Dr. Fahima siddiqi

Dr. Fahima siddiqi আব্বুর সপ্ন পুরন করবো ইনশাআল্লাহ ♥️

22/11/2024

চিকিৎসক রোগ আরোগ্যের জন্য ঔষধ দিতে পারেন কিন্তু আরোগ্যে গ্যারান্টি দিতে পারেন না।
আরোগ্যের মালিক একমাত্র মহান আল্লাহ।

🌹নেট্রাম ফসফরিকাম (Natrum Phosphoricum) [ নেট-ফস- Nat Phos]🌹নেট্রাম ফসফরিকাম (Natrum Phosphoricum) [ নেট-ফস]🌷এন্টিসাইকোট...
12/08/2024

🌹নেট্রাম ফসফরিকাম (Natrum Phosphoricum) [ নেট-ফস- Nat Phos]
🌹নেট্রাম ফসফরিকাম (Natrum Phosphoricum) [ নেট-ফস]
🌷এন্টিসাইকোটিক
🌹ভিন্ন নাম- সোডিয়াম ফসফেট, নেট্রাম ফসফেট ইত্যাদি
🌷সাধারণ নাম- ফসফেট অফ সোডা
🌷সংক্ষিপ্ত নাম - নেট-ফস- Nat Phos

🌷প্রস্তুত পদ্ধতি- কার্বনেট অফ সোডিয়াম সহ অর্থোফসফরিক এসিড মিশ্রিত করিয়া, কিংবা অস্থি ভষ্ম করিয়া ইহা প্রস্তুত করিতে হয়। ইহার স্বচ্ছ দানা সমূহে শতকরা ১২ অংশ জল থাকে। ইহা পরিশ্রুত সুরায় দ্রব হয় না- ৬ অংশ শীতল জল ও ২ অংশ উষ্ণ জলে দ্রব হয়। বিচুর্ণ পদ্ধতিতে ইহার শক্তি প্রস্তুত হয়।

🌷ক্রিয়া- ডাঃ শুসলার এই ঔষধ যেরূপ বিস্তুতভাবে ব্যবহার করিয়া গিয়াছেন, হোমিওপ্যাথিক মতে ইহার তাদৃশ প্রচলন হয় নাই। রক্ত, পেশী, অস্থি, গ্রন্থি, স্নায়ু, মস্তিষ্ক, উদর, ফুসফুস প্রভৃতির উপর এই ঔষধ বিশেষ কার্য করিয়া থাকে। মানব শরীরে ল্যাকটিক এসিড নামক পদার্থ সর্বদাই বিদ্যমান থাকে। ল্যাকটিক এসিডের সহি এই লবণিক পদার্থ মিশ্রিত হইয়া উহাকে কার্বনিক এসিড ও জল এই দুই ভাগে বিভক্ত করিয়া দেয়। ল্যাকটিক এসিডের উপর নেট্রাম ফসের বিশেষ প্রভাব বিদ্যমান থাকায়, ল্যাকটিক এসিডের আধিক্যবশতঃ যে সমস্ত পীড়ার উৎপত্তি হয়, নেট্রাম ফসের আভ্যন্তরীণ প্রয়োগেই তথায় একমাত্র আরোগ্যের উপায়। নেট্রাম ফস কোলেষ্টারিনকে পিত্তনালীস্থ শ্লেষ্মা ও পিত্তের সহিত ঘনীভূত হইতে দেয় না। যদি কোন কারণে কোলেষ্টারিন ঘনীভূত হইয়া যায়, তাহা হইলে পিত্তভাব বা পিত্ত বিকৃতিবশতঃ পিত্তশূল, কমলা, শিরঃপীড়া তৈলাক্ত খাদ্যসমূহ ভক্ষণজতি অজীর্ণ প্রভৃতি বহুবিধ পীড়া উপস্থিত হয়। এই সমস্ত অবস্থা উপস্থিত হইলে নেট্রাম ফসের অভাব অবগত হইয়া নেট্রাম ফসই প্রয়োগ বিহিত। বলা বাহুল্য, নেট্রাম ফস উপযুক্ত মাত্রায় থাকিলে ঐ সমস্ত পীড়া উৎপন্ন হইতে পারে না।

🌷রক্তে ফসফেট অফ সোডা উপযুক্ত পরিমাণে থাকিলে ল্যাকটিক এসিড হইতে কার্বনিক এসিড ও জল প্রস্তুত হইয়া কার্বনিক এসিডকে ফুসফুস পথে নিষ্ক্রান্ত করিয়া দেয়। কিন্তু যদি কোনও কারণে ফসফেট অফ সোডার অভাব হইয়া থাকে, তাহা হইলে যথোপযুক্ত ক্রিয়ার অভাবে ল্যাকটিক এসিড শরীর হইতে নির্গত হইতে না পারিয়া অবিকৃত অবস্থায় থাকিয়া গিয়া শরীরে অম্লের ভাগ বৃদ্ধি প্রাপ্ত হয়। শরীরে অম্লের ভাগ বৃদ্ধি প্রাপ্ত হইলে অজীর্ণ ও বিবিধ আন্ত্রিক পীড়ার সৃষ্টি হয়। যাবতীয় বাত ইহার অভাবনিবন্ধন উৎপন্ন হয়। অম্লোদগার, অম্লবমন, মুখে অম্লজল উঠা, অম্লগন্ধ

Address

Bhola Sodor, Bhola
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fahima siddiqi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category