Dr.Tajrina Rahman Jenny

Call Directions

Dr.Tajrina Rahman Jenny নবজাতক,শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ 👩‍⚕️

শিশু স্বাস্হ্য বিষয়ক পরামর্শ পেতে পেইজের সাথেই থাকুন 👩‍⚕️

ডেংগু পরিস্থিতি সামলাতে ডা: নার্স সবাই হিমসিম খাচ্ছে।রোগীরা হাসপাতাল খালি পাচ্ছে না।ঘুরে ঘুরে আরো খারাপ হচ্ছে।এই পরিস্থি...
27/09/2026

ডেংগু পরিস্থিতি সামলাতে ডা: নার্স সবাই হিমসিম খাচ্ছে।রোগীরা হাসপাতাল খালি পাচ্ছে না।ঘুরে ঘুরে আরো খারাপ হচ্ছে।

এই পরিস্থিতিতে নিজেরাও সচেতন হন।নিজেদের আশপাশের জায়গা পরিষ্কার করুন।

নিজেরা মিলে মশক নিধন করুন।আপনার ও আপনার পরিবারের কেও অসুস্থ হলে কেও দেখবে না।এর দায়িত্ব আপনার।এটা মাথায় রাখুন।

ডেংগু জ্বর এর খারাপ সময় জ্বর ভাল হওয়ার পরে শুরু হয়।এটা ভুলবেন না।

জ্বর আসলেই সামান্য একটা Dengue NS1 টেস্ট করতে এত চিন্তা করতে হবে কেন? যেটা শুরুতেই আপনার জীবন বাঁচাতে পারে?

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

অনেক মা বুঝতে পারেন না কোন বয়সে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি কতটুকু পরিমাণ বাড়তি খাবার দিবেন।আসুন জেনে নিই।Dr.Tajrina R...
27/09/2026

অনেক মা বুঝতে পারেন না কোন বয়সে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি কতটুকু পরিমাণ বাড়তি খাবার দিবেন।আসুন জেনে নিই।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

26/09/2026

Persistant vomiting ডেংগুর একটা Warning sign.জ্বর,বার বার বমি থাকলে ডেংগু টেস্ট করবেন।

26/09/2026

আজকে থাকব ২ নাম্বার গেইট মা জেনারেল হাসপাতালে বিকাল ৪:৩০ টায় ও আল আফিয়াহ হাসপাতালে ৬ টায়। সিরিয়াল এর বাইরে রোগী দেখা হবেনা

৬ মাস থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী যেসব বাবু আগের ক্যাম্পেইনে হাম-রুবেলার টিকা পায়নি বা কোনো কারণে বাদ পড়েছিল, মূলত তাদ...
26/09/2026

৬ মাস থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী যেসব বাবু আগের ক্যাম্পেইনে হাম-রুবেলার টিকা পায়নি বা কোনো কারণে বাদ পড়েছিল, মূলত তাদের টিকা দেওয়া হবে।এই সময়ের মধ্যে যেসব বাবুর বয়স মাত্র ৬ মাস পূর্ণ হচ্ছে, তারাও এই টিকার আওতায় আসবে।

যারা আগের ক্যাম্পেইন এ পেয়েছে আর পাবেনা।

রেগুলার সময়ের ৯,১৫ মাসের টিকা যার যখন সে পাবে।এই সিম্পল কথা কালকের পোস্ট এ কেও বুঝল না।

এই বিষয় নিয়ে নিজ নিজ এলাকার টিকাদান কেন্দ্রে খবর নিন।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

♦️হামের বিশেষ ক্যাম্পেইন ♦️আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে পুনরায় হামের বিশেষ টিকাদান ক্যাম্প...
25/09/2026

♦️হামের বিশেষ ক্যাম্পেইন ♦️

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে পুনরায় হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।
বয়সসীমা: ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছরের কম বয়সী) শিশু।
মূল উদ্দেশ্য: পূর্ববর্তী ক্যাম্পেইনগুলোতে (এপ্রিল-মে) যে সকল শিশু টিকা পাওয়া থেকে বাদ পড়েছে, তাদেরকে টিকার আওতায় আনা এবং এই সময়ে ৬ মাস বয়সে উপনীত শিশুদের টিকা নিশ্চিত করা।

এই টিকার পরেও রেগুলার ৯ ও ১৫ মাসে হাম রুবেলার টিকা দিতে হবে।

#শিশু
#শিশু স্বাস্থ্য
#স্বাস্থ্যসেবা
#টিকাদান

একদিকে ডেংগু,আরেকদিকে হাম নিউমোনিয়া।হাসপাতাল গুলো কানায় কানায় পূর্ণ।অনেকে সিট ম্যানেজ করে দিতে ফোন দেন।কিন্তু সম্ভব হয় ন...
25/09/2026

একদিকে ডেংগু,আরেকদিকে হাম নিউমোনিয়া।হাসপাতাল গুলো কানায় কানায় পূর্ণ।অনেকে সিট ম্যানেজ করে দিতে ফোন দেন।কিন্তু সম্ভব হয় না।

বাচ্চাদের বাসায় রাখুন।
নিজের চারপাশ পরিষ্কার রাখুন।
বাচ্চাদের ভ্যাক্সিন ঠিকভাবে দিন।
পর্যাপ্ত তরল খাবার দিন।
বাইরের খাবার এড়িয়ে চলুন।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

25/09/2026

আজকে থাকব বাকলিয়া এক্সেস রোড আল আফিয়াহ হাসপাতালে বিকাল ৫:৩০ টায়। সিরিয়াল ছাড়া রোগী দেখা হবেনা

যে বাচ্চারা ঘন ঘন ঠান্ডা কাশিতে ভোগে তাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা উচিত। আসুন জেনে নিই।Dr.Tajrina Rahman Jen...
25/09/2026

যে বাচ্চারা ঘন ঘন ঠান্ডা কাশিতে ভোগে তাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা উচিত। আসুন জেনে নিই।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

#শিশুরযত্ন

🔺ব্রঙ্কিওলাইটিস (Bronchiolitis)🔺Dr.Tajrina Rahman JennyChild Specialist ব্রঙ্কিওলাইটিস কি ও লক্ষন কি অনেকে জানতে চেয়েছেন...
25/09/2026

🔺ব্রঙ্কিওলাইটিস (Bronchiolitis)🔺

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

ব্রঙ্কিওলাইটিস কি ও লক্ষন কি অনেকে জানতে চেয়েছেন।

ব্রঙ্কিওলাইটিস হলো শিশুদের ফুসফুসের ক্ষুদ্র শ্বাসনালী (bronchioles)-এর প্রদাহ।

🔹এটি সাধারণত ভাইরাসের কারণে হয়, বিশেষ করে RSV (Respiratory Syncytial Virus)।

🔹সাধারণত ২ মাস থেকে ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়।

🔹লক্ষণসমূহ:

• নাক দিয়ে পানি পড়া ও সর্দি
• শুকনো কাশি
• দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাসকষ্ট
• বুকে শোঁ শোঁ বা সাঁই সাঁই শব্দ
• খাওয়ায় অনীহা বা বুকের দুধ না খাওয়া
• কখনো জ্বর হতে পারে

এসব লক্ষণ দেখলে বাচ্চাকে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞ দেখাবেন।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

Address

Chittagong
4000

Telephone

+8801860305138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tajrina Rahman Jenny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share