ডা: মো: বেলাল হোসেন তামজীদ

ডা: মো: বেলাল হোসেন তামজীদ Senior Medical Officer (Ex):
Chattogram Ma Shishu O General Hospital


Consultant Physician : SARPV

আগামীকাল জুলুসে কেউ অসুস্থ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।  যতটুকু সম্ভব চিকিৎসা/ পরামর্শ দেওয়ার চেস্টা করবো ইনশাআল্লা...
25/08/2026

আগামীকাল জুলুসে কেউ অসুস্থ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু সম্ভব চিকিৎসা/ পরামর্শ দেওয়ার চেস্টা করবো ইনশাআল্লাহ।
01824609900

21/08/2026

জীবনে কখনো বাচ্চাকে তাবিজ দেয়নি এমন সচেতন অভিভাবক কেও আছেন?

অল্প বয়সী একটা মেয়ে। শূন্য চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।তার চারপাশে অনেক মানুষ। অনেক কোলাহল। অনেক হৈচৈ হচ্ছে।কিন্তু কো...
20/08/2026

অল্প বয়সী একটা মেয়ে।

শূন্য চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।

তার চারপাশে অনেক মানুষ। অনেক কোলাহল। অনেক হৈচৈ হচ্ছে।

কিন্তু কোন কিছুই তাকে স্পর্শ করছে না।

তার ১৪ দিন বয়সী বাচ্চাটাকে সে পানির ড্রামে চুবিয়ে মেরে ফেলেছে। দুনিয়ার কোন কিছুতেই তার আর কিছু আসা যাওয়ার কথা না।

জামাইটার বয়সও অল্প। সে ক্যামেরার সামনে কেঁদে কেঁদে বিচার চাইছে। তার মাসুম বাচ্চাটাকে "যে" মারলো তার যেন শাস্তি হয়।

আচ্ছা, কে মারলো তার বাচ্চাটাকে? কি সম্পর্ক তার ঐ বাচ্চাটার সাথে?

একটা মানুষ, যে আরেকটা মানুষকে নিজের শরীরের ভিতর প্রায় ১০ মাস বহন করলো, কত টাইপের অসুস্থতা, প্রতিটা মুহূর্তের অস্বস্তি, শারীরিক যন্ত্রণা, কিছু খেতে না পারা, সব কিছুতে গন্ধ পাওয়া, গর্ভের ভিতর বাচ্চার লাত্থি-গুঁতো, প্রসবের সময় হাজারটা জটিলতার সম্ভাবনা, অচীন্ত্যনীয় প্রসব বেদনা বা পেট চিরে বাচ্চা বের করার আজীবনের ধকল—সব কিছু সহ্য করলো, সেই মানুষটাই সুস্থ মস্তিষ্কে সেই বাচ্চাটাকে হত্যা করতে পারে?

বেশির ভাগ পত্রিকাই যেহেতু এখন গুখেকো বেজন্মারা চালায়, তাই সব শিরোনামেই এসেছে "বাচ্চার কান্না সহ্য করতে না পেরে মেরে ফেললো মা" এই শিরোনামে ক্লিক বেশি, কমেন্টে হাজার হাজার মানুষ সেই মা কে গালি দিবে, অনেক এংগেজমেন্ট হবে পোস্টে, রিচ বাড়বে।

শুধু একটা পত্রিকা লিখেছিলো, টানা ১৪ দিন ঘুমাতে না পেরে বাচ্চাকে হত্যা করলো মা, পরে অবশ্য ঐ লিংকটা আর পাইনি। অবশ্য এভাবে লিখলে কাটতি ভালো আসবে না। মায়ের প্রতি মানুষের সিম্প্যাথি আসতে পারে। এটা করা যাবে না। নারী অলয়েস ভিলেন।

কল্পনা করুন তো, আপনি সদ্য একটা বাচ্চা জন্ম দেওয়ার ধকলের পর টানা ১৪ দিন ঘুমাতে পারলেন না। কতক্ষণ টিকবেন? একজন সুস্থ মানুষই কি টানা দুই সপ্তাহ না ঘুমালে ঠিক থাকবে?

আমি শুধু ভাবলেশহীন চোখে তাকিয়ে থাকা মা টাকে দেখছিলাম। আমার নিজের বেবির বয়স ৮ মাস হবে শীঘ্রই। এখন প্রতিদিন সকালে উঠেই সে আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। জগৎ সংসার তুচ্ছ লাগে সেই হাসির কাছে। অথচ জন্মের পর প্রথম কয়েকটা মাস সেও রাতের পর রাত ঘুমাতে দিতো না। আমার তখন তার মায়ের কথা ভেবে কী যে গিলটি ফিল হতো! নিজের মত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা একটা মানুষকে এ কীসের মধ্যে এনে ফেললাম!

এখন চোখ ভর্তি পানি নিয়ে যারা বাচ্চাটার জন্য হাউকাউ করছে, আমার খুব জানার ইচ্ছা হয়, এই মানুষগুলো এই ১৪ দিনে একটা রাতও কি এই মাকে একটু ঘুমাতে হেল্প করেছিলো? বলেছিলো, তুমি একটু ঘুমাও, আমরা রাখি বাচ্চাটাকে? কান্নারত বাচ্চাটাকে কোলে নিয়ে বাপটা কী একবারো দূরে কোথাও চলে গিয়েছিলো যেন মা টা একটু রেহাই পায়?

জানি না। জানা সম্ভবও না। আমার শুধু মেয়েটার অনুভূতিহীন দুই চোখের কথা মনে থাকবে। অল্প বয়সে বিয়ে করে গর্ভধারণের মত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলো, এখন সারাজীবন নিজ হাতে সন্তান হত্যার ট্রমা নিয়ে বেঁচে থাকা লাগবে।

কিছু মানুষ এই দুনিয়ায় জন্ম নেয় শুধু দুঃখ পাওয়ার জন্যই।

©

19/08/2026

এমন মা আছেন নাকি? যারা বাচ্চার সঙ্গে মাঝে মাঝে চিল্লাচিল্লি করে গায়ে হাতও তুলেন এবং পরে আবার মন খারাপ করেন বা কান্নাও করেন যে কেনো বকলাম, কেনো মারলাম।

14/08/2026

২ বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চাকে সুজি, সাবু, চালের গুড়াঁ , গরুর দুধ খাওয়াবেন না।

খিচুঁড়ী, ডিম, মাংস, মাছ, কলিজা, খেজুঁর , ফল খাওয়াবেন।

আপনার বাচ্চাকে কি খাওয়ান?
Dr-Belal Tamjeed

আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। ক্যা*ন্স্যার রোগী ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে মরে যায় (যেহেতু শেষ স্টেজে এসে ডায়াগনোসিস হয়) আবা...
12/08/2026

আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

ক্যা*ন্স্যার রোগী ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে মরে যায় (যেহেতু শেষ স্টেজে এসে ডায়াগনোসিস হয়) আবার ফ্যামিলির আর্থিক অবস্থাও বেশ খারাপ হয়ে যায়।

10/08/2026

সর্বদা বিনয়ী থাকুন, আপনি চিরকাল সতেজ থাকবেন না। ❤️‍🩹

01/08/2026

গবেষণায় দেখা গেছে, শিশুকে বুকের দুধ পান করালে মায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

29/07/2026

ঘুমন্ত অবস্থায় বাচ্চাদের নেবুলাইজ করা যায়।

থার্মোমিটারে জ্বর কত আসছে সেটা কথায় লিখে জানান। দেখি কত জন সঠিক লিখতে পারেন। যেমন : আটানব্বই নিরানব্বই এভাবে লিখতে হবেএ...
28/07/2026

থার্মোমিটারে জ্বর কত আসছে সেটা কথায় লিখে জানান।

দেখি কত জন সঠিক লিখতে পারেন।

যেমন : আটানব্বই নিরানব্বই এভাবে লিখতে হবে

এটি একটি শিক্ষনীয় পোস্ট।

ডা: মেহেদী।

Address

Karnaphuli
Chittagong
4371

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: মো: বেলাল হোসেন তামজীদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category