আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার

  • Home
  • Bangladesh
  • Barishal
  • আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার

আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার, Alternative & holistic health service, দরবেশ গেট এর পূর্ব ভবন (২য় তলা), স্বরূপকাঠি রোড, বানারীপাড়া, বরিশাল।, Barishal.

CEO: Raqi Asibul Islam Al-Athari
Senior Consultant & Raqi
Hijama & Nasal Polyps Specialist
Diploma in Medical Assistant (DMA)

☎️ WhatsApp: 01867-049700

🔎 Our address:
2nd Floor, East Building of Darvesh Gate, Swarupkathi Road, Banaripara, Barisal.

17/08/2026

গাইরত ও পর্দার শিক্ষা: জিন শয়তানের চেয়েও যাদের বোধ-বুদ্ধি কম!

---
ঝাড়ফুঁক বা চিকিৎসার নামে পরপুরুষের সামনে নারীর পর্দা লঙ্ঘন করা সম্পূর্ণ শরিয়তবিরোধী। ভিডিওতে পরপুরুষ কবিরাজ নারীর কান খোলার ও পর্দা ভঙ্গের অজুহাত খুঁজলেও আক্রান্ত নারী পর্দার বিধান রক্ষায় শক্ত অবস্থান নিচ্ছেন। দ্বীন ও পর্দার বিষয়ে উদাসীন ও অবহেলাকারী পুরুষদের জন্য এখানে গভীর ভাবনার অবকাশ রয়েছে।

এছাড়াও রোগীদেরকে মুদাব্বির নামক কবিরাজ বা ভণ্ড তান্ত্রিকদের কাছে যেতে কেন আমরা কঠোরভাবে নিষেধ করি, তার একটি কারণ এই ভিডিওতে রয়েছে। এসব জায়গায় নারীদের ইজ্জত-আব্রু ও পর্দা লঙ্ঘনের চরম ঝুঁকি থাকে। এমনকি নন মাহরামের গায়ে পর্যন্ত হাত দিতেও তারা কুন্ঠাবোধ করে না। অথচ রাসূল ﷺ বলেছেন, لَأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لَا تَحِلُّ لَهُ অর্থ্যাৎ তোমাদের কারো মাথায় লোহার সূচ বা শলাকা দ্বারা ফুটিয়ে দেওয়া তার জন্য এমন কোনো নারীকে স্পর্শ করার চেয়ে উত্তম, যা তার জন্য হালাল নয় (অর্থাৎ নন-মাহরাম)। –[মু'জামুল কাবীর: হা/১৬১৭০ ও ১৬১৭২ ; সুনানে আল-কুবরা: ৪/২২৭]

তাই জ্বীন বা যাদুকেন্দ্রীক যেকোনো সমস্যায় ভণ্ড কবিরাজের শরনাপন্ন না হয়ে কুরআন ও সহীহ হাদিস সমর্থিত নববী চিকিৎসা 'শারঈ রুকইয়াহ' করুন। কারণ রুকইয়াহ সম্পূর্ণভাবে আল্লাহর কালাম ও মাসনুন দোয়ার মাধ্যমে করা হয়, যা শিরকমুক্ত, পর্দার বিধান অক্ষুণ্ন রাখে এবং আত্মিক আরোগ্যের মূল মাধ্যম।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভণ্ডদের প্রতারণা থেকে বেঁচে থাকার এবং সঠিক দ্বীনি প্রজ্ঞা ও গাইরত অর্জনের তৌফিক দান করুন। আমীন।
---
- রাক্বী আছিবুল ইসলাম আল-আসারী
কামিল (হাদিস), মাস্টার্স (সমমান)
সিইও, আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার

#ভন্ডামি #কবিরাজ #প্রতারক #প্রতারনা #শিফা

এখন বাজে রাত ১২টা। এশার পরে রুক্বইয়াহ করতে আসলাম এক বাড়িতে। সমস্যা হলো, মেয়ে তার স্বামীকে সহ্য করতে পারে না। এলাকার কবির...
13/08/2026

এখন বাজে রাত ১২টা। এশার পরে রুক্বইয়াহ করতে আসলাম এক বাড়িতে। সমস্যা হলো, মেয়ে তার স্বামীকে সহ্য করতে পারে না। এলাকার কবিরাজ সব বেটে খাওয়ানো হয়েছে। এসে রুক্বইয়াহ শুরু করতেই জ্বীন এক্টিভ হলো মেয়ের মায়ের শরীরে। লম্বা সময় কনসাল্টেশন দিয়ে রুক্বইয়াহ করে জিজ্ঞেস করলাম, 'তাবিজ টাবিজ যা আছে সব নিয়ে আসবেন কাল।'

অমনি সে ব্যাগ থেকে এগুলো বের করে দিতে দিতে বললেন, 'ব্যাগে কয়েকটা আছে, আরগুলো বাড়িতে'। 🙂

মূলত তারা সবাই পারিবারিক যাদুতে (সিহরুল মাউরূস) আক্রান্ত। অথচ তারা মনে করতো শুধু তার মেয়েই বোধয় অসুস্থ। কথা বলে যা বুঝলাম, লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছে ইতোমধ্যেই।
- রাক্বী আছিবুল ইসলাম আল-আসারী
সিইও, আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার

11/08/2026

বছরের পর বছর ডাক্তার দেখিয়েও সুফল পাচ্ছেন না? একের পর এক অসুখ লেগেই আছে? মেডিকেল রিপোর্টেও সমস্যা ধরা পড়ছে না?
হতে পারে আপনি এমন বদনজর বা যাদুতে আক্রান্ত, যা আপনাকে সার্বক্ষণিক অসুস্থ বানিয়ে রাখার জন্য করা হয়েছে।

আজই এপয়েন্টমেন্ট কনফার্ম করে একটি রুক্বইয়াহ ডায়াগনোসিস করিয়ে নিশ্চিত হয়ে নিন, আপনার সমস্যা জ্বীন বা যাদুকেন্দ্রীক কিনা।

09/08/2026

রাতে বাচ্চাদের কান্নাকাটি, শুকিয়ে যাওয়া, খাবার না খাওয়া, প্রচন্ড দুষ্টমি নিয়েতো কত ডাক্তার কবিরাজ দেখালেন! কত ওষুধ আর তাবিজই না ঝুলালেন!

এবার থামুন। মাত্র তিনদিনেই আপনার সন্তানের সুস্থতার চ্যালেঞ্জ নিতে চান? তাহলে কমেন্ট করুন।

20/07/2026

আপনি কি আপনার আদরের সন্তানকে সবসময় সুস্থতার নিয়ামতে রাখতে চান? তাহলে ভিডিওটি পুরোটা দেখুন।

#রুক্বইয়াহ #জ্বিন
#শয়তান #হেফাজত #সচেতনতা #নিয়ামত

18/07/2026
17/07/2026

বাঙালি আসলে যতক্ষণ না লাত্থি-ঝাঁটা খেয়ে ব্যাক গিয়ার মারে, ততক্ষণ এদের আক্কেল খোলে না!

চেম্বারে ছেলের চিকিৎসা করাতে এসে বলতেছে, জ্বীন এক্টিভ করে চিকিৎসা করা ছাড়া নাকি তার ছেলে সুস্থ হবে না। তারপর আমার কাছ থেকে নিয়ে গেলো এক কবিরাজের কাছে। ঠিক তার কয়েক মাস পরে মা-ছেলে দুজনেই রোগী হয়ে ফিরে এসে আমার হাত-পা ধরা শুরু করেছে চিকিৎসার জন্য।

বহু জোড়াজোড়ির পরে চিকিৎসা করেছি। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে।

বিঃদ্রঃ আমাদের চেম্বারে চিকিৎসা শুরু করে যদি কোনো রোগী অনুমতি ছাড়া অন্য কোথাও চিকিৎসার জন্য স্বরণাপন্ন হয়, তাহলে রোগী ও তার পরিবারকে আমাদের চেম্বার থেকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হয়।

15/07/2026

জ্বীন ও যাদুর সমস্যা থেকে বাঁচতে চান? তাহলে আগে নিজের 'ক্বারীন' জ্বীনের ওয়াসওয়াসা থেকে বাচুন! 🛡️

আমাদের প্রতিটি মানুষের সাথেই একজন করে জ্বীন নিয়োজিত থাকে, যাকে বলা হয় 'ক্বারীন'। অধিকাংশ সময় আমরা বাইরের জ্বীন বা যাদুর আছর নিয়ে যতটা চিন্তিত থাকি, নিজের ভেতরের এই ক্বারীনের প্রতিনিয়ত দেওয়া ক্ষতিকর কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা নিয়ে ততটা সচেতন থাকি না।

বাস্তবতা হলো, ভেতরের দেয়াল যদি মজবুত না হয়, তবে বাইরের শত্রু সহজে আক্রমণ করতে পারে। আধ্যাত্মিক ও রূহানী সুরক্ষার প্রথম ধাপই হলো নিজের ক্বারীনের ওয়াসওয়াসাকে পরাস্ত করা।

ক্বারীন জ্বীন কীভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে এবং এর ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায়গুলো কী কী— তা নিয়েই বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে।


#রুকইয়াহ #ক্বারীন

09/07/2026

জ্বীন ও আমার মধ্যে কথপকথন–

আমি: কিরে, কবিরাজ বললো তুই নাকি চলে গেছিস?
জ্বীন: কবিরাজ আমাদের বন্ধু, আর তোরা রাক্বীরা আমাদের শত্রু।
আমি: কেন? আমরা আবার কি করলাম?
জ্বীন: যতজন কবিরাজের কাছে গিয়েছি সবাই আমাকে মিষ্টি, রক্ত ও মাংস ইত্যাদি খাইয়েছে। আর এখানে যখন থেকে আসছি তখন থেকেই শুধু শাস্তি দিয়ে যাচ্ছিস।
আমি: তাহলে তুই তাওবাহ করে তাকে ছেড়ে চলে যা, তাহলে শাস্তিও বন্ধ হয়ে যাবে।
জ্বীন: তোকে সাবধান করে দিচ্ছি, তোর বংশকে কিন্তু নির্বংশ করে ছাড়বো।
আমি: আল্লাহ তোর মতো জাহিল ও জালিমকে ধ্বংস করুন।

[দীর্ঘ চিকিৎসার ধারাবাহিকতায় এক সময়ে অত্যাচারী শাইত্বন তাওবাহ করে চলে যেতে বাধ্য হয়েছিল এবং আল্লাহর রহমে রোগী দীর্ঘদিন যাবৎ পুরোপুরি সুস্থ হিসেবে জীবন যাপন করছেন, আলহামদুলিল্লাহ]

– Raqi Asibul Islam Al-Athari
সিইও, আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার

চোখ ধাঁধানো আলো আর কোটি কোটি মানুষের উন্মাদনার আড়ালে ফুটবল বিশ্বকাপ যেন এক নিকষ কালো জগতের গোপন মঞ্চ। অনেক দলই মাঠে জয় ন...
26/06/2026

চোখ ধাঁধানো আলো আর কোটি কোটি মানুষের উন্মাদনার আড়ালে ফুটবল বিশ্বকাপ যেন এক নিকষ কালো জগতের গোপন মঞ্চ। অনেক দলই মাঠে জয় নিশ্চিত করতে কুখ্যাত সাহির (জাদুকর)-দের মাধ্যমে প্রতিপক্ষের ওপর সিহরুত তা'তিল (কর্মক্ষমতা নষ্টের জাদু) প্রয়োগ করে। শয়তানি লিপি ও নাপাক জিনিসের সংমিশ্রণে তৈরি তাবিয কিংবা সুতোয় দেওয়া জাদুর গিট বা উক্বদ-এর মাধ্যমে সুস্থ-সবল অ্যাথলেটদের শরীর ও মস্তিষ্ক আচমকা অবশ করে দেওয়া হয়। সামান্য একটি ট্রফির লোভে শয়তানের এই উপাসনা ও কুফরি চর্চা মানবজাতির জন্য এক চরম ও ভয়ঙ্কর বিপর্যয়।

সবচেয়ে ভীতিজাগানিয়া বিষয় হলো, এই ভয়াবহতার ঝুঁকিতে কেবল মাঠের খেলোয়াড়েরাই থাকেন না; বরং যারা স্টেডিয়ামে বসে সরাসরি কিংবা টিভির পর্দায় এই খেলা দেখেন, তারাও এক অদৃশ্য বিপদের মুখে পড়েন। খেলা দেখার সময় কোটি কোটি মানুষের তীব্র হিংসা ও ক্ষোভ থেকে তৈরি হয় মারাত্মক হাসাদ এবং আইন, যা শয়তানি জিনদের জন্য মানুষের ওপর চড়াও হওয়ার রাস্তা তৈরি করে দেয়।

এছাড়া, গভীর রাতে স্ক্রিনের সামনে বুঁদ হয়ে থাকা এবং তীব্র উত্তেজনায় আল্লাহর স্মরণ থেকে গাফেল (বিচ্ছিন্ন) থাকার কারণে মানুষের চারপাশের আত্মিক সুরক্ষা ভেঙে পড়ে। এই সুযোগে শয়তানের তীব্র কুপ্রভাব খুব সহজেই দর্শকদের অবচেতন মনে বাসা বাঁধতে পারে, যা পরবর্তীতে তীব্র মানসিক অশান্তি, অহেতুক আতঙ্ক ও আত্মিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

#যাদু

Address

দরবেশ গেট এর পূর্ব ভবন (২য় তলা), স্বরূপকাঠি রোড, বানারীপাড়া, বরিশাল।
Barishal

Telephone

+8801867049700

Website

Alerts

Be the first to know and let us send you an email when আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আন-নাফিয়াহ সুন্নাহ হেলথ কেয়ার সেন্টার:

Shortcuts

Share