধিকাংশ রোগী ভালো হয়ে ওঠেন।
হঠাৎ মুখ বেঁকে গেলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

Md. Shafiqul Islam-DMF

এলার্জি ও চর্মরোগে ভুগছেন অনেকেই—সচেতন হোনত্বকে চুলকানি, লাল দাগ, ফুসকুড়ি, শুষ্কতা, জ্বালাপোড়া কিংবা ত্বক ফুলে যাওয়া—এস...
02/09/2026

এলার্জি ও চর্মরোগে ভুগছেন অনেকেই—সচেতন হোন

ত্বকে চুলকানি, লাল দাগ, ফুসকুড়ি, শুষ্কতা, জ্বালাপোড়া কিংবা ত্বক ফুলে যাওয়া—এসব সমস্যা অনেকেরই দেখা যায়। ধুলাবালি, খাবার, প্রসাধনী, সাবান-ডিটারজেন্ট, ওষুধসহ বিভিন্ন কারণে এলার্জি হতে পারে।
তবে মনে রাখতে হবে—সব চুলকানি বা ত্বকের দাগ এলার্জি নয়। ছত্রাক, স্ক্যাবিস ও অন্যান্য চর্মরোগেও একই ধরনের উপসর্গ হতে পারে।
তাই নিজের ইচ্ছায় স্টেরয়েড বা যেকোনো ক্রিম ব্যবহার না করে সঠিক রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
সুস্থ ত্বক, সুন্দর জীবন—সচেতনতাই সুরক্ষার প্রথম ধাপ।

মোঃ শফিকুল ইসলাম শামীম
সৈমি হেলথ কেয়ার সেন্টার
যোগাযোগঃ 01342-109730

প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে চিকিৎসার আশায় সুদূর রাঙ্গাবালী থেকে…গত রাত থেকে টানা বৃষ্টি। আবহাওয়া অত্যন্ত খারাপ, নদীর...
02/09/2026

প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে চিকিৎসার আশায় সুদূর রাঙ্গাবালী থেকে…

গত রাত থেকে টানা বৃষ্টি। আবহাওয়া অত্যন্ত খারাপ, নদীর অবস্থাও ভালো নয়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সুদূর রাঙ্গাবালী উপজেলা থেকে ১৯ বছর বয়সী এক তরুণ চর্ম ও অ্যালার্জির চিকিৎসা নিতে আমার চেম্বারে এসেছেন।
এর আগে আমার পুরোনো একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু নম্বরটি বন্ধ থাকায় ফোনে যোগাযোগ করতে পারেননি। তবুও থেমে থাকেননি—পরিচিত মানুষের কাছে খোঁজ নিয়ে অবশেষে আমার চেম্বারে এসে উপস্থিত হয়েছেন।
এর আগেও রাঙ্গাবালী উপজেলা থেকে অনেক রোগী আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন। তাদের সঙ্গে চিকিৎসা ও পরবর্তী সময়ে যোগাযোগের সূত্র ধরেই এই রোগী আমার সম্পর্কে জানতে পারেন এবং তাদের কাছ থেকে খোঁজ নিয়ে এবার আমার চেম্বারে চিকিৎসা নিতে এসেছেন।

রোগীটি দীর্ঘদিন ধরে চর্ম ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়ার পর কয়েকদিন ভালো থাকেন, কিন্তু কিছুদিন পর আবার একই সমস্যা ফিরে আসে। দীর্ঘদিনের এই সমস্যার কারণে এবার ভালোভাবে চিকিৎসা নেওয়ার আশায় আমার কাছে এসেছেন।
একজন রোগী যখন এত দূরের পথ, প্রতিকূল আবহাওয়া ও নদীর খারাপ পরিস্থিতি পেরিয়ে শুধুমাত্র চিকিৎসার জন্য আমার কাছে আসেন—তখন তার আস্থা ও বিশ্বাস সত্যিই আমাকে অনুপ্রাণিত করে এবং আমার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।

আলহামদুলিল্লাহ, আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা, সময় ও অভিজ্ঞতা দিয়ে তার সমস্যাটি বোঝার এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি।
রোগীদের মুখে মুখে একজন চিকিৎসকের কথা ছড়িয়ে পড়া এবং তাদের বিশ্বাস করে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা—একজন চিকিৎসকের জন্য এটি নিঃসন্দেহে অনেক বড় পাওয়া।
আল্লাহ তাআলা এই তরুণকে দ্রুত সম্পূর্ণ রোগমুক্তি দান করুন, তার দীর্ঘদিনের কষ্ট দূর করে দিন এবং তাকে সুস্থ ও সুন্দর জীবন দান করুন। আমিন।

মোঃ শফিকুল ইসলাম (শামীম)
ডি. এম. এফ
🏥 সৈমি হেলথ কেয়ার সেন্টার
বটতলা বাজার, চর-বিশ্বাস, গলাচিপা, পটুয়াখালী।
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ:
01342-109730

31/08/2026

মনকে আমরা হৃদয়ের সঙ্গে মিলিয়ে দেখি, অথচ মন আসলে মস্তিষ্কের জটিল কার্যক্রমের ফল। তবুও দুঃখে বুক খাঁ খাঁ করা কিংবা আনন্দ, ভয় ও উত্তেজনায় হৃদস্পন্দন বেড়ে যাওয়া আমাদের মনে করিয়ে দেয়—মন আর হৃদয়ের সম্পর্ক যেন খুব গভীর।

আমাদের মুঠোয় এঁটে যাওয়া ছোট্ট হৃদযন্ত্রটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরলসভাবে কাজ করে যায়। শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে মাত্র কয়েক মিনিটেই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্রম ব্যাহত হতে পারে।

হৃদরোগের অন্যতম প্রধান কারণ করোনারি আর্টারি ডিজিজ, যা থেকে হার্ট অ্যাটাক হতে পারে। বয়স, পুরুষ লিঙ্গ, পারিবারিক ইতিহাস ও কিছু বংশগত কারণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন, অতিরিক্ত মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরলের মতো অনেক ঝুঁকি আমরা নিয়ন্ত্রণ করতে পারি।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই শরীরের ভেতরে ক্ষতি করতে থাকে। তাই সুস্থ মনে হলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

জীবনের ব্যস্ততায় শরীর ও মনের যত্ন নিতে ভুলবেন না। আপনার বুকের ভেতর নিরলসভাবে কাজ করে যাওয়া এই ছোট্ট হৃদযন্ত্রটির যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

একটা কাহিনী শোনেন_প্রত্যন্ত এলাকার একজনের চার-পাঁচ দিন জ্বরের পর ডেঙ্গু ধরা পড়ল। হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ায় স্বজনরা অ্যাম্...
31/08/2026

একটা কাহিনী শোনেন_
প্রত্যন্ত এলাকার একজনের চার-পাঁচ দিন জ্বরের পর ডেঙ্গু ধরা পড়ল। হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ায় স্বজনরা অ্যাম্বুলেন্সে করে বড় সরকারি হাসপাতালে নিয়ে এলেন। হাসপাতালে পৌঁছানোর পর দেখা গেল—পালস ও ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না।
জরুরি চিকিৎসা শুরু করতে গিয়ে দেখা গেল, হাসপাতালে স্যালাইন সেট নেই। স্বজনদের বাইরে থেকে কিনে আনতে গিয়ে প্রায় এক ঘণ্টা চলে গেল। জরুরি CBC দরকার হলেও সরকারি ল্যাবে দ্রুত রিপোর্টের সুযোগ নেই, বাইরে করতে বললে টাকার অভাব ও নানা জটিলতায় সেটাও সময়মতো হলো না।
ডিউটি ডাক্তার গাইডলাইন মেনে চিকিৎসার চেষ্টা করলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু হলো।

এখন দুটি প্রশ্ন—
১. এই মৃত্যুর দায়ভার কার?
২. আর রোগীর স্বজনরা রাগে-ক্ষোভে কার ওপর ঝাল ঝাড়বেন?

ডাক্তার মানেই যেন অগোছালো, ক্লান্ত আর সারাক্ষণ আত্মত্যাগের প্রতিমূর্তি—পরিপাটি হয়ে বসা, একটু খাওয়া, ফোনে কথা বলা কিংবা স...
22/08/2026

ডাক্তার মানেই যেন অগোছালো, ক্লান্ত আর সারাক্ষণ আত্মত্যাগের প্রতিমূর্তি—পরিপাটি হয়ে বসা, একটু খাওয়া, ফোনে কথা বলা কিংবা স্বাভাবিক জীবনযাপন করাটাও যেন অপরাধ!

দায়িত্বে অবহেলা হলে অবশ্যই ব্যবস্থা হবে, কিন্তু অপমান, মিডিয়া ট্রায়াল কিংবা প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য ব্যবস্থার অংশ হতে পারে না। অথচ হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনার দায়ও বারবার এসে পড়ে শুধু ডাক্তারদের ওপর। ডাক্তারকে শাস্তি দেওয়ার আইন আছে, কিন্তু নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তা কোথায়?

মুগদা মেডিকেলের মতো ঘটনায় ডাক্তার পিটিয়েও যদি শেষ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে যায়, তাহলে এমন ঘটনা আবার ঘটবেই।

যে সমাজ তার চিকিৎসকদের সম্মান ও নিরাপত্তা দিতে পারে না, একদিন সেই সমাজকেই হয়তো বুঝতে হবে—ডাক্তার হারানোর মূল্য কতটা ভয়াবহ।

Md. Shafiqul Islam-DMF
যোগাযোগঃ 01342-109730

একটি মর্মান্তিক ঘটনা—একটি ভুল রিডিংয়ের সম্ভাব্য পরিণতি৮০ বছরের বেশি বয়সী একজন বৃদ্ধা মহিলা। দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছান...
17/08/2026

একটি মর্মান্তিক ঘটনা—একটি ভুল রিডিংয়ের সম্ভাব্য পরিণতি

৮০ বছরের বেশি বয়সী একজন বৃদ্ধা মহিলা। দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। চিকিৎসা চলছিল এবং কয়েকদিন আগেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছিল।
হঠাৎ করে রোগী সম্পূর্ণভাবে বিছানায় পড়ে যান। পরিবারের সদস্যরা আমাকে প্রাথমিকভাবে দেখার জন্য নিয়ে আসেন। রক্তচাপ মেপে মোটামুটি স্বাভাবিকই পেলাম।
আমি যখন জানতে চাইলাম, ডায়াবেটিস আছে কি না, পরিবারের সদস্যরা বললেন—হ্যাঁ, ডায়াবেটিসের ওষুধ চলছে এবং কিছুদিন আগেই ডাক্তার দেখানো হয়েছে। তবুও আমি বললাম, একবার সুগারটা মেপে দেখি।
গ্লুকোমিটার দিয়ে রক্তের গ্লুকোজ মাপার পর আমি সত্যিই অবাক হয়ে গেলাম।
রক্তের গ্লুকোজ: 46.1 mmol/L অর্থাৎ প্রায় 830 mg/dL।

রোগী আবার গত ২ দিন ধরে খাবারও খাচ্ছিলেন না।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারলাম, এর কিছুদিন আগে একটি ফার্মেসিতে গ্লুকোজ মাপানো হয়েছিল। সেখানে নাকি রক্তের গ্লুকোজ 8.0 mmol/L দেখিয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকের কাছে বিষয়টি জানানো হয় এবং পরবর্তীতে ওষুধ দেওয়া হয়।
কিন্তু রোগীর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল।
আমার কাছে মনে হলো, আগের গ্লুকোমিটারের রিডিংটি হয়তো সঠিক ছিল না। মেশিনের ত্রুটি, স্ট্রিপের সমস্যা, সংরক্ষণ পদ্ধতি বা অন্য কোনো কারণে ভুল ফলাফল আসতে পারে। তবে এত বেশি গ্লুকোজের রিডিং হলে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে ল্যাবরেটরি পরীক্ষা ও জরুরি চিকিৎসা প্রয়োজন।

সেই মুহূর্তে রোগীর অবস্থা দেখে আমার পক্ষে চেম্বারে বসে কোনো ওষুধ দিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া নিরাপদ মনে হয়নি। আমি পরিবারের সদস্যদের স্পষ্টভাবে বললাম—আমার হাতে এখন করার মতো কিছু নেই। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুঃখজনকভাবে সেই সুযোগটুকুও আর পাওয়া গেল না।

কয়েক ঘণ্টা পরই রোগীটি মারা যান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই ঘটনাটি আমাকে আবারও মনে করিয়ে দিল—
গ্লুকোমিটারের একটি সংখ্যা কখনোই অবহেলা করার বিষয় নয়।
বিশেষ করে বয়স্ক, শয্যাশায়ী বা হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়া কোনো রোগীর ক্ষেত্রে রক্তের গ্লুকোজ অস্বাভাবিক বেশি বা কম পাওয়া গেলে বিষয়টি দ্রুত গুরুত্বসহকারে মূল্যায়ন করা জরুরি। গ্লুকোমিটারের ফলাফল নিয়ে সন্দেহ থাকলে পুনরায় পরীক্ষা এবং প্রয়োজনে ল্যাবরেটরি কনফার্মেশন করা উচিত।

একটি ছোট ভুল রিডিং কখনো কখনো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

মোঃ শফিকুল ইসলাম শামীম
সৈমি হেলথ কেয়ার সেন্টার

চোখে Foreign Body—অবহেলা নয়।আমার চেম্বারে প্রায়ই এমন রোগী আসেন, যাদের চোখে ধুলা, বালি বা ধাতব কণা ঢোকার পর সঠিকভাবে অপ...
17/08/2026

চোখে Foreign Body—অবহেলা নয়।

আমার চেম্বারে প্রায়ই এমন রোগী আসেন, যাদের চোখে ধুলা, বালি বা ধাতব কণা ঢোকার পর সঠিকভাবে অপসারণ না হওয়ায় বারবার ঘর্ষণের কারণে Cornea-তে ক্ষত, স্পট/দাগ ও প্রদাহ তৈরি হয়েছে। অনেকের ক্ষেত্রে একই সঙ্গে ছানির সমস্যাও দেখা যায়।
চোখে কোনো Foreign Body গেলে নিজে থেকে চোখ ঘষা বা কোনো কিছু দিয়ে বের করার চেষ্টা করা উচিত নয়। দ্রুত সঠিকভাবে পরীক্ষা ও প্রয়োজনে অপসারণ করা জরুরি।
চক্ষু রোগের অভিজ্ঞ/বিশেষজ্ঞ কোনটাই না হওয়ায় এ ধরনের রোগীকে নিরাপদ ও সঠিক চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দিই।
চোখ আমাদের অমূল্য সম্পদ—সামান্য সমস্যাকেও অবহেলা করবেন না।

মোঃ শফিকুল ইসলাম শামীম
সৈমি হেলথ কেয়ার সেন্টার
বটতলা বাজার (চর-বিশ্বাস), গলাচিপা, পটুয়াখালী

কোষ্ঠকাঠিন্য থেকে শিশুর Re**al Prolapse — একটি সচেতনতার ঘটনা৭ বছরের একটি শিশু। অনেক দিন ধরেই তার বাথরুম কষা (Chronic Con...
16/08/2026

কোষ্ঠকাঠিন্য থেকে শিশুর Re**al Prolapse — একটি সচেতনতার ঘটনা

৭ বছরের একটি শিশু। অনেক দিন ধরেই তার বাথরুম কষা (Chronic Constipation) ছিল।
আজ হঠাৎ বাথরুমে গিয়ে মলত্যাগ করতে পারছিল না। প্রায় এক ঘণ্টা ধরে প্রচণ্ড চাপ প্রয়োগ করার একপর্যায়ে শিশুটির মলদ্বার দিয়ে লালচে মাংসল অংশ বের হয়ে আসে—যা দেখতে Re**al Prolapse-এর মতো।
ভীত ও অস্বস্তিকর অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে আমার চেম্বারে নিয়ে আসেন। শিশুটিকে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর আলহামদুলিল্লাহ, বর্তমানে সে স্বাভাবিক ও ভালো আছে।

এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়—
১) শিশুদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যকে অবহেলা করা উচিত নয়।
২) মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত রাখতে হবে।
৩) পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার, শাকসবজি ও ফলমূল এবং নিয়মিত বাথরুমের অভ্যাস গড়ে তোলা জরুরি।
৪) মলত্যাগে বারবার সমস্যা হলে নিজে থেকে ওষুধ না খাইয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

একটি ছোট শিশুর সামান্য কোষ্ঠকাঠিন্যও কখনো কখনো বড় সমস্যার কারণ হতে পারে। সচেতন থাকুন, শিশুদের সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে চিকিৎসা পেলে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফলাফল পাওয়া সম্ভব।

— মোঃ শফিকুল ইসলাম (শামীম)
সৈমি হেলথ কেয়ার সেন্টার

কারেন্টের শকে আহত ৭ বছরের শিশুর চিকিৎসা।৭ বছরের একটি শিশু কারেন্টের শকে গুরুতরভাবে আহত হয়ে প্রথমে একজন চিকিৎসকের কাছে চ...
16/08/2026

কারেন্টের শকে আহত ৭ বছরের শিশুর চিকিৎসা।

৭ বছরের একটি শিশু কারেন্টের শকে গুরুতরভাবে আহত হয়ে প্রথমে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়। সেখানে ক্ষতস্থানে যথাযথ ড্রেসিং না করেই ওষুধ দেওয়া হয়। কিন্তু আশানুরূপ ফলাফল না পাওয়ায় প্রায় ১৪ দিন পর শিশুটিকে আমার চেম্বারে নিয়ে আসেন তার অভিভাবক।

শিশুটির ক্ষতস্থান পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সুন্দরভাবে ড্রেসিং করা হয় এবং উপযুক্ত চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
আলহামদুলিল্লাহ, বর্তমানে ক্ষতটি ভালো দিকে যাচ্ছে এবং চিকিৎসায় সন্তোষজনক ফলাফল পাওয়া যাচ্ছে।
কারেন্টের শকে আহত হলে অবহেলা না করে দ্রুত সঠিক চিকিৎসা ও নিয়মিত ড্রেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলহামদুলিল্লাহ—একটি শিশুর সুস্থতার পথে এগিয়ে যাওয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

Address

Barishal

Opening Hours

Monday 09:00 - 13:00
16:00 - 23:00
Tuesday 09:00 - 13:00
16:00 - 23:00
Wednesday 09:00 - 13:00
16:00 - 23:00
Thursday 09:00 - 13:00
16:00 - 23:00
Friday 09:00 - 12:00
16:00 - 23:00
Saturday 09:00 - 13:00
16:00 - 23:00
Sunday 09:00 - 13:00
16:00 - 23:00

Telephone

+8801710024348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Shafiqul Islam-DMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md. Shafiqul Islam-DMF:

Shortcuts

Share

Category