গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক

গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক � Give Blood�
� Save life �

রোগী ও লাশ পরিবহন নীতিমালা ২০২৫।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম
10/04/2026

রোগী ও লাশ পরিবহন নীতিমালা ২০২৫।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম

আমাদের শক্তি💪রোজা রেখে চট্টগ্রাম থেকে চন্দনাইশ এসে হাসি মুখে ইফতার প্যাকেটিং কে উপভোগ করছেন আমাদের দুই আইকন🫡
22/02/2026

আমাদের শক্তি💪
রোজা রেখে চট্টগ্রাম থেকে চন্দনাইশ এসে হাসি মুখে ইফতার প্যাকেটিং কে উপভোগ করছেন আমাদের দুই আইকন🫡

আলহামদুলিল্লাহ,পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন প্রজেক্ট-০২ "অভুক্তের আহার" এর ৬ষ্ঠ বছরের ইফতার ইভেন্ট-২৬...
21/02/2026

আলহামদুলিল্লাহ,
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন প্রজেক্ট-০২ "অভুক্তের আহার" এর ৬ষ্ঠ বছরের ইফতার ইভেন্ট-২৬ সম্পন্ন হয়েছে।
গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক পরিচালিত প্রজেক্ট-০২ "অভুক্তের আহার" হতে ৫০টি পরিবারকে সাহরি ও ইফতার প্রদান করা হয়। আমাদের এই উদ্যোগ চলমান থাকুক এবং মহান আল্লাহ তায়ালা আমাদের এমন আয়োজনগুলো আরো বড় পরিসরে করার তৌফিক দান করুক। আমিন

এই রমজানেও যাদের অক্লান্ত পরিশ্রমে উক্ত প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তাদের প্রতি সংগঠন কৃতজ্ঞ।

আমাদের নিয়মতি আয়োজনে সহযোগী হিসেবে এবারেও আমাদের সহযোগীতা করেছেন- Seven Executive, London, Uk🇬🇧

জয় হোক মানবতার
জয় হোক রক্তদাতার
জয় হোক স্বেচ্ছাসেবীর
গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা🫡🇧🇩♥️
20/02/2026

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা🫡🇧🇩♥️

20/02/2026

প্যাকেটিং ও ইফতার বিতরণ চলমান!

18/02/2026

রমাদান মুবারাক ❤️

প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক। ইন্না লিল...
30/12/2025

প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আলহামদুলিল্লাহ♥️♥️দূর্গম পাহাড়ী এলাকায় উষ্ণতার ছোঁয়া নিয়ে গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক❣️❣️এই কনকনে শীতের রাতে ...
21/12/2025

আলহামদুলিল্লাহ♥️♥️

দূর্গম পাহাড়ী এলাকায় উষ্ণতার ছোঁয়া নিয়ে গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক❣️❣️
এই কনকনে শীতের রাতে শীতার্তদের গায়ে উষ্ণতার ছোঁয়া লাগাতে রাঙ্গামাটি দূর্গম পাহাড়ী এলাকায় পৌঁছায় স্বেচ্ছাসেবীরা। পাহাড়ে যাদের নুন আন্তে পান্তা ফুরায় এমন পরিবার গুলোকে একটু ভালো রাখতে আমাদের এইবারের ইভেন্ট করা হয় রাঙ্গামাটির পাহাড়ীদের জন্য।
আল্লাহ মানুষ গুলোকে হেফাজত রাখুক।
আসুন সকলে শীতার্তদের পাশে দাড়ায়।
সহযোগিতায়: Seven Executive London UK
কৃতজ্ঞতা যারা আর্থিকভাবে সহযোগীতা করেছেন।
আল্লাহ সকলকে কবুল করুক। আমিন

জয় হোক মানবতার
জয় হোক রক্তদাতার
জয় হোক স্বেচ্ছাসেবীর
গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক

21/12/2025

জনগণের সেবা করতে রাজনীতি, এমপি, মন্ত্রী হওয়া জরুরি না।
সেচ্ছাসেবক হয়েও জনগণের সেবা করা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিসুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি...
14/12/2025

সংবাদ বিজ্ঞপ্তি

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার): সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে গতকাল (শনিবার) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কতৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। উক্ত হামলায় দায়িত্বরত ৬ (ছয়) জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ (আট) জন শান্তিরক্ষী আহত হন।

শহীদ শান্তিরক্ষীদের নাম:

১। কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর)
২। সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩। সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪। সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫। মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬। লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)

আহত শান্তিরক্ষীদের নাম:

১। লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২। সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩। কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা)
৪। ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫। সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬। সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিঃ (রংপুর)
৭। সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮। সৈনিক মোঃ মানাজির আহসান, বীর (নোয়াখালী)

আহত ০৮ (আট) জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ০৭ (সাত) জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

© Bangladesh Army

অনিক বড়ুয়া, শত ব্যস্ততার মাঝেও মুমূর্ষু রোগীকে রক্ত দান করতে ছুটে যান আন্দরকিল্লা রেডক্রিসেন্ট হাসপাতলে। Anik Barua Mani...
27/07/2025

অনিক বড়ুয়া,
শত ব্যস্ততার মাঝেও মুমূর্ষু রোগীকে রক্ত দান করতে ছুটে যান আন্দরকিল্লা রেডক্রিসেন্ট হাসপাতলে।
Anik Barua Manik আপনার দীর্ঘ আয়ু কামনা করছি।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category