02/04/2026
আজ ২ এপ্রিল ২০২৬ ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই দিবসের মূল বার্তা হলো অটিজম কোনো রোগ নয়, বরং এটি একটি নিউরোডেভেলপমেন্টাল অবস্থা, যার জন্য প্রয়োজন বোঝাপড়া, গ্রহণ এবং সমর্থন। এই বছর "অটিজম এবং মানবতা - প্রতিটি জীবনের মূল্য আছে" (Autism and Humanity - Every Life Has Value) থিমটি বিশেষ গুরুত্ব পাচ্ছে । অটিস্টিক ব্যক্তিদের স্বতন্ত্র প্রতিভা ও দৃষ্টিভঙ্গিকে সম্মান জানিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকারই এবারের মূল লক্ষ্য
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই প্রতিপাদ্যের প্রধান লক্ষ্যগুলো হলো
মর্যাদা ও সমতা প্রতিষ্ঠা: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের মানুষের মর্যাদা, সমান অধিকার এবং তাদের জীবনের গুরুত্ব তুলে ধরা ।
ভুল ধারণা দূর করা: অটিজম সম্পর্কিত বিভিন্ন মিথ বা ভুল তথ্য (যেমন- ভ্যাকসিন অটিজমের কারণ) দূর করে বৈজ্ঞানিক তথ্য প্রচার করা ।
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন: এমন একটি সমাজ তৈরি করা যেখানে অটিস্টিক শিশু ও প্রাপ্তবয়স্করা কোনো বৈষম্য ছাড়াই সমান সুযোগ পায় ।
বৈচিত্র্য উদযাপন: অটিজমকে সীমাবদ্ধতা হিসেবে না দেখে একে মানব বৈচিত্র্যের একটি অংশ এবং বিশেষ দক্ষতা হিসেবে বিবেচনা করা ।