Manikpur hijama center- মানিকপুর হিজামা সেন্টার

  • Home
  • Bangladesh
  • Bhola
  • Manikpur hijama center- মানিকপুর হিজামা সেন্টার

Manikpur hijama center- মানিকপুর হিজামা সেন্টার We are here for cupping therapy and first aid, we always try to thank you for your service

14/04/2026

হিজামা চিকিৎসা পিঠে ব্যথা পিঠে ধরা সমস্যার জন্য খুব ভালো কাজ করে।

13/04/2026

হিজামা চিকিৎসা পায়ের গোড়ালি ব্যথা এবং পায়ের পাতায় ব্যথার জন্য খুবই কার্যকর।

বায়োপসি করলে কি ক্যান্সার ছড়িয়ে পড়ে? আমরা যারা ক্যান্সারের চিকিৎসক, তাদের একটা প্রশ্নের উত্তর সব থেকে বেশি বার দিতে ...
10/03/2026

বায়োপসি করলে কি ক্যান্সার ছড়িয়ে পড়ে?
আমরা যারা ক্যান্সারের চিকিৎসক, তাদের একটা প্রশ্নের উত্তর সব থেকে বেশি বার দিতে হয়—
“ডাক্তারবাবু… বায়োপসি করলে কি ক্যান্সার ছড়িয়ে পড়ে?”
এই প্রশ্নটা নতুন নয়। বহু বছর ধরে এই ভয় মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে।
অনেকেই মনে করেন—টিউমারে সূচ ঢোকালে যেন ক্যান্সার “রেগে যায়”, তারপর শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এই ধারণার আদৌ কোনো সত্যতা আছে কি? আর যদি সত্যি না হয় তাহলে এই মিথটাই বা ছড়ালো কী করে? "Where there is smoke, there is fire," as the saying goes. কিন্তু আমরা ডাক্তারবাবুরা বায়োপসি করার ওপর এত জোর দিই কেন?
সত্যিটা হলো—ক্যান্সার হয়েছে কি না তা নিশ্চিতভাবে জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়ই হলো বায়োপসি।
একটা ছোট্ট টিস্যুর টুকরো নেওয়া হয়। তারপর সেটাকে মাইক্রোস্কোপে পরীক্ষা করেন প্যাথলজিস্ট। তখনই বোঝা যায়—এটা সত্যিই ক্যান্সার কি না, আর হলে ঠিক কোন ধরনের ক্যান্সার।
এই বায়োপসি থেকে যে টিস্যু পাওয়া যায় তাতে আরও অনেক তথ্য পাওয়া যায়। ইমিউনোহিস্টোকেমিক্যাল পরীক্ষা করে কোথাকার ক্যান্সার সেটা জানা যায়। জেনেটিক টেস্ট করে জানা যায় কোন মিউটেশনের জন্য ক্যান্সারটা হলো। ব্যাপারটা বুঝতে পারছেন—বায়োপসি ছাড়া আজকের দিনে ক্যান্সারের চিকিৎসা করাই সম্ভব নয়।
কিন্তু রোগী এবং পরিজনের মধ্যে ভুল হলেও এই ভয়টা তো আছে! তাহলে এই ভয়টা এলো কোথা থেকে?
এর একটা কারণ আছে।
আগেকার দিনে, বেশি দিন নয় ৮–৯ বছর আগেও… তাই বা বলি কেন, এখনও অনেক জায়গায় বায়োপসির আগে কোনো ইমেজিং যেমন CT স্ক্যান বা PET CT স্ক্যান করা হয় না। অনেকে মনে করেন যে বায়োপসিতে ক্যান্সার ধরা পড়লে তারপর স্ক্যান করানো উচিত। (এই ধারণা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। আমি নিজে PET স্ক্যান আগে করিয়ে নিই, তাতে বায়োপসি করতেও সুবিধে হয়।)
অনেক সময় রোগী যখন ডাক্তারের কাছে আসেন, তখন ক্যান্সার ইতিমধ্যেই শরীরের অন্য জায়গায় ছড়াতে শুরু করেছে। বায়োপসি করার পরে যখন কিছুদিন পর স্ক্যানে সেই ছড়িয়ে পড়া ধরা পড়ে, তখন স্বাভাবিকভাবেই অনেকেই মনে করেন—বায়োপসির কারণেই ক্যান্সার ছড়িয়েছে। আসলে রোগটা শুরু থেকেই ছড়িয়ে ছিল। কিন্তু মানুষ এত তলিয়ে ভাবে না।
আরও একটা কারণ আছে। সেটা হলো পুরনো দিনের কিছু গল্প। (Needle Tract Seeding) কিন্তু আধুনিক পদ্ধতি, উন্নত সূচ এবং অভিজ্ঞ চিকিৎসকদের হাতে আজ এই ঝুঁকি প্রায় শূন্যের কাছাকাছি।
আজ পৃথিবীর প্রতিটি বড় ক্যান্সার সেন্টারে প্রতিদিন হাজার হাজার বায়োপসি হয়। কেউই চিকিৎসা শুরু করার আগে অন্ধকারে থাকতে চান না। কারণ ক্যান্সারের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো—সঠিক রোগ নির্ণয়। আর সেই দরজাটা খুলে দেয় বায়োপসি।
বরং অনেক সময় বায়োপসি না করানোই বড় বিপদ। কারণ সঠিক রোগ নির্ণয় না হলে সঠিক চিকিৎসাও শুরু করা যায় না। ক্যান্সারের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। দেরি হলে রোগ অনেক দূর এগিয়ে যেতে পারে।
তাই মনে রাখা দরকার—
বায়োপসি ক্যান্সার ছড়ায় না, বরং ক্যান্সার ধরা পড়তে সাহায্য করে।

21/09/2025

👉 ডায়রিয়া এমন একটি স্বাস্থ্য সমস্যা যা নবজাতক, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার ক্ষেত্রেই হতে পারে। অনেক সময় এটি সাধারণ, আবার অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে—

✔️ নবজাতক ও ছোট শিশুদের ডায়রিয়া: কবে স্বাভাবিক, কবে চিন্তার বিষয়।
✔️ স্কুলগামী শিশুদের ডায়রিয়া: ভাইরাস, ব্যাকটেরিয়া, কৃমি বা খাবার দূষণ থেকে ডায়রিয়া হলে করণীয়।
✔️ কিশোর–কিশোরী ও প্রাপ্তবয়স্কদের ডায়রিয়া: গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ফুড পয়জনিং, টাইফয়েড, আইবিএস ইত্যাদি কারণ।
✔️ ডায়রিয়ার বিপদজনক লক্ষণ: অতিরিক্ত পানি শূন্যতা, চোখ ভেতরে ঢুকে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া।
✔️ বাড়িতে প্রাথমিক করণীয়: ওরস্যালাইন, বিশ্রাম, হালকা খাবার।
✔️ কখন অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি।
✔️ ডায়রিয়া প্রতিরোধে করণীয়: বিশুদ্ধ পানি, সঠিক খাবার, হাত ধোয়ার অভ্যাস।

👉 এই ভিডিও দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন—ডায়রিয়া কখন স্বাভাবিক, কখন বিপদ, আর কখন হাসপাতালে যেতে হবে।

29/04/2025

ড্রাগন ফল শুধু Exotic দেখতেই সুন্দর নয়, এর Health Benefits শুনলে আপনি অবাক হবেন!

আপনি কি জানেন, Regular Dragon Fruit খাওয়ার ফলে আপনার শরীরে আসতে পারে অবিশ্বাস্য কিছু পরিবর্তন?

✨ Cancer Protection — Rich in Antioxidants
✨ Anemia দূর করে — High Iron content
✨ Digestion Improve করে — Packed with Fiber
✨ LDL Cholesterol কমায় — Good for your Heart
✨ Controls Diabetes — Low Glycemic Index

এত উপকার থাকার পরও আপনি কি এখনো ড্রাগন ফল খাচ্ছেন না?
Comment করে জানান, আপনি কোন কারণে এই ফলটি পছন্দ করেন!

#ড্রাগনফল #স্বাস্থ্যকর_খাদ্য

Tag someone who needs to see this & Share করুন যেন সবাই উপকার পায়!

07/11/2024

স্ট্রোকের প্রধান কারণ গুলো

Address

Bhola

Alerts

Be the first to know and let us send you an email when Manikpur hijama center- মানিকপুর হিজামা সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Manikpur hijama center- মানিকপুর হিজামা সেন্টার:

Shortcuts

Share

Category