07/05/2026
েডিকেল_প্রতিনিধির_লেখা : (কপিড)
আমি গর্বিত কারণ আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভস,,, আমি আরো বেশি গর্বিত কারণ ২০২৬ এসে এখন আমি একজন দালাল!!!!!!!!
গতকাল এক বন্ধুর সাথে কথা হচ্ছিল।
হঠাৎ সে বললো,
— “তোরা আসলে ডাক্তারদের কাছে গিয়ে ওষুধের দালালি করিস, তাই না?”
কথাটা শুনে কিছুক্ষণ চুপ হয়ে ছিলাম।
কারণ এই প্রশ্নটা শুধু আমাকে না, দেশের হাজার হাজার Medical Representative-কে প্রতিদিন শুনতে হয়।
আমি তাকে একটা ছোট গল্প বললাম…
ধরো, একজন ব্যাংকার তোমাকে প্রতিদিন ফোন করছে।
বলছে,
— “ভাই, আমাদের ব্যাংকে DPS করেন।”
— “আমাদের লোন নিলে আপনার ভবিষ্যৎ নিরাপদ হবে।”
তুমি তাকে দালাল বলো না।
কারণ সে তার প্রতিষ্ঠানের সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।
একজন গাড়ির শোরুম মালিক দিনের পর দিন তোমাকে convince করছে—
“এই গাড়িটাই আপনার পরিবারের জন্য best।”
তুমি তাকে smart businessman বলো।
একজন বিল্ডার তার অ্যাপার্টমেন্টের প্রতিটি ইটের গল্প শোনান। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখান। সুন্দর একটা ফ্ল্যাট দেখিয়ে বলে—
“এখানেই আপনার স্বপ্নের ঠিকানা।”
নায়ক-নায়িকারা টিভিতে এসে একটা সাবান, শ্যাম্পু বা কসমেটিকসকে “World এর Best Brand” বলে emotional advertisement করে।
আমরা সেটা স্বাভাবিকভাবেই নিই।
কিন্তু একজন Medical Representative যখন সকাল থেকে রাত পর্যন্ত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে ডাক্তারদের কাছে একটা ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেয়—
তখন তাকে “দালাল” বলা হয়।
কেন?
এই ছেলেগুলোর বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান।
কারও বাবার জমি বিক্রি হয়েছে তাকে পড়ানোর জন্য।
কারও মা গয়না বিক্রি করেছে।
কারও পরিবারের একমাত্র স্বপ্ন ছিল— “ছেলেটা একটা চাকরি পাক।”
তারপর সেই ছেলেটাই একটা ব্যাগ কাঁধে নিয়ে প্রতিদিন বের হয়।
মানুষের অবহেলা সহ্য করে, অপমান সহ্য করে, তবুও হাসিমুখে কাজ করে যায়।
কারণ তারও পরিবার আছে।
স্বপ্ন আছে।
দায়িত্ব আছে।
আর সত্যিটা হলো—
আজ বাংলাদেশের Pharmaceutical Industry না থাকলে, অনেক lifesaving medicine সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেত।
যে ওষুধ আজ ১০-১৫ টাকায় পাওয়া যায়, হয়তো সেটাই ১০০-১৫০ টাকায় কিনতে হতো।
এই Industry-র পেছনে ডাক্তার, Pharmacist, Scientist-এর পাশাপাশি হাজার হাজার Medical Representative-এরও অবদান আছে।
তারা শুধু medicine promote করে না।
তারা ডাক্তারদের updated information দেয়।
নতুন treatment সম্পর্কে জানায়।
আর পরোক্ষভাবে লাখো রোগীর চিকিৎসা সহজ করতে ভূমিকা রাখে।
তাই একজন Medical Representative-কে “দালাল” বলার আগে, একবার ভাবুন—
আপনার পরিবারের কারও জীবন বাঁচানো কোনো ওষুধের পেছনেও হয়তো একজন MR-এর নিরলস পরিশ্রম জড়িয়ে আছে।
সম্মান দিন।
কারণ প্রতিটা profession-এর পেছনেই একটা মানুষের গল্প থাকে।
পরিশেষে বলতে চাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভস যদি দালাল হয়,,,,, এরকম একজন সত্যিকারের দালাল হতে পেরে আমি গর্বিত,,,,,,