ডাঃ আলোদ্বীপা মজুমদার

ডাঃ আলোদ্বীপা মজুমদার Experienced in Obstetrics, Gynaecology, Diabetes, Dermatology and Medicine

ডাঃ আলোদ্বীপা মজুমদার
এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য)
এফ.সি.পি.এস (পার্ট-১), মেডিসিন
সি.সি.ডি (ডায়াবেটোলজী), ডিওসি (চর্মরোগ)

Experienced in Obstetrics, Gynaecology, Diabetes, Dermatology and Medicine

۞ সেবাসমূহ

❈প্রসূতি, স্ত্রীরোগের সেবাসমূহ
✔️সকল প্রকার গাইনী রোগের চিকিৎসা।
✔️গর্ভবতী নারীদের গর্ভকালীন চিকিৎসা।
✔️তলপেটে ব্যাথা, অনিয়মিত ঋতুস্রাব ।
✔️প্রস্রাবে জালাপোড়া সহ সকল প্রকার গাইনী রোগের চিকিৎসা।
✔️মাসিক বন্ধের পর হঠাৎ গরম লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, অস্থিরতা।

❈চর্মরোগের সেবাসমূহ
✔️এলার্জি, খুজলি-পাচড়া, চুলকানি ।
✔️একজিমা, ব্রন, মেছতা।
✔️নখের সমস্যা, চুলের খুশকি, চুল পড়ার সমস্যা ।
✔️দাউদ, সোরিয়াসিস, শ্বেতী বা ধবল রোগের চিকিৎসা।

❈ডায়াবেটিসরোগের সেবাসমূহ
✔️ডায়াবেটিস ও ডায়াবেটিস জনিত জটিলতা।
✔️গর্ভকালীন ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, হাতে-পায়ে পানি আসা ।
✔️বেশী বেশী প্রসাব হওয়া, ঘনঘন ক্ষুধা ও পিপাসা লাগা ।
✔️বুক ধরপর করা।

চেম্বারঃ ১
সেইফ হেল্থ ডায়াগনস্টিক সেন্টার
চেম্বার লোকেশন:
এস.পি. শফি মার্কেট (২য় তলা), দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।
রোগী দেখার সময় :
প্রতি রবি বার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা-সন্ধ্যা ৬টা এবং শনিবার সন্ধ্যা হতে । শুক্রবার বন্ধ ৷
সিরিয়ালের জন্য : 01815-792522, 01943-908784

চেম্বারঃ ২
দিপা মেডিকেল হল
চেম্বার লোকেশন:
বহরম পাড়া রাস্তার মুখে, ইউনুচ মার্কেট, (ফাস্ট সিকিউরিটি ব্যাংকের নীচে) বৈলতলী, চন্দনাইশ, চট্টগ্রাম।
রোগী দেখার সময় :
প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা-সন্ধ্যা ৬টা
সিরিয়ালের জন্য : 01815-624343

সিরিয়ালের জন্য অথবা ভিডিও কলে পরামর্শ পেতে কল করুন:
01975-520906 (WhatsApp, IMO)

✨ সুস্থতাই সকল সুখের মূল। ✨আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দোহাজারীতে এখন নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন অভ...
30/07/2026

✨ সুস্থতাই সকল সুখের মূল। ✨

আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দোহাজারীতে এখন নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন অভিজ্ঞ চিকিৎসক—

👩‍⚕️ ডাঃ আলোদ্বীপা মজুমদার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
মেডিকেল অফিসার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

🩺 যেসব রোগের চিকিৎসা প্রদান করা হয়:
✅ প্রসূতি ও স্ত্রীরোগ
✅ ডায়াবেটিস
✅ চর্মরোগ
✅ সাধারণ রোগের চিকিৎসা

📍 চেম্বার:
সেইফ হেলথ ডায়াগনস্টিক সেন্টার
এস. পি. শফি মার্কেট (২য় তলা)
দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।

🕓 রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ৪:০০টা – সন্ধ্যা ৭:০০টা

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
📱 01815-792522
📱 01943-908784

🌿 অভিজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শেই সুস্থ থাকুন।
আজই আপনার সিরিয়াল নিশ্চিত করুন এবং নিজের ও পরিবারের সুস্বাস্থ্যের যত্ন নিন।

🚨 দীর্ঘদিনের চুলকানি ও মোটা ক্ষতকে অবহেলা করবেন না!রোগের নাম: হাইপারট্রফিক লাইকেন প্লানাস (Hypertrophic Lichen Planus)এই...
26/07/2026

🚨 দীর্ঘদিনের চুলকানি ও মোটা ক্ষতকে অবহেলা করবেন না!
রোগের নাম: হাইপারট্রফিক লাইকেন প্লানাস (Hypertrophic Lichen Planus)
এই মহিলা রোগী প্রায় এক মাস আগে আমার চেম্বারে ডান পায়ে দীর্ঘদিনের একটি মোটা, শক্ত, অত্যন্ত চুলকানিযুক্ত ও জ্বালাপোড়াযুক্ত ক্ষত নিয়ে এসেছিলেন। রোগটির কারণে তিনি দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন।
সঠিক রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা এবং নিয়মিত ফলো-আপের মাধ্যমে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। 🌿
🔎 হাইপারট্রফিক লাইকেন প্লানাস একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত চর্মরোগ। সাধারণত পায়ের নিচের অংশে মোটা, খসখসে, কালচে ও অত্যন্ত চুলকানিযুক্ত ক্ষত তৈরি হয়। অনেকেই একে সাধারণ অ্যালার্জি বা একজিমা ভেবে অবহেলা করেন, ফলে রোগটি আরও জটিল হয়ে যেতে পারে।
✅ মনে রাখবেন:
• দীর্ঘদিনের চুলকানি কখনোই স্বাভাবিক নয়।
• নিজে নিজে ওষুধ ব্যবহার না করে সঠিক রোগ নির্ণয় করুন।
• সময়মতো একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।
👩‍⚕️ ডাঃ আলোদ্বীপা মজুমদার
Indoor Medical Officer
Chittagong Medical College Hospital
MBBS, BCS (Health)
FCPS (Part II) – Medicine
CCD (Diabetology)
DOC (Dermatology)
🏥 চেম্বার: Safe Health Diagnostic Center
📍 লোকেশন:
এস.পি. শফি মার্কেট (২য় তলা), দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।
🕒 রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ৩টা থেকে।
📞 সিরিয়ালের জন্য:
01815-792522
01943-908784
💙 সুস্থ ত্বক, সুস্থ জীবন। ত্বকের যেকোনো সমস্যায় দেরি নয়—বিশেষজ্ঞের পরামর্শই হোক প্রথম পদক্ষেপ।

ঠোঁটে বারবার Herpes (Cold Sore) হচ্ছে? এরপর যদি হাতে-পায়ে 🎯 Target-এর মতো লাল দাগ দেখা দেয়, তাহলে অবহেলা করবেন না!সম্প্র...
18/07/2026

ঠোঁটে বারবার Herpes (Cold Sore) হচ্ছে? এরপর যদি হাতে-পায়ে 🎯 Target-এর মতো লাল দাগ দেখা দেয়, তাহলে অবহেলা করবেন না!
সম্প্রতি চেম্বারে আসা এক রোগীর হাত ও পায়ে হঠাৎ করে Target-like (🎯) লালচে দাগ দেখা যায়। রোগীর ইতিহাসে ছিল কয়েকদিন আগে Herpes Simplex (Cold Sore) হওয়ার ঘটনা।
পরীক্ষা-নিরীক্ষার পর রোগীকে Herpes Simplex Virus (HSV)-Associated Erythema Multiforme (EM) হিসেবে শনাক্ত করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
🔍 Erythema Multiforme (EM) কী? এটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার (Immune System) একটি প্রতিক্রিয়াজনিত ত্বকের রোগ, যা অনেক সময় Herpes Simplex Virus (HSV) সংক্রমণের ১–৩ সপ্তাহ পর দেখা দিতে পারে।
লক্ষণগুলো হতে পারে: ✅ হাতে-পায়ে ও শরীরে 🎯 Target-এর মতো গোলাকার লাল দাগ
✅ মুখের ভেতরে ব্যথাযুক্ত ঘা হতে পারে
✅ কখনও চুলকানি বা জ্বালাপোড়াও থাকতে পারে
🌿 সুখবর হলো, দ্রুত সঠিক রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা নিলে অধিকাংশ রোগী ভালো হয়ে যান।
⚠️ ত্বকে এমন অস্বাভাবিক দাগ বা Herpes-এর পর এ ধরনের সমস্যা দেখা দিলে দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
রোগীকে সরাসরি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনো চিকিৎসা দেওয়া সম্ভব নয়।ঠোঁটে বারবার Herpes (Cold Sore) হচ্ছে? এরপর যদি হাতে-পায়ে 🎯 Target-এর মতো লাল দাগ দেখা দেয়, তাহলে অবহেলা করবেন না!
সম্প্রতি চেম্বারে আসা এক রোগীর হাত ও পায়ে হঠাৎ করে Target-like (🎯) লালচে দাগ দেখা যায়। রোগীর ইতিহাসে ছিল কয়েকদিন আগে Herpes Simplex (Cold Sore) হওয়ার ঘটনা।
পরীক্ষা-নিরীক্ষার পর রোগীকে Herpes Simplex Virus (HSV)-Associated Erythema Multiforme (EM) হিসেবে শনাক্ত করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
🔍 Erythema Multiforme (EM) কী? এটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার (Immune System) একটি প্রতিক্রিয়াজনিত ত্বকের রোগ, যা অনেক সময় Herpes Simplex Virus (HSV) সংক্রমণের ১–৩ সপ্তাহ পর দেখা দিতে পারে।
লক্ষণগুলো হতে পারে: ✅ হাতে-পায়ে ও শরীরে 🎯 Target-এর মতো গোলাকার লাল দাগ
✅ মুখের ভেতরে ব্যথাযুক্ত ঘা হতে পারে
✅ কখনও চুলকানি বা জ্বালাপোড়াও থাকতে পারে
🌿 সুখবর হলো, দ্রুত সঠিক রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা নিলে অধিকাংশ রোগী ভালো হয়ে যান।
⚠️ ত্বকে এমন অস্বাভাবিক দাগ বা Herpes-এর পর এ ধরনের সমস্যা দেখা দিলে দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
রোগীকে সরাসরি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনো চিকিৎসা দেওয়া সম্ভব নয়।

রোগের নাম: জুভেনাইল প্লান্টার ডার্মাটাইটিস (Juvenile Plantar Dermatitis)চিকিৎসার আগের দুই পায়ের ছবি দেখে অনেকের মনে হতে ...
15/07/2026

রোগের নাম: জুভেনাইল প্লান্টার ডার্মাটাইটিস (Juvenile Plantar Dermatitis)
চিকিৎসার আগের দুই পায়ের ছবি দেখে অনেকের মনে হতে পারে এটি একজন বয়স্ক মানুষের পা। কিন্তু বাস্তবে রোগীর বয়স ছিল মাত্র ১২ বছর। যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগী এখন সম্পূর্ণ সুস্থ।
এটি তুলনামূলকভাবে একটি অপরিচিত চর্মরোগ, যা সাধারণত ৩ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। এ রোগে সাধারণত দুই পায়ের পাতার ত্বক সমানভাবে শুষ্ক হয়ে যায়, চামড়া উঠতে থাকে, ত্বক ফেটে যায়। এর সঙ্গে চুলকানি, ব্যথা এবং হাঁটাচলায় অসুবিধা হতে পারে, যা শিশুর স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে।
আপনার সন্তানের পায়ে এ ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই রোগটি ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। 😊
Dr. Alodipa Majumdar
Indoor Medical Officer
Chittagong Medical College Hospital
MBBS, BCS (Health)
FCPS (Part I) – Medicine
CCD (Diabetology)
DOC (Dermatology)

আজকের রোগীটি প্রায়  ৬ মাস ধরে “দাদ” (ফাঙ্গাল সংক্রমণ)-এ ভুগছিলেন।শুরুতে ফার্মেসি থেকে স্টেরয়েডযুক্ত একটি ক্রিম ব্যবহার ক...
13/07/2026

আজকের রোগীটি প্রায় ৬ মাস ধরে “দাদ” (ফাঙ্গাল সংক্রমণ)-এ ভুগছিলেন।
শুরুতে ফার্মেসি থেকে স্টেরয়েডযুক্ত একটি ক্রিম ব্যবহার করেন। ২–৩ দিনের মধ্যেই চুলকানি ও লালভাব কমে যাওয়ায় তিনি ভাবেন রোগ সেরে গেছে।
কিন্তু কিছুদিন পর র‍্যাশ আগের চেয়ে আরও বড় আকারে, অস্পষ্ট বর্ডার নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক ক্রিম ব্যবহার করেও কোনো স্থায়ী উপকার পাননি।
পরবর্তীতে নিজেই Voriconazole ট্যাবলেট খাওয়া শুরু করেন। কয়েকদিনের জন্য র‍্যাশ কমে গেলেও মাত্র ১০ দিনের মধ্যেই আরও লাল, বেশি চুলকানিযুক্ত ও প্রদাহপূর্ণ অবস্থায় ফিরে আসে।
এটি Tinea incognito—স্টেরয়েড ব্যবহারের কারণে আড়াল হয়ে যাওয়া ও জটিল হয়ে পড়া এক ধরনের দাদ। এর সঙ্গে সাধারণ দাদের জন্য অনুপযুক্ত ওষুধের অযথা ব্যবহার পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
যা মনে রাখা জরুরি:
স্টেরয়েডযুক্ত ক্রিম দাদের চিকিৎসা নয়; এটি সাময়িকভাবে উপসর্গ কমিয়ে রোগকে আরও বিস্তৃত ও জটিল করে।
Voriconazole সাধারণ ত্বকের দাদের রুটিন চিকিৎসা নয়। অপ্রয়োজনীয় ব্যবহার ক্ষতির কারণ হতে পারে।
বারবার ফিরে আসা বা দীর্ঘদিনের দাদে সঠিক রোগনির্ণয় ও উপযুক্ত অ্যান্টিফাঙ্গাল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজে নিজে ওষুধ না খেয়ে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মনে রাখবেন:
ফাঙ্গাল সংক্রমণের সবচেয়ে বড় শত্রু অনেক সময় ফাঙ্গাস নয়—ভুল চিকিৎসা।
Dr. Alodipa Mazumdar
Indoor Medical Officer
Chittagong Medical College Hospital
MBBS, BCS (Health)
FCPS (Part II) – Medicine
CCD (Diabetology)
DOC (Dermatology)

🧠 মানসিক চাপকে কখনোই অবহেলা করবেন না!দীর্ঘদিনের মানসিক চাপ (Chronic Stress) শুধু মনকেই নয়, আপনার রক্তচাপ ও হৃদযন্ত্রের ...
09/07/2026

🧠 মানসিক চাপকে কখনোই অবহেলা করবেন না!
দীর্ঘদিনের মানসিক চাপ (Chronic Stress) শুধু মনকেই নয়, আপনার রক্তচাপ ও হৃদযন্ত্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দীর্ঘস্থায়ী মানসিক চাপে শরীরে কী ঘটে?
🧠 Cortisol ও Adrenaline হরমোনের মাত্রা বেড়ে যায়
💓 হৃদস্পন্দন ও রক্তনালীর ওপর চাপ বৃদ্ধি পায়
📈 বারবার এমন হলে উচ্চ রক্তচাপ (High Blood Pressure) হওয়ার ঝুঁকি বাড়তে পারে
🫀 দীর্ঘমেয়াদে হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।
নিজেকে সুরক্ষিত রাখতে—
✅ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
✅ Deep Breathing বা Meditation-এর অভ্যাস করুন
✅ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
✅ স্বাস্থ্যকর খাবার খান ও ধূমপান এড়িয়ে চলুন
✅ রক্তচাপ বারবার বেশি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
📚 তথ্যসূত্র: American Heart Association (AHA), CDC, National Heart, Lung, and Blood Institute (NHLBI)
💙 আপনার পরিচিত কেউ কি অতিরিক্ত মানসিক চাপে ভুগছেন?
তাহলে পোস্টটি তার সঙ্গে শেয়ার করুন। সচেতনতার একটি ছোট পদক্ষেপ ভবিষ্যতে বড় ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
#মানসিকচাপ #উচ্চরক্তচাপ #স্বাস্থ্য

🔵 ডাঃ আলোদীপা মজুমদার📚 এমবিবিএস (এসওএমসি), বিসিএস (স্বাস্থ্য)🏥 এফসিপিএস (মেডিসিন-এফপি), সিসিডি (ডায়াবেটিস)👁️ ডিওসি(চর্ম ...
07/07/2026

🔵 ডাঃ আলোদীপা মজুমদার
📚 এমবিবিএস (এসওএমসি), বিসিএস (স্বাস্থ্য)
🏥 এফসিপিএস (মেডিসিন-এফপি), সিসিডি (ডায়াবেটিস)
👁️ ডিওসি(চর্ম রোগ), পিজিটি (মেডিসিন)
👨‍⚕️ ইনডোর মেডিকেল অফিসার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
🔴 যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয়ঃ
✔️ প্রস্রাবের সমস্যা
✔️ স্ত্রী রোগ
✔️ ডায়াবেটিস
✔️ চর্মরোগ
✔️ জেনারেল মেডিসিন
🕒 রোগী দেখার সময়:
📅 প্রতিদিন
⏰ বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
📍 সেইফ হেলথ ডায়াগনস্টিক সেন্টার,
দোহাজারী পৌরসভা, হাসপাতালের পূর্ব পাশে
চন্দনাইশ,চট্টগ্রাম।
০১৮১৫৭৯২৫২২,০১৮৬৫৮৯২৯৯১

🤰 গর্ভাবস্থায় ঘুমের জন্য ভুলেও এই ওষুধ খাবেন না!গর্ভাবস্থায় ঘুম কম হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। কিন্তু শুধু ঘুম আনার জন...
18/06/2026

🤰 গর্ভাবস্থায় ঘুমের জন্য ভুলেও এই ওষুধ খাবেন না!

গর্ভাবস্থায় ঘুম কম হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। কিন্তু শুধু ঘুম আনার জন্য এমন কোনো ওষুধ খাবেন না, যা আপনার অনাগত শিশুর ক্ষতির কারণ হতে পারে।

⚠️ Phenobarbital (Barbiturate) সাধারণ ঘুমের ওষুধ নয়।

এটি মূলত খিঁচুনি (Epilepsy) ও কিছু বিশেষ স্নায়বিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

তবুও অনেক সময় কেউ কেউ ঘুমের সমস্যার জন্য এই ওষুধ খেয়ে থাকেন বা পরামর্শ পান।

❌ শুধুমাত্র ঘুমের জন্য গর্ভাবস্থায় Phenobarbital ব্যবহার নিরাপদ নয়।

গবেষণায় গর্ভাবস্থায় Barbiturate ব্যবহারের সাথে ভ্রূণের বিভিন্ন জটিলতা, জন্মগত ত্রুটির ঝুঁকি এবং শিশুর স্নায়বিক বিকাশের উপর নেতিবাচক প্রভাবের সম্পর্ক পাওয়া গেছে।

তাহলে কী করবেন?

✔️ রাত ১০টার মধ্যে ঘুমাতে যান

✔️ ঘুমানোর ১–২ ঘণ্টা আগে মোবাইল ও ফেসবুক স্ক্রলিং বন্ধ করুন

✔️ বিকেলের পর চা-কফি এড়িয়ে চলুন

✔️ নিয়মিত হালকা হাঁটাহাঁটি করুন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)

✔️ বাম কাতে শোয়ার অভ্যাস করুন

✔️ রাতে অতিরিক্ত পানি পান করবেন না

মনে রাখবেন,

🌸 এক রাতের ভালো ঘুমের জন্য এমন কোনো ওষুধ খাবেন না, যার প্রভাব আপনার সন্তানের জীবনে দীর্ঘদিন থেকে যেতে পারে।

গর্ভাবস্থায় ঘুমের সমস্যার ক্ষেত্রে প্রথম চিকিৎসা হলো সঠিক জীবনযাপন ও Sleep Hygiene।

👩‍⚕️ কোনো ঘুমের ওষুধ শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

চেম্বারে প্রতিদিন অনেক রোগী আসেন—বিশেষ করে মহিলা রোগীরা। তাদের বেশিরভাগেরই অভিযোগ থাকে দ্রুত ক্লান্তি, অবসাদ, মাথাব্যথা,...
15/05/2026

চেম্বারে প্রতিদিন অনেক রোগী আসেন—বিশেষ করে মহিলা রোগীরা। তাদের বেশিরভাগেরই অভিযোগ থাকে দ্রুত ক্লান্তি, অবসাদ, মাথাব্যথা, বুক ধরফর করা, দুর্বলতা কিংবা কাজের প্রতি অনীহা।
দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন Over The Counter Medicine যেমন — Paracetamol, Amitriptyline, Tolfenamic Acid, Indever, Vitamin D, Calcium ইত্যাদি সেবন করেন। এতে সাময়িক উপশম মিললেও রোগের মূল কারণ অজানাই থেকে যায়।
চেম্বারে আসা প্রায় প্রতিটি রোগীকেই আমি Anemia (রক্তস্বল্পতা) এর জন্য ক্লিনিক্যালি মূল্যায়ন করি—চোখ, হাতের তালু, মুখের রং দেখে। অবাক করার মতো বিষয় হলো, প্রায় ১০ জনের মধ্যে ৩ জন রোগীর Moderate Anemia পাওয়া যায়।
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে তাকে Anemia বা রক্তস্বল্পতা বলা হয়। এর কারণ হতে পারে—
✔️ সুষম খাবারের অভাব
✔️ আয়রন, ভিটামিন ও মিনারেলের ঘাটতি
✔️ বদহজম ও Malabsorption
✔️ অতিরিক্ত রক্তক্ষরণ
✔️ দীর্ঘমেয়াদি অসুস্থতা বা রক্তরোগ
বয়স ও জেন্ডারভেদে Anemia-এর কারণ ও উপসর্গ ভিন্ন হতে পারে। তাই শুধু ওষুধ খেয়ে উপসর্গ চাপা না দিয়ে, সঠিক কারণ নির্ণয় করা অত্যন্ত জরুরি।
নিজের শরীরের ছোট ছোট সংকেতগুলোকে অবহেলা করবেন না।
কারণ—
“শরীর আগে সতর্ক করে, পরে শাস্তি দেয়।”
আপনার বা পরিবারের কারও দীর্ঘদিন দুর্বলতা, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ থাকলে অবশ্যই প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিন।
👩‍⚕️ ডাঃ আলোদ্বীপা মজুমদার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (পার্ট-২), মেডিসিন
সিসিডি (ডায়াবেটোলজি), ডিওসি (চর্মরোগ)
মেডিকেল অফিসার
Chittagong Medical College Hospital
🏥 চেম্বারঃ
Safe Health Diagnostic Center
📍 লোকেশনঃ
এস.পি. শফি মার্কেট (২য় তলা), দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।
🕒 রোগী দেখার সময়ঃ
প্রতিদিন বিকাল ৩টা থেকে।
📞 সিরিয়ালের জন্যঃ
01815-792522
01943-908784

আগামীকাল,ডা. আলোদীপা মজুমদার 👩‍⚕️ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)📘 এফসিপিএস (মেডিসিন পার্ট-২)🎓 ডিপ্লোমা (চর্মরোগ)💉 সিসিডি (...
12/05/2026

আগামীকাল,

ডা. আলোদীপা মজুমদার
👩‍⚕️ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
📘 এফসিপিএস (মেডিসিন পার্ট-২)
🎓 ডিপ্লোমা (চর্মরোগ)
💉 সিসিডি (ডায়াবেটিস - বারডেম)
🏥 মেডিকেল অফিসার,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

---

💠 বিশেষজ্ঞতা:
🔹 প্রসূতি ও স্ত্রীরোগ
🔹 ডায়াবেটিস
🔹 চর্মরোগ
🔹 মেডিসিন বিষয়ে অভিজ্ঞতা

---

🕓 রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা

📍 চেম্বার:
সেইফ হেলথ ডায়াগনস্টিক সেন্টার
এস.পি. শপিং মার্কেট (২য় তলা),
দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম

📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
📱 ০১৮১৫-৭৯২৫২২
📱 ০১৯১৩-৯০৮৭৮৪

---

💙 নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করুন 🩺
সুস্থ থাকুন, সচেতন থাকুন 🌿

Address

Chittagong
Chittagong
4224

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ আলোদ্বীপা মজুমদার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category