03/09/2026
দক্ষিণাঞ্চলের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ, বরিশালের ইতিহাসের প্রথম স্বর্নাক্ষর: ১ম ব্যাচ (২০২০-২০২১) এর ঐতিহাসিক সাফল্য ও নবাগত চিকিৎসকদের অভিনন্দন! 🩺❤️✨
আজ সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ পরিবারের জন্য এক পরম আনন্দ, গর্ব ও আবেগঘন ঐতিহাসিক দিন। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আমাদের অত্যন্ত পরম আদরের ১ম ব্যাচের চূড়ান্ত পেশাগত (Final Prof) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের ১ম ব্যাচের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আজ আনুষ্ঠানিকভাবে নবাগত চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজ থেকে তাদের নামের পূর্বে যুক্ত হলো সেই বহু কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ শব্দ—‘ডাক্তার’।
একটি নতুন প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ হওয়া মানেই ছিল অনেক অজানা পথচলা, অনেক চ্যালেঞ্জ ও সীমাহীন স্বপ্নের সংমিশ্রণ। আজ সকল শঙ্কা, ব্যাকুলতা ও দীর্ঘ কঠোর পরিশ্রমের অবসান ঘটিয়ে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রথম প্রদীপগুলো ডানা মেলল বৃহত্তর মানবসেবার নীল আকাশে। যে শিক্ষার্থীরা একদিন একবুক আশা আর অনিশ্চয়তা নিয়ে এই প্রাঙ্গণে প্রথম পা রেখেছিল, তারা আজ যোগ্য, আত্মবিশ্বাসী ও পূর্ণাঙ্গ ‘চিকিৎসক’ হিসেবে আত্মপ্রকাশ করল।
সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকের এই অভাবনীয় ও গৌরবময় অর্জনের শুভলগ্নে গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সংশ্লিষ্ট সকলের প্রতি:
শিক্ষার্থীদের পড়াশোনার মান সুনিশ্চিত করা, আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং ক্যাম্পাসের সার্বিক সুবিধার দিকে প্রতিনিয়ত দৃষ্টি রেখে যাঁরা নিরলসভাবে কাজ করে গেছেন, অত্র প্রতিষ্ঠানের সেই সকল সম্মানিত পরিচালক (মালিক) মহোদয়গণের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। তাঁদের অসামান্য নিবেদিত চেষ্টা ও সহযোগিতার ফলেই শিক্ষার্থীরা একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে নিজেদের পড়াশোনা সম্পন্ন করতে পেরেছে।
গভীর শ্রদ্ধা জানাই প্রতিষ্ঠানের গভর্নিং বডি'র মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জহুরুল হক (মানিক) স্যারের প্রতি, যাঁর সুদূরপ্রসারী নেতৃত্ব ও দিকনির্দেশনা এই প্রতিষ্ঠানের মূল শক্তি।
স্মরণ ও কৃতজ্ঞতা জানাই প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ এবং অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক স্যারের প্রতি, যাঁর প্রাথমিক দিনগুলোতে স্নেহ ও শাসনের মাধ্যমে শিক্ষার্থীদের ভীত মজবুত করেছিলেন।
একই সাথে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ফয়জুল বাশার, পরিচালক অধ্যাপক ডা. এস. এম. সারওয়ার এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ শফিকুল ইসলাম খান স্যারদের প্রতি। তাঁদের দূরদর্শী পরিচালনা, সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং অভিভাবকতুল্য দিকনির্দেশনায় শিক্ষার্থীরা আজ এই চূড়ান্ত সাফল্যের বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল বিভাগের সম্মানিত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেজিষ্ট্রার ও শিক্ষক মণ্ডলীর প্রতি, যাঁরা পরম মমতা ও নিখাদ আন্তরিকতায় শিক্ষার্থীদের শুধু চিকিৎসাবিদ্যার জটিল তত্ত্বই শেখাননি, বরং শিখিয়েছেন পরম মানবিকতার সাথে রোগীর সেবা করার পরম মন্ত্র।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দের (বাবা-মা) প্রতি। একটি নতুন প্রতিষ্ঠানের ওপর গভীর আস্থা ও বিশ্বাস রেখে আপনারা আপনাদের পরম প্রিয় সন্তানকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আপনাদের সীমাহীন ত্যাগ, নীরব প্রার্থনা আর নিরলস প্রচেষ্টার ফলেই আজকের এই সাফল্যমণ্ডিত দিনটি বাস্তবায়িত হয়েছে।
বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি, যাঁদের পর্দার আড়ালের পরিশ্রম ও সর্বাত্মক সহযোগিতা এই দীর্ঘ পথচলাকে সহজ ও সুন্দর করেছে।
প্রিয় নবীন ডাক্তারবৃন্দ,
আপনাদের এই সাফল্য সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। মনে রাখবেন, চিকিৎসা পেশা কোনো সাধারণ পেশা নয়—এটি মানবসেবার এক সুমহান ব্রত। একজন চিকিৎসকের মূল হাতিয়ার কেবল তাঁর বিদ্যা নয়, বরং তাঁর সহানুভূতি, মানবিকতা এবং রোগীর প্রতি গভীর ভালোবাসা। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, কর্মজীবনে আপনারা যেন সর্বদা সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের সুনাম দেশ ও বিদেশে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে পারেন।
আমাদের ১ম ব্যাচের এই উদীয়মান নবাগত চিকিৎসকদের ভবিষ্যৎ জীবন সাফল্যমণ্ডিত, সার্থক ও কল্যাণময় হোক। সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁদের সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া ও নিরন্তর শুভকামনা। 🌸🤲🏻
ধন্যবাদান্তে,
সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ
বরিশাল।