09/11/2025
চট্টগ্রাম নগরের ২৫ এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এমন তথ্য দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ নগরের ২৫টি এলাকা হলো- বন্দর, কোতোয়ালি, কেপিজেড, হালিশহর, সদরঘাট, বাকলিয়া, বায়েজিদ, পাহাড়তলী, ডবলমুরিং, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, চকবাজার, চান্দগাঁও, পতেঙ্গা, আগ্রাবাদ, পাথরঘাটা, লালখানবাজার, আন্দরকিল্লা, কাট্টলী, দেওয়ানহাট, ২ নম্বর গেট, মুরাদপুর, চন্দনপুরা ও মোহাম্মদপুর। এর মধ্যে বন্দর, কোতোয়ালি, কেপিজেড, হালিশহর ও সদরঘাট এলাকাকে অতিঝুঁকিপূর্ণ বলা হয়েছে।