স্বপ্নতরী সংঘ - Swapnotori Organization

স্বপ্নতরী সংঘ - Swapnotori Organization শিক্ষা,শান্তি,সাম্য ও ঐক্যের ভিত্তিতে আধুনিক সমাজ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য।

যারা ঢালাও ভাবে বলে "দেশপ্রেম" একটা হারিয়ে যাওয়া শব্দ, আমরা সে'দলের মানুষ নই

যারা কথায় কথায় ঠোঁট বাঁকিয়ে বলে "গোল্লায় গেছে এই দেশ। নাই রে ভাই, এই দেশের আর কোনো ভবিষ্যত নাই", আমরা তাদের সাথেও নেই।

আমরা জানি এবং বিশ্বাস করি, দেশ সেদিকেই যাবে, যেদিকে আমরা তাকে পথ দেখিয়ে নিয়ে যাব। খুশির ব্যাপার কি জানেন? দেশজুড়ে ছড়িয়ে থাকা অগুণতি মেধাবী মুখ প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয়, আমাদের দেশটা একা না। বুদ্ধিদীপ্ত, প্রতিজ্ঞাবদ্ধ অগুণতি তরুণ যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে কিছু একটা করার। আমরা তাদের পাশে থেকে সাহস যোগাতে চাই, নিজেদের সাধ্যে যতটা কুলায়, ততটা দিয়ে ওদের এগিয়ে যাওয়ার পথটা মসৃন করতে চাই। একা হয়ত অনেককিছুই করতে পারব না, কিন্তু সবাই এক হলে, অনেক বড় স্বপ্নও সত্যি করে ফেলা সম্ভব।

''স্বপ্নতরী সংঘ" নিঃস্বার্থ এই দেশপ্রেমিকদের কথা বলবে - যেন তাদের দেখে আরো হাজার দেশপ্রেমিকের জন্ম হয়। "স্বপ্নতরী সংঘ" শুধু সমস্যা নিয়েই কথা বলবে না, বরং সবাইকে সাথে নিয়ে সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়বে। যেখানেই কেউ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে, "স্বপ্নতরী সংঘ" তাদের পাশে দাঁড়ানোর প্ল্যাটফর্ম।"স্বপ্নতরী সংঘ"একটি সংঘটন বা, নিছকই একটা টেলিভিশন প্রোগ্রাম না, শুধুই একটা ফেইসবুক পেইজ ও না। "স্বপ্নতরী সংঘ" একটা পথচলার নাম, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে কিছু করে দেখানোর বিশ্বাসের নাম।

শুরুটা তো হোক। দেখি না কি হয়। দেশটা তো আমাদেরই, তাই না?

^^^ স্বপ্নতরী সংঘ- shopnotory organization ^^^

03/08/2026

একে অপরের সহায়তা ছাড়া ঘরগুলো আগের মত করা অসম্ভব।

02/08/2026

ট্রে'ন্ডিং পরবর্তী মূল একাকী ল'ড়া'ই শুরু হয়...

21/07/2026

পড়ে যাওয়া বাসস্থান গুলোর অবস্থা..

যেখানে একসময় সন্ধ্যার আলো জ্বলত, আজ সেখানে শুধু শূন্যতা...
20/07/2026

যেখানে একসময় সন্ধ্যার আলো জ্বলত, আজ সেখানে শুধু শূন্যতা...

একসময় যে মুখগুলোর হাসিতে চারপাশ প্রাণবন্ত হয়ে উঠত, আজ সেখানে নীরব কষ্ট আর অনিশ্চয়তার ছাপ। দুর্যোগ তাদের শুধু ঘর নয়, কেড়ে...
19/07/2026

একসময় যে মুখগুলোর হাসিতে চারপাশ প্রাণবন্ত হয়ে উঠত, আজ সেখানে নীরব কষ্ট আর অনিশ্চয়তার ছাপ।

দুর্যোগ তাদের শুধু ঘর নয়, কেড়ে নিয়েছে নিরাপত্তার অনুভূতিও।

19/07/2026

আমরা কেউই নিঃস্ব ছিলাম না!

19/07/2026

আজ তাদের সবচেয়ে বড় প্রয়োজন সহানুভূতি নয়, নিরাপদ একটি আশ্রয়।

19/07/2026

মাটির ঘরগুলোর বাস্তবতা...

যে মুখগুলোর হাসি একসময় পুরো পাড়াজুড়ে আলোর সঞ্চার করত, আজ সেই মুখেই ফুটে উঠেছে অসহায়ত্বের গভীর ছাপ। চোখে শুধু অনিশ্চয়তা, ...
18/07/2026

যে মুখগুলোর হাসি একসময় পুরো পাড়াজুড়ে আলোর সঞ্চার করত, আজ সেই মুখেই ফুটে উঠেছে অসহায়ত্বের গভীর ছাপ। চোখে শুধু অনিশ্চয়তা, আর নীরব এক সাহায্যের আকুতি।

তারা কখনো কারও কাছে হাত পাতেনি। তারা ছিল আমাদেরই আপনজন, নিজেদের পরিশ্রমে সম্মানের সঙ্গে জীবন গড়ে তোলা মানুষ। কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে আজ তাদের অনেকেই হা'রিয়েছেন মাথা গোঁজার ঠাঁই, স্বাভাবিক জীবনের নিশ্চয়তা।

আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতাই হতে পারে তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি, ফিরিয়ে দিতে পারে নিরাপদ আশ্রয়, সম্মান আর বেঁচে থাকার নতুন আশা।

18/07/2026

মধ্য কাথরিয়া নতুন পাড়ার একটি ঘর!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নতরী সংঘ - Swapnotori Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share