চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল Diabetes is lifelong disease of all ages and s*x irrespective of rich or poor.

It is a silent killer not an infection or contagious diseases but it runs in families. Its prevalence in our society is 5-7%, which is steadily, increasing due to change of foo

16/09/2026

শোক সংবাদ :
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সাবেক ল্যাব এটেনডেন্ট (অবসরপ্রাপ্ত) জনাব আব্দুর রব আজ বিকেল ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

12/09/2026

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প বিষয়ে চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. শায়ের গফুর যা বললেন...

বিশেষজ্ঞ চিকিৎসা নিন-চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালেসীমিত সংখ্যক রোগীর রেজিস্ট্রেশন চলছে...
07/09/2026

বিশেষজ্ঞ চিকিৎসা নিন-চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে
সীমিত সংখ্যক রোগীর রেজিস্ট্রেশন চলছে...

07/09/2026

আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মীর নজরুল ইসলাম স্যারের সিরিয়াল শেষ। আমরা আর কারো সিরিয়াল নিতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত।

06/09/2026

আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান স্যারের সিরিয়াল শেষ। আমরা আর কারো সিরিয়াল নিতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত।

06/09/2026

আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্যারের সিরিয়াল শেষ। আমরা আর কারো সিরিয়াল নিতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত।

06/09/2026

বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম
জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম (১৯১১–১৯৮৯) ছিলেন বাংলাদেশের চিকিৎসা, জনস্বাস্থ্য এবং সমাজসেবার ইতিহাসের একজন অন্যতম দিশারী ও প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব। বাংলাদেশে ডায়াবেটিস রোগের চিকিৎসা, সচেতনতা ও পুনর্বাসনে তাঁর অবদানের জন্য তাঁকে 'বাংলাদেশের ডায়াবেটিস চিকিৎসার পথিকৃৎ' বলা হয়।
সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনাবলি : জন্ম ১ জানুয়ারি, ১৯১১ (মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত)।
মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৮৯ (ঢাকা, বাংলাদেশ)।
শিক্ষা : ১৯৩৮ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে এমআরসিপি (MRCP) এবং ১৯৪৯ সালে এফসিসিপি (FCCP) ডিগ্রি অর্জন করেন।
মূল দর্শন: কোনো ডায়াবেটিক রোগী যেন না খেয়ে, চিকিৎসা না পেয়ে বা বেকার অবস্থায় মারা না যান।
প্রধান অবদান ও কীর্তিবাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা: ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার সেগুনবাগিচায় কতিপয় সমাজসেবীর সহযোগিতায় এটি প্রতিষ্ঠা করেন (প্রথমে 'পাকিস্তান ডায়াবেটিক সমিতি')।
বারডেম (BIRDEM) হাসপাতাল স্থাপন : ডায়াবেটিস এবং হরমোনজনিত রোগের আধুনিক চিকিৎসা ও গবেষণার জন্য ১৯৮০ সালে শাহবাগে বিআইআরডিইএম (বারডেম) গড়ে তোলেন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম ডায়াবেটিস চিকিৎসাকেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
শিক্ষাবিদ ও গবেষক : চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বারডেম একাডেমি প্রতিষ্ঠা করেন। সমাজসেবা ও পুনর্বাসন: ফলিত পুষ্টি গবেষণা কেন্দ্র (BIRTAN), পুনর্বাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। জাতীয় ভূমিকা: সত্তরের দশকে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের রাষ্ট্রপতির উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) হিসেবে কাজ করেছেন এবং দেশের জনসংখ্যা নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখেন। স্বীকৃতি ও সম্মাননা জাতীয় অধ্যাপক: চিকিৎসা খাতে অসাধারণ অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের ১ম চিকিৎসক হিসেবে 'জাতীয় অধ্যাপক' পদে ভূষিত করে।
স্বাধীনতা পুরস্কার: ১৯৭৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পদক' অর্জন করেন। ডায়াবেটিস সেবা দিবস: প্রতি বছর ৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যুবার্ষিকীকে স্মরণে রেখে বাংলাদেশে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করা হয়।

আমরা আপনাদের সেবায় সবসময় ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ডায়াবেটিক সেবা দিবসে বিনামূল্যে ডায়াবেটিক...
05/09/2026

আমরা আপনাদের সেবায় সবসময়
৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ডায়াবেটিক সেবা দিবসে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করতে চলে আসুন ডায়াবেটিক সিটি সেন্টার, জেএম সেনগুপ্ত রোড, চাঁদপুরে।

Address

Comilla Road
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল:

Shortcuts

Share