13/08/2026
Syphilis (TPHA) Positive মানেই 'Active Infection নয়!
অনেকেই মনে করেন Syphilis Test Positive মানেই বর্তমানে রোগটি আছে। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়।
👉Syphilis-এর Treponemal Test (যেমন TPHA বা Syphilis Antibody Test) শরীরে Treponema pallidum-এর বিরুদ্ধে তৈরি হওয়া Antibody শনাক্ত করে।
👉একবার Syphilis সংক্রমণ হলে, সফল চিকিৎসার পরও এই Antibody অনেক ক্ষেত্রে বহু বছর, এমনকি সারাজীবনও Positive থাকতে পারে। তাই শুধু Syphilis Antibody Positive দেখে Active Infection নিশ্চিত করা যায় না।
🔴তাহলে Active Infection কীভাবে বোঝা যায়?
এখানেই VDRL (বা RPR) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। VDRL হলো একটি Non-Treponemal Test, যার টাইটার সাধারণত Active Infection-এ বৃদ্ধি পায় এবং সফল চিকিৎসার পর ধীরে ধীরে কমে আসে।
👉ফলাফল -
✅ Syphilis Antibody Positive + VDRL Positive
→ Active Syphilis Infection-এর সম্ভাবনা বেশি। তবে রোগীর উপসর্গ, পূর্বের চিকিৎসার ইতিহাস এবং VDRL Titer বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়।
✅ Syphilis Antibody Positive + VDRL Negative
→ এটি অতীতে চিকিৎসাপ্রাপ্ত Syphilis, Late Latent Syphilis, অথবা খুব প্রাথমিক সংক্রমণ নির্দেশ করতে পারে। প্রয়োজনে চিকিৎসক অতিরিক্ত পরীক্ষা বা Follow-up পরামর্শ দেওয়া হয়।