Nutritionist Jenifa Jasia

Nutritionist Jenifa Jasia বগুড়ার জনপ্রিয় পুষ্টি বিশেষজ্ঞ জেনিফা জাছিয়া

খাবার তো আমরা সবাই খাই। কিন্তু নিয়ম মেনে সঠিকভাবে কয়জনে খাই??আসুন জেনে নিই খাবার খাওয়ার সঠিক কিছু নিয়ম :✅ নির্ধারিত সময়ে...
01/08/2026

খাবার তো আমরা সবাই খাই। কিন্তু নিয়ম মেনে সঠিকভাবে কয়জনে খাই??আসুন জেনে নিই খাবার খাওয়ার সঠিক কিছু নিয়ম :

✅ নির্ধারিত সময়ে খাবার গ্রহণ করুন
✅ অতিরিক্ত ক্ষুধা লাগতে দেবেন না
✅ খাবার খাওয়ার সময় আস্তে ধীরে সময় নিয়ে চিবিয়ে খান
✅ খুব বেশি প্রয়োজন না হলে খাবারের মাঝে পানি পান করবেন না
✅ হজম ভালো হওয়ার জন্য খাবারের ২০-৩০ মিনিট আগে পানি পান করুন
✅ পুষ্টিকর খাবার নির্বাচন করুন
✅ দিনের শেষ দিকে খাবার গ্রহণের পরিমান নিয়ন্ত্রণ করুন।

রোগী দেখার সময়: শনিবার থেকে বৃহস্পতিবার
বিকাল ৫টা - রাত ৮টা পর্যন্ত
অ্যাপায়ন্টমেন্টর জন্য কল করুন 📞📞০১৭৩৮৭৪৫৪৬৫


#পপুলার_ডায়াগনস্টিক_সেন্টার_বগুড়া_শাখায়




🔯 অ্যাসিডিটিবর্তমানে অ্যাসিডির সমস্যা এখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে।বিশেষ করে রমজানে অতিরিক্ত ভাজাপোড়া খাবারের কারনে অ...
30/07/2026

🔯 অ্যাসিডিটি

বর্তমানে অ্যাসিডির সমস্যা এখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে।বিশেষ করে রমজানে অতিরিক্ত ভাজাপোড়া খাবারের কারনে অ্যাসিডির সমস্যা বেড়েই চলছে।

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হল পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যাওয়া। সাধারণত অতিরিক্ত ঝাল, মসলাযুক্ত খাবার, ভাজাপোড়া জাতীয় খাবারে এটি বেশি হতে পারে। কারণ এসব খাবারকে হজম করতে অতিরিক্ত এসিডের দরকার হয়।এ এসিডের পরিমাণ বেশি হলে আমাদের পাকস্থলীর চামড়া ভেদ করে এবং আলসার (ঘা) তৈরি হয়, তখন আমরা ব্যথা অনুভব করি।

🔯আসুন জেনে নেই অ্যাসিডিটি থেকে বাঁচার কিছু উপায়ঃ

✅প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খাবার খাবেন।
একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প করে বারবার খাবেন এবং খাবার ভাল করে চিবিয়ে খাবেন।

✅ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

✅চিকিৎসকের পরামর্শ ছাড়া পেট খারাপ বা বমির ওষুধ কিনে খাওয়া পরিহার করুন।

✅অতিরিক্ত তেল ও মসলা দেয়া খাবার খাবেন না। বাইরের খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবার খান। তাজা খাবার খান, স্টোর করা বা ফ্রোজেন ফুড কম খাবেন।

✅শরীরের অতিরিক্ত ওজন কমান। নিয়মিত ব্যায়াম করুন।

✅মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেক সময় এসব সমস্যা বাড়িয়ে দেয়। তাই দুশ্চিন্তা মুক্ত থাকতে চেষ্টা করুন।

✅তৈলাক্ত খাবার বাদ দিতে চেষ্টা করুন। রাতের খাবারটি যেন হালকা হয়। শাকসবজি, ছোট মাছ এসব দিয়ে রাতের মেন্যু সাজান।

✅খাওয়ার পরপরই অনেক বেশি পানি পান করার প্রবণতা বাদ দিন।খাবারের আগে ১ গ্লাস পানি পান করুন এবং খাবার শেষে অন্তত ৩০ মিনিট পর পানি পান করুন।

✅দিনে কিংবা রাতে খাওয়ার পরপরই অনেকে শুয়ে পড়তে পছন্দ করেন। এটা না করে কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটাচলা করতে পারেন অথবা বসে থাকতে পারেন সোজা হয়ে। অন্তত ৩০ মিনিট পর ঘুমাতে যান।

🍁🍁 নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখায়।পাশাপাশি অনলাইনে পরামর্শ দিচ্ছি। অনলাইনে পরামর্শ নিতে আগ্রহী হলে পেইজের ইনবক্সে যোগাযোগ করুন।

দেশীয় ফল লটকনের স্বাস্থ্য উপকারীতা: ✅ অ্যানিমিয়া রোধে: আয়রনের স্বল্পতার কারণে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা তৈরি হয় শরীরে। ল...
02/07/2026

দেশীয় ফল লটকনের স্বাস্থ্য উপকারীতা:

✅ অ্যানিমিয়া রোধে: আয়রনের স্বল্পতার কারণে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা তৈরি হয় শরীরে। লটকনে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এ কারণে এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।

✅ স্নায়ুর দুর্বলতা কমায়: লটকনে কলার মতোই পর্যাপ্ত পটাশিয়াম থাকে, যা স্নায়ুর দুর্বলতা কমায়। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এটি হৃদ্‌রোগের ঝুঁকিও কমায়।

✅ ভিটামিন সির চাহিদা পূরণ করে: লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। দিনে দুই-তিনটি লটকন খেলে শরীরের ভিটামিন সির চাহিদা পূরণ হয়। ভিটামিন ‘সি’ ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। লটকনে ভিটামিন ‘সি’ বেশি থাকায় দিনে দুই-তিনটি লটকন ভিটামিন ‘সি’র সার্বিক চাহিদা পূরণ করতে পারে।

✅ ডিহাইড্রেশন কমায়: ডিহাইড্রেশন কাটিয়ে উঠতে লটকন ফলের প্রচুর পরিমাণে পানি থাকে। পানি ছাড়াও আপনি তৃষ্ণা নিবারণের জন্য এই ফল খাওয়ার চেষ্টা করতে পারেন।

✅ পরিপাকতন্ত্রে সাহায্য করে: লটকনের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার উপাদান পরিপাকতন্ত্রের সঠিক কাজ করতে সাহায্য করে। এটি যথেষ্ট পরিমাণে ফাইবারযুক্ত একটি ফল।

✅ শরীরের জন্য শক্তির উৎস: শরীরে শক্তি বাড়াতে লটকন একটি ফল। ফলটিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ থাকে, যা খাওয়া হলে শক্তিতে পরিণত হয়। আপনি যদি এটি আপনার নিয়মিত ডায়েটে অন্তর্ভুক্ত করেন তবে আপনি সারা দিন সক্রিয় থাকবেন।

✅ হাড় সুরক্ষায়: লটকন ক্যালসিয়ামের ভালো উৎস। এ কারণে লটকন হাড় সুরক্ষায়ও ভূমিকা রাখে। সঙ্গে থাকে আয়রন, যা রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী।

এছাড়াও লটকনে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম, যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় কাজে লাগে। এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। নানা রকম পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। রুচি বাড়াতে লটকন বেশ উপকারী।

জেনিফা জাসিয়া
ওবেসিটি। ডায়েট থেরাপি। পুষ্টি বিশেষজ্ঞ

চেম্বার: পপুলার ডায়াগনিস্টিক সেন্টার লি:
,বগুড়া শাখা

রোগী দেখার সময়: শনিবার থেকে বৃহস্পতিবার
বিকাল ৫টা - রাত ৮টা পর্যন্ত
অ্যাপায়ন্টমেন্টর জন্য কল করুন 📞📞০১৭৩৮৭৪৫৪৬৫


#পপুলার_ডায়াগনস্টিক_সেন্টার_বগুড়া_শাখায়





আপনার কি ঘুমের সমস্যা আছে? তাহলে নিচের টিপস গুলো আপনার জন্য - #স্বাস্থ্যকর_ঘুমের_কিছু_উপায়ঃ১.বেশি দেরি না করে  তারাতাড়ি ...
28/06/2026

আপনার কি ঘুমের সমস্যা আছে? তাহলে নিচের টিপস গুলো আপনার জন্য -

#স্বাস্থ্যকর_ঘুমের_কিছু_উপায়ঃ

১.বেশি দেরি না করে তারাতাড়ি রাতের খাবার সেরে ফেলুন।

২.ঘুমের জন্য প্রতিদিন একটি নিদিষ্ট সময়সূচি মেনে চলার চেষ্টা করুন।

৩.ভাল ঘুমের জন্য সন্ধার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত চা,কফি এড়িয়ে চলুন।

৪. রাতে পানি কম পান করুন।তামাক/ অ্যালকোহোল পরিহার করুন।

৫. ঘুমানোর ১ ঘন্টা আগে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস দূরে সরে রাখুন।

৬. ভাল ঘুমের জন্য আরামদায়ক, নিরব কক্ষ বেছে নিন।

৭. সারাদিন নিজেকে সক্রিয় রাখুন।ঘুম ভাল হওয়ার জন্য দিনে যথেষ্ট পরিমান ব্যায়াম করা গুরুত্বপূর্ণ।

৮. দুঃচিন্তা পরিহার করুন

এইসব ভাল অভ্যাসগুলো আপনাকে নিশ্চিতভাবে ঘুমাতে সাহায্য করবে।ঘুমকে সেরা ঔষধ হিসেবে বিবেচনা করুন এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।

⚛️⚛️ চেম্বারের পাশাপাশি নিয়মিত অনলাইনে পেশেন্ট দেখছি। যারা অনলাইনে পরামর্শ/ কাউন্সেলিং নিতে আগ্রহী তারা পেইজের ইনবক্সে যোগাযোগ করুন।

22/06/2026

চা, কফি শরীরে আয়রন শোষণে বাধা দেয়। তাই খাবারের সঙ্গে, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে বা খাবার খাওয়ার পর পরেই চা, কফি খাওয়া এড়িয়ে চলুন।

20/06/2026

বেশির ভাগ মানুষ ইসবগুলের ভুসি আগে ভিজিয়ে রেখে ফোলার পরে খায়, এটি ভুল পদ্ধতি।

সঠিক পদ্ধতি হল ১ গ্লাস পানিতে শুকনো ইসবগুলের ভুসি মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলা।।।

09/06/2026

খালি পেটে লিচু খেলে শিশুদের ক্ষেত্রে শরীরে শর্করার পরিমাণ বিপদজনক পর্যায়ে কমে যেতে পারে। অধিকাংশক্ষেত্রে খালিপেটে লিচু খাওয়া বাচ্চাটি হঠাৎ খিচুনির মুখে পড়ে এবং কোমায় চলে যায় এমনকি তা মৃত্যুর কারণও হতে পারে।কাজেই বাচ্চাদের খালি পেটে লিচু খাওয়ানো থেকে বিরত থাকুন।

আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ জেনিফা জাসিয়া।চেম্বারের পাশাপাশি  নিয়মিত অনলাইনে পরামর্শ / কাউন্সেলিং দিচ্ছি।যারা চেম্বা...
07/06/2026

আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ জেনিফা জাসিয়া।চেম্বারের পাশাপাশি নিয়মিত অনলাইনে পরামর্শ / কাউন্সেলিং দিচ্ছি।যারা চেম্বারে আসতে চাচ্ছেন/ অনলাইনে কনসালট্যাশন নিতে চাচ্ছেন যোগাযোগ করুন।

⚛️ যে সকল বিষয়ে খাদ্য তালিকা এবং পুষ্টি পরামর্শ দেয়া হয়ঃ

✅ অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে খাদ্য তালিকা
✅ কম ওজন বাড়ানোর খাদ্য তালিকা
✅ ডায়াবেটিস নিয়ন্ত্রনে ডায়েট
✅ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডায়েট
✅ হৃদরোগের সমস্যায় খাদ্য তালিকা
✅ গর্ভকালীন পুষ্টি পরামর্শ
✅ শিশুদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে এবং কম ওজন বাড়ানোর খাদ্য তালিকা
✅ বয়ঃসন্ধিকালীন পুষ্টি পরামর্শ PCOS- এ ডায়েট
✅ থাইরয়েডের সমস্যায় ডায়েট চার্ট
✅ কিডনি সমস্যায় ডায়েট (ক্রিয়েটিনিন / ইউরিক এসিড বেড়ে গেলে
✅ IBS এর সমস্যায় খাদ্য তালিকা
✅ ফ্যাটি লিভারের রোগীদের ডায়েট চার্ট
✅ পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের সমস্যায় ডায়েট চার্ট
✅ চুল ঝরে পরা ও ত্বকের সমস্যায় পুষ্টি পরামর্শ

অ্যাপায়ন্টমেন্টর জন্য পেইজের ইনবক্সে যোগাযোগ করুন অথবা 01850060923 ( what’s app) মেসেজ করুন।

💜 সুস্থ থাকুন, রোগ মুক্ত থাকুন 💜
হেলদি ডায়েটের সাথে থাকুন।।।

আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ জেনিফা জাসিয়া।চেম্বারের পাশাপাশি  নিয়মিত অনলাইনে পরামর্শ / কাউন্সেলিং দিচ্ছি।যারা রমজানে...
23/02/2026

আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ জেনিফা জাসিয়া।চেম্বারের পাশাপাশি নিয়মিত অনলাইনে পরামর্শ / কাউন্সেলিং দিচ্ছি।যারা রমজানের ডায়েট প্লান নিতে চেম্বারে আসতে চাচ্ছেন/ অনলাইনে কনসালট্যাশন নিতে চাচ্ছেন যোগাযোগ করুন।

⚛️ যে সকল বিষয়ে খাদ্য তালিকা এবং পুষ্টি পরামর্শ দেয়া হয়ঃ

✅ অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে খাদ্য তালিকা
✅ কম ওজন বাড়ানোর খাদ্য তালিকা
✅ ডায়াবেটিস নিয়ন্ত্রনে ডায়েট
✅ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডায়েট
✅ হৃদরোগের সমস্যায় খাদ্য তালিকা
✅ গর্ভকালীন পুষ্টি পরামর্শ
✅ শিশুদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে এবং কম ওজন বাড়ানোর খাদ্য তালিকা
✅ বয়ঃসন্ধিকালীন পুষ্টি পরামর্শ PCOS- এ ডায়েট
✅ থাইরয়েডের সমস্যায় ডায়েট চার্ট
✅ কিডনি সমস্যায় ডায়েট (ক্রিয়েটিনিন / ইউরিক এসিড বেড়ে গেলে
✅ IBS এর সমস্যায় খাদ্য তালিকা
✅ ফ্যাটি লিভারের রোগীদের ডায়েট চার্ট
✅ পেপটিক আলসার, গ্যাস্ট্রিকের সমস্যায় ডায়েট চার্ট
✅ চুল ঝরে পরা ও ত্বকের সমস্যায় পুষ্টি পরামর্শ

অ্যাপায়ন্টমেন্টর জন্য পেইজের ইনবক্সে যোগাযোগ করুন অথবা 01850060923 ( what’s app) মেসেজ করুন।

💜 সুস্থ থাকুন, রোগ মুক্ত থাকুন 💜
হেলদি ডায়েটের সাথে থাকুন।।।

22/02/2026

আসসালামু আলাইকুম।
রমজানে চেম্বারের সময়সূচী দুপুর ২.৩০-৪.৩০ টা পর্যন্ত।সরাসরি চেম্বারে বা অনলাইনে পরামর্শ নিতে পারবেন।

Address

Popular Diagnostics Centre Ltd. (U1), H# 12/305, Thanthania Bus-Stand, Sherpur Road
Bogura
5800

Telephone

01738745465

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Jenifa Jasia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Jenifa Jasia:

Shortcuts

Share

Category