H.K.Dental

H.K.Dental Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H.K.Dental, Doctor, Gauripur Kachua Road, Chandpur.

সচেতনতা মূলক পোষ্টঃ-**********************দাঁতের চিকিৎসা কেনো করাবেন??? ~~~~~~~~~~~~~~~~~~~~➤ Samsung, IPhone, Huawei, O...
23/08/2021

সচেতনতা মূলক পোষ্টঃ-
**********************
দাঁতের চিকিৎসা কেনো করাবেন???
~~~~~~~~~~~~~~~~~~~~

➤ Samsung, IPhone, Huawei, Oppo ব্যন্ডের মোবাইল কিনবেন শো অফ করার জন্য।

➤ Armani, Lavi's, Kalvin Klein, Tommy Hilfiger, Diesel, Lee jeans, Guess, ব্যন্ডের প্যান্ট কিনবেন নিজেকে আরো স্মার্ট দেখানোর জন্য।

➤ Ralph Lauren, Adidas, Burberry, Armani, Tommy Hilfiger, Hugo Boss,
Guess, James p***e ব্যন্ডের সার্ট কিনবেন বন্ধুদের কে দেখানোর জন্য।

➤ Nike, New Balance, Adidas, Puma, Gucci, Reebok, Converse, Air Jordan, Vans, Under Armour ব্যন্ডের জুতা কিনবেন নিজেকে আরো সুন্দর দেখানোর জন্য।

➤ Jaeger-Le Coultre, A.Lange & Sohne,
Audemars Piguet, Piaget, Cartier, Benson, Longines, Tudor, Omega, Rolex, Harry Winston ব্যন্ডের হাত ঘড়ি কিনবেন অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য।

➤ Peter England, Jack & Jones,
Park Avenue, Allen Solly, Hidesign,
Titan, Red Tape, Cross ব্যন্ডের ব্যাল্ট কিনবেন নিজেকে সুনিপুণ ভাবে উপস্থাপন করার জন্য।

➤ Gucci, Montblanc, Luis Vuitton, Bellroy, Burberry, Bottega Veneta, Hermes, Armani, Harben - London
ব্যন্ডের মানিব্যাগ কিনবেন বিভিন্ন ব্যাংকের কার্ড রাখার জন্য

➤ Ray- Ban, Oakely, Maui Jim, American Optical, Tom Ford, Persol, Oliver Peoples, Prada ব্যন্ডের সানগ্লাস কিনবেন নিজেকে ডেশিং লুক দেয়ার জন্য।

➤ Polo Blue, Lacoste Eau De Blabc, Davidoff Cool Water,
Bvlgari Man in Black, Hugo Boss, Nautica Man Blue, Dolce & Gabana,
Jaguar Man Classic ব্যন্ডের পারফিউম কিনবেন অন্য মানুষের কাছে নিজেকে জানান দেয়ার জন্য।

এতকিছুর পরেও যখন কথা বলার সময় আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে এবং আপনার সামনে থাকা লোকগুলো নাক চেপে আপনার সাথে কথা বলবে। তখন কিন্তু আপনার সব আয়োজন ম্লান হয়ে যাবে।

তাই এহেন পরিস্থিতি এড়াতে নিয়মিত আপনার ডেন্টিস্টের কাছে দাঁতের চিকিৎসা নিন।

করোনা কালীন সময়ে আপনার দাঁত ও মুখের সকল রোগের চিকিৎসায় আমরা আছি আপনাদের পাশে।

ঠিকানা ঃ এইচ- কে ডেন্টাল। পলাশপুর সি এন জি স্টেশন পলাশপুর, কচুয়া, চাঁদপুর ,

যোগাযোগঃ01782027402

Doctor

23/06/2021

দাঁতে কী আসলেই পোকা হয়?
দাঁতে কোন ধরনের পোকার অস্তিত্ব নেই। আসলে আমাদের মুখের ভিতরে যে সাধারন তাপমাত্রা থাকে তাতে কোন পোকার জীবিত থাকার সম্ভাবনা নেই। তবে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে যা খালি চোখে দেখা যায় না ।
দাঁত ব্রাশ করার নিয়ম হল সকালে খাবার পরে ও রাতে ঘুমাতে যাবার আগে । ধরি আমরা সবাই তাই করি । কিন্তু তবুও কিছু খাদ্য কণা দাঁতের আনাচে কানাচে লেগে থাকে ( বিশেষ করে যাদের দাঁত আঁকাবাঁকা ) এই খাদ্য কণা জমে থাকতে থাকতে এক ধরণের ব্যাকটেরিয়ার প্রভাবে দ্রুত বংশবৃদ্ধি করে থাকে এবং এক প্রকারের এসিড নিঃসরণ করে । যা দাঁতের উপর শক্ত
অংশে (এনামেল/Enamel )ক্ষয়প্রাপ্তি তে সাহায্য করে এবং এক সময় ছোট্ট একটী কালো দাগ বা স্পট পড়ে। সেখানে আবার খাবার জমে জমে এক সময়ের ছোট স্পট বা দাগটি বড় আকার ধারন করে । এটাই আসলে দন্তক্ষয় বা dental caries/ Tooth decay.
দন্তক্ষয়ের প্রধান কারনসমূহ(Causes of tooth decay):-
১। দাঁতের বিভিন্ন অংশে খাদ্যকণা লেগে থাকা।
২। আঠালো জাতীয় খাবার যেমনঃ- চকোলেট, বিস্কুট; এছাড়াও চিনি, মিষ্টি, কোক ইত্যাদি।
৩। বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়ার প্রভাব।
৪। সময়- দাঁত ক্ষয়ের জন্য বিভিন্ন ব্যাক্টেরিয়ার একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। সময়টা একদিন রাতে ব্রাশ না করলেই ব্যাকটেরিয়ার খাদ্যকণার মাঝে বংশবৃদ্ধি করার জন্য যথেষ্ট।
প্রতিরোধ করবেন কীভাবে?
চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ করাই বুদ্ধিমানের কাজ।
নীচের নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুনঃ
১। আঠালো ও চিনিজাতীয় খাবার এড়িয়ে চলুন।
২। যে কোন কিছু খাবার পর ভালোভাবে কুলকুচি করুন।
৩। সঠিক নিয়ম ও সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করুন।
৪। কমপক্ষে ২-৩ মিনিট দাঁত ব্রাশ উচিত।
৫। নরম ও ছোট টুথব্রাশ ব্যবহার করুন (ব্রাশের মাথাগুলো দু'দিকে বেঁকে গেলেই পরিবর্তন করে ফেলা প্রয়োজন)।
৬।বাচ্চাদের সাধারনত দুই থেকে আড়াই বছর বয়স পরে বুকের দুধ খাওয়ানো যাবে না।
৭। আপনার শিশুকে কিছু খাওয়ানোর পরে পরিস্কার সুতি কাপড় দিয়ে দাঁত মুছে দিন ও পানি খাওয়ান।আপনার সোনামনির দাঁতের যত্ন নিতে ভুলবেন না!
৮। প্রতি ৬মাস পর পর ডেন্টিস্ট দারা মুখ ও দাঁত পরীক্ষা করান।

দাঁত ব্যথাঃ সময় থাকতে দাঁতকে বাঁচান ========================‘ডাক্তার সাহের দাঁতে প্রচণ্ড ব্যথা, নাওয়া-খাওয়া আজ ৩ দিন যাব...
02/06/2021

দাঁত ব্যথাঃ সময় থাকতে দাঁতকে বাঁচান
========================
‘ডাক্তার সাহের দাঁতে প্রচণ্ড ব্যথা, নাওয়া-খাওয়া আজ ৩ দিন যাবৎ বন্ধ হয়ে গেছে, একটু ফিলিং করে দেনতো।’

আমাদের দেশে বেশিরভাগ রোগীর মুখেই এই কথাটি শোনা যায়। তবে এ কথাটির মধ্যে যে ভুলটি রয়েছে, তা হলো দাঁতের সঠিক চিকিৎসা সম্বন্ধে রোগীর ভুল ধারণা। আর এই ধারণাটি হল দাঁতটিতে ফিলিং করা হবে নাকি রুট ক্যানেল করা হবে।

দাঁতে তিনটি স্তর থাকে। প্রথম স্তর এনামেল, দ্বিতীয় স্তর ডেন্টিন এবং সর্বশেষ এবং মাঝের স্তরের নাম পাল্প বা দন্তমজ্জা। যখন দাঁতে ক্যারিজ বা দন্তক্ষয় হতে শুরু করে তখন প্রথমে তা এনামেল দিয়ে শুরু করে যথাক্রমে নিচের দিকে বিস্তার লাভ করে।

এই দন্তক্ষয় যখন ডেন্টিন পর্যন্ত পৌঁছায় তখন দাঁতে ফিলিং দিয়ে দাঁতটি সংরক্ষণ করা সম্ভব হয়। এক্ষেত্রেও কথা আছে যদি দেখা যায় দাঁতটি বেশি Sensative -এর প্রায় দন্তমজ্জার কাছাকাছি তখন দাঁতে ফিলিং এর নিচে Subbase হিসাবে এরকম material দেয়া হয় যাতে ঠান্ডা, গরম এবং অন্যান্য খাবারের অনুভূতি বেশি না হয় এবং Secondary Dentine Form করে দন্তমজ্জা রক্ষা করে।

তারপর Permanant Filling দিয়ে দেয়া হয়। কিন্তু যদি দেখা যায় দাঁতের সংক্রমণ ডেন্টিনকে ছাড়িয়ে Pulp বা দন্তমজ্জাকে ছুঁয়ে গেছে সেক্ষেত্রে আর Filling করা চলবে না।

যদি কেউ ভুল করে কোন ফিলিং দেয়, তবে সেখানে ব্যথা আরো বেশি হবে দাঁতের মধ্যকার পচন ব‘গুলো বাইরে বের হতে না পেরে দাঁতের গোড়া দিয়ে জমা হবে এবং তা ফুলে যেতে পারে এবং Sinus দিয়ে তার পুঁজ বের হয়ে আসবে। যা হোক এ ক্ষেত্রে তখন Patient-এর সংশিস্নষ্ট দাঁতে Root Canal করতে হবে। Root Canal হচ্ছে ঐ দাঁতের উপযুক্ত Treatment এক্ষেত্রে Root Canal -এর আগে ঐ দাঁতের একটা এক্সরে করে দাঁতের অবস্থা সম্বন্ধে ভালভাবে বুঝে নিতে হবে।


সময় থাকতে দাঁতকে বাঁচান-দাঁতকে মর্যাদা দিন।

27/05/2021

পাউরুটি অনেকদিন ধরে পড়ে থাকলে বা আচারের বৈয়ামের ভেতরে পানি জমে গেলে এক ধরনের ধূসর বর্ণের যা কাছে থেকে দেখলে রোমশ লাগে তাই ব্ল্যাক ফাংগাস। এটি নতুন কোন কিছু নয়। আমরা অনেকেই একে ছাতাও বলি। এছাড়াও শ্যাতশ্যাতে জায়গায়ও এটি ছড়িয়ে ছিটিয়ে থাকে। ব্ল্যাক ফাংগাসের আরেক নাম মিউকর মাইকোসিস।

এটি অত্যন্ত বিরল কিন্তু মারাত্মক একটি ছত্রাকজনিত ইনফেকশন। এ রোগে মৃতের হার ৫০%। যথাসময়ে চিকিৎসা না করালে অন্ধ হয়ে যাওয়ার আশংকা থাকে। হাসপাতালে ভর্তি থাকা কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হওয়ার ১২-১৮ দিনের মধ্যে এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশী।

এবার অন্য প্রসঙ্গে আসি। ছোট শিশুদের জিবে একধরনের সাদা আস্তর পড়ে। বহুদিন ধরে এন্টিবায়োটিক খেলে বা অনেকদিন বিছানায় পড়ে থাকলেও রোগিদের এমনটি হয়ে থাকে। যার কারন ও এক ধরনের ছত্রাক, যা ক্যানডিডা নামে পরিচিত। জিবে ঔষধ দিলেই এইরোগ সেরে যায়। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক ভাবে কমে গেলে যেমন এইডস এ এটি অন্ত্রনালীতে ছড়িয়ে পড়ে মারাত্মক আকার ধারন করে।

মোদ্দা কথা, হাতি যখন খাদে পড়ে চামচিকাও লাথি মারে।

তাই, ব্ল্যাক ফাংগাসকে ভয় পাওয়ার কিছু নেই।

🌻 শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন
🌻কোন প্রকার স্টেরয়েড ও এন্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেননা।
🌻পরিস্কার মাস্ক পরুন

আল্লাহ আমাদের সহায় হোন

কার্টেসি: ডা. নুসরাত সুলতানা
সহকারী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ

কচুয়া- চাঁদপুর. মো মনিরুজ্জামান মহসিন ডি.ডি.এম.টি.(ঢাকা)বি.এস.সি.ইন ডেন্টাল  কোর্স (চট্টগ্রাম) এফ.টি.সি.ঢাকা মেডিকেল  কল...
24/05/2021

কচুয়া- চাঁদপুর.
মো মনিরুজ্জামান মহসিন
ডি.ডি.এম.টি.(ঢাকা)
বি.এস.সি.ইন ডেন্টাল কোর্স (চট্টগ্রাম)
এফ.টি.সি.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
যোগাযোগ : 01782027402,01972027402

এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম। তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেল...
23/05/2021

এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম।

তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।

ফলের_গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।

তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি, বনদপ্তর - গভর্নমেন্টের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।

আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা যেন এমন না হয় আর...

দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যে কোনো কারণেই আক্রান্ত হলে...
20/05/2021

দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পালপ যে কোনো কারণেই আক্রান্ত হলে, মাড়ির প্রদাহের কারণে ও দাঁতের পালপ আক্রান্ত হলে।

গরম বা ঠাণ্ডা খাবার খাওয়ার ৩০ মিনিট পর্যন্ত দাঁতের ব্যথা স্থায়ী হলে ধারণা করা যায় দাঁতের পালপ বা শ্বাস আক্রান্ত হয়েছে।

এ ক্ষেত্রে স্নায়ু নষ্ট হতে ১২ ঘণ্টা সময় লাগে। ফলে ১২ ঘণ্টা পর ব্যথা কমে যায়। আবার ব্যথা শুরু হলে বুঝতে হবে নষ্ট কোষ আবার সংক্রমিত হয়েছে বা পুঁজ তৈরি হয়েছে।

কী করবেন

১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামুচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন। এভাবে দিনে ৩ বার করে গুলি করুন ব্যথা কমে যায়।

এ ছাড়াও ১ টেবিল চামুচ লবণ অল্প সরিষার তেলের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। এভাবে ব্যাকটেরিয়া ধ্বংস হবে।

লবণে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে। এটি মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে প্রদাহ কমায়।

ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে- ভরা পেটে দুটি অ্যাসপিরিন বা একটি আইবুপ্রুফেন ট্যাবলেট খাওয়া যেতে পারে, ক্লোভ ওয়েল/লবণ তেল দাঁতে মাজা যেতে পারে।

মাড়িতে লাগলে মাড়ি জ্বালা করবে। এটি দাঁতের স্নায়ু অবস করে সাময়িকভাবে ব্যথা কমায়।

ব্যথাযুক্ত দাঁতে বরফ কুচি কাপড়ে পেঁচিয়ে রাখা যেতে পারে, গরম পানি দিয়ে কুলকুচি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা সরিয়ে ব্যথা কমাবে।

দাঁতের ব্যথার জন্য যত শিগগিরই ডেন্টিস্টের কাছে যাওয়া যায় ততই মঙ্গল।
মো. মনিরুজ্জামান মহসিন
ডি.ডি.এম.টি.(ঢাকা)
বি.এস.সি.ইন ডেন্টাল (চট্টগ্রাম)
এফ.টি.সি. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
যোগাযোগ :-01782027402.01972027402
পলাশপুর শাহী মসজিদের পূর্ব পাশে
সি.এন.জি স্ট্যান্ড সংলগ্ন. কচুয়া. চাঁদপুর

করোনা কালিন সময়ে এইচ্ কে ডেন্টালে সেবা প্রধান চলছে।
30/06/2020

করোনা কালিন সময়ে এইচ্ কে ডেন্টালে সেবা প্রধান চলছে।

Address

Gauripur Kachua Road
Chandpur
3633

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.K.Dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category