30/03/2026
🔴⛔হাম নিয়ে কিছু কথা বলা খুব জরুরি হয়ে পড়েছে…
কারণ আমরা সবাই দেখছি—এই একটাই রোগে আক্রান্ত হয়ে কতগুলো নিষ্পাপ শিশু আমাদের ছেড়ে চলে যাচ্ছে ❗
একজন অভিভাবক হিসেবে এটা শুধু খবর না… এটা আতঙ্ক, এটা শঙ্কা, এটা একটা বড় সতর্কবার্তা।
তাই মন দিয়ে পড়ুন… নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য।
---
শুরুটা খুবই সাধারণ…
প্রথম ৩–৪ দিন দেখে মনে হবে একদম সাধারণ ঠান্ডা লেগেছে—
জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লালচে…
এই সময় কেউ বুঝতেই পারে না—এটা আসলে হাম।
কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে…
বাচ্চার মুখের ভেতরে, গালের দিকে ছোট ছোট সাদা দানা—
একদম ভাতের দানার মতো।
এগুলোকে বলে Koplik’s Spots।
এই দানা দেখলে ধরে নিতে পারেন—এটা হামই।
---
তারপর ১–২ দিনের মধ্যে আসে র্যাশ…
কানের পাশ থেকে শুরু হয়,
মুখে ছড়িয়ে পড়ে,
তারপর ধীরে ধীরে পুরো শরীরে নেমে যায়…
যখন র্যাশ পায়ে পৌঁছায়—
ঠিক তখনই জ্বর সবচেয়ে বেশি হয়…
১০৪°F পর্যন্ত উঠতে পারে!
---
এখন আসল ভয়টা এখানে…
বেশিরভাগ ক্ষেত্রে হাম ৭–১০ দিনের মধ্যে সেরে যায়।
কিন্তু কিছু ক্ষেত্রে এটি ভয়ংকর রূপ নেয়…
⚠️ এই লক্ষণগুলোর যেকোনো একটা দেখলেই দেরি করবেন না—
• র্যাশ আসার পরেও জ্বর কমছে না, বরং বাড়ছে
→ এটা নিউমোনিয়ার লক্ষণ হতে পারে
• শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা দ্রুত শ্বাস নিচ্ছে
→ খুবই বিপজ্জনক সংকেত
• বাচ্চা অস্বাভাবিক চুপচাপ, ডাকলে সাড়া কম, খিঁচুনি হচ্ছে
→ এটা ব্রেইনে প্রদাহের লক্ষণ হতে পারে
• চোখ খুব লাল, আলো সহ্য করতে পারছে না, দেখতে সমস্যা
→ চোখের জটিলতা
• কানে ব্যথা বা কান থেকে পানি পড়া
→ কানের ইনফেকশন
• পানি খাচ্ছে না, প্রস্রাব কমে গেছে
→ পানিশূন্যতা
👉 এগুলোর যেকোনো একটা মানেই—বাড়িতে অপেক্ষা নয়, সরাসরি হাসপাতালে যান।
---
আর একটা বিষয়… যেটা অনেকেই জানেন না…
হাম শুধু একটা রোগ না।
এটা শরীরের ভেতরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়।
শরীর আগে যেসব রোগের বিরুদ্ধে লড়ার ক্ষমতা তৈরি করেছিল—
হাম সেই “মেমোরি” মুছে দেয়!
এটাকে বলে Immune Amnesia।
মানে কী?
হাম সেরে যাওয়ার পরেও ২–৩ বছর পর্যন্ত বাচ্চা অন্য রোগের প্রতিও দুর্বল হয়ে যায়…
ভাবুন—একটা রোগ, আর তার পরিণতি কত দূর পর্যন্ত!
---
চিকিৎসার কথা যদি বলি—
হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই।
শুধু সহায়ক চিকিৎসা—
• Vitamin A
• Paracetamol
• পর্যাপ্ত পানি
• বিশ্রাম
বাকি লড়াইটা শরীরকেই করতে হয়…
---
তাই সবচেয়ে বড় শক্তি হলো—প্রতিরোধ।
MMR টিকা—
• ৯ মাসে প্রথম ডোজ
• ১৫ মাসে দ্বিতীয় ডোজ
• সরকারি কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়
• প্রায় ৯৭% কার্যকর
---
আর একটা ভুল ধারণা ভেঙে দেই—
“টিকা দিলে অটিজম হয়” — এটা সম্পূর্ণ মিথ্যা।
এই দাবি এক সময় একটা ভুয়া গবেষণা থেকে ছড়িয়েছিল…
পরে প্রমাণিত হয়েছে—ওটা জাল ছিল।
গবেষণা বাতিল হয়েছে, গবেষকের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হয়েছে।
কিন্তু ভুল তথ্য এখনও বেঁচে আছে…
---
শেষ কথা—
আপনার সন্তানের টিকার দুই ডোজ সম্পূর্ণ হয়েছে কি না—
আজই মিলিয়ে নিন।
না হয়ে থাকলে—আর দেরি নয়…
আজই ব্যবস্থা নিন।
কারণ,
একটু সচেতনতা…
একটা টিকা…
একটা সিদ্ধান্ত—
বাঁচাতে পারে আপনার সন্তানের জীবন।