CURA Health

CURA Health CURA Health - A promising healthcare startup & specialized Mart for Medical, Surgical, Dental & Lab items. CURA: Care for You, From Head to Toe!

We provide best health consultancy, proper treatment guidance & advanced dental care through CURA Dental Zone.

শিল্পীর তুলিতে যেমন ক্যানভাস জীবন্ত হয়ে ওঠে, তেমনি আমাদের যত্নশীল চিকিৎসায় আপনার হাসি পাবে পূর্ণতা। ​দক্ষতা ও আধুনিক প্র...
31/08/2026

শিল্পীর তুলিতে যেমন ক্যানভাস জীবন্ত হয়ে ওঠে, তেমনি আমাদের যত্নশীল চিকিৎসায় আপনার হাসি পাবে পূর্ণতা।
​দক্ষতা ও আধুনিক প্রযুক্তির অনন্য মেলবন্ধনে CURA Dental Zone-এ প্রতিটি রোগীকে দেওয়া হয় প্রফেশনাল ও নান্দনিক ডেন্টাল কেয়ার। নষ্ট, অসমান বা ফাঁকা দাঁতের স্থায়ী চিকিৎসায় আপনার হাসিকে নতুন রূপ দিতে আমাদের অভিজ্ঞ ডেন্টাল টিম রয়েছে আপনার পাশে।

​আপনার দাঁতের মর্ম বুঝি আমরা... ❤️

​🏥 আমাদের চেম্বারসমূহ:
১. মেডিকেল পূর্বগেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম।
২. জাবের প্লাজা, রাঙ্গুনিয়া থানার পূর্বদিকে (সোহাগ ক্লাবের বিপরীতে), রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

​📲 সিরিয়ালের জন্য এখনই যোগাযোগ করুন:
📞 হটলাইন: 01580 833133
💬 হোয়াটসঅ্যাপ: 01786-179747
🌐 ফেসবুক পেজ: CURA Health

এমন দুষ্টু-মিষ্টি রোগীও আমাদের কাছে নিয়মিত আসে 🥰আপনার ও আপনার সন্তানের দাঁতের মর্ম বুঝে CURA Dental Zone📞 01580- 8331330...
09/08/2026

এমন দুষ্টু-মিষ্টি রোগীও আমাদের কাছে নিয়মিত আসে 🥰
আপনার ও আপনার সন্তানের দাঁতের মর্ম বুঝে CURA Dental Zone

📞 01580- 833133
01786-179747

👩‍⚕️রোগীর ভালোবাসা💞 🔻 কিউরা ডেন্টাল জোন–এ আমরা প্রতিদিন শুধু চিকিৎসা দিই না, চেষ্টা করি ভালোবাসা, যত্ন ও বিশ্বাসের সম্পর...
02/08/2026

👩‍⚕️রোগীর ভালোবাসা💞
🔻 কিউরা ডেন্টাল জোন–এ আমরা প্রতিদিন শুধু চিকিৎসা দিই না, চেষ্টা করি ভালোবাসা, যত্ন ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে।🤝
আমাদের এক প্রিয় রোগী চিকিৎসা শেষে খুশি হয়ে ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই উপহারটুকু নিয়ে এসেছেন! 💝

এটি শুধু একটি উপহার নয়—এটি আমাদের প্রতি রোগীর বিশ্বাস, আস্থা ও ভালোবাসার নিদর্শন।

আপনাদের এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা 💙
ধন্যবাদ -এর সঙ্গে থাকার জন্য...

আমরা প্রতিশ্রুতিবদ্ধ—
যত্ন • পেশাদারিত্ব • আস্থা-য়

🦷👩‍⚕️ কিউরা ডেন্টাল জোন — আপনার দাঁতের মর্ম বুঝি আমরা…
🏥 CURA Health
📍 জাবের প্লাজা (নীচতলা), রাঙ্গুনিয়া মডেল থানার পূর্বপাশে, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম – ৪৩৬০
📍 মেডিকেল পূর্বগেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম – ৪২০৩
📞 01580-833133
01786-179747

🦷 একজন সংগ্রামী মায়ের হাসি ফিরে পাওয়ার গল্প💞রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম থেকে আসা এই মায়ের বয়স অর্ধশতক পেরিয়েছে। ব...
30/07/2026

🦷 একজন সংগ্রামী মায়ের হাসি ফিরে পাওয়ার গল্প💞

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম থেকে আসা এই মায়ের বয়স অর্ধশতক পেরিয়েছে। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা, পারিবারিক দায়িত্ব, আর্থিক সীমাবদ্ধতা এবং দীর্ঘদিন দাঁতের অবহেলার কারণে তাঁর মুখগহ্বরের অবস্থা অত্যন্ত জটিল হয়ে পড়েছিল।

মেডিকেটেড টুথপেস্টের পরিবর্তে দীর্ঘদিনের কালো মাজনের ব্যবহার, আয়রনসমৃদ্ধ পানির দীর্ঘমেয়াদি প্রভাব, দাঁতে স্টেইন, ক্যালকুলাস (দাঁতের পাথর), ক্যাভিটি, ক্ষয় ও সংক্রমণ—সব মিলিয়ে প্রায় প্রতিটি দাঁতেই ছিল গুরুতর সমস্যা।

অসহ্য দাঁতের ব্যথা ও ইনফেকশন নিয়ে তিনি আসেন কিউরা ডেন্টাল জোন-এর সম্মানিত ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জনের কাছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর জন্য একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকল্পনা করা হয়।

কিন্তু সবচেয়ে বড় বাধা ছিল তাঁর আর্থিক অসচ্ছলতা। তাই কিউরা হেলথ- মানবিক 'সহযোগিতামূলক প্রজেক্ট' থেকে তাঁর চিকিৎসা নামমাত্র মূল্যে শুরু করা হয়েছে।

চিকিৎসা এখনও চলমান। তবে ইতোমধ্যেই তিনি ফিরে পেয়েছেন ব্যথামুক্ত স্বস্তি, আত্মবিশ্বাস এবং হারিয়ে যাওয়া হাসির অনেকটাই।

💙 মানুষের মুখে হাসি ফিরিয়ে দেওয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি 💞
━━━━━━━━━━━━━━━

🦷 আপনার দাঁতের সুস্থতা ও সুন্দর হাসির বিশ্বস্ত ঠিকানা— কিউরা ডেন্টাল জোন। আধুনিক চিকিৎসা, দক্ষ চিকিৎসক এবং আন্তরিক সেবার মাধ্যমে আমরা আপনার হাসি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

🏣 CURA Health
🔹 জাবের প্লাজা, রাঙ্গুনিয়া থানার পূর্বপাশে, সোহাগ ক্লাবের বিপরীতে, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
🔹 মেডিকেল পূর্ব গেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম।

📞 01580-833133
01786-179747

কিউরা ডেন্টাল জোন — আপনার দাঁতের মর্ম বুঝি আমরা।

📢🦷 কিউরা ডেন্টাল জোনের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিবৃতি🔻 প্রিয় শুভানুধ্যায়ী ও সম্মানিত রোগীবৃন্দ,সম্প্রতি প্রকাশিত এক গবেষ...
26/07/2026

📢🦷 কিউরা ডেন্টাল জোনের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিবৃতি

🔻 প্রিয় শুভানুধ্যায়ী ও সম্মানিত রোগীবৃন্দ,
সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেশের বাজারে বিক্রিত একাধিক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার তথ্য সামনে এসেছে, যা ভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি করেছে।

মাইক্রোপ্লাস্টিক হলো অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা পরিবেশের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও সম্ভাব্য ঝুঁকির কারণ হিসেবে বিশ্বব্যাপী আলোচিত। তাই ওরাল কেয়ার পণ্য নির্বাচনেও এখন সচেতনতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

CURA Dental Zone - শুরু থেকেই রোগীর নিরাপত্তা, বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক চিকিৎসা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ওরাল কেয়ার পণ্য ব্যবহারে অঙ্গীকারবদ্ধ। আমাদের বিশেষজ্ঞ Oral & Dental Surgeon-রা রোগীর প্রয়োজন অনুযায়ী দীর্ঘদিন ধরে
-Sensodyne Toothpaste & Mouthwash (Imported), - Parodontax Toothpaste (Imported) এবং
- Kodomo Toothpaste -শিশুদের জন্য (Imported) ব্যবহারের পরামর্শ দিয়ে আসছেন।

সুখবর এই যে, সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি, তার মধ্যে উল্লিখিত ব্র্যান্ডগুলোও রয়েছে। রোগীদের সুবিধার্থে এসব অরিজিনাল ইম্পোর্টেড পণ্য শুরু থেকেই আমাদের CURA Mart-এ ন্যায্যমূল্যে সহজলভ্য রাখা হয়েছে। এছাড়াও আছে বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরী সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত গুণগত মানসম্পন্ন আয়ুর্বেদিক টুথপেস্ট।

আমরা বিশ্বাস করি, সঠিক ওরাল হাইজিন, নিয়মিত ডেন্টাল চেক-আপ এবং মানসম্মত ও নিরাপদ ওরাল কেয়ার পণ্য ব্যবহারের মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও আত্মবিশ্বাসী হাসি এবং মুখের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।

📍 উল্লিখিত টুথপেস্ট ও মাউথওয়াশ এখন পাওয়া যাচ্ছে CURA Mart-এর উভয় শাখায়।

🏣 CURA Health
1. জাবের প্লাজা, রাঙ্গুনিয়া মডেল থানার পূর্বপাশে সোহাগ ক্লাবের বিপরীতে, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
2. মেডিকেল পূর্ব গেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম
☎️ Hotline: 01580-833133
WhatsApp: 01786-179747

CURA Dental Zone -
Committed to Safe, Scientific & Ethical Dental Care.

⚠️ সাবধান হোন!🚫 স্বল্প টাকা বাঁচাতে গিয়ে ভুয়া চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিজের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলবেন না!বাংল...
20/07/2026

⚠️ সাবধান হোন!

🚫 স্বল্প টাকা বাঁচাতে গিয়ে ভুয়া চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিজের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলবেন না!

বাংলাদেশে চিকিৎসক (Medical Doctor) ও দন্তচিকিৎসক (Dental Doctor) হিসেবে চিকিৎসাসেবা প্রদানের জন্য BMDC (Bangladesh Medical & Dental Council)-এর নিবন্ধন বাধ্যতামূলক। সাধারণভাবে MBBS ও BDS ডিগ্রিধারীরাই BMDC নিবন্ধনপ্রাপ্ত হয়ে বৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করেন। তাই চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের BMDC নিবন্ধন নম্বর যাচাই করুন।

🦷 কিউরা ডেন্টাল জোন – রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম শহর শাখায় রয়েছেন BDS ডিগ্রিধারী, পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণপ্রাপ্ত এবং BMDC নিবন্ধিত দন্তচিকিৎসক।

আপনার স্বাস্থ্যসেবার পরামর্শে কিংবা দাঁত ও মুখগহ্বরের নিরাপদ, আধুনিক ও মানসম্মত চিকিৎসায় আস্থা রাখুন CURA Health'র ওপর।

📍 চেম্বার:
১. জাবের প্লাজা (রাঙ্গুনিয়া মডেল থানার পূর্বপাশে, সোহাগ ক্লাবের বিপরীতে), রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
২. চট্টগ্রাম মেডিকেল পূর্ব গেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম।

📞 অ্যাপয়েন্টমেন্ট:
01580-833133
01786-179747

🦷 হারানো হাসি ফিরিয়ে আনুন পূর্ণ আত্মবিশ্বাসে! ✨​বয়স বাড়ার সাথে সাথে দাঁত হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া একটি স্বাভাবিক প্রক্...
13/07/2026

🦷 হারানো হাসি ফিরিয়ে আনুন পূর্ণ আত্মবিশ্বাসে! ✨

​বয়স বাড়ার সাথে সাথে দাঁত হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সম্পূর্ণ দাঁত না থাকাকে 'কমপ্লিট ইডেন্টিউলোজম' এবং আংশিক দাঁত না থাকাকে 'পার্শিয়াল ইডেন্টিউলোজম' বলা হয়। কিন্তু দাঁতের এই সমস্যার কারণে কি পছন্দের খাবার খাওয়া বা প্রাণখুলে হাসা বন্ধ থাকবে? একদমই না!

☞ ​বয়োবৃদ্ধ প্রিয়জনদের চিবানোর কষ্ট দূর করতে এবং মুখের স্বাভাবিক গঠন ও সৌন্দর্য ধরে রাখতে 'কিউরা ডেন্টাল জোন' (CURA Dental Zone) দিচ্ছে সব ধরনের আধুনিক ডেন্টাল সলিউশন!

​🌟 আমাদের বিশেষ সেবাসমূহ:
🔻🦷 ​ফুল ডেনচার (Full Dentures): সম্পূর্ণ মুখের সব দাঁত হারিয়ে গেলে নিখুঁত পরিমাপের মাধ্যমে সম্পূর্ণ কৃত্রিম দাঁতের পাটি স্থাপন।
🔻🦷হাফ বা সিঙ্গেল ইউনিট ডেনচার (Partial Dentures): এক বা একাধিক দাঁত হারিয়ে গেলে নিখুঁতভাবে এক্সট্রা দাঁত লাগানোর সুবিধা।
🔻 ​🪄স্থায়ী ও অস্থায়ী সলিউশন (Fixed & Removable Options): রোগীর প্রয়োজন ও মাড়ির সুস্থতা বিবেচনা করে স্থায়ী (Fixed) কিংবা প্রয়োজনমতো খুলে রাখা যায় এমন অস্থায়ী (Removable) ডেনচারের সুব্যবস্থা।

​💎 আমাদের সেবার বৈশিষ্ট্য:
👩‍⚕️ ​প্রোস্থোডন্টিক এক্সপার্টাইজ: অভিজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা শতভাগ নিখুঁত পরিমাপ ও ট্রায়াল।
👩‍🔬 ​বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়ালস: উন্নত মানের ও মাড়ির সাথে সহজেই মানিয়ে যায় এমন উপাদানে তৈরি, যা মুখের ভেতর কোনো অস্বস্তি তৈরি করে না।
🎋 ​ন্যাচারাল অ্যাসথেটিক্স: দেখতে একদম আসল দাঁতের মতোই সুন্দর ও স্বাভাবিক।
🍲 সহজ পরিপাক ও পুষ্টি: খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার সুবিধা, যা বয়োবৃদ্ধদের হজমপ্রক্রিয়া ও সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে।

🤝💞 ​পারিবারিক আড্ডা কিংবা উৎসব—আপনার মা-বাবা বা প্রিয়জনদের মুখে আবার ফুটে উঠুক এক চিলতে অমলিন হাসি। আজই চলে আসুন আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে।

🏣 CURA Health :
🔻 ​চেম্বার ১ (রাঙ্গুনিয়া):
জাবের প্লাজা (রাঙ্গুনিয়া মডেল থানার পূর্বপাশে, সোহাগ ক্লাবের বিপরীতে), রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
🔻 ​চেম্বার ২ (চট্টগ্রাম শহর):
মেডিকেল পূর্ব গেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম।

​📞 সিরিয়াল এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞​ 01580 833133
​01786-179747,
​📧: [email protected]

​✨ কিউরা ডেন্টাল জোন — আপনার দাঁতের মর্ম বুঝি আমরা...

🚨 দাঁতের ক্যাভিটি নিয়ে অবহেলা করছেন? আপনি আছেন হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিতে! 🦷💔​দাঁতের ক্ষয় বা ক্যাভিটি কেবল মুখের ...
08/07/2026

🚨 দাঁতের ক্যাভিটি নিয়ে অবহেলা করছেন?
আপনি আছেন হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিতে! 🦷💔

​দাঁতের ক্ষয় বা ক্যাভিটি কেবল মুখের সাধারণ কোনো রোগ নয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'ফোকাল ইনফেকশন' (Focal Infection)। দাঁতের গভীরে থাকা ব্যাকটেরিয়া (যেমন: Streptococcus mutans) সহজেই মাড়ির রক্তনালিতে প্রবেশ করতে পারে।

​🩺 Medical Facts যা আপনার জানা জরুরি:

​🫀 ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস: এই ব্যাকটেরিয়া রক্তের মাধ্যমে হার্টের ভালভে আস্তরণ তৈরি করে হার্ট অচল করে দিতে পারে।

​🧠 স্ট্রোক ও ব্রেন অ্যাবসেস: রক্তনালির মাধ্যমে জীবাণু মস্তিষ্কে পৌঁছে স্ট্রোক বা মস্তিষ্কে পুঁজ জমার (অ্যাবসেস) ঝুঁকি বাড়ায়।

​🩸 ডায়াবেটিস কানেকশন: ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজ বেশি থাকায় মুখে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। এটি শরীরের Insulin Resistance বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আরও কঠিন করে তোলে।

​তাই দাঁতে কালো দাগ বা গর্ত দেখলেই ব্যথা শুরুর আগে চিকিৎসা নিন। আপনার মুখের স্বাস্থ্যই, আপনার সামগ্রিক সুস্থতার চাবিকাঠি।🔑

​🦷👩‍⚕️ আপনার দাঁত ও সুস্বাস্থ্যের মর্ম আপনি না বুঝলেও বোঝে — কিউরা ডেন্টাল জোন

তাই আজই পরামর্শ নিন -
​🏣 CURA Health
​১. জাবের প্লাজা (রাঙ্গুনিয়া থানার পূর্বপাশে, সোহাগ ক্লাবের বিপরীতে), রাঙ্গুনিয়া পৌরসভা, চট্টগ্রাম।

২. মেডিকেল পূর্ব গেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম।

​📱 যোগাযোগ ও সিরিয়ালের জন্য:

​📞: 01580 833133
: 01786-179747

✨ হাসুন প্রাণখুলে, আত্মবিশ্বাসের সাথে! ✨​🦷 এলোমেলো, আঁকা-বাঁকা কিংবা ফাঁকা দাঁত নিয়ে চিন্তিত? আপনার সুন্দর হাসির নিশ্চয়ত...
23/06/2026

✨ হাসুন প্রাণখুলে, আত্মবিশ্বাসের সাথে! ✨

​🦷 এলোমেলো, আঁকা-বাঁকা কিংবা ফাঁকা দাঁত নিয়ে চিন্তিত? আপনার সুন্দর হাসির নিশ্চয়তা দিতে পাশে আছে কিউরা ডেন্টাল জোন (CURA Dental Zone)।

​"আপনার দাঁতের মর্ম আপনি না বুঝলেও বুঝে কিউরা ডেন্টাল জোন" ❤️

​💡 আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে সুন্দর #স্মাইলডিজাইনিং - এর মাধ্যমে আপনার দাঁতকে দিন পারফেক্ট শেপ!

​📞 যোগাযোগ:
☎️ হটলাইন: 01580833133
💬 হোয়াটসঅ্যাপ: 01786179747

​📍 CURA Health :
১. 🏥 রাঙ্গুনিয়া শাখা: জাবের প্লাজা, রাঙ্গুনিয়া মডেল থানার পূর্বপাশে, চট্টগ্রাম।
২. 🏥 শহর শাখা: মেডিকেল পূর্ব গেইট, পাঁচলাইশ, চট্টগ্রাম।

Address

1. East Gate, CMC, K. B. Fazlul Kader Road, Panchlaish ; 2. Jaber Plaza, East Side Of Rangunia Model Thana, Rangunia
Chittagong
CTG-4203

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 15:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801786179747

Alerts

Be the first to know and let us send you an email when CURA Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CURA Health:

Shortcuts

Share