শাহ-আমানত ডায়াগনষ্টিক সেন্টার

শাহ-আমানত ডায়াগনষ্টিক সেন্টার All Kind's of diagnosis serves here with great quality control,better analyzing & with Best Doctors

20/08/2026
চরপাথর ঘাটা সহ কর্ণফুলী উপজেলার মানবিক ডাক্তার,  শাহ-আমানত ডায়াগনষ্টিক সেন্টার এর প্রতিষ্ঠাকালিন পরামর্শক ও উপদেষ্টা ডা:...
20/08/2026

চরপাথর ঘাটা সহ কর্ণফুলী উপজেলার মানবিক ডাক্তার, শাহ-আমানত ডায়াগনষ্টিক সেন্টার এর প্রতিষ্ঠাকালিন পরামর্শক ও উপদেষ্টা ডা: মোঃ মুছা স্যারের সহধর্মিণী ও ডা. মো. রুহুল মঞ্জুর স্যারের মমতাময়ী মা এবং ডা. ফাহমিদা হক উর্মি ম্যামের শ্রদ্ধেয় শাশুড়ী আজ সকাল ৭ টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্নাল ইলাহি রাজিউন।।

মরহুমার মৃত্যু তে @শাহ-আমানত ডায়াগনষ্টিক সেন্টার পরিবার গভীর শোকাহত।

আজ বাদে জোহর মূছা ডাক্তারের চেম্বার এর সামনে
মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এই পেসেন্ট এর রক্তের সিরাম ফেরিটিন ১২২৯, যা থাকার কথা ৩০০ এর নিচে।-------------------------------রক্তে ফেরিটিন বেড়ে যাওয়...
12/07/2026

এই পেসেন্ট এর রক্তের সিরাম ফেরিটিন ১২২৯, যা থাকার কথা ৩০০ এর নিচে।

-------------------------------

রক্তে ফেরিটিন বেড়ে যাওয়ার কারণ এবং করণীয়-

ফেরিটিন হল এক ধরনের প্রোটিন যা শরীরে আয়রন সংরক্ষণ করে। সাধারণত এটি লিভার, মাংসপেশী এবং অস্থি মজ্জায় থাকে। ফেরিটিনের স্তর বাড়লে তা শরীরে অতিরিক্ত আয়রনের উপস্থিতি নির্দেশ করে, যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।

ফেরিটিনের স্তর বাড়ার কারণ:

1. হেমোক্রোমাটোসিস (Hemochromatosis): এটি এক ধরনের জেনেটিক রোগ যেখানে শরীরে অতিরিক্ত আয়রন জমা হয়।

2. অর্থ্রাইটিস (Arthritis) বা ইনফ্লামেশন: ইনফ্লামেশন বা প্রদাহের কারণে ফেরিটিন স্তর বৃদ্ধি পেতে পারে।

3. লিভার সমস্যা: লিভারের রোগ যেমন হেপাটাইটিস, লিভার সিরোসিসে ফেরিটিনের মাত্রা বাড়তে পারে।

4. কিডনি সমস্যা: কিডনির অসুস্থতায়ও ফেরিটিনের স্তর বৃদ্ধি পেতে পারে।

5. অতিরিক্ত আয়রন সাপ্লিমেন্ট: অতিরিক্ত আয়রন গ্রহণের কারণে ফেরিটিনের স্তর বেড়ে যেতে পারে।

------------------------------

অস্বাভাবিকভাবে ফেরিটিন বেড়ে গেলে করণীয়:

1. ডাক্তারের পরামর্শ নিন: ফেরিটিনের স্তর বৃদ্ধি পাওয়ার পর চিকিৎসক /হেমাটোলজিস্ট এর সাথে পরামর্শ করুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন।

2. আয়রন সাপ্লিমেন্ট/ মাল্টিভিটামিন বন্ধ করুন: যদি অতিরিক্ত আয়রন গ্রহণের কারণে ফেরিটিন বেড়ে থাকে, তবে সাপ্লিমেন্ট অবশ্যই বন্ধ করতে হবে।

3. ক্যাপিলারি বা ব্লাড লেটিং (Phlebotomy): কিছু ক্ষেত্রে অতিরিক্ত আয়রন শরীর থেকে বের করার জন্য চিকিৎসক ব্লাড লেটিং বা রক্তদানের পরামর্শ দিয়ে থাকে।

4. অ্যান্টিঅক্সিডেন্টস গ্রহণ করুন: অতিরিক্ত আয়রন শরীরের বিভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রঙিন খাবার এবং সেলেনিয়াম গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

-------------------------------

ফেরিটিন কমানোর জন্য খাদ্য:

1. ফাইবার সমৃদ্ধ খাবার: বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলমূল, এবং দানাশস্য বেশি পরিমাণে খেতে হবে।

2. চা বা কফি: আয়রন শোষণ গ্রিন টি বা কফি খাবারের পরপরই গ্রহণ করা যেতে পারে।

3. বিভিন্ন মাংসের প্রকার: যদি ফেরিটিনের মাত্রা বেশি হয়, তবে লাল মাংস এবং সীফুড খাওয়া অবশ্যই কমাতে হবে।

4. ভিটামিন সি আয়রনের শোষণ বাড়ায়, তাই।ভিটামিন সি সমৃদ্ধ খাবার কমিয়ে ফেলতে হবে।

--------------------------------

রান্নার পাত্র:

1. লোহার পাত্র ব্যবহারের সতর্কতা: লোহার পাত্রে রান্না করলে আয়রন শোষণ বাড়াতে পারে, তাই এর ব্যবহার কমানো উচিত।

2. অ্যালুমিনিয়াম বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করুন: এই ধরনের পাত্র আয়রনের শোষণ কমায় এবং স্বাস্থ্যবান থাকে।

রেফারেন্স:

Harrison’s Principles of Internal Medicine
Journal of Clinical Pathology

25/06/2026

নিয়োগ বিজ্ঞপ্তি :
শাহ আমানত ডায়াগনস্টিক সেন্টার
এর জন্য ২ জন আয়া নিয়োগ দেওয়া হবে।
দ্রুত যোগাযোগ করুন।

শাহ আমানত ডায়াগনস্টিক সেন্টার
মইজ্যারটেক, কর্ণফুলী, চট্টগ্রাম
01856477327
01878031707

16/05/2026

বাচ্চাদের কমন কিছু রোগের জন্য কি টেস্ট করা হয় এবং কেন করা হয়?
* জ্বর বেশি/দীর্ঘদিন → CBC, CRP, Urine R/E, Blood culture
কেন: ইনফেকশন ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল, শরীরে প্রদাহ কতটুকু, প্রস্রাবে সংক্রমণ আছে কি না বোঝার জন্য।
* বারবার কাশি/শ্বাসকষ্ট → Chest X-ray, CBC
কেন: নিউমোনিয়া, হাঁপানি বা অন্য ফুসফুসের সমস্যা আছে কি না দেখার জন্য।
* ডায়রিয়া/পাতলা পায়খানা → Stool R/E, Stool culture, Electrolytes
কেন: জীবাণু, কৃমি, রক্ত/মিউকাস আছে কি না ও শরীরে পানিশূন্যতা বা লবণের ঘাটতি বোঝার জন্য।
* রক্তশূন্যতা/ওজন না বাড়া → CBC, Serum ferritin, Thyroid test
কেন: আয়রনের ঘাটতি, রক্তের সমস্যা বা হরমোনজনিত কারণ আছে কি না দেখার জন্য।
* জন্ডিস → Serum bilirubin, LFT
কেন: জন্ডিসের মাত্রা ও লিভারের অবস্থা বোঝার জন্য।
* প্রস্রাবে জ্বালা/জ্বর → Urine R/E, Urine culture
কেন: ইউরিন ইনফেকশন আছে কি না নিশ্চিত করার জন্য।
* খিঁচুনি → Blood sugar, Electrolytes, EEG, CT/MRI (প্রয়োজনে)
কেন: খিঁচুনির কারণ মস্তিষ্ক, জ্বর, সুগার বা লবণের সমস্যা কি না দেখার জন্য।
* এলার্জি সন্দেহ → IgE, Allergy Panel test
কেন: কোন জিনিসে এলার্জি হচ্ছে তা বুঝতে সাহায্য করে।
* জন্মের পর কিছু বাচ্চায় → TSH, G6PD, Hearing screening
কেন: জন্মগত কিছু সমস্যা দ্রুত ধরা ও দ্রুত চিকিৎসা শুরু করার জন্য।
এর বাহিরও ডাক্তার যদি মনে করেন আরও পরীক্ষা দরকার তাহলে করতে পারেন।

সংগৃহীত

Address

Chittagong

Opening Hours

Monday 08:00 - 21:30
Tuesday 08:00 - 21:30
Wednesday 08:00 - 21:30
Thursday 08:00 - 21:30
Friday 08:00 - 21:30
Saturday 08:00 - 21:30
Sunday 08:00 - 21:30

Telephone

+8801856477327

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহ-আমানত ডায়াগনষ্টিক সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category