ধামুরা ফিজিওথেরাপি এ্যান্ড হিজামা সেন্টার

  • Home
  • Bangladesh
  • Barisal
  • ধামুরা ফিজিওথেরাপি এ্যান্ড হিজামা সেন্টার
Directions

ধামুরা ফিজিওথেরাপি এ্যান্ড হিজামা সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ধামুরা ফিজিওথেরাপি এ্যান্ড হিজামা সেন্টার, Physical therapist, Ujirpur, Dhamura Bandar, Barisal.

১/ টরকী ফিজিওথেরাপি এ্যন্ড হিজামা সেন্টার।টরকী বাসস্ট্যান্ড এর পূর্ব পার্শ্বে, মিতালী ট্রেডার্স এর পাশে, টরকী বন্দর, গৌর...
04/09/2024

১/ টরকী ফিজিওথেরাপি এ্যন্ড হিজামা সেন্টার।
টরকী বাসস্ট্যান্ড এর পূর্ব পার্শ্বে, মিতালী ট্রেডার্স এর পাশে, টরকী বন্দর, গৌরনদী, বরিশাল।
মোবাইল: +8801870398113

২/ ধামুরা ফিজিওথেরাপি এ্যান্ড হিজামা সেন্টার।
ধামুরা বন্দরের উত্তর মাথায়, বড় ব্রীজের পূর্ব পার্শ্বে, ধামুরা, উজিরপুর,বরিশাল।
মোবাইল: +8801865-039036

সেবা সমূহ:-
স্ট্রোক, প্যারালাইসিস, কোমড় ব্যথা, পিএলআইডি, কোমড় এর হার ক্ষয় জনিত ব্যথা, বাত ব্যথা, হাটু ব্যথা, জয়েন্ট এর হার ক্ষয় জনিত ব্যথা, কাঁধে ব্যথা বা ফ্রোজেন সোলডার, ঘার ব্যথা, আঘাত জনিত ব্যথা, মূখ বেকে যাওয়া বা বেলস পালসি, অপারেশন এর পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা, প্রতিবন্ধী বাচ্চা বা সিপি রোগে আক্রান্ত বাচ্চা, পায়ের গোরালিতে ব্যথা বা হার বেড়ে যাওয়া, জয়েন্ট সমস্যা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়।

#আপনি কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন?
তাহলে উপরে দেয়া ঠিকানা ও নাম্বার এ আজই যোগাযোগ করুন।

মনে রাখবেন শুধু স্বাস্থ্য নয়, সুস্থতা চাই!

 #জাঙ্ক_ফুড_সিরিজ 🍔🍕🧃জাঙ্ক ফুড কি?  এক সপ্তাহে একটি শিশুকে কতবার জাঙ্ক ফুড খাওয়ানো যেতে পারে?**জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে...
01/09/2024

#জাঙ্ক_ফুড_সিরিজ 🍔🍕🧃

জাঙ্ক ফুড কি? এক সপ্তাহে একটি শিশুকে কতবার জাঙ্ক ফুড খাওয়ানো যেতে পারে?

**জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে উচ্চ মাত্রার চর্বি, চিনি, লবণ বা পুষ্টির দিক থেকে অনুপযুক্ত খাবার। বেশিরভাগ অতি-প্রক্রিয়াজাত খাবার (যেসব খাবার বাণিজ্যিকভাবে বিভিন্ন উপাদান মিশ্রিত করে তৈরি করা হয় এবং শর্করা, স্বাদ এবং রঙের মতো সংযোজন যোগ করে) হল জাঙ্ক ফুড কারণ তারা পুষ্টির দিক থেকে খারাপ & চিনি, লবণ বা চর্বি বেশি।

**যেমন:ইন্সট্যান্ট নুডুলস,আইসক্রিম,প্যাকেটজাত স্ন্যাকস চিপস,পিজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, নুডুলস, পাস্তা
কার্বনেটেড পানীয়, ফলের পানীয় (অতিরিক্ত চিনি সহ প্যাকেজ করা জুস),ক্যাফিনযুক্ত পানীয়,রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার

শিশু এবং কিশোর-কিশোরীদের যতদূর সম্ভব জাঙ্ক ফুড খাবার এবং পানীয় খাওয়া এড়ানো উচিত।

**ঘরে/বাইরে এই খাবার প্রতি সপ্তাহে একবার এর মধ্যে সীমিত রাখুন; সেই বয়সের জন্য মোট দৈনিক ক্যালোরির প্রয়োজনের 50% এর বেশি পরিমানে খাবার দেয়া যাবেনা।
#জাঙ্ক_ফুড_সিরিজ 🍔🍕🧃

ডা. শোয়েব এইচ খান
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
রাহাত আনোয়ার হাসপাতাল,বরিশাল

মেরুদণ্ডের হাড় বা কশেরুকাকে মেডিকেল  পরিভাষায় বলা হয় ভাট্রিব্রা। মেরুদণ্ডের দুটি কশেরুকার মধ্যে ফাঁকা থাকে যেখানে এক ধরন...
28/08/2024

মেরুদণ্ডের হাড় বা কশেরুকাকে মেডিকেল পরিভাষায় বলা হয় ভাট্রিব্রা। মেরুদণ্ডের দুটি কশেরুকার মধ্যে ফাঁকা থাকে যেখানে এক ধরনের ডিস্ক থাকে, যাকে – ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলে। এই ডিস্ক যখন তার জায়গা থেকে সরে যায় তখন তাকে ডিস্ক প্রলেপস বলা হয়।
ডিস্ক প্রলেপস কেন হয়ঃ
বিভিন্ন কারণে ডিস্ক প্রলেপস হতে পারে। যেমন :
-আমাদের মেরুদণ্ডের সঙ্গে যে স্পাইনাল লিগামেন্ট ও মাংসপেশি থাকে এগুলো দুর্বল হয়ে গেলে।
-অসচেতনভাবে সামনের দিকে ঝুকে ভারী কিছু উঠাতে গেলে।
-আঘাত পেলে বা উঁচু স্থান থেকে পড়ে গেলে।
-দীর্ঘক্ষণ নিচে বসে কাজ করলে।
-এমনকি সামনের দিকে ঝুঁকে জুতার ফিতা বাঁধতে গেলে অথবা বেসিনে মুখ ধুতে গেলেও ডিস্ক প্রলেপস হতে পারে।
ডিস্ক প্রলেপস কোথায় হয়ঃ
সাধরণত ডিস্ক প্রলেপস আমাদের ঘাড় বা সারভাইক্যাল স্পাইন ও কোমর বা লাম্বার স্পাইনে বেশি হয়। সারভাইক্যাল স্পাইনের সি ৫-৬ ও সি ৬-৭ লেভেলে ও লাম্বার স্পাইনে এল ৪-৫ ও এল ৫ – এস ১ লেভেলে বেশি হয়।
কাদের বেশি হয়ঃ
এই সমস্যা নারী ও পুরুষ উভয়েরই হয়। তবে পুরুষের তুলনায় নারী এই রোগে বেশি ভুগে থাকে।
লক্ষণঃ
ঘাড় বা সারভাইক্যাল স্পাইন
-ঘাড়ে ব্যথা হয়।
-ব্যথা ঘাড় থেকে হাতের দিকে ছড়ায় ও হাতে তীব্র ব্যথা হয়।
-হাত ঝুলিয়ে রাখলে ও বিছানায় শুলে বেশি ব্যথা করে।
-হাত ঝিনঝিন করে বা অবশ অবশ মনে হয়।
-হাতের শক্তি কমে যায় বা হাত দুর্বল হয়ে আসে
-অনেকক্ষেত্রে হাতের মাংসপেশি শুকিয়ে আসে ইত্যাদি।
কোমর বা লাম্বার স্পাইন
-কোমরে ব্যথা হয়।
-ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়ায়।
-পা ঝিন ঝিন করে, অবশ অবশ মনে হয়।
-খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাটলে আর হাঁটার ক্ষমতা থাকে না। তবে কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার হাঁটতে পারে।
-পা ভারী বা অধিক ওজন মনে হয়।
-পায়ে জ্বালাপোড়া অনুভূত হয়।
-পায়ের শক্তি কমে যায় এবং অনেক ক্ষেত্রে মাংসপেশী শুকিয়ে যায়।
-অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির প্রসাব ও পায়খানায় নিয়ন্ত্রণ থাকে না।
ডিস্ক প্রলেপস নির্ণয়ঃ
একজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যালি পরীক্ষার পাশাপাশি আক্রান্ত স্পাইনের এম আর আই বা ম্যাগনেটিক রিজোনেনস ইমেজিং পরীক্ষার মাধ্যমে কোনো লেভেলে কতটুকু ডিস্ক প্রলেপস তা সঠিকভাবে নির্ণয় করে থাকেন।
চিকিৎসাঃ
এর চিকিৎসা হল ওষুধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম। অর্থাৎ হাঁটাচলা বা মুভমেন্ট করা যাবে না।পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা করা হয়। এ ক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী দুই চার সপ্তাহ ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি থেকে, দিনে দুই তিন বার চিকিৎসা নিতে হয়। পাশাপাশি চিকিৎসক নির্দেশিত থেরাপিউটিক ব্যায়াম করতে হয়।
সুস্থ হওয়ার পর যেসব সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন :
১. সামনের দিকে ঝুকে ভারী কাজ করা যাবে না।
২. ভারী জিনিস তোলা যাবে না।
৩. শক্ত বিছানায় শুতে হবে।
৪. ভ্রমণ ও হাঁটা-চলার সময় কোমড় বন্ধনী বা লাম্বার করসেট ব্যবহার করতে হবে।
৫. নিয়মিত চিকিৎসকের নির্দেশিত ব্যায়াম করতে হবে।
সঠিক ফিজিওথেরাপি পেতে যোগাযোগ করুন ।

ধামুরা ফিজিওথেরাপি এ্যান্ড হিজামা সেন্টার

Address

Ujirpur, Dhamura Bandar
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধামুরা ফিজিওথেরাপি এ্যান্ড হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share