30/08/2026
আজকে আপনাদের সঙ্গে একটি খুবই challenging thyroid case শেয়ার করতে চাই।
আল্লাহর রহমতে, বাংলাদেশে এত বড় আকারের thyroid nodule নিয়ে কাজ করার এবং Microwave Ablation করার সুযোগ আমার হয়েছে। আজকের case-টিও ছিল তেমনই একটি বড় nodule।
রোগীর বয়স মাত্র ২৯ বছর। বাম পাশের thyroid-এর nodule-টি benign, অর্থাৎ ক্যান্সার ছিল না। কিন্তু এর volume ছিল প্রায় ১২৭ milliliter।
রোগীটি এসেছেন সিলেট থেকে। তাকে আমার কাছে refer করেছেন সিলেটের বিখ্যাত Diabetes ও Hormone রোগ বিশেষজ্ঞ Professor Abdul Hannan Tareq Sir।
রোগী সিলেট থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে আসেন। গতকাল আমি তাকে examine ও counsel করি, আর আজ আল্লাহর রহমতে সফলভাবে তার Microwave Ablation সম্পন্ন করতে পেরেছি।
নোডিউলটি অনেক বড় হওয়ায় পুরো procedure-এ এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল রোগীর অসাধারণ cooperation। পুরো সময় তিনি অত্যন্ত শান্ত ছিলেন এবং আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন।
এখন আমরা ১ মাস, ৩ মাস ও ৬ মাসে follow-up করে দেখব nodule-এর volume কতটা কমেছে। প্রয়োজনে পরবর্তীতে আরেকটি session করা হতে পারে।
ইনশাআল্লাহ, আমাদের আশা—নোডিউলটি উল্লেখযোগ্যভাবে ছোট হবে, গলার ফুলা ও সমস্যাগুলো কমবে এবং রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।
আলহামদুলিল্লাহ, আজকের challenging procedure সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডা. মুহাম্মদ আবু বকর
এমবিবিএস, ডিইএম (এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম)
এমএসিই (ইউএসএ), এআইআরএমসি (সিউল, কোরিয়া)
ফেলোশিপ: ইন্টারভেনশনাল থাইরয়ডোলজি - জিয়াংসু, চীন
অ্যাডভান্সড ট্রেনিং: ইন্টারভেনশনাল থাইরয়ডোলজি - ইউএসএ
পাইওনিয়ার ইন্টারভেনশনাল এন্ডক্রিনোলজিস্ট (বাংলাদেশ)
কোর্স ডিরেক্টর : মাস্টার ক্লাস ইন থাইরয়েড ইন্টারভেনশন (MCTI)
ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল এন্ডোক্রাইনোলজিস্ট
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
এন্ডোক্রাইনোলজি বিভাগ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
────────────────────────────────
চেম্বার: ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম & ডায়াগনস্টিক লি: মেহেদীবাগ,চট্টগ্রাম।
রুম নং: 4022
সময়: শনিবার - বৃহস্পতিবার, বিকাল 5:30 - রাত 8:30
📞 সিরিয়ালের জন্য: 01843-169900, 01835-893573