Dr. Kohinur Akter Bakul

Call Directions Contact the practice

Dr. Kohinur Akter Bakul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Kohinur Akter Bakul, Dermatologist, Chattogram, Chittagong.

24/09/2026

ত্বকের যে রোগ,মহামারীর মতো ছড়িয়ে পড়ছে:

খোসপাঁচড়া বা স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক একটি ব্যাধি। মাইট নামক অতিক্ষুদ্র পোকার আক্রমণে স্ক্যাবিস হয়ে থাকে। এটি ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে যায়। তাই লক্ষণ দেখা দেয়া মাত্র দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
গরমে অনেকেরই স্ক্যাবিস হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া একসময় দেখা যায়, পরিবারের সবাই এ রোগে আক্রান্ত হয়ে পড়ে।

# সাধারণত কী কারণে এটি হয়?
সাধারণভাবে স্ক্যাবিস বলে পরিচিত এই রোগটি এক ধরনের জীবাণু দিয়ে হয়ে থাকে। রোগটি ছোঁয়াচে বলে খুব সহজেই এটি সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় স্ক্যাবিস বা খোসপাঁচড়া বেশি দেখা যায়।

# স্ক্যাবিসের সাধারণ পরিচিতি:
শরীরের বিভিন্ন স্থানে ঘামাচির মতো ছোট ছোট দানার আকারে স্ক্যাবিস দেখা দেয়। এগুলো খুব চুলকায়। বিশেষ করে রাতের বেলা উষ্ণ পরিবেশে এই চুলকানি খুব বেড়ে যায়। দু-একদিনের মধ্যে দানাগুলোর মধ্যে পানির আবির্ভাব ঘটে। এ পর্যায়ে চিকিৎসা না নিলে দানাগুলোর মধ্যে পুঁজ হয়। এ অবস্থায় শরীরের সামান্য জ্বর থাকতে পারে।

# শরীরের যেসব স্থানে স্ক্যাবিস দেখা যায়:
হাত ও পায়ের আঙুলের ফাঁকে কব্জিতে বগল ও ঊরুসন্ধিতে। তবে একপর্যায়ে সারা শরীরেই দেখা দিতে পারে =>চিকিৎসা
খোসপাঁচড়া বা স্ক্যাবিস নিরাময়যোগ্য একটি রোগ। তবে চিকিৎসা করাতে হবে চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে। চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই ইনফেকশন নিয়ন্ত্রণে আনতে হবে। ইনফেকশন নিয়ন্ত্রণে আনার পর গায়ে লাগানোর ওষুধ দিতে হয়। গায়ে লাগানোর এই সব ক্রিম/লোশনের মধ্যে রয়েছে পাঁচ ভাগ পারমেথ্রিন, বেনজাইল বেনজয়েট
ক্ষেত্রবিশেষে এগুলো দুই থেকে তিন দিন নিয়মানুয়ায়ী চোখ-মুখ বাদ দিয়ে সারা শরীরে মাখতে হয়। তবে ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে।

# বারবার হয় কেন?
চিকিৎসা সঠিকভাবে না করালেই এমনটি হতে পারে। অনেক সময় ইনফেকশনের চিকিৎসা না করিয়ে গায়ে লাগানোর ক্রিম/লোশন দিলে জ্বালা করে। এতে অনেকেই এটির ব্যবহার বন্ধ করে দেওয়ায় চিকিৎসা অসম্পূর্ণ রয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, চিকিৎসার সঙ্গে প্রয়োজনীয় উপদেশগুলো মেনে না চলার জন্যই রোগটি বারবার দেখা যায়। নষ্ট হতে পারে কিডনিও। খোসপাঁচড়া সঠিক সময়ে চিকিৎসা না করালে ত্বকের তীব্র ইনফেকশন ছাড়া তা কিডনিকেও প্রদাহে আক্রান্ত করতে পারে।কিডনির এই মারাত্মক রোগটি কিডনিকে বিপন্ন করে তুলতে পারে।

# প্রতিরোধ:
চিকিৎসার শুরু থেকেই রোগীর ব্যবহার্য সব ধরনের কাপড়চোপড় সাবান দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে। পরিবারের অন্যদের এ রোগ থাকলে তাদের চিকিৎসাও একই সঙ্গে করাতে হবে। এই কাজগুলো না করে শুধু চিকিৎসা করে কোনো লাভ নেই। বরং বারবার হয়ে রোগ আবারও জটিল হবে।

21/08/2026
স্কিনের রোগ মানেই কি শুধু ব্রণ, মেছতা, সোরিয়াসিস, দাদ, স্ক্যাবিস বা একজিমা?একদমই নয়।ত্বকের রয়েছে হাজারেরও বেশি রোগ, য...
28/07/2026

স্কিনের রোগ মানেই কি শুধু ব্রণ, মেছতা, সোরিয়াসিস, দাদ, স্ক্যাবিস বা একজিমা?

একদমই নয়।

ত্বকের রয়েছে হাজারেরও বেশি রোগ, যাদের অনেকগুলোর উপসর্গ দেখতে প্রায় একই রকম হলেও চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন।

অনেক সময় একটি ছোট দাগ, চুলকানি বা র‍্যাশের আড়ালেও থাকতে পারে জটিল ত্বকের রোগ।

তাই অনুমান করে ভুল চিকিৎসা নয়—সঠিক রোগ নির্ণয়ই সঠিক চিকিৎসার প্রথম ধাপ।

একজন দক্ষ ডার্মাটোলজিস্ট রোগীর ইতিহাস, ত্বক পরীক্ষা এবং প্রয়োজনে বিশেষ পরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করেন।

আপনার ত্বককে গুরুত্ব দিন। কারণ সঠিক ডায়াগনোসিসই সফল চিকিৎসার চাবিকাঠি।

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের,চর্ম ও যৌন রোগ বিভাগের অন্তঃবিভাগ উদ্বোধন অনুষ্ঠানে .......
17/07/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের,চর্ম ও যৌন রোগ বিভাগের অন্তঃবিভাগ উদ্বোধন অনুষ্ঠানে .......

15/07/2026

বর্ষায় ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে যা করবেন:

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা ও ঘামের কারণে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। তবে কিছু সহজ অভ্যাস আপনাকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারে।

# ত্বক সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন.
# ভেজা কাপড় ও মোজা দ্রুত বদলে ফেলুন.
# সুতি ও ঢিলেঢালা পোশাক পরুন.
# তোয়ালে, মোজা বা জুতা অন্যের সঙ্গে শেয়ার করবেন না.
# বৃষ্টিতে ভিজলে পা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন.

⚠️ যদি তীব্র চুলকানি, গোলাকার লালচে দাগ বা সমস্যা বারবার ফিরে আসে, তাহলে দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

❌ নিজে থেকে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করবেন না। এতে ফাঙ্গাল ইনফেকশন আরও জটিল হতে পারে।

আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন.
সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন.

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

Address

Chattogram
Chittagong

Telephone

+8801407072775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kohinur Akter Bakul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Kohinur Akter Bakul:

Shortcuts

Share

Category