Dr. Md. Arfan Ullah Raihan

Dr. Md. Arfan Ullah Raihan MBBS
PhD-Ophthalmology
MPH-Clinical Ophthalmol,PGT-Eye
Trained in Microsurgery
Eye Spcilist & Surgeon

08/02/2026

চোখে ব্যথা, লালভাব, আলোতে তাকাতে সমস্যা—এগুলোকে কখনোই হালকা ভাবে নেবেন না! কারণ কর্নিয়ার আলসার দ্রুত ছড়িয়ে অল্প সময়ের মধ্যেই স্থায়ী দৃষ্টিহানি বা অন্ধত্বের কারণ হতে পারে 👁️⚠️

কেন কর্নিয়ার আলসার এত বিপজ্জনক?

🔥 কর্নিয়া ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টি সরাসরি নষ্ট হয়
🔥 সংক্রমণ দ্রুত ছড়িয়ে চোখের ভিতরে পৌঁছে যায়
🔥 চিকিৎসা দেরি হলে দাগ পড়ে যায়—ফলে স্থায়ী ঝাপসা দৃষ্টি
🔥 গুরুতর ক্ষেত্রে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট ছাড়া উপায় থাকে না

কর্নিয়ার আলসারের সাধারণ লক্ষণ

⚠️ চোখে তীব্র ব্যথা
⚠️ চোখ লাল হওয়া
⚠️ অতিরিক্ত পানি পড়া
⚠️ আলোতে তাকাতে না পারা
⚠️ দৃষ্টিশক্তি কমে যাওয়া
⚠️ চোখে সাদা/হলদেটে দাগ দেখা

❗কন্টাক্ট লেন্স ব্যবহারকারীদের ঝুঁকি বেশি
❗ধুলাবালি, নখ, বা আঘাত থেকেও হতে পারে

চোখে সামান্য ক্ষত বা সংক্রমণ হলেও দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান।
আপনার দৃষ্টি অমূল্য—সতর্ক থাকুন 👁️💙

#কর্নিয়াআলসার #চোখেরযত্ন #চোখেরসংক্রমণ

15/01/2026

পেকুয়া লাইফ কেয়ার হসপিটাল এ আগামীকাল শুক্রবার ও প্রতি শুক্রবার সকাল ০৯টা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত রোগী দেখবো ইনশাআল্লাহ্........

আলহামদুলিল্লাহ্.......মানবতার সেবায় নিজেকে সৎ ভাবে নিয়োজিত রাখতে পেরে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি... …
05/01/2026

আলহামদুলিল্লাহ্.......
মানবতার সেবায় নিজেকে সৎ ভাবে নিয়োজিত রাখতে পেরে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি... …

31/12/2025

লাইফ সাপোর্ট মানে
কি জানেন?
অল্প কথায় বলতে গেলে 'কৃত্রিম ফুসফুসের' সাহায্যে অকার্যকর ফুসফুসের কাজ চালিয়ে নেয়া।
এর পাশাপাশি সাপোর্টিভ ঔষধ চালানো।

জীবন আর মৃত্যু মানে কি জানেন?

জীবন মানে হৃদপিণ্ড এর স্পন্দন চালু থাকা।
যতক্ষণ হৃদপিণ্ড চলে জীবনও ততক্ষণ চলে।
হৃদ স্পন্দন নাই মানে জীবনও নাই!

মৃত্যুর পরপরই শরীরে কি হয় জানেন?

-মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে শরীর ঠান্ডা হয় (Algor mortis)। শরীরের তাপমাত্রা ধীরে ধীরে পরিবেশের তাপমাত্রার সাথে মিলতে থাকে।

-রক্ত জমাট বাধা শুরু করে (Livor mortis)। রক্ত মাধ্যাকর্ষণের কারণে শরীরের নিচের দিকে জমা বাধে। ত্বকে বেগুনি/লালচে দাগ দেখা যেতে পারে

-পেশি শক্ত হয় (Rigor mortis। প্রথমে চোয়াল ও গলা। পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

২৪ ঘণ্টা পর থেকে কোষ ও টিস্যুতে ভাঙন প্রক্রিয়া (Decomposition) শুরু হয়। জীবাণুর আক্রমণ ঘটে...পঁচন প্রক্রিয়া শুরু হয়।

তাই...
কাউকে মৃত্যুর পর দিনের পর দিন তাই ICU তে রেখে দেয়া একেবারেই অসম্ভব। এগুলো রুপকথার মত কল্পকাহিনী। কারণ উপরোক্ত স্বাভাবিক প্রক্রিয়াকে আপনি ঠেকাতে পারবেন না। কখনোই না।
তবে,
ফ্রিজিং করে এই প্রক্রিয়া বিলম্বিত করা সম্ভব। তাও কিছু সময়ের জন্যে। ICU তে রেখে একদিনও সম্ভব নয়।

তাই কেউ যদি এমন তথ্য ছড়ায় যে
'অমুক ব্যাক্তিকে মৃত্যুর পরও ICU তে অনেকদিন রাখা হয়েছে'...তবে তিনি একজন পরিকল্পিত গুজব রটনাকারী।

এমন ব্যাক্তিদের জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন,
'আল্লাহপাক যেন তাঁকে সঠিক জ্ঞান দেন এবং জীবদ্দশায় তার কোন আপনজন যেন এমন কঠিন পরিস্থিতিতে পড়ে বিদায় না নেন।'

আল্লাহ্ আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করুন.......
30/12/2025

আল্লাহ্ আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করুন.......

Dx?
20/11/2025

Dx?

Address

Main Road
Chiringa

Telephone

+8801818055532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Arfan Ullah Raihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share