Chattagram Maa O Shishu Hospital

Chattagram Maa O Shishu Hospital Chattogram Maa-O-Shishu Hospital is a non-profit, non-political, and non-Governmental Organization, run by a public charity.

At present, it is a 1050-bedded hospital, which includes Paediatrics Medicine, Neonatology, Pediatric Surgery, and more.

29/07/2026
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অন্তঃবিভাগ উদ্বোধন==============================চট্টগ্রাম মা ও শিশ...
15/07/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অন্তঃবিভাগ উদ্বোধন
==============================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের অধিনে অন্তঃবিভাগ অদ্য ১৫/০৭/২০২৬ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়| এ উপলক্ষে হাসপাতালের সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী| অনুষ্ঠানে হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের চিকিৎসা সেবা ও কার্যক্রমের উপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগীয় প্রধান ডা. শামসুন্নাহার বিনতে মান্নান| অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য জনাব মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব তারিকুল ইসলাম তানভীর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ইনষ্টিটিউট অফ চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) অনুপম বড়ুয়া, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) জালাল উদ্দিন প্রমুখ| অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামে সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে| বৃহত্তর চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পর এটিই সর্ববৃহৎ বিশেষায়িত বেসরকারী হাসপাতাল| প্রধান অতিথি চর্ম রোগ অন্তঃবিভাগ চালু করায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান| করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছে তা তিনি বিশেষভাবে স্মরণ করেন| তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রমের সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন| তিনি সরকারের অনুরোধে সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনার দায়িত্ব নেয়ার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান| বিশেষ অতিথি চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলে স্বাস্থ্য সেবায় সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখছে| আমরা চট্টগ্রামে সমন্বিত স্বাস্থ্য সেবায় সবসময় মা ও শিশু হাসপাতালকে আমাদের পাশে পেয়েছি| ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে এবং স্বাস্থ্য সেবায় আমরা সমন্বিতভাবে কাজ করবো| অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) জাহাঙ্গীর আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন সহ বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ| সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন চর্ম ও যৌনরোগ বিভাগের রেজিষ্ট্রার ডা. আরিফা হোসেন|

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখ...
11/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) জনাব মো. মহসীন’র চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন
==============================
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) জনাব মো. মহসীন অদ্য ১১/০৭/২০২৬ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন| এ উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়| সভায় প্রধান অতিথি যুগ্ম সচিব জনাব মো. মহসীন বলেন, আমি এই হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সার্বিক কার্যক্রম দেখে খুবই অভিভূত| এখানে বিশেষায়িত শিশুদের সকল ধরনের চিকিৎসা সেবা বিদ্যমান| এক কথায় বলতে গেলে এখানে বিশেষায়িত শিশুদের জন্য ওয়ান স্টপ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা অন্য কোন প্রতিষ্ঠানে এভাবে নাই| বর্তমান সরকার বিশেষায়িত শিশুদের চিকিৎসা সেবা কার্যক্রম এবং এই সেক্টরটি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছেন| মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সংক্রান্ত একটি জাতীয় কমিটিও রয়েছে| তিনি এই হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের সার্বিক এই কার্যক্রমে বিষয়টি বিশেষায়িত কমিটি এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগে তুলে ধরবেন মর্মে সভাকে অবহিত করেন| সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্বক সহযোগীতারও আশ্বাস প্রদান করেন| তিনি সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পরিচালনার দায়িত্ব নেয়ার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান| অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র ব্যবস্থাপনা সাব-কমিটির চেয়ারম্যান ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের সহযোগী অধ্যাপক ও ইনচার্জ ডা. ধনঞ্জয় দাশ| অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. হারুন ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, শিশু বিকাশ কেন্দ্রের সহকারী অধ্যাপক ডা. রেহানা আহমেদ ও ডা. বেলাল উদ্দিন প্রমুখ| কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন যুগ্ম সচিব মহোদয়কে হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান| তিনি অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের জন্য সরকারের পক্ষ থেকে একটি ভবন নির্মাণ করে দেয়ার জন্য অনুরোধ করেন|

সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা বাবদ ৫২ জন রোগীকে ৩য় কিস্ত...
30/06/2026

সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনিসহ ৬টি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা বাবদ ৫২ জন রোগীকে ৩য় কিস্তির অনুদানের চেক হস্তান্তর
================================
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত ৫২ জন রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়| অদ্য ৩০/০৬/২০২৬ তারিখ চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান| এ উপলক্ষে হাসপাতালের লেকচার হলে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ এর সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. জিয়াউদ্দীন বলেন, এই প্রতিষ্ঠানের বিশাল কার্যক্রম দেখে আমি খুবই অভিভূত| নিঃসন্দেহে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা ও গবেষণায় সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে| ভবিষ্যতে যখনই সুযোগ হবে আমি সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়নে বা এই প্রতিষ্ঠানের জন্য ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করব| তিনি আরো বলেন, সরকারী এই সাহায্য হয়তোবা খুবই সামান্য| তবে এটি সরকারের এই রোগীদের প্রতি সহানুভূতি প্রকাশের একটি অংশ| চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত স্বচ্ছতার সাথে সরকারের এই অনুদানের চেক রোগীদের কাছে বিতরণ করছেন| এজন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি| তিনি তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আবারো ধন্যবাদ জানান| অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, ডোনার সদস্য জনাব মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব তারিকুল ইসলাম তানভীর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ প্রমুখ|

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত================================চট্টগ্রাম মা ও শিশু হাসপ...
27/06/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
================================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অদ্য ২৭/০৬/২০২৬ তারিখ শনিবার বিকাল ৩:০০ ঘটিকার সময় হাসপাতালের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়| সভাতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন| সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়| সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা| সভাতে ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যনিববরণী এবং ২০২৫ সালের হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ| প্রতিবেদনে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম বিশেষ করে বিগত বছর কার্যকালে বিশেষ বিশেষ অর্জন সমূহ আজীবন সদস্য/সদস্যাগণের উদ্দেশ্যে তুলে ধরেন| সভায় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২৫ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৬-২০২৭ সালের বাজেট উপস্থাপন করেন| এছাড়া মেডিকেল কলেজ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মেডিকেল কলেজের ২০২৫ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৬-২০২৭ সালের বাজেট উপস্থাপন করেন| হাসপাতাল ও মেডিকেল কলেজের ২০২৫-২০২৬ অর্থবছরের অডিটের জন্য রহমান রহমান হক এন্ড চার্টার্ড একাউনটেন্ট কোম্পানীকে নিয়োগ দেয়ার জন্য প্রস্তাব করেন ট্রেজারার অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ| হাসপাতালের গঠনতন্ত্রের কিছু সংশোধনীর জন্য প্রস্তাব উত্থাপন করেন প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন| উত্থাপিত বিগত সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন সমূহ সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদিত হয়| এরপর উন্মুক্ত আলোচনায় হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা অংশ গ্রহণ করেন জনাব আমিনুল ইসলাম আমিন, জনাব শাহ আলম, জনাব এমদাদুল আজিজ, লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম, জনাব শফিউল হুদা চৌধুরী তুহিন, জনাব মো. ফজলুর রহমান মজুমদার স্বপন, জনাব ওয়াজি উল্লাহ বাদল, জনাব খন্দকার রাজু আহমেদ, জনাব মীল মোহাম্মদ মহিউদ্দিন, জনাব মো. সেলিম, জনাব নুরুল আনোয়ার, জনাব মাহমুদুর রহমান শাওন, জনাব পরিমল দত্ত, জনাব মো. আসলাম হোসেন, জনাব নীল রতন দাশগুপ্ত, জনাব মো. আবু তাহের, জনাব আবু শাকিল, জনার নুর উল্লাহ, জনাব সেলিম হোসেন চৌধুরী, এডভোকেট মো. শাহাদাত হোসেন, জনাব হাসমত উল্লাহ জাবেদ, জনাব মো. দেলোয়ার হোসেন, জনাব শেখ আহমেদ জাবেদ, জনাব ইশতিয়াকুল হক প্রমুখ| সভাতে আজীবন সদস্যবৃন্দ হাসপাতালের সেবার মান বৃদ্ধি, আজীবন সদস্য/সদস্যাদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি, কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন| প্রেসিডেন্ট ˆসয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য সম্মানিত আজীবন সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান| সভায় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার সদস্য জনাব মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জি. লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. মো. ইউসুফ, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মো. মনজুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ| সভায় বিপুল সংখ্যক আজীবন সদস্য ও দাতা সদস্য অংশ গ্রহণ করেন|

 #চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ৩১ জন শিক্ষার্থী  জুলাই -২০২৬ এ অনুষ্ঠিত  #এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় বিভিন...
15/06/2026

#চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ৩১ জন শিক্ষার্থী জুলাই -২০২৬ এ অনুষ্ঠিত #এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে।
#সবাইকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 #আলহামদুলিল্লাহ......  #জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে আয়কর অধ্যাদেশ/আইনের ২০২৩ এর ১২ নং আইন ...
14/06/2026

#আলহামদুলিল্লাহ......
#জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে আয়কর অধ্যাদেশ/আইনের ২০২৩ এর ১২ নং আইন অনুযায়ী জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান বিবেচনায় এই প্রতিষ্ঠানে কোন নিয়মিত করদাতা যে কোন দান অনুদান প্রদান করলে তা আয়কর রেয়াত পাবে মর্মে ঘোষণা করা হয়। এজন‍্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান জনাব মো. আবদুর রহমান খানকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশিষ্ট সমাজকর্মী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কবি মিসেস মাধুরী বড়ুয়ার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে মরনো...
11/06/2026

বিশিষ্ট সমাজকর্মী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কবি মিসেস মাধুরী বড়ুয়ার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে মরনোত্তর দেহদান
================================
বিশিষ্ট সমাজকর্মী, সমাজসেবা বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও কবি মিসেস মাধুরী বড়ুয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য তার মরনোত্তর দেহ দানের অঙ্গীকার করেন| অদ্য ১১/০৬/২০২৬ তারিখ তিনি এ সংক্রান্ত দলিলপত্র প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট আদালতের এফিডেবিটের মাধ্যমে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন| এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে মিসেস মাধুরী বড়ুয়া বলেন, তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন| তার মৃত্যুর পর তার মরদেহ যাতে মানবতার কল্যাণে কাজে লাগে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিশেষ করে অ্যানাটমী ডিসেকশন কাজে লাগে| এজন্য তিনি তার মরনোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছেন| অত্র মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে সে সুযোগ করে দেয়ার জন্য তিনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান| এ উপলক্ষে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জনাব অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. হারুন ইউসুফ, জনাব তারিকুল ইসলাম তানভীর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ| অনুষ্ঠানে মিসেস মাধুরী বড়ুয়াকে তার এই মহতী উদ্যোগের জন্য হাসপাতাল ও মেডিকেল কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়|

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস্ এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আকলিমা সুলতানা লিজা  মর্যাদাপূর্ণ MRCOG ডিগ্রী...
11/06/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস্ এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আকলিমা সুলতানা লিজা মর্যাদাপূর্ণ MRCOG ডিগ্রী অর্জন করায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৫-২০২৬ (দ্বিতীয় ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্...
08/06/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৫-২০২৬ (দ্বিতীয় ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন| নতুন মুখ, নতুন সম্ভাবনা| সেবার মহান ব্রত নিয়ে বি.ডি.এস কোর্সের নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু
===============================
গত ০৮.০৬.২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৫-২০২৬ (দ্বিতীয় ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলিটারী ডেন্টাল কেয়ার চট্টগ্রাম এর কমানডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সাবরিনা আহমদ|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব এস.এম. মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং অত্র মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ডাঃ মোহাম্মদ সারোয়ার আলম|

অনুষ্ঠানে প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন যে, আপনারা আপনাদের সন্তানদের জন্য একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে নির্বাচন করেছেন| শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষায় এই প্রতিষ্ঠানের আলাদা সুনাম ও খ্যাতি রয়েছে| ডেন্টাল শিক্ষার গুরুত্ব, চিকিৎসা সেবার নৈতিকতা এবং রোগীদের সেবাদানের মানসিকতা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন| আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডেন্টিস্ট্রির ভূমিকা অপরিসীম| অনুষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পড়াশোনা সম্পন্ন করে দক্ষ ডেন্টাল সার্জন হিসেবে গড়ে উঠার বিষয়ে তিনি আহবান জানান| তিনি বলেন যে, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা ঢাকা এর চেয়ে চট্টগ্রাম অনেক পিছিয়ে আছে| তিনি কার্যনির্বাহী কমিটি ও পরিচালনা পরিচালনা পর্ষদ এর সদস্য, শিক্ষক, নবাগত বি.ডি.এস শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান|

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ নূরুল হক এবং পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম| অত্র মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান ডাঃ মোঃ কামরুল হাসান স্বাগত বক্তব্য হিসেবে মেডিকেল কলেজের ইতিহাস, বি.ডি.এস কোর্সের অবকাঠামোসহ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষা, শিক্ষক/শিক্ষিকাদের পরিচিতি, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের কারিকুলাম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নিয়ম কানুন এর উপর সংক্ষিপ্তভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বক্তব্য তুলে ধরেন| এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ফেইজ-১ এর কো-অর্ডিনেটর এবং ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাহেদা খানম| অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ জসীম উদ্দিন| পবিত্র গীতা পাঠ করেন তিলক চন্দ্র দে (প্রথম ব্যাচ, বি.ডি.এস কোর্স) এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন অত্র মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রভাষক ডাঃ অরুনিমা বড়ুয়া তূর্ণা| বি.ডি.এস শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রওনক জাহান ইকরা (ক্লাস রোল নং-১৪, শিক্ষাবর্ষ : ২০২৫-২০২৬), মোঃ সামিন ইসলাম (ক্লাস রোল নং-১৬, শিক্ষাবর্ষ : ২০২৫-২০২৬) এবং কাজী ফাতিন নেওয়াজ (ক্লাস রোল নং-৮, শিক্ষাবর্ষঃ ২০২৪-২০২৫)| শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুল কাদের ভূঁইয়া| অরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে দেশের অন্যান্য ডেন্টাল কলেজ/ইউনিটের মতো কেন্দ্রীয়ভাবে “এক শিক্ষার্থী এক গাছ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়|

অনুষ্ঠানে বক্তারা বলেন যে, দেশে ৬৭ টি বেসরকারী মেডিকেল কলেজের মধ্যে অত্র মেডিকেল কলেজ অন্যতম| অত্র মেডিকেল কলেজ এবং ডেন্টাল ইউনিট একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান| এখানে কোন রাজনৈতিক কার্যক্রমের চর্চা নেই| এই প্রতিষ্ঠান একটি মানবিক প্রতিষ্ঠান| মানবিক বলে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের সর্বসাধারণের সকল প্রকারের চিকিৎসা সেবার প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে| সবার নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে নিঃসন্দেহে অত্র প্রতিষ্ঠান বেসরকারী মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করবে| নিয়মিতভাবে জ্ঞান লব্ধ, দক্ষতা অর্জন, প্রশিক্ষণ এবং চর্চার অভ্যাস থাকলে মেডিকেল শিক্ষা অনেক সহজতর হয়| সফলতা অর্জন করতে হলে নীতি, নৈতিকতা এবং মানবীয় হতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন| প্রত্যেক মানুষ বা শিক্ষার্থী স্ব-স্ব স্থানে থেকে ত্যাগী মনোভাব নিয়ে তার সর্বোত্তম কার্যটি প্রয়োগ করলে আপনি-আপনি যে কোন বিষয় পরিবর্তন হয়ে সমৃদ্ধশীল হয়ে উঠবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন| চিকিৎসা পেশার মহান আদর্শ, নৈতিকতা এবং ডেন্টাল সার্জারীর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার উপরেও তাঁরা গুরুত্ব তুলে ধরেন|

অত্র মেডিকেল কলেজ এর ডেন্টাল ইউনিটের সাইন্স অব ডেন্টাল মেটরিয়েল&স বিভাগের প্রভাষক ডাঃ মোঃ ওয়াসিফ হামিদ এবং ডেন্টাল এনাটমি বিভাগের প্রভাষক ডাঃ নাফিসা তাবাসসুম চৌধুরীর প্রানবন্ত উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রতিষ্ঠানের প্রি-ক্লিনিক্যাল, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ হাসপাতাল এবং মেডিকেল কলেজের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ|

Address

Agrabad
Chittagong Port
4100

Alerts

Be the first to know and let us send you an email when Chattagram Maa O Shishu Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chattagram Maa O Shishu Hospital:

Shortcuts

Share

Category