Ash-shifa Girl's Cupping Therapy , Chattogram

Ash-shifa Girl's Cupping Therapy , Chattogram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ash-shifa Girl's Cupping Therapy , Chattogram, Therapist, A K Khan, Chittagong.

সিংহ আর সিংহী শিকারে বেরিয়েছে তাদের দুই বাচ্চাকে রেখে, অনেক সময় অতিক্রম করে গেছে সিংহ-সিংহী শিকার করে তাদের দুই বাচ্চাদে...
28/07/2025

সিংহ আর সিংহী শিকারে বেরিয়েছে তাদের দুই বাচ্চাকে রেখে, অনেক সময় অতিক্রম করে গেছে সিংহ-সিংহী শিকার করে তাদের দুই বাচ্চাদের কাছে পৌঁছায়নি।

এদিকে সিংহের বাচ্চা দুটো খিদেতে ছটফট করতে লাগল, হঠাৎ একটা ছাগলের নজরে এল ঘটনাটা।

ছাগল এসে অভুক্ত সিংহের বাচ্চাদের নিজের দুধ খাইয়ে খিদে মেটালো।

সেই সময় সিংহ-সিংহী ফিরে এল শিকার না পেয়ে, সামনে ছাগলকে দেখে শিকার করতে গেল তখন দুই বাচ্চা বলে উঠল- ছাগলকে মেরো না, আমাদের দুধ খাইয়ে প্রানে বাঁচিয়েছে।

সিংহ-সিংহী খুশী হয়ে ছাগলকে বলল- যাও বনে আনন্দে ঘুরে বেড়াও তোমাকে কেউ হত্যা করবে না।

ছাগল আনন্দে সিংহদের সাথে ঘুরতে লাগল, এমনকি সিংহের পিঠে চেপে গাছের পাতা পর্যন্ত খেতে লাগল...

এই ঘটনাটা একটা চিল উপর থেকে দেখে ভাবল, আমিও উপকার করি, চিল একদিন কাদাতে পড়ে যাওয়া ইঁদুর বাচ্চাদের বাঁচালো, এরপর চিল ইঁদুরের বাচ্চাদের আপন ভেবে নিজের ডানার তলাতে আশ্রয় দিল, এরপর যেই চিল উড়তে গেল, দেখল আর উড়তে পারছে না কারন উপকারের প্রতিদান হিসাবে ইঁদুরের বাচ্চারা চিলের ডানার পালক কেটে দিয়েছে...

এরপর চিল সেই ছাগলকে গিয়ে ঘটনাটা বলল, এবং বলল- যে তুমি উপকার করে সিংহের পিঠে চাপলে আর আমি উপকার করে নিজের ডানার পালক হারালাম কেন?

ছাগল তখন উত্তর দিল- উপকার করতে হলে সিংহদের উপকার করতে হয় ইঁদুরদের নয় কারন সাহসীরা উপকার চির জীবন মনে রাখে আর ভীতুরা উপকারকে ভুলে যাওয়াটাই বাহাদুরী মনে করে...
শিক্ষা
উপকার করার আগে দেখে নেবেন সে সিংহ নাকি ইঁদুর।

সংগৃহীত

গল্প: “স্কারলেট: এক মায়ের নাম”সে ছিল স্রেফ এক পথবেড়াল।আজ, সে ইতিহাসে বেঁচে আছে এক সাহসী মায়ের প্রতীক হয়ে—একজন মা, যে অগ...
25/07/2025

গল্প: “স্কারলেট: এক মায়ের নাম”

সে ছিল স্রেফ এক পথবেড়াল।

আজ, সে ইতিহাসে বেঁচে আছে এক সাহসী মায়ের প্রতীক হয়ে—
একজন মা, যে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল শুধু তার সন্তানদের রক্ষা করার জন্য।

আমার নাম ক্যারেন ওয়েলেন।
১৯৯৬ সালে আমি ব্রুকলিনের এক পশু আশ্রয়কেন্দ্রে কাজ করতাম।
প্রতিদিনই কিছু না কিছু চ্যালেঞ্জ আসত, কিন্তু সেদিনের ঘটনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না।

হঠাৎ খবর এল—ইস্ট নিউইয়র্কের একটি পুরনো গ্যারেজে আগুন লেগেছে।
আমরা দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে পৌঁছালাম।
মেটালের দরজার ফাঁক দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে, বাতাসে পোড়া প্লাস্টিকের কটু গন্ধ আর ধোঁয়ার ঘন আস্তরণ।

এই বিশৃঙ্খলার মধ্যেই আমি ওকে প্রথম দেখি।

একটা ছোট, পাতলা, ময়লা মাখা বেড়াল। তার শরীরের বিভিন্ন জায়গায় লোম নেই—তাপে ঝলসে গেছে। চোখ দুটো প্রায় বন্ধ, পোড়ার জ্বালায় ফুলে উঠেছে। তবুও সে এগিয়ে আসছিল—নির্ভুলভাবে, আস্তে করে মুখে করে একটি ছোট্ট বিড়ালছানা নিয়ে।

তারপর... সে আবার ভেতরে গেল।
একবার।
দু’বার।
তিন… চার… পাঁচ বার!

আমরা স্তব্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম। ধোঁয়ার ভেতর সে বারবার হারিয়ে যাচ্ছিল, আর প্রতিবারই আরও দুর্বল হয়ে বেরিয়ে আসছিল।
শেষবার ফিরে এসে সে একে একে তার বাচ্চাগুলোকে নাক দিয়ে ছুঁয়ে দেখল, যেন গুনে নিচ্ছে—এক, দুই, তিন, চার, পাঁচ...

তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল।

আমরা ভাবছিলাম, সে হয়তো আর বাঁচবে না। কিন্তু সে বেঁচে ছিল।
আমরা ওকে ‘স্কারলেট’ নাম দিলাম।

তার কান পুড়ে গিয়েছিল, পায়ের তলার নরম অংশ ছিঁড়ে গিয়েছিল, মুখের চামড়া ছিল সম্পূর্ণ ঝলসে যাওয়া।
তবুও সে কাঁদেনি। শুধু ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিল।

মনে হচ্ছিল, সে বুঝে গেছে—
"যতক্ষণ সন্তানরা নিরাপদ, ততক্ষণ সবকিছু সার্থক।"

আমরা তাকে একটি ভেজা কাপড়ে জড়িয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে এলাম।
চিকিৎসা চলল অনেক দিন—ড্রেসিং, মলম, ছোট ছোট অস্ত্রোপচার।
একটি ছানা বাঁচল না, কিন্তু চারটি টিকে গেল। আর স্কারলেটও।

সে ছিল কারও না। রাস্তায় কাটত তার দিন।
তবুও তার মধ্যে এমন ভালোবাসা আর সাহস ছিল—যা আমাদের অনেক মানুষের মাঝেও দেখা যায় না।

তার গল্প ছড়িয়ে পড়ল সারা বিশ্বে।
পত্রিকার প্রথম পাতায় তার ছবি ছাপা হলো।
একটি ভালোবাসাময় পরিবার তাকে দত্তক নিল।
আর সে হয়ে উঠল মমতা, সাহস ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক।

স্কারলেট আমাদের শিখিয়ে গেল—
নায়ক হতে ইউনিফর্ম লাগে না, অস্ত্র লাগে না।
শুধু লাগে একটা হৃদয়—একটা ভালোবাসার টান।

ধোঁয়ায় অন্ধ, কিন্তু ভালোবাসায় পথ দেখানো এক মায়ের গল্প— স্কারলেট।

©️ লেখাটি সংগ্রহীত

26/05/2025

আমাদের কিছু কিছু গাইনি ডাঃ দের কথা বলছি ওনাদের কাছে একজন রোগী প্রথম সাক্ষতে তিন মাসের সময় যখন আল্ট্রা করে তখন ই ডাইরিতে লিখে নেয় এই রোগীকে শিজার করবে।।।।।।। সাত মাস যখন আসে তখন এই রকম ভিটামিন ঔষধ দিবে যেন আর শিজার ছাড়া কোনো উপায় নাই। আর দিবে না কেন ঔষধ কোম্পানির লোকজন তো বসে নাই তারা ডাঃ দের জন্য বিভিন্ন উপহার সামগিহী নিয়ে হাজির কি লাগবে ডাঃদের সব নিয়া হাজির চেম্বারে। রোগী চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথে পেসেপশনের ছবি নিবে।কি কি ঔষধ লিখছে কোন কোম্পানির ঔষধ লিখছে আরো কত কি।।।।সমানিত ডাঃ দের কাছে অনুরোধ দরকার ছাড়া সিজার করা থেকে বিরত থাকুন। সিজারে ওই রোগী টা নরমাল জীবন যাপন করতে পারে না।দুটো/তিনট সিজার যার করা হইছে সে জানে সে কতটা সুস্থ আছে। দু একজন ছাড়া সবাই অসুস্থ। এতে পারবারিক সামাজিক নানা ধরনের সমসার সমক্ষিণ হতে হচ্ছে। সমানিত ডাঃ গণ আপনাদের ছাড়া আমরা কোথায় যবো আপনারাই পারেন একটা মাকে নরমাল ডেলভারি নরমল জীবন যাপনের পথ পদর্শক।প্রতিটা মা আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করবে।

C

গত পরশু দুপুরবেলায় ঝুম বৃষ্টি আসলো।জীবনে যেটা করিনি, ছাদে চলে গেলাম ভিজতে।মেয়েকে বললাম,যাবি ?বললো: না।সেই ভালো।পোল্ট্র...
24/05/2025

গত পরশু দুপুরবেলায় ঝুম বৃষ্টি আসলো।
জীবনে যেটা করিনি, ছাদে চলে গেলাম ভিজতে।
মেয়েকে বললাম,যাবি ?
বললো: না।

সেই ভালো।
পোল্ট্রি মুরগিদের বৃষ্টির পানি হজম করার ক্ষমতা নেই।

একাই গেলাম।
ইম্যুনিটি সিস্টেম স্ট্রং আছে কিনা যাচাই করা দরকার।

প্রায় বিশ মিনিট ঝুম বৃষ্টিতে ভিজার পর বাসায় ফিরে গা-টা আবার ধুয়ে ফেললাম।

এর আগে এক দু-ফোটা বৃষ্টির পানি গায়ে পরতে না পরতেই ঠান্ডা লাগা শুরু হতো।
কি আশ্চর্য! এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ আছি।

এখন বাচ্চাগুলোর ইম্যুনিটি বাড়াতে হবে। টাফ টাস্ক।

ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদেরকে কাদামাটি মাখামাখি করতে দেইনা। আমাদেরকে শেখানো হয় যতো কাদামাটি ততো সেনিটাইজার।

এদিকে অভদ্র জাতি* সেনিটাইজার ব্যবহার শিখে কোম্পানিকে তো বড়লোক বানিয়ে দিলাম। আর বাপ-দাদার অভ্যাস ত্যাগ করে বাচ্চাগুলোকে পোল্ট্রি বানিয়ে ফেললাম।

এখন আবার তেনারা বাচ্চাকাচ্চাদের ধুলোবালিতে খেলাধুলা করা বাধ্যতামূলক করেছেন। আমরাও বলদ* জাতি আবার বাপ-দাদার অভ্যাসে ফিরার জন্য মরিয়া হয়ে উঠেছি।

যাইহোক,
মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে নিজের ইম্যুউন সিস্টেমের টেস্ট নিতে পারো।🙂

Fahmida Afrin .

Address

A K Khan
Chittagong
4202

Opening Hours

Monday 06:00 - 18:00
Tuesday 06:00 - 18:00
Wednesday 06:00 - 18:00
Thursday 06:00 - 18:00
Friday 06:00 - 10:00
Saturday 06:00 - 18:00
Sunday 06:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ash-shifa Girl's Cupping Therapy , Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ash-shifa Girl's Cupping Therapy , Chattogram:

Shortcuts

Share

Category