The National Hospital & Diagnostic Centre

The National Hospital & Diagnostic Centre A Service of High Point Regional Health....

২৪ ঘন্টা সেবার প্রত্?

রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি এবং রহমতের মাস। এই মাসে অনেক রোগীই মানসিকভাবে শক্ত থাকেন, ইবাদতে মন দেন, এবং আল্লাহর রহমতে ...
18/02/2026

রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি এবং রহমতের মাস। এই মাসে অনেক রোগীই মানসিকভাবে শক্ত থাকেন, ইবাদতে মন দেন, এবং আল্লাহর রহমতে শারীরিকভাবেও ভালো থাকেন।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:
“যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন।”
— কুরআন শরীফ, সূরা আশ-শু‘আরা (২৬:৮০)

চিকিৎসাবিজ্ঞান আমাদের চিকিৎসার পথ দেখায়, আর আরোগ্য দান করেন মহান আল্লাহ। তাই চিকিৎসা, সতর্কতা এবং তাওয়াক্কুল—এই তিনের সমন্বয়ই হলো সঠিক পথ।

🕌 নামাজ: ইবাদত এবং স্বাভাবিক ব্যায়াম

নামাজ শুধু ইবাদত নয়, এটি একটি নিয়ন্ত্রিত শারীরিক মুভমেন্ট থেরাপিও। রুকু, সিজদাহ, কিয়াম—এসব ভঙ্গিমা শরীরের জয়েন্ট ও মাংসপেশিকে সক্রিয় রাখে।

👉তবে যাদের তীব্র হাঁটু, কোমর বা বাতের ব্যথা আছে:

👉দাঁড়িয়ে কষ্ট হলে বসে নামাজ পড়ুন

👉ফরজ দাঁড়িয়ে, সুন্নত/নফল বসে পড়া যেতে পারে

👉ব্যথা সহনীয় হলে স্বাভাবিক নিয়মেই আদায় করুন

👉কোমরের বেল্ট বা হাঁটুর ক্যাপ পরে নামাজ না পড়াই ভালো, এতে অস্বস্তি বাড়তে পারে

ইসলাম আমাদের সহজতা শিখিয়েছে। কষ্ট করে ইবাদত নয়, সামর্থ্য অনুযায়ী ইবাদতই উত্তম।

🏃‍♂️ রমজানে ব্যায়াম: কখন ও কীভাবে?

👉দীর্ঘমেয়াদি ব্যথা নিয়ন্ত্রণে নিয়মিত হালকা ব্যায়াম অত্যন্ত কার্যকর। কিন্তু রোজায় ক্লান্তি বা সময়ের অভাবে অনেকেই ব্যায়াম বাদ দেন।

পরামর্শ:

👉সেহরির আগে হালকা স্ট্রেচিং

👉ইফতারের ২ ঘণ্টা পরে ২০–৩০ মিনিট হাঁটা

👉বাসায় বা আঙিনায় ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ

👉পর্যাপ্ত পানি পান

হালকা নিয়মিত নড়াচড়া রক্তসঞ্চালন বাড়ায়, পেশি শক্ত রাখে এবং ব্যথা কমায়।

💊 রমজানে ব্যথার ওষুধ: সতর্কতা জরুরি

রোজায় দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকে। এই অবস্থায় অনেক ব্যথার ওষুধ (বিশেষত NSAIDs) গ্যাস্ট্রিক প্রদাহ বা আলসার বাড়াতে পারে।

মনে রাখবেন:

👉সব ব্যথার ওষুধ ভরা পেটে খাবেন

👉ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন

👉কিডনি রোগী হলে বিশেষ সতর্ক থাকুন

👉নিয়মিত প্রেসক্রাইব করা ওষুধ নিজে থেকে বন্ধ করবেন না

🤕 মাথাব্যথা ও মাইগ্রেন কেন বাড়ে?

রমজানে মাথাব্যথার প্রধান কারণ:

🫵পানিশূন্যতা

🫵দীর্ঘক্ষণ না খাওয়া

🫵হঠাৎ চা/কফি বন্ধ করা

🫵ইফতারে ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি

সমাধান:

👉ইফতারে হালকা ও সহজপাচ্য খাবার

👉ফল, সবজি, ডিম, মাছ

👉এক ঘণ্টা পরপর পানি

👉মাইগ্রেনের নিয়মিত ওষুধ বন্ধ নয়

⚖️ রমজান: ওজন কমানোর সুবর্ণ সুযোগ

যাদের ওজন বেশি, তাদের জন্য এটি একটি প্রাকৃতিক ক্যালোরি রিস্ট্রিকশন পিরিয়ড।

এড়িয়ে চলুন:

🫵ভাজাপোড়া

🫵অতিরিক্ত মিষ্টি

🫵কোমল পানীয়

পরিমিত খাবার ও নিয়ন্ত্রিত জীবনযাপন এক মাসেই দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।

শেষ কথা

💊নিয়মিত চিকিৎসা
🥦সুষম খাদ্য
🚴পরিমিত ব্যায়াম
🧠ইতিবাচক মানসিকতা
🙏আর আল্লাহর উপর ভরসা

এই পাঁচটি বিষয় মিলে দীর্ঘমেয়াদি ব্যথা নিয়ন্ত্রণ সম্ভব।

ব্যথা তীব্র হলে একজন দক্ষ পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সুস্থ থাকুন।
নিরাপদ ও ব্যথামুক্ত জীবন হোক সবার।

ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (বিএসএমএমইউ), এফআইপিএম (ইন্ডিয়া),
ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন
সহকারী অধ্যাপক ও ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

চেম্বার:
ন্যাশনাল হাসপাতাল, পশ্চিম পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া
📞 +8801715222805

16/11/2025

আজ ১৭ ই নভেম্বর, সোমবার ডা: মোহিনী ম্যাডাম ও ডা আরিফ স্যার চেম্বার অনিবার্য কারণে বন্ধ থাকবে।
অনাকাঙ্খিত এই অসুবিধার জন্য দুঃখিত।
১৮ তারিখ চেম্বার যথারীতি খোলা থাকবে।

Address

Tanker Par East, West Paikpara
Brahmanbaria
3400

Telephone

+8801780520505

Website

Alerts

Be the first to know and let us send you an email when The National Hospital & Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category