Awal Homoeo National

Awal Homoeo National Homeopathy Doctor's services & Treatment & Medicine Seller etc

26/06/2026

Histaminum 200CH সাধারণত হোমিওপ্যাথিতে নিচের সমস্যাগুলোতে ব্যবহার করা হয়—
✅ অ্যালার্জির কারণে বারবার হাঁচি
✅ নাক দিয়ে পানি পড়া
✅ নাক বন্ধ থাকা
✅ চোখ চুলকানো বা পানি পড়া
✅ ত্বকে চুলকানি, আর্টিকারিয়া (Urticaria) বা হাইভস
✅ ধুলা, ফুলের রেণু, ঠান্ডা বাতাস ইত্যাদিতে অ্যালার্জি
✅ কিছু ক্ষেত্রে অ্যালার্জিজনিত হাঁপানির উপসর্গ
200CH একটি উচ্চ শক্তির (high potency) হোমিওপ্যাথিক ওষুধ। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো।

03/10/2023

*দন্ত বেদনা তুলনামূলক লক্ষণের ভিত্তিতে হোমিওপ্যাথি ওষুধ গুলা প্রয়োগ করা যেতে পারে*

এই রোগে অনেক সময় লোকে ভীষণ কষ্ট পায়। এলোপ্যাথিকে ইহার ঔষধ নাই, বেদনা নিবারণের জন্য কয়েক শ্রেণীর ট্যাবলেট ব্যবহার হয় কিন্তু ইহা ক্ষণস্থায়ী মাত্র । হোমিওপ্যাথিকে অনেক সময় ইহাতে মন্ত্রের মত উপকার হয়
যেমন :
*ঠাণ্ডা লাগিয়া বেদনা*— একোনাইট, বেলেডোনা, ক্যামোমিলা, মার্কাসল

*দাঁত নষ্ট হইয়া বেদনা*—ক্রিয়োজোট, স্ট্যাফিসেগরিয়া, মার্কসল, একোনাইট;

*স্নায়বীয় পীড়া*—ইগ্নেশিয়া, ক্যামোমিলা , কফিয়া,

*বাতজনিত পীড়া*—সিমি, মার্ক, ক্যামো;

*ঠাণ্ডায় উপশম*—এন্টিম-ক্রুড, কফি, ফস, ষ্ট্যাফি;

*গরমে উপশম*– আর্স, নক্স, রস, মার্ক;

*স্থির থাকিলে উপশম* - ফস, ষ্ট্যাফি;

*শীতল জলে বৃদ্ধি*—এন্টিম-ক্রুড, আর্জেন্ট, ষ্ট্যাফি;

*গরমে বৃদ্ধি*- এন্টিম-ক্রুড, ক্যামো রস;

*রাত্রিতে বৃদ্ধি*—বেল, কফি, সাইক্ল্যা, মার্ক;

* দন্তের মধ্যে গৰ্ত্ত*—ক্রিয়ো; মার্ক;

*বেদনা কান পৰ্য্যন্ত বিস্তৃত*—কষ্টি, ক্রিয়ো, মাৰ্ক, প্ল্যান্টেগো;

*মাঢ়ীতে শোষ*—সাইলি, এসিড-ফ্লোর, হেক্লা।

*দন্তের বাহিরে লাগানো ঔষধ*
প্ল্যান্টোগো–0, ইহাও উৎকৃষ্ট ঔষধ ও ঐ নিয়মে বাহ্যিক প্রযোজ্য ।
পোকা খাওয়া দন্তে—ক্রিয়োজোট—৪, তুলায় দিয়া অনবরত গর্ভ মধ্যে দিয়া রাখিবে
ব্যাথা উপশম হবে

29/09/2023

*_ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব অভ্যাস মাঝে_*

জীবনযাপনের কিছু অভ্যাসের ওপর নির্ভর করে ত্বকে বলিরেখা দ্রুত পড়বে না, সময় নেবে।
কিছু অভ্যাস রপ্ত করলে ত্বকে বলিরেখা ও বয়সের ছাপ পড়ার গতি ধীর হয়।

বয়স ধরে রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম। তবে বেশিরভাগ মানুষ এই কাজটি ঠিকমতো করেন না। তারুণ্য ধরে রাখতে ও বয়সের ছাপ কমাতে তাই সচেতন হন।
আসুন জেনে নিই ত্বকে বয়সের ছাপ কমানোর উপায়-

*১*
পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কারণ খাদ্যাভ্যাস ত্বকের ওপর প্রভাব ফেলে। প্রক্রিয়াজাত খাবার না খেয়ে পরিচ্ছন্ন খাবার খাওয়া উচিত।

*২*
তাজা ফল, সবজি ও বাদাম খেতে পারেন। এসব খাবার ত্বক ভালো রাখে।

*৪*
ত্বক আর্দ্র রাখতে দৈনিক পর্যাপ্ত পানি পান করুন আর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক আর্দ্র থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে।

*৫*
ধূমপান ও অ্যালকোহলের বদ অভ্যাস ত্যাগ করতে হবে। ধূমপান ও অ্যালকোহল চেহারায় বয়সের ছাপ পড়ার অন্যতম কারণ।

*৬*
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে রাতে ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। ঘুমের সময় ত্বকের কোষকলা বৃদ্ধি পায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

*রচনার শেষ অংশে বলা যায় অবেহেলা জনিত কারনে আমরা দ্রত বয়সের চাপ মুখে নিয়ে আসব চির কুমার কুমারি থাকার আর সুযোগ থাকবে না বাকী টা আল্লাহ ভরসা*

01/09/2023

এই মহা জাগিতিক ষুগে বিশ্বাসের ঢেকি গেলা মূল বিষয়।
কারন বিশ্বাস ছাড়া আগানো যায় না। এই বিশ্বাস কি?
বিশ্বাস হল *law of nature* যা অটোমেটিক ভাবে যা ঘটছে যা হচ্ছে, কে ঘটাচ্ছে , source কি, উওর অজানা, তাহলে সহজ কথা বলা ষায় সৃষ্টতও্ব , যিনি সৃষ্টি করেছেন, বাংলা বলা যায় সৃষ্টা বা কোরানের ভাষায় আল্লাহ বা বাইবেলের ভাষায় ঈশ্বর।

কোরানের কথা:
আল্লাহ তা'আলা হষরত মুহাম্মদ (স) কাছে নাযিল করেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানী মহাগ্রন্থ কুরআনুল কারীম।
এটি মানবজাতির পথনির্দেশক। মহান আল্লাহ ইরশাদ করেন:
*এ গ্রন্থে কোন সংশয়-সন্দেহ নেই। যারা মুত্তাকী হতে চায় এটা তাদের জন্য হেদায়াত*

*_বাইবেল কি বলে বা বাইবেলের কথা:_*
*যাদের হৃদয় শুদ্ধ তারা সকলকেই শুদ্ধ দেখেন। কিন্তু যাদের হৃদয় অশুদ্ধ এবং অবিশ্বাসী তাদের কাছে পৃথিবীর কিছুই বিশুদ্ধ নয়; কারণ তাদের মন এবং বিবেক, দুটোই নোংরা*

*যিনি ঈশ্বরে বিশ্বাসী, তিনি সুখী*
সুতরাং দিন শেষে কি বুঝা গেল, আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য আগমন এবং কিছু কাজবাজ করে ফেরত যেতে হবে
সৃষ্টিকর্তার কাছে, উনি খুশি হবেন যদি উনার ইবাদত বা গোলামী
করা যায়। আর কি বলব এটা সঠিক কথা।

15/08/2023

মানুষ সৃষ্টি করে মহনা আল্লাহ ক্লান্ত হননি বরং তাদের দিয়েছেন ভাল ও মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা, মুক্ত ও স্বাধীনভাবে জমীনে বিচরণের অধিকার, চিন্তার স্বাধীনতা প্রভৃতি।
তিনি বলেন: *শপথ মানুষের এবং তার, যিনি তাকে সুঠাম করিয়েছেন, অত:পর তাকে তার অসৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছেন। সে-ই সফলকাম হবে, যে নিজেকে পবিত্র করবে এবং সে-ই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে*

প্রকৃতপক্ষে মানুষের শ্রেষ্ঠ জীব হওয়ার মূলে যে বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বের দাবীদার তা হলো জ্ঞান। তিনি মানুষকে জ্ঞানের ভান্ডার দান করেছেন, শুধু তাই নয়, এ জ্ঞানের দ্বারাই মানুষ ফিরিশতাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল।
এ মর্মে তিনি ইশরাদ করেন:
*পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না*

_দিন শেষে এটা বলা যায় আমাদের বাহাদুরি নাই, সব বাহাদুরি আল্লাহর যত বেচে থাকব উনার করুনায় বেচে থাকব, যত বয়স বাড়বে কবর কাছে টানবে, কারন যাওয়ার সময় কি নিবো আর কি ফেলে যাব, কিছু নেতে পারব না, দুই চোখের পানি ঢেলে আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া কিছু নাই, এই নিষ্ঠুর পৃথিবী তোমাকে আমাকে ভূলে যাবে, কবরে রাখার পর মাংসপিন্ড শরীর থেকে জড়ে যাবে, হাড্ডি গুড্ডি একদিন মাটির সাথে মিশে যাবে_

04/08/2023

ক্যালেডিয়াম (Caladium)

এই ঔষধটিতে রোগীর যৌন সহবাসের ইচ্ছা প্রবল, কিন্তু লিঙ্গ পূর্ণ উত্তেজিত হয়
না, লিঙ্গ শিথিল হয়ে থাকে। তন্দ্রা অবস্থায় লিঙ্গের যদিও দৃঢ়তা হয়-জাগ্রত অবস্থায় লিঙ্গের উত্তেজনা হয় না। কোন কোন ক্ষেত্রে কোন মানসিক ইচ্ছা ছাড়াই লিঙ্গোচ্ছাস হয়। লিঙ্গ এত কঠিন হয় যে মনে হয় ফেটে যাবে-লিঙ্গে ব্যথা হয়। যৌন মিলনে বীর্যপাত হয় না ।

এই ঔষধের অন্যান্য বিশেষ লক্ষণগুলি হল-রোগী তামাক বা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। মাথাব্যথা ও মাথাঘোরা দেখা দেয়।

রোগীর সব কষ্টই গরম ঘরে বা গরমে বৃদ্ধি পায়, ঠান্ডা ঘরে বা ঠান্ডা জায়গায় থাকা পছন্দ করে। যদিও সে গরম পানীয় পছন্দ করে।

স্মরলণশক্তির অভাব- কোন কিছু মনে রাখতে পারে না। তার এই স্মরণশক্তি কমে যাওয়ার পিছনে অপরিমিত ধাতু ক্ষয়ের ইতিহাস থাকে। ক্যালেডিয়ামের রোগী কামুক কিন্তু তার বীর্য ধারণ ক্ষমতা খুবই কম। পাশে দাঁড়িয়ে সে মেয়েদেরকে
নিরীক্ষণ করে মেয়ে দেখলে উত্তেজিত হয় এবং অসাড়ে বীর্যপাত হয়।

এ¿ই রকম
অবস্থা আমরা পিকরিক অ্যাসিড ও সেলিনিয়ামে দেখতে পাই।

রোগীর চামড়া খুবই স্পর্শকাতর, চামড়ার উপর দিয়ে পোকা হেঁটে যাচ্ছে মনে হয়। মনে হয় মুখে মাকড়সার জাল লেগে রয়েছে।

ক্যালেডিয়ামের সমগোত্রীয় অন্যান্য ঔষধগুলি হল- কোনিয়াম-যৌনসঙ্গমের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতা নেই। লিঙ্গ শিথিল,স্ত্রী লোকের চিন্তা করলেও বীর্যপাত হয়।

অ্যাগ্রাস ক্যাস্টাস- অতিরিক্ত শুক্রক্ষয়ের কারণে ধ্বজভঙ্গ, গনোরিয়া রোগে
আক্রান্ত হবার ইতিহাস থাকে।

অ্যাভেনা স্যাটাইভা- ধ্বজভঙ্গে অসাড়ে ধাতুস্খলন হয়-লিঙ্গ উত্তেজিত হয় না।

বিউফো- অতিরিক্ত কামুক, হস্তমৈথুন বা কৃত্রিম উপায়ে কাম চরিতার্থ করে, যৌনাঙ্গ প্রদর্শন করার অদম্য ইচ্ছা, যৌনাঙ্গে হাত দিয়ে নাড়াচাড়া করায় আরাম পায় লজ্জা কম, অতিরিক্ত ইন্দ্রিয় চালনার ফলে ধ্বজভঙ্গ ।

02/08/2023

আমরা কি সূখী হতে পেরেছি-

মানুযের *মন পড়া* পাঠযোগ্য বিষয়গুলোর মধ্যে সবচাইতে রহস্যময়-

সব বয়সের সব ক্লাসের সব জেন্ডারের মানুষের মুখ আমি দেখি, আর বুঝতে চেষ্টা করি তাদের মনের অবস্থা – মানুষ কতটা সুখে আছে বা কষ্টে
বেশ কয়েক বছর আগে, যখন এটা দেখতে শুরু করি, তার সাথে আজকের দিন গুলিতে অনেক পার্থক্য দেখতে পায়

অনেক বেড়েছে রাষ্ট্রের সম্পদ, পাশাপাশি ব্যক্তির সম্পদ

আমরা এখন রীতিমত আমরা সম্পদ শালী হতে চলেছি

** কিন্তু ক্রমাগত আর্থিক উন্নতি কি আমাদের সুখ/শান্তি আদৌ বাড়াতে পেরেছে **

সূখ বিষয়টি বড়ই আপেক্ষিক জাগতিক জীবনে সূ্খি হওয়া
বড় কঠিন, সুখের ভিতরে অসুখ লুকিয়ে থাকে, সুতরাং সূখ করেন ত্যাগ করে,
ভোগ করে নয়,
সুতরাং ত্যাগই শান্তি,
আত্ম কেন্দ্রীয় না হয়ে, ত্যাগ এ
উজ্জীবিত হন

Address

Chittagong
4202

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801833291547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Awal Homoeo National posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Awal Homoeo National:

Shortcuts

Share

Category