Hijama Avenue : Cupping & Ruqyah Center

Hijama Avenue : Cupping & Ruqyah Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Avenue : Cupping & Ruqyah Center, Mental Health Service, Chowdhury House, 623/1019, Poshchimpar Askardighi, Chattogram. (Opppsite to Chattagram Ansar VDP Zila Commandant Office), Chittagong.

হিজামা এবং রুকিয়াহ হলো হারিয়ে যাওয়া সুন্নাহ যা শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য উপকারী।
রুকিয়াহ আল্লাহর রাসূল (সা:) প্রয়োগ করা হয় সেহের/জাদুর কারণে।
আমাদের ক্লিনিক ডা:, মাও:, হাফিজ এর তত্ত্বাবধানে পরিচালিত (২০১৭)।
মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট আছেন।

02/09/2026

বিচ্ছেদের জাদু; কোরআনে বর্ণিত ভয়ংকর বাস্তবতা
·
বিচ্ছেদের জন্য জাদু কাজ করে? চাইলেই কি কেউ সংসার নষ্ট করতে পারে? এসব প্রশ্ন জনমনে। কেউ তো আগ বাড়িয়ে নিজেকে মডার্ন সাজানোর জন্য বলেন, এসব জাদুটোনা বিশ্বাস করি না। সাইন্সে বিশ্বাসী মুসলিমদের জানা উচিত, জাদু কোরআন স্বীকৃত বাস্তবতা। যার অস্বীকার অর্থ কোরআনকে অস্বীকার করা এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। কোরআনে স্বীকৃত সে জাদুর ঘটনা বর্ণনায় উঠে আসে, "বিচ্ছেদ জাদুর" কথা। যা ইরাকের বাবিল শহরে নাজিল হওয়া দু'জন ফিরিশতা হারুত-মারুতের ঘটনা বর্ণনায় উল্লেখ করা হয়।
·
আল্লাহ তায়ালা কোরআন মাজিদে বলেন: তারা (ইহুদিরা) মানুষকে যাদু শেখাত এবং (তারা অনুসরণ করেছে) যা নাযিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারূত ও মারূতের উপর। আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলত যে, ‘আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরী করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা "পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত।" অথচ তারা তার মাধ্যমে কারো কোন ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। {সূরা বাকারা-১০২)}
·
আয়াতের ঘটনাটা এরকম, ইহুদিরা নবি সুলায়মান আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করে; তিনি জাদুর সাহায্যে রাজত্ব পরিচালনা করতেন বলে তাদের অভিযোগ। আল্লাহ তায়ালা তাদের এই মিথ্যা অভিযোগের কাউন্টারে পুরো সত্য ঘটনা বর্ণনায় এই আয়াত নাজিল করেন। তা উল্লেখ করতে গিয়েই আসে বাবিল শহরে অবতীর্ণ হারূত ও মারূত নামক দু'জন ফেরেশতার কথা। যাদের পাঠানো হয়েছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। তারা বুঝাত, শয়তানের জাদু ও নবিদের মুজিযার মধ্যকার পার্থক্য এবং তা বুঝাতে গিয়েই জাদুর বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও জানায় মানুষদের, যা শয়তান জাদুকরদের শিখিয়েছিল। এগুলোর অপব্যবহার করা শুরু করে তারা, অর্থাৎ ভ্রান্ত মতবাদ সম্পর্কে জানতে গিয়ে নিজেরাই বিভ্রান্ত হয়ে যায়। ফিরিশতাদ্বয় বলেন, আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তোমরা এসবের অপব্যবহার করে কুফরি করো না। কিন্তু মানুষের স্বভাবসিদ্ধ কাজ অবাধ্যতা, তা করে সংসার ভাঙা শুরু করল। যার অর্থ দাঁড়ায় বর্তমান সময়ের মতোই তৎকালীন বাবিল শহরে ও ইহুদিদের মাঝে বিচ্ছেদ জাদু অনেক বৃদ্ধি পায়। শয়তানকে ডাকার মাধ্যমে মন্দ কাজ করতে পেরে সফলতায় তারা খুশি হয়ে যায়। আল্লাহ তায়ালা তাই সতর্ক করে বলেন, জাদুর কোন নিজস্ব ক্ষমতা নাই। আমি দিয়েছি তাই যতটা ক্ষতি করতে পারছে, যেমন ক্ষমতা দেয়া হয়েছে হিংস্র প্রাণীকে। আবার আমি চাইলে কোন জাদু সফল হবে না৷ দুনিয়াটা-ই পরীক্ষা। এখানে ভুল করো না।
(তাফসিরে ইবনে কাসির, তাফসির মুয়াসসার, আহসানুল বায়ান, আল-মুখতাসার ফি তাফসির)
·
এই পুরো ঘটনায় আমাদের শিক্ষা- জাদু আমাদের সমাজের একটি তিক্ত বাস্তবতা। যা কোরআন কর্তৃক স্বীকৃত। তন্মধ্যে গুরুত্বপূর্ণ ও জঘন্য একটি জাদু, যা করা হয় বিচ্ছেদের জন্য৷ আমাদের উচিত এমন কাজ থেকে বিরত থাকা। এবং কখনো এজাতীয় জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত হলে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। কারণ তিনিই জাদুতে শক্তি দিয়েছেন, সাপের দাঁতে বিষ দিয়েছেন, বাঘকে হিংস্র কিরেছেন; আবার তিনি চাইলেই পারেন আপনাকে এসব থেকে মুক্ত করতে। তাই না ঘাবড়ে আমল করুন। সুস্থ সংসার গড়ে তুলুন। হক আসলে বাতিল নিঃসন্দেহে পলায়ন করবে৷ ইনশাআল্লাহ।

31/08/2026

আল্লাহর ভালোবাসা — সর্বোচ্চ পুরস্কার
আল্লাহর ভালোবাসা মানেই-
১.জীবনে বরকত
২.বিপদে সাহায্য
৩.গুনাহের ক্ষমা
৪.মৃত্যুতে হুসনে খাতিমাহ (সুসমাপ্তি)
৫.কিয়ামতে ছায়া
৬.জান্নাতে রাসূল ﷺ এর সঙ্গ
৭..আল্লাহর ভালোবাসা পাওয়া মানেই জান্নাত নিশ্চিত হওয়ার আশা।
আল্লাহর ভালোবাসার মধ্যে এতো ফায়দা কিন্তু কিভাবে আমরা আল্লাহর ভালবাসা অর্জন করতে পারি?
১.সর্বপ্রথম কাজ হলো,তাওবা (পাপ থেকে ফিরে আসা)
“নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।” [সূরা বাকারা, ২:২২২]
যখন আল্লাহ ভালোবাসেন,
আপনি যদি শতবারও গুনাহ করেন, আর একবার হলেও কান্নাকাটি করে সত্যিকারের তাওবা করেন — আল্লাহ বলছেন,❝আমার বান্দা তাওবা করল! আমি তাকে ভালোবাসি।❞
২.পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখা
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُطَّهِّرِينَ “আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন।”
[সূরা বাকারা, ২:২২২]
শুধু বাহ্যিক নয় — অন্তরকেও পবিত্র রাখা: হিংসা, অহংকার, রিয়া থেকে মুক্ত রাখা।
৩. ইহসান (উত্তম ব্যবহার ও সদাচরণ)
“আল্লাহ মুহসিনদের ভালোবাসেন।”
[সূরা আলে ইমরান, ৩:১৩৪]
ইহসান কীভাবে?
যারা অন্যকে মাফ করে দেয়
নিজের অধিকার না নিয়েও দয়া করে
কষ্ট পেয়েও খারাপ ব্যবহার না করে।
সাহাবীদের উদাহরণ হলো,আবু বকর (রাঃ) তার আত্মীয়কে সাহায্য করতেন। একদিন সেই আত্মীয় তাঁর মেয়ের বিরুদ্ধে অপবাদ ছড়াল। তবু আবু বকর রাগ না করে বললেন,“আমি চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।”[সূরা নূর, ২৪:২২]
৪. সবর (ধৈর্যধারণ)
وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
“আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।”[সূরা আলে ইমরান, ৩:১৪৬]
বিপদে হতাশ হওয়া নয় — বরং বলুন,
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
এতে আল্লাহ তাঁর রহমত ও ভালোবাসা দান করেন।
৫.তাওয়াক্কুল (আল্লাহর উপর পূর্ণ ভরসা)
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
“আল্লাহ তাঁর উপর ভরসাকারীদের ভালোবাসেন।”
[সূরা আলে ইমরান, ৩:১৫৯]
আপনার সামনে হাজারো দরজা বন্ধ থাকলেও বলুন,
“যে দরজা আল্লাহ খুলেন, তা কেউ বন্ধ করতে পারে না।”
৬.আদল ও ন্যায়বিচার করা
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
“আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।”[সূরা হুজুরাত, ৪৯:৯]
নিজের পরিবার, বন্ধু, ব্যবসা বা সমাজে পক্ষপাত ছাড়াই সত্যের উপর থাকা।
৭. তাহাজ্জুদ ও নির্জনে আল্লাহর স্মরণ-
নবী ﷺ রাতে উঠে কান্নাকাটি করতেন। সাহাবা জিজ্ঞেস করলেন,“হে আল্লাহর রাসূল, আপনার তো আগের-পেছনের সব গুনাহ মাফ!”
তিনি বললেন,“তবে কি আমি একজন কৃতজ্ঞ বান্দা হব না?”
[বুখারী, মুসলিম]
একাকী সেজদায় আল্লাহকে ডাকুন।সে কান্না, সে নিঃশ্বাস আল্লাহর ভালোবাসা টেনে আনে।
-কিভাবে বুঝবেন, আল্লাহ আপনাকে ভালোবাসছেন?
১.আপনি গুনাহ করতে করতে একসময় গুনাহে অস্থির হয়ে পড়েন।
২. আপনি পাপের পরে কাঁদেন ও মাফ চান।
৩.আপনি একা হলেও ইবাদতের আনন্দ পান।
৪.আপনি হালাল-হারাম নিয়ে সচেতন।
৫.আপনি মনে মনে সবসময় আল্লাহর কাছে ফিরে যেতে চান।
আল্লাহ বলেন,"আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ফিকহ দান করেন।"[বুখারী, ৭১]
-আল্লাহর ভালোবাসা চাওয়ার বিশেষ দো‘আ (নবী ﷺ এর দো'আ)
اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِد
উচ্চারণ-
আল্লাহুম্মা ইজ্‌আল হুব্বাকা আহাব্বা ইলাইয়্যা মিন নাফসী ওয়া আহলী ওয়ামিনাল মা’ইল বা-রিদ।
অর্থ: হে আল্লাহ! আপনার ভালোবাসাকে আমার নিজের, পরিবারের, এমনকি ঠাণ্ডা পানির থেকেও অধিক প্রিয় করে দিন।
[তিরমিযি, হাসান হাদীস]
আল্লাহ কাউকে ভালোবাসলে তিনি মালাক (জিবরীল আঃ)-কে বলেন,❝আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো।❞
তারপর আসমান ও পৃথিবীর মানুষদের হৃদয়ে সে বান্দার জন্য ভালোবাসা ঢুকে যায়। [বুখারী, ৬০৪০]
আপনি যদি আল্লাহর ভালোবাসা চান, তবে নিজের জীবনকে সুন্নাহময় করে তুলুন, অন্তরকে পরিশুদ্ধ করুন, এবং নিঃশব্দে কাঁদুন আকাশের দরজা একদিন খুলবেই, ইনশাআল্লাহ।

31/08/2026

বাদ মাগরিব হতে শুরু হয়ে গেলো হিজামার সুন্নাহ ডেইট..
১৭, ১৯ ও ২১শে রবিউল আউয়াল..
কে কে সুন্নাহ তারিখে হিজামা করাতে চান?? 🤍

27/08/2026

“দ্বীন ও দুনিয়া কীভাবে ব্যালান্স করা যায়?”
এই প্রশ্নটা মূলত বোঝায় – আল্লাহর ইবাদত, দ্বীনদার জীবন ও সংসার, কাজ, পড়াশোনা, পরিবার ইত্যাদির মাঝে সঠিক ভারসাম্য কীভাবে রাখব?
১. দুনিয়াকে দ্বীনের অংশ বানানো
ইসলাম কেবল মসজিদের জন্য নয়; বরং জীবনব্যাপী একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
আপনি অফিস করছেন, ব্যবসা করছেন, পড়াশোনা করছেন—এসবই ইবাদতে পরিণত হয় যদি নিয়ত থাকে।
হালাল রিজিক উপার্জনের
পরিবারকে সেবা করার
নিজের সম্মান রক্ষার
উম্মতের উপকার করার
রাসূল ﷺ বলেন,
“নিশ্চয়ই নিয়ত অনুযায়ী কাজের ফলাফল হয়।” (বুখারি, মুসলিম)
২. নিয়মিত ইবাদতের সময় নির্ধারণ
সালাত সময়মতো পড়া — দিনের মূল স্তম্ভ
সকালে কুরআন তিলাওয়াতের অভ্যাস (১০–১৫ মিনিট হলেও)
রাতে ঘুমের আগে দোয়া, যিকির
৩. সময় ব্যবস্থাপনা (Time Management)
দৈনন্দিন কাজের রুটিন বানানো
সামাজিক যোগাযোগ বা মোবাইলের ব্যবহার কমিয়ে দেওয়া
ফজরের পর সময়টা কুরআন, পড়াশোনা বা নিজের স্কিল ডেভেলপে ব্যয় করা
৪. পরিবারের সঙ্গে দ্বীন চর্চা
ঘরে একসাথে ৫ মিনিট হলেও হাদীস পড়া
সন্তানেরা যেন দেখে—মা-বাবা সালাত পড়ে, কুরআন পড়ে, ভদ্র আচরণ করে
৫. দুনিয়ার কাজেও পরকালের ভাবনা রাখা
অফিসে গিয়ে হক আদায় করা
কাজ সঠিকভাবে করা — এটা আমানত
অন্যের হক না মেরে — ইনসাফ রাখা
উদাহরণ:
একজন ডাক্তার রোগী দেখে — সে যদি নিয়ত করে “মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব” — এটা ইবাদত।
একজন মা সন্তানকে স্নেহ-ভরে খাওয়াচ্ছেন — এটাও ইবাদত, যদি উদ্দেশ্য হয় “আল্লাহর আমানত রক্ষা করা।”
কাজ দ্বীনের দৃষ্টিভঙ্গি
অফিস বা কাজ হালাল উপার্জনের ইবাদত
ঘর গোছানো আমানতের যত্ন
সন্তানের লালন পরবর্তী প্রজন্ম গঠন
পড়াশোনা জ্ঞান অর্জনের সওয়াব
ঘুম ও বিশ্রাম শরীরের হক আদায়
দোয়া:
اللَّهُمَّ لاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا
“হে আল্লাহ! দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানিও না।”
— তিরমিজি

26/08/2026

“অন্যদের আল্লাহর দিকে পরিচালিত করে, নিজে পথ হারানোর ব্যাপারে সতর্ক হও! সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাও যেন তুমি সেতু না হও যা পার হয়ে অন্যরা জান্নাতে চলে যায়, আর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়।”
- ফুদাইল ইবন ইয়াদ রহিমাহুল্লহ
[ সিয়ারু আ'লামিন নুবালা, ৬/২৯১ ]

24/08/2026

সূরা ফালাক একটি বিষয়ের শপথ করে এবং তিনটি নির্দিষ্ট বিষয়ের থেকে আশ্রয় চায়। আর সূরা নাস তিনটি বিষয়ের শপথ করে এবং একটি নির্দিষ্ট বিষয় থেকে আশ্রয় চায়। এই চারটি বিষয়ই এমন, যা সাধারণত আমাদের নিয়ন্ত্রণের বাইরে — এজন্যই এগুলোর বিরুদ্ধে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা জরুরি। সেগুলো হলো-
১. রাতের অন্ধকার
২. কালো জাদু
৩. হিংসা (কুদৃষ্টি)
৪. শয়তানের কুমন্ত্রণাসমূহ
"إذا" (ইযা) বা "যখন/যদি" শব্দটি রাতের অন্ধকার এবং হিংসুকের হিংসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কারণ এই দুটি বিষয় আমরা কোনো না কোনোভাবে আংশিকভাবে প্রতিহত করতে পারি। যেমন:
রাতের অন্ধকার দূর করা যায় বাতি জ্বালিয়ে,
আর হিংসা থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি হিংসুক "মা শা’ আল্লাহ" বলে অথবা নিজের অন্তর থেকে হিংসা দূর করে ফেলে।
— ড. শাদি আলমাসরির লেকচার থেকে গৃহীত।

Cancer রোগীদের ক্ষেত্রে রুকিয়াহ হিজামা এর কম্বিনেশন দারুণ কাজ করছে ,আলহামদুলিল্লাহ ।এই নিয়ে যে বইটি লিখেছেন ফ্রান্সের ...
24/08/2026

Cancer রোগীদের ক্ষেত্রে রুকিয়াহ হিজামা এর কম্বিনেশন দারুণ কাজ করছে ,আলহামদুলিল্লাহ ।এই নিয়ে যে বইটি লিখেছেন ফ্রান্সের এক গাইনি ডাক্তার ।আমি বললেতো আপাতত অনেকেই বিশ্বাস করবে না হয়তো ।তাই রেফারেন্স দিলাম ।

লেখক পরিচিতি:-

ডা. মীরা বাজিরোভা
সহযোগী অধ্যাপক, কনসালট্যান্ট IVF, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ (প্যারিস)
Women Achievers Award 2018
১৪টি বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা ও সার্টিফিকেট
৩৬টি আন্তর্জাতিক প্রকাশনা

Book “Infertility Caused by Decreased Oxygen
Utilization and Jinn (Demon)”
Book “Disease is an Expiation of the Sins”
Book “Cancer is a Jinn (Demonic) Possession.”
“The Ultimate Cure”

আন্তর্জাতিক বক্তা: জাপান, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, পাকিস্তান, কাজাখস্তান, রাশিয়া ও নিউ ইয়র্ক।

বিশেষ আগ্রহ: রুকইয়াহ ও নেগেটিভ আয়ন চিকিৎসা।



চিকিৎসা নিরাময়ের পরিবর্তে রোগের অগ্রগতিতে ভূমিকা রাখে এবং ক্যান্সারসহ অন্যান্য রোগ সৃষ্টি করে।

“তোমার কাছে যে কল্যাণ আসে তা আল্লাহর পক্ষ থেকে এবং যে অকল্যাণ তোমার কাছে আসে তা তোমার নিজের পক্ষ থেকে।”
(কুরআন, আন-নিসা ৪:৭৯)

কোনো ব্যক্তি যখন পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ সৃষ্টি হয়। সে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে সেই কালো দাগ মুছে যায়। কিন্তু সে যদি আবার পাপে ফিরে যায়, তাহলে সেই কালো দাগ ক্রমে বড় হতে থাকে, যতক্ষণ না তার অন্তর কালো হয়ে যায় এবং সে ধ্বংসপ্রাপ্ত হয়।

“Disease is an Expiation of the Sins” বইটিতে আমি ৩৫১টি পাপের বর্ণনা করেছেন ।এসব পাপের সঙ্গে অশুভ জিনের সম্পর্ক রয়েছে। পাপ, প্রতিশোধ, নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা, আকর্ষণ, জাদু, বদনজর, রাগ, ভয় ও বিষণ্ণতার কারণে জিন মানুষকে আছর করে। সবচেয়ে গুরুতর পাপগুলোর মধ্যে রয়েছে আল্লাহকে অস্বীকার করা অথবা তাঁর সঙ্গে শরিক করা। ক্যান্সার হলো জিনের (অশুভ আত্মার) আছর।

ক্যান্সারের চিকিৎসা গোপন অশুভ জিনকে উত্তেজিত করে এবং জিন রোগটিকে আরও ছড়িয়ে দেয়। এছাড়াও, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অন্যান্য রোগ সৃষ্টি হয়।

ডাক্তাররা সাহায্য করতে পারেন না, আপনার পাপ দূর করতে পারেন না এবং আপনাকে আরও অসুস্থ করে তুলতে ও মৃত্যুর দিকে নিয়ে যেতে পারেন।

“নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনি যখন ভেঙে পড়বেন, তখন আপনি ছাড়া কেউ আপনাকে সুস্থ করতে পারবে না।”
(ইবনুল কাইয়্যিম)

পাপ থেকে তওবা করা অপরিহার্য।

“কোনো পরীক্ষা বা বিপদ পাপের কারণে আসে এবং তওবা ছাড়া তা দূর হয় না।”
(আলী ইবন আবি তালিব)

জিন ও শয়তান কেবল আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকেই ভয় করে।

সর্বোত্তম চিকিৎসা

“যে ব্যক্তি কুরআনকে পরিত্যাগ করে, সে অসুস্থতার চিকিৎসা এবং কুরআনের মাধ্যমে আরোগ্য লাভের পথও পরিত্যাগ করে।”

আরোগ্য রয়েছে কুরআনের মধ্যে: রুকইয়াহ, নেগেটিভ আয়ন এবং নববী চিকিৎসা।

ISBN: 978-1-5437-5005-8
প্রকাশক: PARTRIDGE

Dr.Muhammad Shakawat Hossain
BDS(CMC)
CEO
Hijama Avenue : Cupping & Ruqyah Center
01612445262

23/08/2026

কুদৃষ্টির ভয়াবহতা মানুষকে আত্মহত্যা করতেও বাধ্য করতে পারে।
আবু জর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
❝নিশ্চয়ই কুদৃষ্টি (অন্যের হিংসাত্মক নজর) আল্লাহর আদেশে মানুষের উপর এমনভাবে প্রভাব ফেলে যে, সে (কুদৃষ্টির প্রভাবে) উঁচু স্থানে উঠে গিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে।❞
— [মুসনাদ আহমদ | সহীহ আল-জামি’ (নং ১৬৮) - সহীহ বলেছেন আল-আলবানি | অনুবাদ: আব্বাস আবু ইয়াহইয়া, মীরাসুল আম্বিয়া]
---
ইবনে আব্বাস (رَضِيَ اللَّهُ عَنْهُ) থেকে বর্ণিত, নবী করীম ﷺ বলেছেন:
❝কুদৃষ্টি সত্য, এবং এটি এমনকি একটি উঁচু পাহাড়কেও ধ্বংস করে দিতে পারে।❞
— [মুসনাদ আহমদ | সহীহ আল-জামি’ (নং ৪১৪৬) - হাসান বলেছেন আল-আলবানি | অনুবাদ: আব্বাস আবু ইয়াহইয়া, মীরাসুল আম্বিয়া।

22/08/2026

রোগাক্রান্ত হৃদয় নিরাময়ের উপায়-
ইবন হাজার আল-আসকালানী (রহিমাহুল্লাহ) বলেছেন,
হৃদয়কে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, কারণ এটি শরীরের নেতা। যখন এই নেতা শুদ্ধ হয়, তখন তার অনুসারীরাও শুদ্ধ হয়। আর যখন এটি নষ্ট হয়ে যায়, তখন তার অনুসারীরাও নষ্ট হয়ে যায়।
অতএব, হে আল্লাহর বান্দা! যদি তুমি তোমার হৃদয়কে আরোগ্য করতে চাও, তবে তোমার জন্য করণীয় হলো-
১। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনায় সত্যনিষ্ঠ হওয়া,
২। তাঁর উপর পরিপূর্ণ ভরসা করা,
৩। অতিরিক্ত নফল সালাত আদায় করা,
৪। আল্লাহর আনুগত্যমূলক কাজগুলো বারবার করা,
৫। মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তাহাজ্জুদে দাঁড়ানো,
৬। হৃদয়কে সবসময় আল্লাহর জিকিরে লিপ্ত রাখা,
৭। সৎ ও ধার্মিকদের সান্নিধ্য গ্রহণ করা,
৮। প্রচুর পরিমাণে কুরআন তিলাওয়াত করা।
আল্লাহ তা'আলাই এসবের রক্ষণাবেক্ষণ করবেন এবং এগুলোর মাধ্যমে তোমার হৃদয়কে সুস্থ করে তুলবেন।
[উৎস: "Diseases and Cures of the Heart" - শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ ]

20/08/2026

অনেকেই আছেন যাদের বিয়ে হচ্ছে না বলে হতাশাগ্রস্থ।তারা নিজেরা নিম্নোক্ত আমলগুলো চ্যালেঞ্জ হিসেবে নিন কমপক্ষে ৪০ দিনের জন্য যাতে আমলগুলো অভ্যাসে পরিণত হয়।
১) ৫ ওয়াক্ত নামাজ (আওয়াল ওয়াক্তে)
২) তাহাজ্জুদ
৩) সালাতুল হাজত ( সালাত নিষিদ্ধ সময় ব্যতীত যেকোনো সময় পড়তে পারেন)
৪) কোরআন তেলাওয়াত ( সুরা বাকারাহ কমপক্ষে ৪০ মিনিট তেলাওয়াত করবেন)
৫) ইস্তেগফার (১ -১০) হাজার
৬) দরুদ ইব্রাহিম - ১০০বার
৭) যেকোনো ছোট দরুদ - কমপক্ষে ১ হাজার
৮) সুরা মুলক (মাগরিব থেকে পড়তে পারেন)
৯)সূরা ওয়াকিয়া (মাগরিবের পর তেলাওয়াত করতে পারেন)
৯) ঘুমানোর পূর্বে -ওযু, তিন কুল ও আয়াতুল কুরসি পাঠ করবেন।
১০) সূরা ফুরকান ৭৪ নং ও সূরা কাছাসের ২৪নং আয়াত (কমপক্ষে ১০০ বার পড়বেন)
১২) اللَّهُمَّ خِرْ لِي وَاخْتَرْ لِي ‏ এই আয়াতটি কমপক্ষে ১০০ বার (বিয়ের উদ্দেশ্য)
১৩) সকাল -সন্ধ্যা হেফাজতের আমল করবেন।
১৪)যারা অবিবাহিত তাদের মধ্য থেকে কমপক্ষে ৫ জনের জন্য দোয়া করবেন।
১৫)গোপনে কিছু সাদাকা করবেন।
সর্বোপরি, আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। নিশ্চয়ই আল্লাহ মহান ক্ষমতাধর।
রব!অবিবাহিত ভাই-বোনদের জন্য আফিয়া,খইর ও বরকতের সাথে উত্তমরূপে বিবাহ কবুল করূক।আমীন।

Address

Chowdhury House, 623/1019, Poshchimpar Askardighi, Chattogram. (Opppsite To Chattagram Ansar VDP Zila Commandant Office)
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801612445262

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Avenue : Cupping & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Avenue : Cupping & Ruqyah Center:

Shortcuts

Share