Upasam Physio Centre

Upasam Physio Centre Upasam Physio Centre provides Physiotherapy Consultation and Treatment for wide range of Conditions

06/05/2026

শিশুর খাবার...

06/05/2026
06/05/2026

আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এন্ডোমেট্রিওসিসের জন্য কার্যকরী চিকিৎসা রয়েছে। রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ বিবেচনায় ওষুধ নির্বাচন করা হয়। সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধ মাসিকের ব্যথা কমাতে এবং এন্ডোমেট্রিওসিস নিরাময়ে সহায়তা করে। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে।

— ডা. এ্যামিলা ফেরদৌস
ইনফার্টিলিটি চিকিৎসায় অভিজ্ঞ
অ্যাপয়েন্টমেন্ট: 01810 960963

সায়াটিকা রোগ নয়, রোগের উপসর্গ। PLID র জন্য সায়াটিকা খুব কমন হলেও, এর বাইরে হাড় ক্ষয়, পায়ের মাসল টাইট বা ডায়াবেটিসে নার্ভ...
06/05/2026

সায়াটিকা রোগ নয়, রোগের উপসর্গ। PLID র জন্য সায়াটিকা খুব কমন হলেও, এর বাইরে হাড় ক্ষয়, পায়ের মাসল টাইট বা ডায়াবেটিসে নার্ভের আবরণে ক্ষতি হলেও সায়াটিকা হতে পারে।

সায়াটিক নার্ভ একটা অদ্ভুত বৈচিত্রময়তার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। L4 ও L5 নার্ভ রুট মিলে যে লাম্বোসেক্রাল ট্রাংক তৈরি হয় সেটির সাথে S1- S3 এর সমন্বয়ে আপার সেক্রাল প্লেক্সাস মিলে সায়াটিক নার্ভের সৃষ্টি। এটি পাজরের হাড়ের নিচে একটা আধাফুটা গ্রেটার সায়াটিক নচ দিয়ে বের হয়ে পাইরিফরমিস মাসলের মধ্য দিয়ে/নিচ দিয়ে/পাশ দিয়ে/উপর দিয়ে! (নানান মানুষের ক্ষেত্রে বৈচিত্র পাওয়া গেছে) বের হয়ে পায়ের থাইয়ের পেছন দিয়ে নিচের দিকে নামে।

সায়াটিক নার্ভ মোটাদাগে কোমরের পেছন থেকে বাটক ও থাই এর পেছনের দিক আর হাটুর নিচে পায়ের সামনে ও পিছনে পুরাটাই সাপ্লাই দেয়, ও সেদিকে পেইন রেডিয়েট করতে পারে। কোয়াড্রিসেপস থেকে শুরু করে কাফ, টিবিয়ালিস এন্টেরিয়র, এক্সটেনসর হেলুসিস লংগাস, হ্যামস্ট্রিং পর্যন্ত সায়াটিক নার্ভের মোটর এরিয়া, ও সেদিকে দূর্বলতা আসতে পারে।

কিন্তু সায়াটিকার ব্যথা বলতে আমরা কোমর থেকে পায়ের দিকে যে ব্যথা সেটাকেই বুঝি। এক্ষেত্রে শুধু সায়াটিক নার্ভ নয় আরো ৪ টা নার্ভের ইভালুয়েশন খুব জরুরি, (১) সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, (২) ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, (৩) পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ ও (৪) পুডেন্টাল নার্ভ

L5- S2 থেকে সুপিরিয়র ও ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ উৎপন্ন হয়ে সেটি পেছনের গ্লুটিয়াস মাসল ও পায়ের দুই পাশে টেনসর ফাসা ল্যাটায় সাপ্লাই দেয়। সুপিরিয়র নার্ভে সমস্যা হলে গ্লুটিয়াস মিডিয়াস ও মিনিমাস মাসলে দূর্বলতা হয়, আর ইনফেরিয়র এ সমস্যা হলে গ্লুটিয়াস ম্যাক্সিমাসে ব্যথা ও দূর্বলতা দুইটোই হয়।

S1-S3 হতে পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভের উৎপত্তি, এটি থাইয়ের পেছনে হাটুর উপর পর্যন্ত সাপ্লাই দেয়। এটি সেন্সরি ডমিন্যান্ট মানে এর ফলে পায়ের পেছনে হাটুর উপর পর্যন্ত ব্যথা, অবশ, ঝিঝি করবে।

পুডেন্টাল নার্ভ S2-S4 এ মোটর ও সেন্সরি সাপ্লাই দেয় পাশাব ও পায়খানার অঞ্চলে এবং সেক্স অর্গানের জায়গায়। এটি পেলভিক ফ্লোর মাসলেও সাপ্লাই দেয়। এটিতে সমস্যা হলে প্রস্রাব ধরে রাখতে সমস্যা ও এ সকল অঞ্চলে ব্যথা, সেক্সুয়াল কার্যক্রমে ব্যথা কিংবা ভিন্ন অনুভুতি হতে পারে। এছাড়া পেলভিক ফ্লোর ডিসফাংশন একটি বড় সমস্যা, আশা করি পরবর্তীতে বিস্তারিত লিখবো।

কাজেই এরপর আপনাকে যদি কেউ বলে আপনার সায়াটিকা আছে, আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন, 'কেন সায়াটিকা হলো?' কারন সায়াটিকা একটি উপসর্গ, এর কারনটিই হলো আসল রোগ।

ডা: কে এম আমরান পিটি

🌿 যেকোন প্রকার বাত ব্যথা; ঘাড়, কোমর,হাটুর ব্যথা,প্যারালাইসিস; স্ট্রোক,টি.বি., সেরেব্রাল পলসি, নিউরোপ্যাথি,মায়োপ্যাথি, ডায়াস্ট্যাসিস রেকটাই ( গর্ভদান পরবর্তী মায়ের মুটিয়ে যাওয়া), টি.এম.যে. ডিস্ফাংশন এবং হাড় ভাঙ্গা পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে

যোগাযোগ করুন:

উপশম ফিজিও সেন্টার
১৫৫৮,সেঞ্চুরি টাওয়ার, হাজীপাড়া,
আগ্রাবাদ অ্যাক্সেস রোড, চট্টগ্রাম
মোবাইলঃ ০১৩০৭-৭৬২১৪৩, ০২৩৩৩৩২০৬৮৬

প্রতিদিন বিকাল ৪টা- রাত ৯ টা
(শুক্রবার বন্ধ)

গত ৭ দিনে দুইটি কেইস পেলাম, স্পাইন টিবি বা যক্ষা কিন্তু একাধিক সার্জন PLID ডায়াগনোসিস করে সার্জারি সাজেস্ট করেছেন! দ্বিত...
04/05/2026

গত ৭ দিনে দুইটি কেইস পেলাম, স্পাইন টিবি বা যক্ষা কিন্তু একাধিক সার্জন PLID ডায়াগনোসিস করে সার্জারি সাজেস্ট করেছেন! দ্বিতীয় কেইসটি এখনো মেডিসিন ডাক্তারের পরামর্শে গত দেড় বছরে ৯ মাস ধরে 4FDC ও বর্তমানে 2FDC খাচ্ছেন, তার টিবি মুক্ত হওয়ার কোন এভিডেন্স নেই।

অথচ সার্জন তার প্রেসক্রিপশনে PLID ডায়াগনোসিস লিখে তাকে ডিস্ক কেটে স্পাইনে ফিক্সেশন লাগিয়ে দেয়ার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলেছেন! আমি জিজ্ঞেস করলাম, আপনি টিবির ঔষধ খাচ্ছেন বলেন নি? বললো, উনার ২ মিনিটে MRI দেখেই সার্জারির কথা বলেছেন, আমার পুরাতন প্রেসক্রিপশন দেখার সময় দেন নি।

দুজনের MRI তেই স্পন্ডাইলো-ডিসকাইটিস ছিল। স্পন্ডাইলো-ডিসকাইটিস হলো ডিস্কে ইনফেকশন ও প্রদাহ। এটি টিবি জীবানু ছাড়া অন্য ব্যাক্টেরিয়ার কারনেও হতে পারে। টিবি জীবানু থাকলে কিছু কারেক্টারিস্টিক ফিচার থাকে, যা নিচে ব্যখ্যা করছি।

স্পাইন টিবি'তে স্পন্ডাইলাইটিস বা ডিস্কাইটিস বা স্পন্ডাইলো-ডিসকাইটিস থাকতে পারে। বিশ্বব্যাপী মোট যক্ষা বা টিবি রোগীদের ২-৫% এর এক্সট্রা-পালমোনারি ফিচার থাকে, মানে ফুসফুসে না হয়ে যক্ষা অন্য জায়গায় হয়, এর মধ্যে লিম্ফ নোড আর হাড় অন্যতম। মেরুদন্ডে যক্ষা হলে দীর্ঘদিন বোঝাই যায় না, এর মধ্যে বেশি হয় পিঠে বা থোরাসিক স্পাইনে। কোমরও ব্যথা হতে পারে, তবে লাম্বারে টিবি মোট কেইসের তুলনায় কম।

এর ফিচার হচ্ছে পিঠে বা কোমরে ব্যথা, প্যাথলজিক্যাল হলে ব্যথা বিকেলে বা রাতে বাড়ে, হাল্কা জ্বর হয় মাঝে মাঝে, ওজন কমে যায়, রক্তে ESR অনেক হাই থাকে, CRP বেশি থাকে, MRI তে ডিসকাইটিস, সোয়াস শ্যাডো দেখা যায়, বেশি এভভান্স হলে হাড় বা ভার্টিব্রা কোলাপ্স করে। টিবি জীবানু মৌমাছির চাকের মত বাসা বাধে, এ ক্যাভিটেশনের কারনে হাড় ঝিরঝিরে হয়ে যায়। একসময় তাসের ঘরের মত ভেংগে পড়ে।

প্রাথমিকভাবে MT টেস্ট কিছু না আসলেও কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্ট করলে লেটেন্ট বা পুরানো এবং একটিভ টিবি বোঝা যায়। মেরুদন্ডের টিবি হলে একে পটস ডিজিজ ও এখানে হাড় ও ডিস্ক ধংস হয়ে নার্ভ ড্যামেজ হয়ে প্যারালাইসিস হলে তাকে পটস প্যারালাইসিস বলে।

মনে রাখতে হবে, স্পাইনে পটস ডিজিজ হলে সেখানে ফিজিওথেরাপি দেয়া যাবে না। আগে ডায়াগনোসিস করে তাকে সরকারি যক্ষা কেন্দ্র বা কোন মেডিসিন বা স্পাইন সার্জন বা স্পেশালিস্ট ফিজিশিয়ানের কাছে পাঠাতে হবে। যক্ষার ঔষধ বিনামুল্যে পাওয়া যায়। আগে কনফার্ম করতে হবে যা যক্ষাটা আর একটিভ নেই, তারপর রিহ্যাব। যদিও পটস প্যারালাইসিসে একটিভ টিবিতে ও লিম্বে বা প্যারালাইজড অংশে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়, সেটা ভিন্ন বিষয়।

যক্ষা যদি একবার নির্মূল হয় তখন হাড়ের সিটি স্ক্যান ও বিএমডি করে ঘনত্ব নিশ্চিত হয়ে, এনসিএস করে নার্ভের সেন্সরি-মোটর ফাংশন নিশ্চিত করে পরিস্থিতি বিবেচনায় ফিজিওথেরাপি, স্পাইন ফিক্সেশন, বা নিউরো-ফিজিওথেরাপি দেয়া যায়।

ডা: কে এম আমরান পিটি

যেকোন প্রকার বাত ব্যথা; ঘাড়, কোমর,হাটুর ব্যথা,প্যারালাইসিস; স্ট্রোক,টি.বি., সেরেব্রাল পলসি, নিউরোপ্যাথি,মায়োপ্যাথি, ডায়াস্ট্যাসিস রেকটাই ( গর্ভদান পরবর্তী মায়ের মুটিয়ে যাওয়া), টি.এম.যে. ডিস্ফাংশন এবং হাড় ভাঙ্গা পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে

যোগাযোগ করুন:

উপশম ফিজিও সেন্টার
১৫৫৮,সেঞ্চুরি টাওয়ার, হাজীপাড়া,
আগ্রাবাদ অ্যাক্সেস রোড, চট্টগ্রাম
মোবাইলঃ ০১৩০৭-৭৬২১৪৩, ০২৩৩৩৩২০৬৮৬

প্রতিদিন বিকাল ৪টা- রাত ৯ টা
(শুক্রবার বন্ধ)

12/04/2026

ক্লিনিক্যাল প্র‍্যাকটিসে ইদানিং কিছু রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন সাথে ব্যথার তীব্রতার ভয়াবহ অমিল পাচ্ছি। এত তীব্র ব্যথা তারা অভিযোগ করেন কিন্তু তাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন, এক্সরে-এমআরআই সে অনুযায়ী সমস্যা নির্দেশ করে না।

শুধু তাই নয় সিম্পল বা বেসিক ম্যানুয়েল থেরাপি দেয়ার পরদিন তারা তীব্র ব্যথায় শয্যাশায়ী হবার মত অবস্থা বলে অভিযোগ করেন। তাদের ব্লাড মার্কার স্বাভাবিক, ESR/CRP নরমাল, তাদের স্পাইনাল পেইন প্রায়শই এক্সিয়াল স্পাইনে আর অনেকটা ম্যাকেঞ্জি পোশ্চারাল সিন্ড্রোমের মত উপসর্গ দেখা যায়।

এ সকল রোগীদের একটা বড় অংশের ম্যাগনেশিয়াম আর ভিটামিন ডি৩ ডিফিসিয়েন্সি থাকে। কেউ সাড়ে তিন হাজার টাকা খরচা করে টেস্ট করতে চায় না, বলে আমি তো ক্যালসিয়াম ভিটামিন ডি খাচ্ছি। অথচ টেস্ট করলে আসে ৮/১০/১৩!

মনে রাখতে হবে CRP বেশি, কিংবা সিভিয়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রোগীদের আন্ডারলাইং ডিফিসিয়েন্সি ঠিক না করে ম্যানুয়েল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি দেয়া মোটেও ঠিক নয়। এতে করে মাসল ইঞ্জুরির হার বাড়ে, রিকোভারি স্লো হয়, ব্যথার তীব্রতা বাড়ে ও প্রদাহ সঠিক সময়ে ঠিক হয়না।

শুধুমাত্র ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকলে রোগী যেকোন সমস্যায় স্বাভাবিকের তুলনায় প্রায় তিনগুন বেশি ব্যথা অনুভব করেন। আর বাংলাদেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির হার ৫০% এর বেশি। আমি এ সংক্রান্ত গবেষণা মূল পোস্টের কমেন্টে দিয়েছি।

ভাল থাকুন।

যেকোন প্রকার বাত ব্যথা; ঘাড়, কোমর,হাটুর ব্যথা,প্যারালাইসিস; স্ট্রোক,টি.বি., সেরেব্রাল পলসি, নিউরোপ্যাথি,মায়োপ্যাথি, ডায়াস্ট্যাসিস রেকটাই ( গর্ভদান পরবর্তী মায়ের মুটিয়ে যাওয়া), টি.এম.যে. ডিস্ফাংশন এবং হাড় ভাঙ্গা পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে

যোগাযোগ করুন:

উপশম ফিজিও সেন্টার
১৫৫৮,সেঞ্চুরি টাওয়ার, হাজীপাড়া,
আগ্রাবাদ অ্যাক্সেস রোড, চট্টগ্রাম
মোবাইলঃ ০১৩০৭-৭৬২১৪৩, ০২৩৩৩৩২০৬৮৬

প্রতিদিন বিকাল ৪টা- রাত ৯ টা
(শুক্রবার বন্ধ)

Address

Century Tower, 1558, Hazipara, Agrabad Access Road
Chittagong
4100

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801307762143

Alerts

Be the first to know and let us send you an email when Upasam Physio Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Upasam Physio Centre:

Shortcuts

Share