19/07/2026
দুর্যোগ সাময়িক, মানবতা চিরন্তন!
বন্যাকবলিত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতায়,
জুনিয়র ব্লাড ফাউন্ডেশন সফলভাবে বন্যাকবলিত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন করেছে।
এই কার্যক্রমের আওতায় আমরা বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আপনাদের অর্পিত প্রতিটি আমানত যথাযথভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি।
আমাদের এই পথচলায় যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, দোয়া দিয়ে এবং নানাভাবে পাশে ছিলেন—প্রত্যেকের প্রতি জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।
মহান আল্লাহ তাআলা সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের উত্তম প্রতিদান দান করুন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং বন্যাকবলিত সকল মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন। আমীন। 🤲❤️
— জুনিয়র ব্লাড ফাউন্ডেশন
মানবতার সেবায় সর্বদা।