Professional Institute Of Medical Technology

Call Directions

Professional Institute Of Medical Technology স্বাস্থ্য শিক্ষার প্রশিক্ষন নিন,
বদলে যাবে আপনার দিন।

প্রফেশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আপনাকে দিচ্ছে খুব সহজেই ক্যারিয়ার গড়ার সুযোগ।

এটি পল্লী চিকিৎসক ট্রেনিং কোর্সের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অর্থনৈতিক এই শঙ্কটময় সময় নিজেকে প্রশিক্ষিত জনশক্তি এবং একজন পল্লী চিকিৎসক হিসেবে গড়ে তোলার জন্য এটাই সঠিক সময়, আমরা আপনাকে একজন দক্ষ পল্লী চিকিৎসক হিসেবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর।

নিম্মে উল্লেখিত কোর্সে সমূহ থেকে বেছে নিন আপনার কাঙ্খিত কোর্সটিঃ
----------------------------
(পোল্লী চিকিৎসক)
#ফার্মাসিস্ট (শর্ত প্রযোজ্য)
(মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কোর্স)
(ডিএমএ)
#এনিমেল হেলথ (ভেটেরিনারি)
#প্রফেশনাল কোর্স অন ডেন্টাল টেকনোলজি
# প্রফেশনাল কোর্স অন প্যাথলজি টেকনোলজি
DV (চর্ম ও যৌন রোগ) প্রশিক্ষণ কোর্স

আরো বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন
+8801719-473110 এই নাম্বারে।

26/11/2026

আগামী কাল 27/11/26 ইং শুক্রবার সকাল ১০ ঘটিকায় চলে আসুন একটি ফ্রি ক্লাস করে ভর্তির সিদ্ধান্ত নিন বদলে যাবে আপনার দিন 01719-473110

25/11/2026

শীঘ্রই সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৫ তম ব্যাচের বিজ্ঞপ্তি আসবে।

25/11/2026

সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ৬৫তম ব্যাচ পরিচালিত হবে যৌথ উদ্যোগে!

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল (PCB) এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (BCDS)-এর যৌথ উদ্যোগে পরিচালিত হতে যাচ্ছে সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ৬৫তম ব্যাচ।

মেডিকেল ও ডেন্টাল এ্যাডমিশন পরীক্ষা ২০২৬-২৭ এর সার্কুলার প্রকাশিত। #আবেদন শুরু : ২৫ নভেম্বর (আজ) #আবেদন শেষ : ৩ ডিসেম্বর...
25/11/2026

মেডিকেল ও ডেন্টাল এ্যাডমিশন পরীক্ষা ২০২৬-২৭ এর সার্কুলার প্রকাশিত।

#আবেদন শুরু : ২৫ নভেম্বর (আজ)
#আবেদন শেষ : ৩ ডিসেম্বর।
👉ভর্তি পরীক্ষা : ১৮ ডিসেম্বর।

25/11/2026

১৫ তম ব্যাচের পল্লী চিকিৎসক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠানের দিন লেকচার ক্লাসের চিত্র।
20/11/26 ইং

ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) অনুমোদিত ৩৯টি ওটিসি (OTC) ওষুধের সাধারণ ব্যবহার নিচে দেওয়া হলো:০১) Albendazole Chewable Tabl...
25/11/2026

ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) অনুমোদিত ৩৯টি ওটিসি (OTC) ওষুধের সাধারণ ব্যবহার নিচে দেওয়া হলো:

০১) Albendazole Chewable Tablet (অ্যালবেনডাজল চিউয়েবল ট্যাবলেট): সাধারণত পেটের কৃমি দূর করার জন্য ব্যবহৃত হয়।

০২) Antacid Chewable Tablet/ Suspension (অ্যান্টাসিড ট্যাবলেট/সাসপেনশন): গ্যাস্ট্রিক, বুকজ্বালা ও অ্যাসিডিটির সমস্যা সাময়িকভাবে কমাতে ব্যবহৃত হয়।

০৩) Ascorbic Acid Chewable Tablet/ Syrup (অ্যাসকরবিক অ্যাসিড / ভিটামিন সি): শরীরে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

০৪) Benzyl Benzoate Lotion (বেনজাইল বেনজয়েট লোশন): খোসপাঁচড়া (Scabies) এবং উকুনের সংক্রমণে ত্বকে ব্যবহার করা হয়।

০৫) Calcium Tablet (ক্যালসিয়াম ট্যাবলেট): শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ এবং হাড় ও দাঁতের সুস্থতায় ব্যবহৃত হয়।

০৬) Chloramphenicol Eye/Ear Ointment/Drops (ক্লোরামফেনিকল চোখ/কানের ড্রপ বা মলম): চোখ বা কানের ব্যাকটেরিয়াজনিত সাধারণ সংক্রমণে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক।

০৭) Chlorhexidine Lotion/ Cream (ক্লোরহেক্সিডিন লোশন/ক্রিম): ত্বকের কাটাছেঁড়া বা ক্ষতস্থানের জীবাণু ধ্বংস করতে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়।

০৮) Chloroxylenol Lotion/ Cream (ক্লোরোজাইলিনল লোশন/ক্রিম): ক্ষতস্থান পরিষ্কার রাখতে ও জীবাণু সংক্রমণ রোধে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়।

০৯) Chlorpheniramine Maleate Tablet/ Syrup (ক্লোরফেনিরামিন ম্যালিয়েট): অ্যালার্জি, সর্দি, হাঁচি ও চুলকানি উপশমে ব্যবহৃত অ্যান্টিহিস্টামিন ওষুধ।

১০) Condoms (কনডম): জন্মনিয়ন্ত্রণ এবং যৌনবাহিত রোগ (STD) প্রতিরোধে ব্যবহৃত হয়।

১১) Diclofenac Gel (ডাইক্লোফেনাক জেল): মাংসপেশি বা জয়েন্টের ব্যথা ও ফোলাভাব কমাতে ত্বকের ওপরে মালিশ করা হয়।

১২) Dextromethorphan Syrup (ডেক্সট্রোমেথরফান সিরাপ): সাধারণত শুকনো কাশি (Dry cough) উপশমে ব্যবহৃত হয়।

১৩) Ferrous (Sulphate, Gluconate & Fumarate) Tablet/ Capsule/ Syrup (আয়রন ট্যাবলেট/ক্যাপসুল/সিরাপ): শরীরে আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতা (Anemia) পূরণে ব্যবহৃত হয়।

১৪) Gentian Violet (জেনশিয়ান ভায়োলেট): ত্বক বা মুখের ছত্রাকজনিত সংক্রমণ (যেমন—মুখের ঘা বা Thrush) এবং ছোটখাটো ক্ষতে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।

১৫) Suppository (গ্লিসারিন সাপোজিটরি): কোষ্ঠকাঠিন্য (Constipation) দূর করতে পায়ুপথে ব্যবহার করা হয়।

১৬) Low-Dose Contraceptive Pills (স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়ি): গর্ভধারণ প্রতিরোধে ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ পিল।

১৭) Mebendazole Tablet (মেবেনডাজল ট্যাবলেট): বিভিন্ন ধরনের অন্ত্রের কৃমি নির্মূলে ব্যবহৃত হয়।

১৮) Metronidazole Tablet/ Suspension (মেট্রোনিডাজল ট্যাবলেট/সাসপেনশন): অ্যামিবা বা প্রোটোজোয়া ও নির্দিষ্ট ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ (যেমন—আমাশয়) চিকিৎসায় ব্যবহৃত হয়।

১৯) Methyl Salicylate Gel (মিথাইল স্যালিসাইলেট জেল): পেশির টান, মচকানো ও বাতের ব্যথা উপশমে ত্বকে ব্যবহার করা হয়।

২০) Milk of Magnesia Suspension (মিল্ক অব ম্যাগনেশিয়া সাসপেনশন): কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অ্যাসিডিটি কমাতে ব্যবহৃত হয়।

২১) Mouthwash Preparations (মাউথওয়াশ): মুখের দুর্গন্ধ দূর করতে, মাড়ির সুস্থতায় ও মুখগহ্বরের জীবাণু কমাতে কুলি করার জন্য ব্যবহৃত হয়।

২২) Multivitamin Tablet/ Capsule/ Drops (মাল্টিভিটামিন): শরীরে বিভিন্ন ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে ব্যবহৃত হয়।

২৩) Neomycin/ Gentamycin/ Bacitracin Ointment/ Cream/ Dusting Powder: ত্বকের ছোটখাটো কাটা, পোড়া বা ক্ষতের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মলম বা পাউডার।

২৪) Omeprazole Capsule (ওমিপ্রাজল ক্যাপসুল): গ্যাস্ট্রিক, বুকজ্বালা ও পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কমাতে ব্যবহৃত হয়।

২৫) Oral Rehydration Salt / ORS (খাওয়ার স্যালাইন): ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘামের ফলে শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণে ব্যবহৃত হয়।

২৬) Paracetamol / Acetaminophen Tablet/ Syrup/ Suspension/ Suppository (প্যারাসিটামল): জ্বর কমাতে এবং মাথা ব্যথা, শরীর ব্যথা বা দাঁত ব্যথা উপশমে ব্যবহৃত হয়।

২৭) Permethrin Ointment/ Cream (পারমেথ্রিন মলম/ক্রিম): খোসপাঁচড়া (Scabies) এবং উকুনের চিকিৎসায় ত্বকে ব্যবহার করা হয়।

২৮) Potassium Permanganate Granules for Gargle (পটাশিয়াম পারম্যাঙ্গানেট দানা): পানিতে মিশিয়ে জীবাণুনাশক হিসেবে গড়গড়া (Gargle) করতে বা ক্ষত ধোয়ার কাজে ব্যবহৃত হয়।

২৯) Povidone Iodine (পোভিডন আয়োডিন): কাটাছেঁড়া, ক্ষত বা পোড়া জায়গায় জীবাণু সংক্রমণ রোধে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়।

৩০) Promethazine Theoclate Tablet (প্রোমেথাজিন থিওক্লেট ট্যাবলেট): বমি বমি ভাব, বমি এবং ভ্রমণজনিত মাথা ঘোরা (Motion sickness) প্রতিরোধে ব্যবহৃত হয়।

৩১) Ranitidine Tablet (র‍্যানিটিডিন ট্যাবলেট): পাকস্থলীর অ্যাসিড কমানো ও গ্যাস্ট্রিকের সমস্যায় ব্যবহৃত হতো (তবে অনেক দেশে এটি বর্তমানে নিষিদ্ধ বা সীমিত)।

৩২) Riboflavine Tablet (রিবোফ্লাভিন / ভিটামিন বি২): ভিটামিন বি২-এর ঘাটতিজনিত মুখের কোণায় ঘা বা জিহ্বার প্রদাহ প্রতিরোধে ব্যবহৃত হয়।

৩৩) Salbutamol Tablet (সালবুটামল ট্যাবলেট): শ্বাসকষ্ট বা অ্যাজমা (হাঁপানি) জনিত শ্বাসনালির সংকোচন কমাতে ব্যবহৃত হয়।

৩৪) Salicylic Acid + Benzoic Acid Ointment (স্যালিসাইলিক অ্যাসিড + বেনজয়িক অ্যাসিড মলম): ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ (যেমন—দাদ বা Ringworm) চিকিৎসায় ব্যবহৃত হয় (হুইটফিল্ড অয়েন্টমেন্ট নামে পরিচিত)।

৩৫) Silver Sulphadiazine Ointment (সিলভার সালফাডায়াজিন মলম): আগুনে বা গরম কিছুতে ত্বক পুড়ে গেলে সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়।

৩৬) Sunscreen Preparations (সানস্ক্রিন): সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (UV rays) থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহৃত হয়।

৩৭) Vitamin A Capsule (ভিটামিন এ ক্যাপসুল): ভিটামিন এ-এর ঘাটতি পূরণ, রাতকানা রোগ প্রতিরোধ ও চোখের সুস্থতায় ব্যবহৃত হয়।

৩৮) Vitamin B Complex Tablet/ Syrup/ Drops (ভিটামিন বি কমপ্লেক্স): ভিটামিন বি-এর ঘাটতি পূরণ, দুর্বলতা কমানো এবং স্নায়ুর সুস্থতায় ব্যবহৃত হয়।

৩৯) Xylometazoline 0.1% Nasal Drops (জাইলোমেটাজোলিন নাকের ড্রপ): সর্দি বা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে গেলে তা সাময়িকভাবে খুলতে ব্যবহৃত হয়।

🎯🎯 সতর্কতা: এটি কেবল সাধারণ তথ্য। যেকোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ওষুধের প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা (লেবেল) ভালোভাবে যাচাই করে নেবেন এবং প্রয়োজনে চিকিৎসক বা রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ নেবেন।

24/11/2026

*গ্রামের প্রতিটি ঘরে সুস্থতার আলো পৌঁছে দিই, আমরাই পল্লী চিকিৎসক।*

24/11/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের নওগার মান্দা উপজেলায় পল্লী চিকিৎসকদের মাঝে বি পি মেশিন, থেতিস্কোপ বিতরণ করেন সংসদ সদস্য ডাঃ মোঃ একরামুল বারি টিপু এম পি মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সাজ্জাদ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সীমিত সংখ্যক আসনে পল্লী চিকিৎসক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সে ভর্তি চলছে বিস্তারিত জানতে 01719-473110
24/11/2026

সীমিত সংখ্যক আসনে পল্লী চিকিৎসক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্সে ভর্তি চলছে বিস্তারিত জানতে 01719-473110

24/11/2026

শুভ সকাল

Address

বনানী, (ভ্যাট অফিসের পূর্ব পার্শ্বে সপ্তম তলা ভবনের দ্বিতীয় তলা) বগুড়া
Bogura
5800

Telephone

+8801719473110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professional Institute Of Medical Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby clinics