আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার

  • Home
  • Bangladesh
  • Chakaria
  • আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার

আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার It is a service oriented Health Centre where the sick or injured are given medical or surgical care.

আমাদের সম্মানিত চেয়ারম্যান ডা: মোসলে উদ্দিন ফারুক স্যার কানাডা থেকে চোখের উপর উচ্চতর  ডিগ্রি নিয়ে আগামী ২০ তারিখ থেকে ...
15/09/2024

আমাদের সম্মানিত চেয়ারম্যান ডা: মোসলে উদ্দিন ফারুক স্যার কানাডা থেকে চোখের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে আগামী ২০ তারিখ থেকে আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার নিয়মিত রোগী দেখবেন। যারা চোখের সমস্যায় ভুগছেন তারা হসপিটালে যোগাযোগ করুন।

20/02/2024

আগামীকাল একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষ আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার এর পক্ষ থেকে সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে।

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন  হাত, চোখ পরিষ্কার রাখত...
13/09/2022

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন হাত, চোখ পরিষ্কার রাখতে। পরিষ্কার করা ছাড়া চোখে হাত দিবেন না। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে সাথে রাখুন। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করুন। এটি কিন্তু অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠা রোগে কী করবেন?

চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ আপনার রোগের কথাও বলে। চোখের সাদা অংশটি লালচে হলে, চোখ দিয়ে পানি পড়লে, প্রদাহ হলে তাকে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলে।

চোখ ওঠার লক্ষণ ও উপসর্গ
১. চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া;
২. চোখের পাতা ফুলে যাওয়া;
৩. চোখ দিয়ে পানি পড়া;
৪. চোখে জ্বালাপোড়া করা, খচখচ করা;
৫. ঘুম হতে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা;

কীভাবে চোখ উঠার জীবাণু ছড়ায়
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। অপরিষ্কার হাত, আক্রান্ত ব্যক্তির স্পর্শে, আক্রান্ত ব্যক্তির তোয়ালে, গামছা ব্যবহারে চোখ উঠতে পারে।
২. অ্যালার্জি ধুলাবালির মাধ্যমে;

চিকিৎসা :-
যেসব কারণে চোখ ওঠে, সেসব বিষয় থেকে দূরে থাকতে হবে।
১. হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে।
২. চোখে কালো চশমা পরতে পারেন।
৩. পর্যাপ্ত বিশ্রাম ও ভিটামিনযুক্ত খাবার খান।


কখন চিকিৎসকের কাছে যাবেন:-
১. যখন আপনার চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের ময়লা পদার্থ বের হয়;
২. চোখ ব্যথা থাকলে;
৩. চোখে ঝাপসা দেখতে পেলে অথবা দেখতে সমস্যা হলে;

৪. চোখের সাদা অংশ ফুলে উঠলে কিংবা লাল হয়ে গেলে।

যা করবেন না :-
১. কোনো চিকিৎসকের অনুমতি ছাড়া চোখের ড্রপ ও ওষুধ ব্যবহার করা যাবে না।

প্রতিকার :-
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করুন।
২. চোখে হাত দেবেন না;
৩. ঘন ঘন সাবান দিয়ে হাত ভালোমতো পরিষ্কার করুন;
৪. যেসব জিনিসে অ্যালার্জিক তা থেকে দূরে থাকুন;
৫. সাথে জ্বর সর্দি কাশি থাকলে তার চিকিৎসা নিন।
৬. আক্রান্ত হলে ঘরে বিশ্রাম নিন।

ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা। সর্বপরি সাবধানে থাকার চেষ্টা করুন।

আর আক্রান্ত যারা যাচ্ছেন তারা সবসময় চোখে সানগ্লাস ব্যাবহার করুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু/রুমাল রাখুন।বিনা প্রয়োজনে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন। কনজাংটিভাইটিস কিন্তু অতিমাত্রায় ছোয়াছে। হাত সবসময় পরিষ্কার রাখুন। আর আপনার ব্যাবহৃত রুমাল/টিস্যু যেখানে সেখানে ফেলা থেকে বিরত রাখুন।

সর্বপরি সবাই সাবধানে থাকার চেষ্টা করুন।
সবার জন্য শুভকামনা রইলো।

10/07/2022

Address

Akter Market, 1st Floor, South Side Of Govt. Hospital
Chakaria
4741

Telephone

+8801747508350

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আল-রাজি চক্ষু এন্ড ডক্টরস্ চেম্বার:

Shortcuts

Share