Sufi Dorshon - সুফি দর্শন

Sufi Dorshon - সুফি দর্শন সুফি দর্শন

শুভ আবির্ভাব, হে যুগোত্তম মুর্শিদ! 👑✨💙🙏হে শাহানশাহে কালান্দার!!
25/08/2026

শুভ আবির্ভাব, হে যুগোত্তম মুর্শিদ! 👑✨💙🙏
হে শাহানশাহে কালান্দার!!

07/08/2026

কি বলে এই এই হুজুর?

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর বিপক্ষে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক জিয়া কোন সরকার প্...
31/07/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর বিপক্ষে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক জিয়া কোন সরকার প্রধান কখনো ছিলেন না তারা সকলে যথাযথ মর্যাদায় রাসূলের জন্মদিন পালন করেন। এবং এই অনুষ্ঠানে রাসূল (স.) এর জন্মদিন কে উপলক্ষ করে আল্লাহর কাছে দেশবাসীর উন্নতির জন্য দোয়া করা হতো।

জাগতিক জ্ঞানের যেখানে শেষ, আধ্যাত্নাবাদের জ্ঞানের সেখানে শুরু। যে আধ্যাত্ববাদের জ্ঞানের গন্ধ পেয়েছে, সে আর জাগতিক জ্ঞান...
30/07/2026

জাগতিক জ্ঞানের যেখানে শেষ, আধ্যাত্নাবাদের জ্ঞানের সেখানে শুরু। যে আধ্যাত্ববাদের জ্ঞানের গন্ধ পেয়েছে, সে আর জাগতিক জ্ঞানের তালাশ করে না।

---চেরাগে রওনক ডা. বাবা ময়েজ উদ্দিন মোঃ আবদুর রশিদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী।

30/07/2026

শাহ্ সুফি সৈয়দ ডাঃ বাবা ময়েজউদ্দিন মোঃ আবদুর রশিদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী |
সার্বজনীন জাহাঙ্গীরিয়া ফকিরী খানকা শরীফ || ফরিদপুর

💥কাবায় শরিয়ত, হেরাগুহায় মারেফতঃ💥**************মহানবি জগতবাসীকে আল্লাহর ঘর কাবাটির পরিচয় করিয়ে দিলেন। কাবার মরতবা জানিয়ে ...
29/07/2026

💥কাবায় শরিয়ত, হেরাগুহায় মারেফতঃ💥
**************

মহানবি জগতবাসীকে আল্লাহর ঘর কাবাটির পরিচয় করিয়ে দিলেন। কাবার মরতবা জানিয়ে দিলেন। অথচ মহানবি কাবা শরিফে ধ্যান-সাধনার মোরাকাবাটি করলেন না। ধ্যান-সাধনার মোরাকাবাটি জাবালুন পর্বতের আড়াই হাজার ফিট উঁচুতে এক অন্ধকার মহানির্জন হেরাগুহায় করতে গেলেন। মহানবির এই পনের বছরের ধ্যান-সাধনাটি কি প্রতিটি মুসলমানের জন্য ফরজ না সুন্নত? এই কথাটি আমরা আলেমদের মুখে শুনতে পাই না? কেন আলেমেরা বলেন না যে, মহানবির মতো একবার কম করে হলেও কিছুদিন ধ্যান-সাধনাটি করা উচিত? আরও মনে রাখতে হবে যে, আল্লাহর ঘর কাবা শরিফে কোরান নাজেল হয়নি। কোরান সর্বপ্রথম নাজেল হয়েছে মহানির্জন একটি অন্ধকার গুহায়, যাহা ভূপৃষ্ঠ হতে আড়াই হাজার ফুঁট উঁচুতে। আবার সেই পবিত্র কোরানটি নাজেল হয় রমজান মাসে। এসব ঘটনা মহানবির জাহেরি নবুয়ত পাবার আগের ঘটনা। এটা সবাই কমবেশি জানে। রমজানের রোজা রাখার ব্যবস্থাপত্রটি তো নবুয়ত পাবার পর দেওয়া হলো। তাহলে রমজান মাসে কোরান নাজেল হবার রহস্যটি কোথায়? তারপর আরও একধাপ এগিয়ে বলা হয়, কদর রাত্রিতে কোরান নাজেল হয়েছে। অবশ্যই কোরান কদর রাত্রিতে নাজেল হয়েছে। তাহলে কদর রাত্রি বলতে কী বুঝায়? কদর অর্থ যদি শক্তিশালী রাত্রি হয় তাহলে শক্তিশালী বলতে কী বুঝায়? সব রাত্রিই তো সমান, কিন্তু শক্তিশালী রাত্রিতে কোরান নাজেল হবার গোপন রহস্যটি বলতে কী বুঝায়? বলা হয়েছে শক্তিশালী কদর রাত্রিতে কোরান নাজেল হয় তথা বর্তমান কালের তথা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কেন বলা হলো? কেন বলা হলো না যে, কদর রাত্রিতে কোরান নাজেল হয়েছিল তথা অতীত কালটি তথা পাস্ট ইনডেফিনিট টেন্সটি কেন ব্যবহার করা হলো না? এই শক্তিশালী তথা কদর রাত্রিটি কি কোনো আধ্যাত্মিক শক্তিশালী রাত্রি? নৈসর্গিক রাত্রি কেমন করে শক্তিশালী হয়? নৈসর্গিক রাত্রিতে ঝড়-তুফান, সুনামি, হারিকেন, টর্নেডো আর ভূমিকম্প হলেও তো সেই বিশেষ রাত্রিটিকে আজ পর্যন্ত কেউ শক্তিশালী রাত্রি বলে না বা বলার কোনো রেওয়াজ দেখতে পাই না? তাহলে এই কদর তথা শাক্তিশালী রাত বলতে কী বুঝাতে চেয়েছে? গবেষণা করুন, নিরপেক্ষ হয়ে গবেষণা করুন। ফেরকাবাজির সাইনবোর্ড ফেলে দিয়ে গবেষণা করুন, এই কদর রাত্রি বলতে কী বুঝানো হয়েছে। গোঁজা মিলের উত্তরটি আর চাই না। বহু গোঁজামিলের বাহারি কথা শুনেছি। তবে একটি কথা পাঠক বাবাদের জানিয়ে দেওয়া কর্তব্য মনে করলাম আর সেটা হলো, শাহ্ সুফি সদর উদ্দিন আহমদ চিশতীর সুরা কদরের ব্যাখ্যাটুকু পড়ে দেখতে পারেন। হয়ত কদর রাত্রির রহস্যটি কী তা কিছুটা হলেও জানতে এবং বুঝতে পারবেন বলে আশা করি।

📚মারেফতের গোপন দর্শন : অনেকেরই অজানা

✍🏻চেরাগে জান শরীফ বিনয়ের সম্রাট
ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী

হযরত শাহজালাল শাহ (রহ:)পানির নিচে উনার  পবিত্র মাজার শরীফ, স্থান নর্মদা নদী ভারত।
29/07/2026

হযরত শাহজালাল শাহ (রহ:)পানির নিচে উনার
পবিত্র মাজার শরীফ, স্থান নর্মদা নদী ভারত।

ধর্মের নামে অধর্মের আবর্জনার স্তুপে চাপাপড়া মূল দর্শন যখন হারিয়ে যেতে বসেছে, সেই ধর্মের-নামে-অধর্মের পাহাড়সম আবর্জনা দূ...
14/07/2026

ধর্মের নামে অধর্মের আবর্জনার স্তুপে চাপাপড়া মূল দর্শন যখন হারিয়ে যেতে বসেছে, সেই ধর্মের-নামে-অধর্মের পাহাড়সম আবর্জনা দূরে সরিয়ে ফেলার গুরুদায়িত্ব স্বেচ্ছায় যিনি নিজের কাঁধে তুলে নিলেন তিনি হলেন জামানার মহান মহাধর্মগুরু ও মহাধর্মসংস্কারক
“ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।”

 image মানুষ সত্যিই বড় অদ্ভুত।যাকে মন খুলে ভালোবাসা প্রকাশ করা হয়, সে-ই কখনো কখনো দূরে সরে যায়।অথচ একটি পশু কিংবা পাখ...
11/07/2026

image মানুষ সত্যিই বড় অদ্ভুত।
যাকে মন খুলে ভালোবাসা প্রকাশ করা হয়, সে-ই কখনো কখনো দূরে সরে যায়।
অথচ একটি পশু কিংবা পাখিকে সামান্য ভালোবাসা দিলেও, সে সেই ভালোবাসার টান কখনো সহজে ভোলে না—বরং আপনার সঙ্গই খোঁজে।
-তাওফিক
( এই লেখা অনুযায়ী একটা ফটোকার্ড করে দাও)

Address

Ghatla Begumganj Noakhali
Begumganj

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Dorshon - সুফি দর্শন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sufi Dorshon - সুফি দর্শন:

Shortcuts

Share