Lab Care Digital Diagnostic Center

Directions Website

Lab Care Digital Diagnostic Center ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার

আসসালামু আলাইকুম সুখবর। এখন থেকে ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখবেন গাইনি,প্রসূতি ও বন্ধ্যাত্ব ...
29/09/2026

আসসালামু আলাইকুম সুখবর। এখন থেকে ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখবেন গাইনি,প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ,

ডা. নাজমুন নাহার (মুন্নী)
এমবিবিএস (ঢাকা)
বিসিএস (স্বাস্থ্য)
ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি)
ডিজিও (ঢাকা মেডিকেল কলেজ)
এমসিপিএস (গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স)
এমআরসিওজি পার্ট-১ (লন্ডন)
এফসিপিএস (ফাইনাল), গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স
গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স বিশেষজ্ঞ ও সার্জন।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর
বিএমডিসি রেজিস্ট্রেশন নং: A-80920

রুগী দেখার সময় প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা।
শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

যোগাযোগ ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,শাহী মসজিদের বিপরীত পাশে, মিশন রোড,চাঁদপুর।

সিরিয়াল ০১৭৩৪২৮১৭০০

স্যার শুধু আমাদের ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারেই চেম্বার করেন।স্যারের বর্তমান কর্মস্থল ন্যাশনাল ইনস্টিটিউট অব...
25/06/2026

স্যার শুধু আমাদের ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারেই চেম্বার করেন।স্যারের বর্তমান কর্মস্থল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতাল।

ল্যাব কেয়ারে রুগী দেখেন প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা।
সিরিয়াল এর জন্য ০১৭৩৪২৮১৭০০
ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মিশন রোড, পূর্ব মাথা, চাঁদপুর।

নামের বিভ্রাট।

৮০-৯০-এর দশকে জন্ম নেওয়া অনেক ছেলের মতো আমিও সম্ভবত সেই সময়ের এক "ভাইরাল নাম"-এর বাহক।

তখন মনে হতো, কোনো পরিবারে ছেলে সন্তান হলে নামের তালিকায় সাইফুল, জুয়েল, সোহেল, কামাল—এগুলোর কোনো একটা না থাকলে যেন তালিকাই পূর্ণ হতো না!

যেমন আমার নাম সাইফুল। যেখানে যাই, সেখানে অন্তত আরও দুই-একজন সাইফুল থাকবেই।

স্কুল-মাদ্রাসায় প্রায় প্রতিটি ক্লাসেই একজন করে সাইফুল ছিল, কোনো কোনো ক্লাসে আবার দুইজনও। কলেজে গিয়ে অবস্থা আরও ভয়াবহ—নিজের ক্লাসে একজন, পাশের সেকশনে দুইজন, সিনিয়র ব্যাচে আরও কয়েকজন!

মেডিকেল কলেজ এ আমার ব্যাচে ও আমি ছাড়া আরেকজন সাইফুল ছিল।তাকে অবশ্য আমরা সবাই সাইফ হিসেবেই এড্রেস করতাম।তাই খুব একটা ঝামেলা হয়নি।

এমন প্রায়ই হয়।যেমন বন্ধুদের সঙ্গে হোটেলে খেতে গেছি।গল্প করছি, এমন সময় পাশ থেকে একজন জোরে ডাক দিলেন,
— "সাইফুল! এই সাইফুল!"
স্বাভাবিকভাবেই মাথা তুলে তাকালাম। লোকটি আবার বললেন,
— "সাইফুল, ৩ নম্বর টেবিলে পানি দাও!"

আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম।আশেপাশের কয়েকজনও আমার দিকে তাকিয়ে আছে।ভাবলাম,হয়তো আমাকে ডাকছে।কিন্তু পরক্ষণেই দেখি, এক ওয়েটার দৌড়ে এসে বলছে,
— "জি ভাই, আসতেছি।" 🤣

ডাক্তার হওয়ার পর দেখলাম, নামের এই বিভ্রাট আরও জটিল। শুধু চাঁদপুর শহরেই আমার নামে চারজন ডাক্তার আছেন!

প্রায় ছয় বছর আগে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চতুরা মেডিকেল) কর্মরত ছিলাম। এখনো মাঝেমধ্যে হঠাৎ ইমার্জেন্সি নম্বর থেকে ফোন আসে—
"স্যার, একটা রোগী এসেছে, একটু দেখে দিয়ে যান।"

একদিন স্টাফকে বলেই ফেললাম, "দয়া করে এই মোবাইল থেকে আমার নম্বরটা ডিলিট করে দিন!"

আরেক মজার ঘটনা ঘটেছিল।আমার পুরোনো সহকর্মী ডা.আলিম(ছদ্মনাম) ভাই হঠাৎ ফোন দিলেন অনেকদিন পর।ভাবলাম, কোনো দরকারে হয়তো ফোন দিয়েছেন। পরে বুঝলাম, তিনি আসলে আরেক ডা. সাইফুলকে ফোন দিতে গিয়ে ভুল করে আমাকে কল করেছেন! যাই হোক, অনেকদিন পর কুশল বিনিময় হলো, সেটাও কম কী!

চাঁদপুরে তো এমনও হয়েছে,হাসপাতালে ভর্তি আছে আরেক সাইফুল ডাক্তার এর রুগী,কিন্তু ডিউটি ডাক্তার ফোন করেছেন আমাকে।আমি নিশ্চিত, আমার কিছু ফোন ওই ডাক্তার এর কাছেও চলে যায়!

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কাজ করার সময় একই ঘটনা।একই সাথে মেডিসিন ও নিউরোমেডিসিন এ দুইজন সাইফুল।

জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে যোগ দেওয়ার পরও এই যন্ত্রণা পিছু ছাড়েনি।এক অবসরপ্রাপ্ত সচিব সাহেব কোথাও থেকে আমার নম্বর নিয়ে ফোন দিলেন।বললেন, তাদের একজন আত্মীয় আমাদের ইউনিটে ভর্তি আছেন। বেড নম্বর, রোগীর নাম সব বললেন।আমি অনেক ভেবেও এমন কোনো রোগী খুঁজে পেলাম না।পরে বুঝলাম, তিনি আসলে অন্য ইউনিটের আরেক ডা. সাইফুলকে ফোন করতে গিয়ে ভুল করে আমাকে কল করেছেন।

তবে সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়েন আমার রোগীরাই।

গত শুক্রবার এর ঘটনা।একজন রোগী প্রায় তিন বছর পর আমার চেম্বারে এলেন।বললেন,
"স্যার, অনেকদিন পর সজীব(ছদ্মনাম) এর মাধ্যমে আপনাকে খুঁজে পেলাম।কতদিন ধরে যে খুঁজতেছি।ফরিদগঞ্জ থাকতে আমার পুরো ফ্যামিলি আপনাকে দেখাতাম।আমার মা আপনার ভক্ত।কিন্তু পরে শুনি আপনি ট্রান্সফার হয়ে চলে গেছেন।চাঁদপুর বসেন জানতাম না।এর মধ্যে ভুল করে আরেক সাইফুল স্যারকে দেখিয়েছি!"

এরকম অভিজ্ঞতা অবশ্য আমার নতুন না।ফরিদগঞ্জ চেম্বার বন্ধ করে দেওয়ার পর অনেক রুগীই আমার ঠিকানা পায় নাই।

লিখাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই শেষ করে দিচ্ছি।

আমার মনে হয় একটা সময় ছিল, যখন বাংলাদেশে "সাইফুল" শুধু একটা নাম ছিল না—এটা ছিল একটা ট্রেন্ড!
এখনকার ভাষায় বললে, সেই সময়ের একদম ভাইরাল নাম!
আমার আব্বা আম্মা সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে 🤣।যদিও আমার নামটা রেখে শুনেছি আমার নানাজান।

যাইহোক সাইফুল নামের কাউকে পাইলে ভালো লাগে।মনে হয় খুব কাছের কেউ।জগতের সব সাইফুলরা ভালো থাকুক।

ডা.মোঃসাইফুল ইসলাম
রেজিস্ট্রার ক্লিনিক্যাল নিউরোলজি
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।অনেক সময় চিকিৎসক যত দক্ষই হোন না কেন, রোগ নির্ণয়ে সামান্য ভ...
15/06/2026

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনেক সময় চিকিৎসক যত দক্ষই হোন না কেন, রোগ নির্ণয়ে সামান্য ভুল বা বিলম্ব রোগীর চিকিৎসাকে জটিল করে তুলতে পারে।তাই উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞের সমন্বয়ে নির্ভুল ডায়াগনোসিস নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এই লক্ষ্যকে সামনে রেখে ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,চাঁদপুর-এ প্রতি শুক্রবার সেবা প্রদান করবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)থেকে আগত অভিজ্ঞ রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডা. ওয়াই. বিনয় জেমস।

চাঁদপুরের অনেক রোগীকেই একটি ভালো আল্ট্রাসাউন্ড রিপোর্টের জন্য ঢাকা বা বড় শহরে যেতে হয়। এতে সময়, অর্থ এবং ভোগান্তি—সবকিছুরই বাড়তি চাপ তৈরি হয়।এখন সেই প্রয়োজন অনেকটাই কমে আসবে।কারণ রাজধানীর উন্নতমানের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি এখন পাওয়া যাবে চাঁদপুরেই।

গর্ভকালীন মা ও শিশুর সুস্থতা পর্যবেক্ষণ
3D/4D ফিটাল স্ক্যান
অ্যাবডোমিনাল স্ক্যান
থাইরয়েড ও নেক স্ক্যান
ব্রেস্ট ও স্ক্রোটাম স্ক্যান
গাইনোকোলজিক্যাল স্ক্যান
ইকোকার্ডিওগ্রাম (হার্ট স্ক্যান)

বিভিন্ন জটিল রোগের ইমেজিং মূল্যায়ন

সব পরীক্ষা করা হবে অত্যাধুনিক Mindray Consona N6S Ultrasound Machine-এর মাধ্যমে, যা উন্নত ইমেজ কোয়ালিটি ও নির্ভূল রিপোর্টের নিশ্চয়তা দেয়।

একজন অভিজ্ঞ রেডিওলজিস্টের হাতে করা আল্ট্রাসাউন্ড অনেক ক্ষেত্রে রোগের প্রকৃতি, জটিলতা এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ করে গর্ভকালীন জটিলতা, থাইরয়েড রোগ, পেটের বিভিন্ন সমস্যা, কিডনি, লিভার, গলব্লাডার, স্তন ও অন্যান্য অঙ্গের রোগ নির্ণয়ে এটি অত্যন্ত কার্যকর।

আমাদের বিশ্বাস, চাঁদপুরের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখেন।সেই বিশ্বাস থেকেই আমরা চেষ্টা করছি রাজধানীর মানসম্পন্ন ডায়াগনস্টিক সেবা আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে।

নির্ভুল রোগ নির্ণয় মানেই উন্নত চিকিৎসার প্রথম ধাপ।

অভিজ্ঞ বিশেষজ্ঞ, আধুনিক প্রযুক্তি এবং বিশ্বস্ত রিপোর্ট—সবকিছু এখন চাঁদপুরেই।

Dr. Y Binoy James
MBBS, MD (Radiology & Imaging)
Bangladesh Medical University (Ex-PG Hospital)

ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
মিশন রোড,চাঁদপুর।

সিরিয়ালের জন্য: 01734-281700

আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার।

নাক, কান, গলা (ENT) ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ ডা. টিটন কুমার ঘোষ স্যার এর চাঁদপুরে নতুন চেম্বার শুরু উপলক্ষে ল্যাব কেয়...
18/05/2026

নাক, কান, গলা (ENT) ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ ডা. টিটন কুমার ঘোষ স্যার এর চাঁদপুরে নতুন চেম্বার শুরু উপলক্ষে ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালকবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমাদের মেডিসিন ও নিউরোমেডিসিন ডা. মো: সাইফুল ইসলাম স্যার।

চেম্বার সময়সূচি:
প্রতি সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

ডা. টিটন কুমার ঘোষ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (ENT) – বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
এফসিপিএস (ENT), এফপি
কনসালটেন্ট
নাক, কান ও গলা বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

সিরিয়াল 01734281700

Dr.Md Saiful Islam

চাঁদপুরে আধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবায় নতুন সংযোজন!এখন “ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার”-এ যুক্ত হয়েছে অত্যাধুনি...
15/05/2026

চাঁদপুরে আধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবায় নতুন সংযোজন!

এখন “ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার”-এ যুক্ত হয়েছে অত্যাধুনিক Mindray Consona N6S Ultrasound Machine — উন্নত প্রযুক্তি, নিখুঁত ইমেজিং ও নির্ভরযোগ্য রিপোর্টের সমন্বয়ে আরও উন্নত ডায়াগনস্টিক সেবা।

গর্ভকালীন মায়েদের জন্য রয়েছে উন্নত 3D/4D Fetal Scan সুবিধা। অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নির্ভুল রিপোর্ট।দ্রুত ও আধুনিক ডিজিটাল আল্ট্রাসনোগ্রাফি সেবা রোগ নির্ণয়ে আরও স্পষ্ট ও উন্নত ইমেজ কোয়ালিটি।

আমাদের সেবাসমূহঃ
✔️ Pregnancy / 3D-4D Fetal Scan
✔️ Whole Abdomen & Lower Abdomen Scan
✔️ TVS, NT & Anomaly Scan
✔️ Breast, Thyroid & Soft Tissue Scan
✔️ Echo / Heart Scan
✔️ Gynecological Scan
✔️ Abdominal Scan সহ সকল প্রকার ডিজিটাল আল্ট্রাসনোগ্রাফি।

নিখুঁত ইমেজ, দ্রুত রিপোর্ট — আপনার সুস্থতার নিশ্চয়তা”

ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
📍 মিশন রোড (পূর্ব মাথা), শাহী মসজিদের বিপরীত পাশে, চাঁদপুর
📞 সিরিয়ালের জন্য: 01734-281700

13/04/2026

কথা বলছেন

ডা.মোঃসাইফুল ইসলাম
এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য)
পিজিটি (মেডিসিন ও কার্ডিওলজি)
এমডি কোর্স(বিএমইউ)
এফসিপিএস নিউরোলজি এফপি
রেজিস্ট্রার (ক্লিনিক্যাল নিউরোলজি)
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতাল।

স্যারকে দেখাতে চাইলে সিরিয়াল ০১৭৩৪২৮১৭০০

05/04/2026

ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,বিশ্বস্ততার আরেক নাম।

এখানে প্রতিটি রোগীকে সর্বোচ্চ যত্ন ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করা হয়।

অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত চেম্বার করছেন।নির্ভুল ও শতভাগ বিশ্বাসযোগ্য রিপোর্ট প্রদান করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে আমরা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি।

আমাদের সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, এক্স-রে সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়।
📍 ঠিকানা: মিশন রোড (পূর্ব মাথা), শাহী মসজিদের বিপরীত পাশে, চাঁদপুর
📞 যোগাযোগ: ০১৭৩৪২৮১৭০০

05/04/2026

বারবার সর্দিকাশি থেকে শিশুদের বাচার উপায় :

শিশুদের বারবার সর্দি-কাশি হওয়া খুবই কমন একটি সমস্যা । বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে। তবে ঘন ঘন হলে কারণ বুঝে সঠিক চিকিৎসা করা জরুরি।

কেন বারবার সর্দি-কাশি হয়?
🦠 ১. ভাইরাল সংক্রমণ (সবচেয়ে সাধারণ)
যেমন: Common cold
বছরে ৬–৮ বার পর্যন্ত হতে পারে

২. ইমিউনিটি কম থাকা
অপুষ্টি
প্রিম্যাচিউর বাচ্চা
ভিটামিন ঘাটতি

৩. পরিবেশগত কারণ
ধুলা, ধোঁয়া
ঠান্ডা আবহাওয়া
প্যাসিভ স্মোকিং (বাড়িতে কেউ ধূমপান করলে)

৪. ডে-কেয়ার/স্কুলে যাওয়া
একে অপরের থেকে সংক্রমণ ছড়ায়

৫. অ্যালার্জি
ধুলা, পোলেন, পশুর লোম

৬. অন্যান্য রোগ (কমন নয় কিন্তু গুরুত্বপূর্ণ)
Bronchial asthma
Allergic rhinitis
Tuberculosis (যদি দীর্ঘদিন কাশি থাকে)

💊 চিকিৎসা (Management):
১. ঘরোয়া চিকিৎসা
পর্যাপ্ত পানি/মায়ের দুধ 🍼
গরম ভাপ (steam inhalation)
নাক বন্ধ থাকলে saline drops
মধু (১ বছরের বেশি হলে)

💉 ২. ওষুধ
সবসময় ডাক্তার পরামর্শ অনুযায়ী
Paracetamol → জ্বর/ব্যথা কমাতে
Antihistamine → অ্যালার্জিতে
Nasal saline spray
Bronchodilator → যদি wheeze থাকে
❌ অযথা অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয় (কারণ বেশিরভাগই ভাইরাল)

🛡️ ৩. প্রতিরোধ (Prevention)
নিয়মিত হাত ধোয়া 🧼
ভিড় এড়ানো
টিকাদান সম্পূর্ণ করা
পুষ্টিকর খাবার
ধূমপানমুক্ত পরিবেশ

🚨 কখন ডাক্তারের কাছে যাবেন?
শ্বাসকষ্ট 😮‍💨
৫ দিনের বেশি জ্বর
খাওয়া কমে যাওয়া
বারবার নিউমোনিয়া
ওজন না বাড়া

গুরুত্বপূর্ণ কথা :
👉 বছরে ৬–৮ বার সর্দি-কাশি “স্বাভাবিক” হতে পারে
👉 কিন্তু খুব ঘন ঘন বা জটিলতা হলে ডাক্তারের কাছে গিয়ে সঠিক রোগ নির্নয় করে চিকিৎসা নিতে হবে

কৃতজ্ঞতা :
ডাঃ মোঃ মাসুম- উর- রহমান
( শিশু রোগের চিকিৎসক)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস -পেডিয়াট্রিক্স ( সি)
রেজিস্ট্রার, শিশু বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার : ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুর।

05/04/2026

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: অভিভাবকদের জন্য সহজ গাইডলাইন

বর্তমান পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের বড় অংশই ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে।আগামীকাল ৫ এপ্রিল,২০২৬ রবিবার থেকে সারাদেশে হাম টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।

রুটিন টিকাদান:
৯ মাস বয়সে → ১ম ডোজ (MR Vaccine)
১৫ মাস বয়সে → ২য় ডোজ

বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত ডোজ:
• প্রাদুর্ভাব বা ঝুঁকিপূর্ণ এলাকায় একটি অতিরিক্ত বা supplementary ডোজ দেওয়া হয়
⚠️ তবে এই ডোজ নেওয়ার পরও নিয়মিত ৯ মাস ও ১৫ মাসের টিকা অবশ্যই নিতে হবে

কেন অতিরিক্ত ডোজ দেওয়া হয়?
• সব শিশুর শরীরে প্রথম ডোজে পর্যাপ্ত প্রতিরোধ তৈরি নাও হতে পারে
• কিছু শিশু টিকা মিস করে
• Herd immunity (≥95% কভারেজ) নিশ্চিত করতে

কারা টিকা পাবে?
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশু এই ক্যাম্পেইনে অবশ্যই টিকা নেওয়া উচিত

কারা টিকা নেবে না / সতর্কতা প্রয়োজন:
৬ মাসের কম বয়সী শিশু�যাদের পূর্বে MR/MMR টিকায় মারাত্মক এলার্জি (anaphylaxis) হয়েছে�গুরুতর অসুস্থ (High fever, severe illness) অবস্থায় থাকলে সাময়িকভাবে পিছিয়ে দিন

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া (ভয়ের কিছু নেই):�• হালকা জ্বর (৫–৭ দিনের মধ্যে হতে পারে)�• ইনজেকশনের স্থানে ব্যথা বা ফোলা�• হালকা র‍্যাশ
এগুলো স্বাভাবিক এবং সাময়িক�মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত বিরল

ডোজ অনুযায়ী কী করবেন (সহজভাবে):
যদি আপনার শিশু সুস্থ থাকে এবং গত ৩০ দিনের মধ্যে হাম টিকা না নিয়ে থাকে → এখনই টিকা দিন
যদি আগে কখনো হাম টিকা না নিয়ে থাকে → অবশ্যই টিকা দিন
যদি ১টি বা ২টি ডোজ নিয়েও থাকে → তবুও ক্যাম্পেইনে টিকা দেওয়া যাবে (অতিরিক্ত সুরক্ষার জন্য)

যদি আগে হাম হয়ে থাকে?
হাম হয়ে যাওয়ার পরও টিকা দেওয়া যায়�তবে অন্তত ৩০ দিন অপেক্ষা করে তারপর টিকা দিতে হবে

যদি নির্ধারিত টিকার সময় (EPI schedule) কাছাকাছি থাকে?
আগে ক্যাম্পেইনের টিকা দিন�ক্যাম্পেইনের পরে যদি কোনো শিশুর এম.আর টিকার ১ম বা ২য় ডোজ দেওয়া বাকি থাকে, তাহলে অন্তত ২৮ দিনের বিরতি রেখে সেই ডোজটি দিতে হবে।
আর যদি কারো পরের ডোজ ২ বা ৩ মাস পরে নেওয়ার সময় নির্ধারিত থাকে, তাহলে সে নির্ধারিত সময়েই রুটিন অনুযায়ী টিকাটি পাবে।

ডোজের ব্যবধান (খুব গুরুত্বপূর্ণ):
ন্যূনতম ৪ সপ্তাহ (২৮ দিন) ব্যবধান রাখতে হবে
এর কম হলে ডোজটি কার্যকর নাও হতে পারে

অভিভাবকদের করণীয়:
নির্ধারিত টিকাদান কেন্দ্রে সময়মতো যান
শিশুর টিকাকার্ড সঙ্গে রাখুন
টিকা নেওয়ার পর ১৫–২০ মিনিট কেন্দ্রে অবস্থান করুন
কোনো সমস্যা হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন

টিকা সম্পূর্ণ নিরাপদ।টিকা শিশুকে মারাত্মক জটিলতা থেকে রক্ষা করে।সবার অংশগ্রহণেই হামমুক্ত বাংলাদেশ সম্ভব।

ডা: মো: মাসুম -উর- রহমান
এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য)
এফসিপিএস - শিশু (সি)
রেজিস্ট্রার (শিশু বিভাগ)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার : ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, চাদপুর

আলহামদুলিল্লাহ।ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার—আজ সফলতার সাথে ৩ বছর পূর্ণ করলো।এই দীর্ঘ যাত্রায় আমাদের পাশে থাকা...
05/02/2026

আলহামদুলিল্লাহ।

ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার—আজ সফলতার সাথে ৩ বছর পূর্ণ করলো।

এই দীর্ঘ যাত্রায় আমাদের পাশে থাকার জন্য সম্মানিত রোগী, শুভানুধ্যায়ী ও সকল চিকিৎসকবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
ইনশাআল্লাহ, ভবিষ্যতেও নির্ভুল ও বিশ্বস্ত সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের রয়েছে মেডিসিন,হৃদরোগ,নিউরোমেডিসিন,গাইনী ও প্রসূতি, সার্জারী ও ল্যাপারোস্কপি, চর্ম ও যৌন ও শিশু ইত্যাদি বিষয়ের উপর বিশেষজ্ঞ সেবা।

আমাদের ঠিকানা
ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
মিশন রোড (শাহী মসজিদের বিপরীত পাশে), চাঁদপুর।
যোগাযোগ ০১৭৩৪২৮১৭০০

Address

Mission Road (Purbo Matha)
Chandpur
3600

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Lab Care Digital Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share