AL-Aziz Ruqyah & Hijamah center

AL-Aziz Ruqyah & Hijamah center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AL-Aziz Ruqyah & Hijamah center, Alternative & holistic health service, 13 no Road, Paharika Abashik, Roufabad, Bayezid, Oxyzen, Chittagong.

জিন যাদু বদনজর আইন ও হাসাদের জন্য রুকিয়াহ করা হয়। হিজামা করা হয়।
রিজেকে বাধাঁ,বিবাহে বাঁধা,অসুস্থতা লেগে থাকা সব ধরনের জিন ও যাদু কেন্দ্রীক সমস্যার জন্য রুকিয়াহ করা হয়।
☎️01883577370

25/08/2026

তুমি যদি রুকইয়াহ করার পরিকল্পনা করে থাকো, তাহলে শুধু সরাসরি রুকইয়াহতে ঢুকে না পড়ে আগে কিছু প্রস্তুতিমূলক ধাপ নিয়ে নাও। এতে করে রুকইয়াহর পথে যেসব প্রতিবন্ধকতা থাকতে পারে, সেগুলো আগেই সরে যায়, আর মূল রুকইয়াহ অনেক বেশি ফলপ্রসূ হয়।

▶️ প্রথমে জায়গাটা সুরক্ষিত করে নাও:

তুমি যে জায়গায় বসে রুকইয়াহ করবে, সেই স্থানটা আগে সুরক্ষিত করে নাও। একটা পরিষ্কার, প্রস্তুত পরিবেশে রুকইয়াহ শুরু করলে বাধা অনেক কম আসে।

▶️ ক্বারীনকে শান্ত করতে সূরা ক্বাফ পড়ো

প্রত্যেক মানুষের সাথে একটা সহচর জিন বা "ক্বারীন" থাকে, যেটা অনেক সময় রুকইয়াহর সময় বাধা সৃষ্টি করতে পারে। এই ক্বারীনকে নিরপেক্ষ করার জন্য সূরা ক্বাফ পাঠ করো।

▶️ রুকইয়াহর তালা খুলতে সূরা ফাতহ পড়ো

কখনো কখনো রুকইয়াহর ওপর একরকম "বন্ধ ভাব" বা প্রতিরোধ তৈরি হয়ে থাকে, যার কারণে দোয়ার প্রভাব সহজে কাজ করে না। এই তালা খুলে দেওয়ার জন্য সূরা ফাতহ পাঠ করো।

▶️ সময় অনুযায়ী গিঁট খোলার আমল

তুমি যদি রাতের বেলায় রুকইয়াহ করো, তাহলে রাতের সাথে সম্পর্কিত বাঁধা গিঁট খুলতে সূরা লাইল পাঠ করো।

আর যদি দিনের বেলায় রুকইয়াহ করো, তাহলে সূর্যের সাথে সম্পর্কিত বাঁধা গিঁট খুলতে সূরা শামস পাঠ করো।

✍️ Raqi Hijbullah

25/08/2026
19/08/2026

এনেমা খুবই চমৎকার চিকিৎসা। এর শুরুটা ইউনানী বা এরো পূর্বে হয়েছে।

ইবনুল কায়্যিম রাহ: "রাসুল সা: এর চিকিৎসা" অধ্যায়ে ইস্তিফরাগের আলোচনায় এর বর্ণনা নিয়ে এসেছেন। [1]

তিউনিসিয়া, UK, সাউদি আরবসহ একাধিক দেশের "রুকইয়াহ একাডেমির প্রতিষ্ঠাতা " শাইখ খালিদ আল হিবশি" যাদুর চিকিৎসায় এনেমা নিয়ে আলোচনা করেছেন। কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। [2]

ওয়ার্ল্ডের বিভিন্ন মেডিকেল এক্সপার্টরা এনেমার উপর জার্নাল লিখে গিয়েছেন।বাংলাদেশের কিছু ডক্টর বরাবরের মতই অসহিষ্ণু। তারা নিজেদের এবসলিউট অথরিটি প্রতিষ্ঠার জন্য প্রফেশনালিজমের বাইরে গিয়ে বাজে শব্দ ও বাক্য ব্যবহার করছেন একটি সুন্দর চিকিৎসার ব্যাপারে।

ক্রিটিসিজমও সুন্দর হতে পারে যদি তা একাডেমিক হয়।

যারা দীর্ঘদিন যাদুগ্রস্থ তারা নিজেরা ঘরে এনেমা ব্যবহার করতে পারেন। অবশ্যই রুকইয়াহর পানি ব্যবহার করতে হবে এতে।

~রাক্বি আল্লাহ ফাহাদ

08/08/2026

ভদ্রমহিলা ১৪ বছর যাবাৎ কঠিনভাবে চালান জিনে আক্রান্ত।সাথে আছে কালো যাদুও। ডায়াগনোসিস রুকিয়াহ নিতে আসেন। রুকিয়াহ শুরু করার ৫-৭ মিনিটের মাথায় বমি শুরু হয় এবং রুকিয়াহ শেষ হওয়া পর্যন্ত এভাবেই চলছিল।

জিন-যাদু তাকে স্বামী ছাড়া করল এবং সংসারের সমস্ত সুখ কেড়ে নিল।
উনি চোখে দেখতে পান না ঠিক মত এবং কোথায় হাঁটছেন তা ঠিক অনুভব করতে পারেন না।
দিনে রাতে সব সময় চোখে শুধু বড় বড় সাপ দেখেন।
রুকিয়াহর শেষ দিকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে? উনি বললেন আমার হালকা লাগতেছে! আলহামদুলিল্লাহ!
আল্লাহর কুরআনের বরকত সীমাহীন! সুবহানাল্লাহ!

কিন্তু আফসোসের বিষয় হল, মানুষ শত হাজার কবিরাজের কাছে গিয়ে ক্লান্ত হয় না। তারা তাদের কাছে কারিশমা দেখতে চাই আর ইচ্ছা মত টাকা উড়ায় কিন্তু এরা কখনো কুরআনের মহত্ত্ব বড়ত্ব বুঝার ও শুনার প্রয়োজন অনুভব করে না।অথচ রুকিয়াহর ফিল্ডে কত দানব দানব জিনেদের অহংকার অহমিকা মুহূর্তেই চূর্ণ হয়ে যায় কুরআনের সামনে এই ইলাহি কারিশমা দেখা তাদের সৌভাগ্যে নেই।

আল্লাহতালা মূলত তাঁর কুরআনের মুজিজা দেখান তাঁর প্রিয় বান্দাদের, যারা শত শত জুলুমের পরেও কুরআনের উপর বিশ্বাস রাখে এবং সীমাহীন ধৈর্য নিয়ে আল্লাহর দরজায় কড়া নাড়তে থাকে দৃঢ় বিশ্বাসের সাথে।

যদি আপনি এমন মসিবতে পড়েন যেখানে সমাধান হিসেবে আল্লাহ ছাড়া কেউ নেই,
তবে আপনি বুঝে নিবেন, আপনি যদি আল্লাহর পথে দৃঢ়-অবিচল ও অটল-অনড় থাকেন,তবে আল্লাহতালা কেবল আপনাকে এই মসিব থেকে উদ্ধারই করবেন না বরং সাথে এমন মজবুত ঈমানের অধীকারী বানাবেন যে ঈমানের সামনে শয়তানের সমস্ত শক্তি হাওয়ায় উড়ন্ত বালি কণার মত।
এরচেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না।

প্রত্যেকটা যাদু
প্রত্যেকটা জিনের আক্রমণ
প্রত্যেকটা বদনজর
আপনাকে মজবুত করতে আসে আল্লাহর হুকুমে
যদি আপনি কুরআনের উপর থাকেন।

আর যদি কুরআন থেকে বিচ্যুত হন সেটাই কেবল আপনার ধ্বংস আর কিছু না।

রুকিয়াহতে আপনার বিশ্বাস থাকতে হবে আকাশসম
তবেই আল্লাহ আপনাকে বিশ্বাসের প্রতিদানরূপ সমস্ত শয়তান ও তার সহযোগীদের ধ্বংসলীলা আপনার চোখের সামনে দেখাবেন ইনশাআল্লাহুল আজিজ।

সাথে যা হারিয়েছেন তার চেয়ে শত হাজার গুণ কল্যাণ কুরআনের উছিলায় আপনার জীবনে রাব্বুল আলামিন দান করবেন ধৈর্যের পুরষ্কারস্বরুপ।

সিরিয়াল নিতে কল করুনঃ
01883-577370
WhatsApp imo

আল-আজীজ রুকিয়াহ ও হিজামাহ সেন্টার।
৪ নং রোড পাহাড়িকা আবাসিক, রৌফাবাদ, বায়েজিড, অক্সিজেন, চট্টগ্রাম।

Address

13 No Road, Paharika Abashik, Roufabad, Bayezid, Oxyzen
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Aziz Ruqyah & Hijamah center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share