Dr. Ameer Khosru H

Call Directions Contact the practice

Dr. Ameer Khosru H Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Ameer Khosru H, Doctor, Chittagong.

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
পিজিটি
সিসিডি (ডায়াবেটিস-বার্ডেম)
মেডিসিন, শিশু, চর্ম, ডায়াবেটিস, হাঁড়-জোড়া, বাত-ব্যথা ও সার্জারিতে অভিজ্ঞ
বিঃদ্রঃ লেজার/কসমেটিক/ডিভাইস খতনা করা হয়।
📞 01786-910690 (Emergency Contact)

এক্সিডেন্ট কেইস/ইমারজেন্সি কেইস প্রাইভেট চেম্বারে/প্রাইভেট হাসপাতাল এ চিকিৎসা করার ইচ্ছাই চলে গেসে। বিপদ কেটে যাওয়ার পর,...
31/07/2026

এক্সিডেন্ট কেইস/ইমারজেন্সি কেইস প্রাইভেট চেম্বারে/প্রাইভেট হাসপাতাল এ চিকিৎসা করার ইচ্ছাই চলে গেসে।
বিপদ কেটে যাওয়ার পর,চিকিৎসা পাওয়ার পর কারো কাছেই টাকা থাকে না, সবাই হয়ে যায় গরীব,অসহায়,ফকির;অথচ হাতে ঠিক ই থাকে স্মার্টফোন, গায়ে ভাল পোষাক৷

আল্লহ দিবে, আল্লহ দিবে বলে বলে কত ডাক্তারের হক যে মেরে খাইসে এই বাংগু সমাজ তার মনে হয় কোন হিসাব নাই। একজন ডাক্তার কে প্রাপ্য/ন্যায্য ফি থেকে বঞ্চিত করে কিই বা লাভ তাদের হয় সেটা আল্লহ ই ভাল জানেন।

চিকিৎসক হিসেবে মানুষের বিপদে, ইমারজেন্সিতে সেবা করার যে ইচ্ছা, আগ্রহ ছিলো সেটা দিন দিন মরে যাচ্ছে।

29/07/2026

দোহাজারী তে গত মংগলবার সাপের কামড়ে এক নববধূর মৃত্যু হয়- যা একদম ই অনাকাঙ্ক্ষিত।
আমরা যদি কারণ পর্যালোচনা করি তবে দেখা যায় যে উক্ত ব্যক্তিকে সাপ কামড় দেয়ার সাথে সাথেই ওনাকে হাসপাতালে আনা হয় নি। বরং এই কয়েকটি খাতে গুরুত্বপূর্ণ সময় ব্যয় হয়েছে-

০১. সাপের কামড় দেয়ার পর মরহুমার পরিবারের লোকজন লাকড়ির মধ্যে সাপ খোজার চেষ্টা করেছেন।

০২. হাসপাতালে সরাসরি না এনে রোগীকে পরিচিত এক ব্যক্তির নিকট নিয়ে ঝাড়ফুক করা হয়েছে।

০৩. রাস্তায় যানজট এ গুরুত্বপূর্ণ কিছু সময় ব্যয় হয়েছে।

আমরা যদি সচেতন হতাম তাহলে সাপ খোজার চেষ্টা না করে, ঝাড়ফুক না করে সরাসরি হাসপাতালে আনার চেষ্টা করতাম।

আসুন সচেতন হই।
যে কোন সাপের কামড়ে সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিই।

(বিষধর সাপে কামড় দিলে কি কি লক্ষণ দেখা যেতে পারে সেই শীর্ষক একটি ভিডিও আমি পেইজে দিয়েছিলাম। সেটার লিংক কমেন্ট সেকশন এ দিচ্ছি)

চট্টগ্রাম লাইভ পেইজ কর্তৃপক্ষকে ধন্যবাদ, ভিডিও ক্লিনিপংস টি ওনাদের কাছ থেকেই সংগৃহীত।

কথা সত্য- আমরা ফ্রিজ এ খাবার রাখি পলিথিন এ করে, পানি খাই প্লাস্টিক এর বোতলে, হোটেল এ নাস্তা দেয় কাগজের প্যাকেট এ। সত্য ব...
28/07/2026

কথা সত্য- আমরা ফ্রিজ এ খাবার রাখি পলিথিন এ করে, পানি খাই প্লাস্টিক এর বোতলে, হোটেল এ নাস্তা দেয় কাগজের প্যাকেট এ।

সত্য বলতে এত ভেজাল, এত দূষণ এর মধ্যেও যে আমরা বেচে আছি- সেটা এক বিস্ময়।

আসুন সচেতন হই।
নিজের জন্যে বাচি
পরবর্তী প্রজন্মের জন্যে সুন্দর একটা দেশ রাখার অংগীকার করি।

#পলিথিন #দূষণ #মাইক্রোপ্লাস্টিক #সচেতন

আলহামদুলিল্লাহ বিগত সপ্তাহে বেশ কয়েক জন সোনামণির সুন্নতে খতনা সম্পন্ন করার সুযোগ আল্লহ দিয়েছেন। যেখানে ৬ মাস বয়স থেকে ৬....
25/07/2026

আলহামদুলিল্লাহ বিগত সপ্তাহে বেশ কয়েক জন সোনামণির সুন্নতে খতনা সম্পন্ন করার সুযোগ আল্লহ দিয়েছেন।

যেখানে ৬ মাস বয়স থেকে ৬.৫ বছর অবধি বাবু ছিলো। সবচেয়ে ভাল লেগেছে যখন দুইজন ডাক্তার তাদের ভাতিজা ও ভাগ্নের খতনা করার জন্যে আমাকে বেচে নিয়েছেন।

আমার উপর যে সকম বাবা মা তাদের সন্তানের খতনা করার জন্যে আস্থা রেখেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ।

আমি এটা বলি না যে সম্পূর্ণ ব্যাথামুখ খতনা আমি করে দিব, এটা বলি না যে বাচ্চা কোন রকম কান্নাকাটি করবে না। আমি এটা বলি যে - আপনার সন্তানের নিরাপদ খতনা, তার কোন রকম জটিলতা যেন না হয় সেটা নিশ্চিত করার জন্যে আমি শতভাগ চেষ্টা করব ইন শা আল্লহ।

প্রায় সব বাবা-মা ই আমার সাথে Whattssap এবং ফেইসবুক পেইজের মাধ্যমে কানেক্টেড আছেন। খতনা করার পর আমি সবাইকেই ন্যুনতম ১৪ দিন অনলাইনে ফলো আপ করি।

খতনা নিয়ে আপনার কোন জিজ্ঞাসা/অনুভূতি জানানোর থাকলে ইনবক্সে জানাতে পারেন।

#মুসলমানি #কাউনসেলিং #ডাক্তার #শিশু

"যা হারিয়েছি, হয়তো তা টাকা ছিল। কিন্তু যা পেয়েছি, তা আল্লাহর ওপর আরও গভীর তাওয়াক্কুল।" 🤲 #তাকদীর   #সতর্কতা  #শিক্ষা...
13/07/2026

"যা হারিয়েছি, হয়তো তা টাকা ছিল। কিন্তু যা পেয়েছি, তা আল্লাহর ওপর আরও গভীর তাওয়াক্কুল।" 🤲

#তাকদীর #সতর্কতা #শিক্ষা #টাকা #হারানো

বন্যায় আক্রান্ত দক্ষিণ চট্টগ্রাম, ভয়াবহ অবস্থা!ঢলের পানিতে মানুষ যদি ভেসে যায় তবে কি বলে যে মানুষ নিজেকে শান্তনা দিবে???...
11/07/2026

বন্যায় আক্রান্ত দক্ষিণ চট্টগ্রাম, ভয়াবহ অবস্থা!

ঢলের পানিতে মানুষ যদি ভেসে যায় তবে কি বলে যে মানুষ নিজেকে শান্তনা দিবে???

কোথায় কি অবস্থা, পানির কি অবস্থা জানাবেন।

09/07/2026

(জনসচেতনতা তৈরির জন্যে যত বেশি সম্ভব ভিডিও টি শেয়ার করুন)

বিষধর সাপ এর কামড় এর লক্ষণ সমূহ সহজ বাংলায় দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর ইমারজেন্সি তে আগত রোগীকে বুঝানোর চেষ্টা করলাম।

এই দূর্যোগ এর সময়ে প্রচূর সাপে কাটা রোগী আসছেন। সবার সচেতনতার জন্যে ভিডিও টি দিলাম। উপকারী মনে হলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।

ডা আমীর খসরু হৃদয়
দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল

#সতর্কতা #দোহাজারী #বিপদ #কাউনসেলিং #সাপ

09/07/2026

দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে- নাইট ডিউটি -ব্যাংঙের ডাক-বৃষ্টি

09/07/2026

সচেতনতার জন্যে পোস্ট টি শেয়ার করার অনুরোধ রইলো
__________________

দোহাজারী তে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।
অনেক জায়গায় রাস্তা ঘাট ডুবে যাচ্ছে।
এই অবস্থায় সবাই কিছু বিষয়ে সতর্ক হতে হবে। যেগুলো হলো-

০১. বিশুদ্ধ পানি: সবাই পানি ফুটিয়ে, যত টুকু সম্ভব বিশুদ্ধ পানি পান করুন। অন্যথায় ঘরে ঘরে ডায়রিয়া,কলেরার মত রোগ দেখা দিবে।

০২. সাপের কামড়: এই সময়ে প্রচূর সাপে কাটার রোগী আসেন। অনেকেই কৌতুহল বশত পানিতে নামেন, এছাড়া ঘরের কোণে কোনে সাপ আশ্রয় নেয়- ফলে সাপের কামড়ের রোগীর সং্খ্যা বৃদ্ধি পায়।

০৩. পানিতে ডুবে মৃত্যু: ছোট ছোট বাচ্চারা ঘরের সিড়িতে/দুয়ারে খেলতে থাকে কিংবা কৌতুহল বশত পানিতে নেমে ডুবে যায়। এবং আল্টিমেটলি মারা যায়। এজন্যে ছোট শিশুদের দিকে দৃষ্টি রাখুন।

শুকনো খাবার, মোমবাতি ইত্যাদি সংগ্রহে রাখুন।
সবাই সতর্ক থাকুন
আল্লহ এই বিপদ থেকে আমাদের হেফাজত করুন।

#দোহাজারী #বন্যা #বিপদ #শিশু #পানি #সতর্কতা

ডা আমীর খসরু হৃদয়

রাতে খুব একটা ঘুম হয় নি। বাচ্চারা কান্না করে ঘুম ভেংগে উঠেছে বেশ কয়েক বার। শরীর সায় দিচ্ছিল না, তবুও খুব ভোরে উঠতে হলো। ...
08/07/2026

রাতে খুব একটা ঘুম হয় নি। বাচ্চারা কান্না করে ঘুম ভেংগে উঠেছে বেশ কয়েক বার।

শরীর সায় দিচ্ছিল না, তবুও খুব ভোরে উঠতে হলো। বৃষ্টিভেজা দিনে বিছানা ছেড়ে উঠা এমনেই অনেক কষ্ট, তার উপর ভোরে উঠা তো আর বেশিই।

কোন ভাবে ফ্রেশ হয়ে, নাক-মুখে কিছু গুজে,ব্যাগ গুছিয়ে বাসা থেকে নতুন ব্রীজ৷ সেখান থেকে লক্কর ঝক্কর মার্কা বাসের একেবারে শেষ সিটে বসে আসলাম দোহাজারী। বৃষ্টি মাথায় নিয়ে মাঝপথে নষ্ট হয়ে যাওয়া ছাতা নিয়ে আসলাম।

হাসপাতাল এ ডিউটি আওয়ার এ টানা রোগী ফেখব, এরপর টুকটাক কিছু প্রাইভেট প্র‍্যাকটিস। এরপর রাতে হয়তো আবার শহরে ফেরা।

এভাবে দিন যাচ্ছে আপাতত।

শরীর কে যতটা সম্ভব প্যারা দিয়ে মানসিক শক্তিতে ভর করে এগিয়ে চলা।

মাঝে মাঝে ভাবি- এত কষ্ট, এত কিছু কিসের জন্যে।
কখনো সখনো মনে হয় এসব বন্ধ করে দিয়ে বিশ্রাম নিলে,ছুটি নিলে হয় না?

ছুটি-আরাধ্য ছুটি আসবেই In a Random Day- হঠাৎ ই- ততদিন পর্যন্ত ছুটে চলা- যেন আমার যেদিন ছুটি হবে সেদিন আমার কাছের মানুষেরা বিপদে পড়ে না যায়.....

#ছুটি #মৃত্যু

Address

Chittagong

Telephone

+8801786910690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ameer Khosru H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ameer Khosru H:

Shortcuts

Share

Category