ডা: মো: মুরাদ চৌধুরী, শিশু রোগ ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ডা: মো: মুরাদ চৌধুরী, শিশু রোগ ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ

ডা: মো: মুরাদ চৌধুরী, শিশু রোগ ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা: মো: মুরাদ চৌধুরী, শিশু রোগ ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ, Doctor, Chittagong.

আমি ডা: মো: মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক, শিশুরোগ এবং শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ।
MBBS,
MCPS,
MD,
CLINICAL FELLOW (NUH, SINGAPORE)
Assitant Professor (Paediatric Nephrology)
I Have No Interest in Bangladeshi Politics

 #বাচ্চাকে_শাসন_করা_উচিতপৃথিবীর সবাই আমার সাথে দ্বিমত পোষন করতে পারে, তবে, আমি বাচ্চাদের শাসন করার পক্ষে। আমার প্রয়াত মা...
22/05/2026

#বাচ্চাকে_শাসন_করা_উচিত

পৃথিবীর সবাই আমার সাথে দ্বিমত পোষন করতে পারে, তবে, আমি বাচ্চাদের শাসন করার পক্ষে। আমার প্রয়াত মা, আমাকে অনেক মেরেছেন, যাতে আমি পড়াশুনা করি, বেয়াদব না হয়ে যাই। পড়া না পারলে, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আমাকে মেরেছে (একেবারে নির্দয় ভাবে না, লিমিটের মধ্যে),আমার মা-বাবার এতে পুরো সম্মতি ছিলো। পশ্চিমা সিস্টেম বাচ্চা লালন-পালনের কুফল হচ্ছে, বর্তমান সময়ের কিশোর গ্যাং কালচার। চীনে আমি যাইনি, তবে চাইনিজ অধ্যুষিত সিঙ্গাপুরের মা-বাবাদের আমি সন্তানকে নরমে-গরমে শাসন করতে দেখেছি। আমার ধারনা, ভবিষ্যৎ পৃথিবী শাসন করবে চাইনিজরা। তাদের পারিবারিক অনুশাসনের কারনে বাচ্চাগুলো সভ্য এবং পড়ুয়া হয়। খুব হতাশ বর্তমান বাংলাদেশের মা-বাবাদের পেরেন্টিং ষ্টাইল নিয়ে (যদি ও সব মা-বাবা এক না), শিক্ষকরা ও ভয়ে বাচ্চাদের শাসন করা ছেড়ে দিয়েছে। বাচ্চাগুলোর লেখাপড়ার যাচ্ছে তাই অবস্হা (মেট্রিক পাশ বাচ্চাদের লিখায় বানান ভুলের জন্য হাসি আসে), ওরা শৃঙ্খলা বিহীন জীবনে অভ্যস্হ।
শিশুরোগ বিশেষজ্ঞতো, তাই এই বিষয়টা নিয়ে কিছুটা concerned.

 #সাত_দিনের_মধ্যে_নিষ্পাপ_শিশু_হত্যাকারীর_শাস্তি_হতে_হবেএটাকে কেউ রাজনৈতিক বক্তব্য মনে করবেন না। বাংলাদেশের রাজনীতি থেকে...
20/05/2026

#সাত_দিনের_মধ্যে_নিষ্পাপ_শিশু_হত্যাকারীর_শাস্তি_হতে_হবে
এটাকে কেউ রাজনৈতিক বক্তব্য মনে করবেন না। বাংলাদেশের রাজনীতি থেকে আমি নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাই। মহামান্য আদালত, মহামান্য সরকারের এমন কিছু ব্যবস্হা নেয়া উচিত, যাতে নিষ্পাপ শিশু হত্যার শাস্তি ৭ দিনের মধ্যে কার্যকর করা যায়। পিজি হাসপাতালে এমডি ডিগ্রী নেয়ার সময় রাতের পর রাত মুমূর্ষু বাচ্চা রোগীর পাশে টুল নিয়ে বসে থাকতাম, বাচ্চাগুলো যখন সুস্হ হতো, তখন কি যে আনন্দ লাগতো, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানুষের রুপ ধারন করে থাকা জানোয়ারদের বেঁচে থাকার কোন অধিকার নাই।

 #বাচ্চাকে_বেশি_বেশি_খাওয়ালেও_ডায়রিয়া_হতে_পারেএটাকে osmotic diarrhoea বলে।আপনি বাচ্চার অন্ত্র যতটুকু handle করতে পারবে, ...
19/05/2026

#বাচ্চাকে_বেশি_বেশি_খাওয়ালেও_ডায়রিয়া_হতে_পারে

এটাকে osmotic diarrhoea বলে।
আপনি বাচ্চার অন্ত্র যতটুকু handle করতে পারবে, তার চেয়ে বেশি ফরমুলা মিল্ক যদি খাওয়ান, extra অংশটুকু ডায়রিয়ার মাধ্যমে বেরিয়ে যাবে।
বাচ্চার স্বাস্হ্য নির্ভর করবে তার genetic গঠনের উপর, খাবারের উপর, পুষ্টির উপর।
আসুন আমরা বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো থেকে বিরত রাখি।
নিয়মিত বাচ্চার ওজন এবং উচ্চতা পরিমাপ করি, বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা, বুঝতে চেষ্টা করি।

17/05/2026

শিশুদের জন্য লিচু কখন বিপদজনক হয়? | লিচু খাওয়ার আগে সতর্ক হোন | শিশুদের মারাত্নক ঝুঁকি |

 #শিশুদের_লুপাস_নেফ্রাইটিসআজ বিশ্ব লুপাস দিবস।লুপাস (Systemic Lupus Erythematosus - SLE) একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরে...
16/05/2026

#শিশুদের_লুপাস_নেফ্রাইটিস

আজ বিশ্ব লুপাস দিবস।
লুপাস (Systemic Lupus Erythematosus - SLE) একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজের শরীরের অঙ্গগুলোকেই আক্রমণ করে। এটি শিশুদেরও হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে রোগটি অনেক সময় বেশি আক্রমণাত্মক হয়।

পেডিয়াট্রিক লুপাসে সবচেয়ে ভয়ংকর জটিলতাগুলোর একটি হলো Lupus Nephritis — অর্থাৎ কিডনির প্রদাহ। এতে প্রস্রাবে প্রোটিন যাওয়া, শরীর ফুলে যাওয়া, উচ্চ রক্তচাপ, এমনকি কিডনি বিকল হওয়ার ঝুঁকিও থাকতে পারে।

যেসব লক্ষণে সতর্ক হওয়া জরুরি:
• দীর্ঘদিন জ্বর
• শরীরে ব্যথা বা জয়েন্টে ফোলা
• মুখে প্রজাপতি আকৃতির র‍্যাশ
• প্রস্রাবে ফেনা বা শরীর ফুলে যাওয়া
• অতিরিক্ত দুর্বলতা

সময়ে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করলে অধিকাংশ শিশুই ভালোভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
বিশ্ব লুপাস দিবসে সচেতনতা হোক সবার জন্য।
ছবি কার্টেসী: Department of Pediatric Nephrology, BMU.
[দুজন সুস্হ লুপাস নেফ্রাইটিস রোগী]

 #বাংলাদেশে_ডাক্তাররা_ছাড়া_আর_কেউ_কিছু_ফ্রী_দেয়_নাসিঙ্গাপুর পৃথিবীর অন্যতম ধনী দেশ।কিন্তু, সেখানে ও সবার ইনকাম সমান না। ...
14/05/2026

#বাংলাদেশে_ডাক্তাররা_ছাড়া_আর_কেউ_কিছু_ফ্রী_দেয়_না
সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম ধনী দেশ।
কিন্তু, সেখানে ও সবার ইনকাম সমান না।
সিঙ্গাপুরে ধনী, মধ্যবিত্ত, দরিদ্র সবাইকে সরকারি হাসপাতালে একই পরিমান ফী দিয়ে ডাক্তার দেখাতে হয়।
যে গরিব, যার ইন্সুরেন্স নাই, সে সরকারি হাসপাতালে ডাক্তার দেখালে, ডাক্তার তার usual fee যত ডলার, সেটা ঠিকই social welfare ফান্ড থেকে পাবে। কেউ ডাক্তারকে বলবে না, রোগী গরিব, ফী কম রাখেন। এজন্য সেখানে ডাক্তাররা তাদের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করে।
যারা দেশের বাইরে গেছেন, তারা জানেন, মান সম্মত চিকিৎসা কতটা ব্যায়বহুল।
যত সস্তা চিকিৎসা খুঁজবেন, ঠকার সম্ভাবনা, sufferer হওয়ার সম্ভাবনা ততই বাড়বে।

11/05/2026

সিরিয়াল পাওয়া যায় না, কথা শুনতে চায় না, একসাথে দুই-তিনজন রোগী চেম্বারে ঢুকায়, এমন ডাক্তারের পিছনে না ঘুরে সহজে সিরিয়াল পাওয়া যায়, ভালো ব্যবহার করে, মন দিয়ে কথা শুনে এরকম ডিগ্রীধারী ডাক্তার বেছে নিন।

Address

Chittagong
4207

Telephone

+8801834490294

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: মো: মুরাদ চৌধুরী, শিশু রোগ ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা: মো: মুরাদ চৌধুরী, শিশু রোগ ও শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ:

Shortcuts

Share

Category