Bekolpo Health Care/বিকল্প হেলথ কেয়ার

Bekolpo Health Care/বিকল্প হেলথ কেয়ার What are alternative health care services? We want to change the idea of pharmacy service in rural area.

Alternative health care services are health services that are not typically provided in a traditional pharmacy in Bangladesh.

21/08/2026
23/07/2026
https://www.facebook.com/share/p/14kkh3AJTEw/
19/07/2026

https://www.facebook.com/share/p/14kkh3AJTEw/

#ঝড়ে_বক_মরে_নাম_হয়_ফকিরের
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আমার এক সময় পোষ্টিং ছিলো। ২০১৫ সালের একটা ঘটনা শেয়ার করছি। বর্ষাকালে সীতাকুণ্ড এলাকায় সাপের উপদ্রব বাড়ে, মূলত কৃষকরাই সাপের কাপড় খেয়ে হাসপাতালে আসতো। একদিন এক লোক পায়ে সাপের কামড় খেয়ে হাসপাতালে আসে, রোগীর লক্ষণ দেখে মনে হয়েছিলো, সম্ভবত বিষাক্ত সাপ কামড় দিয়েছে। তখন উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্সে সাপের কামড়ের এন্টিভেনম সাপ্লাই ছিলো না। শুধু চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাপের কামড়ের এন্টিভেনম ছিলো। এখন, উপজেলা পর্যায়ে ও এন্টিভেনমের সাপ্লাই আছে বলে শুনেছি। আমি এবং মেডিকেল এসিস্ট্যান্ট মিলে রোগীর পা কে immobilize করার জন্য guideline অনুযায়ী কাঠ দিয়ে বেঁধে দিলাম, রোগী এবং আত্নীয় স্বজনকে বললাম, দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। রোগীর এক আত্নীয় চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উঠলেন- "তোয়ারারে বহুত আগে কইয়ি, ডাক্তর ন ফারিবো, ওঝার কাছে লই চলো, এহন হতা মিইল্লেনা"
তারপর, বহু বোঝানোর পর ও তারা হাসপাতাল থেকে বের হয়ে যায়, মনে হচ্ছিলো, রোগীকে ওঝার কাছেই নিবে।
পরে, কি হয়েছে, জানি না, নাইট ডিউটি শেষ করে বাসায় গিয়ে ঘুম দিয়ে সব ভূলে গেছিলাম।
বহুদিন পর এই সংবাদ দেখে কথাটা মনে পড়ে গেলো।
সাপের কামড়ের পর দ্রুত নিকটস্হ সরকারি হাসপাতালে যান- এটাই সবার জন্য মেসেজ।
#সাপের_কামড়

11/07/2026

বাংলাদেশের বেশিরভাগ মানুষ সারাজীবন একটা কাজই করেন।
অসুস্থ হন, ডাক্তারের কাছে যান, ওষুধ খান, একটু ভালো হন, আবার অসুস্থ হন।

এই চক্রটা ঘুরতেই থাকে। কারণ মূল সমস্যাটা কেউ খোঁজে না।

আমি প্র্যাকটিসে যা দেখি — বেশিরভাগ ক্ষেত্রেই ক্লান্তি, মাথাব্যথা, মুড সুইং, ঘুমের সমস্যা, বারবার অসুস্থ হওয়া — এগুলোর পেছনে রোগ না, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি।

বাংলাদেশে সবচেয়ে বেশি যে ৫টা মিস হয়:

১) ভিটামিন ডি-থ্রি
এটা শুনে অবাক লাগে — রোদের দেশে থেকেও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি?? কিন্তু বাস্তবতা হলো আমরা রোদে থাকি না। অফিস, বাসা, গাড়ি — সারাদিন ছাদের নিচে। মেয়েরা পর্দা করেন, পুরুষরা ফুলহাতা পরেন।
ভিটামিন ডি কম থাকলে হাড় দুর্বল হয়, ইমিউনিটি কমে, ডিপ্রেশান বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে।
কোথায় পাবেন — সকালের রোদে ২০-৩০ মিনিট থাকুন। না পারলে ভিটামিন ডি-থ্রি সাপ্লিমেন্ট নিন, সাথে ভিটামিন কে-টু রাখুন। তবে যেকোনো সাপ্লিমেন্ট ই আসলে প্রফেশনাল এর পরামর্শে নেওয়া উচিত।

২) ভিটামিন বি-১২
বাংলাদেশে যারা মাছ-মাংস কম খান বা একদমই খান না, তাদের বি-টুয়েলভ ডেফিসিয়েন্সি প্রায় নিশ্চিত। এমনকি যারা মাংস খান তাদেরও গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খেলে বি-টুয়েলভ অ্যাবজর্পশান কমে যায়।
বি-টুয়েলভ কম থাকলে নার্ভ ড্যামেজ হয়, স্মৃতিশক্তি কমে, হাতে-পায়ে ঝিনঝিন করে, সারাক্ষণ ক্লান্ত লাগে।
কোথায় পাবেন — কলিজা, ডিম, সামুদ্রিক মাছ। চেষ্টা করবেন সাপ্লিমেন্ট নিলে মিথাইলকোবালামিন ফর্মে নিতে — সায়ানোকোবালামিন না।

৩) ম্যাগনেসিয়াম
আমাদের মাটিতে ম্যাগনেসিয়াম কমে গেছে, তাই সবজিতেও কমে গেছে। রিফাইন্ড কার্ব বেশি খেলে ম্যাগনেসিয়াম আরও কমে। স্ট্রেসে থাকলে শরীর ম্যাগনেসিয়াম দ্রুত ব্যবহার করে ফেলে।
ম্যাগনেসিয়াম কম থাকলে ঘুম হয় না, মাংসপেশিতে ক্র্যাম্প হয়, এংজাইটি বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে।
কোথায় পাবেন — কুমড়ার বিচি, কাজুবাদাম, পালংশাক, ডার্ক চকোলেট। সাপ্লিমেন্ট নিলে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট সবচেয়ে ভালো অ্যাবজর্ব হয়।

৪) আয়রন — পারটিকুলারলি ফেরিটিন
হিমোগ্লোবিন নরমাল আসলেই আয়রন ঠিক আছে — এই ধারণাটা ভুল। ফেরিটিন মানে শরীরের আয়রন স্টোরেজ — এটা আলাদা করে দেখতে হবে। বাংলাদেশের মেয়েদের মধ্যে ফেরিটিন ডেফিসিয়েন্সি মহামারীর পর্যায়ে — কিন্তু টেস্ট করা হয় না।
ফেরিটিন কম থাকলে চুল পড়ে, সারাক্ষণ ক্লান্ত লাগে, মনোযোগ থাকে না, শীত বেশি লাগে।
কোথায় পাবেন — কলিজা, লাল মাংস, কচুশাক। সাথে ভিটামিন সি খেলে আয়রন অ্যাবজর্পশান বাড়ে। চা-কফির সাথে আয়রন রিচ খাবার খাবেন না — অ্যাবজর্পশান কমে যায়।

৫) জিংক
রিফাইন্ড কার্ব বেশি খেলে জিংক অ্যাবজর্পশান কমে। আমাদের খাদ্যতালিকায় জিংক রিচ খাবার এমনিতেই কম।
জিংক কম থাকলে ইমিউনিটি দুর্বল হয়, ঘা শুকাতে দেরি হয়, স্বাদ-গন্ধ কমে যায়, চুল পাতলা হয়, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে।
কোথায় পাবেন — কুমড়ার বিচি, গরুর মাংস, চিংড়ি, কাজুবাদাম।

এই পাঁচটার যেকোনো একটা কম থাকলে শরীর ভালো থাকবে না — যতই ওষুধ খান।
তাই আগে ঘাটতি খুঁজুন। তারপর ঠিক করুন।

📞 আপনার হেলথ কন্ডিশন অনুযায়ী পার্সোনালাইজড ডায়েট প্ল্যান পেতে অনলাইন বা অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য পেজে ইনবক্স করুন।

Tanzima Mukti
Clinical Nutritionist
KGN Medicare Limited

Address

Radhika Bus Stand
Brahmanbaria
3400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801726838033

Alerts

Be the first to know and let us send you an email when Bekolpo Health Care/বিকল্প হেলথ কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bekolpo Health Care/বিকল্প হেলথ কেয়ার:

Shortcuts

Share