20/07/2026
রুট ক্যানেল ট্রিটমেন্ট(RCT) এ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি গোড়া Explore করে , ভালোভাবে Irrigation , Canal preparation এবং সবশেষে পারফেক্ট Seal করা। এক্ষেত্রে কিছু এক্সট্রা ক্যানেল থাকে, যা খুজে বের করা চিকিৎসা সফল হতে অত্যান্ত জরুরী।
MB2 canal (Mesiobuccal 2 canal) হলো ম্যাক্সিলারি মোলারের mesiobuccal root-এর একটি অতিরিক্ত ক্যানেল। এটি এন্ডোডন্টিক চিকিৎসায় (Root Canal Treatment) সবচেয়ে বেশি মিস হওয়া ক্যানেলগুলোর একটি। প্রায় 70–95% ক্ষেত্রে MB2 পাওয়া যায়
এই ক্যানেলের কিছু ধরন আছে-
-একটি canal।
- দুটি canal শুরু হয়ে এক apex-এ মিলে যায় (সবচেয়ে সাধারণ MB2 pattern)।
- দুটি আলাদা canal, দুটি আলাদা apex।
ছবিতে একটি উপরের চোয়াল (ম্যাক্সিলা) তে মোলার দাঁত বা প্রথম বড় দাতের Root canal treatment করা হয়েছে। পরবর্তীতে ফিলিং বা রেস্টোরেশন করে দাঁত আগের মত করে, ক্যাপ বা ক্রাউন করা হয়েছে।
আলহামদুলিল্লাহ। চিকিৎসার পর রুগী সম্পূর্ণ ব্যাথা মুক্ত।