National Poison Centre, Bangladesh

National Poison Centre, Bangladesh National Poison Centre, Bangladesh ( NPCB ) - Dedicated to poison prevention, management, and awareness. Hotline - 16801

We provide 24/7 support, resources, and expertise to protect lives and promote health nationwide.

ছত্রাকনাশক (Fungicide) বিষক্রিয়া:ফসলের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে ছত্রাকনাশক (Fungicide) ব্যবহৃত হয়। তবে অসতর্কভাবে ব্যবহ...
24/08/2026

ছত্রাকনাশক (Fungicide) বিষক্রিয়া:

ফসলের ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে ছত্রাকনাশক (Fungicide) ব্যবহৃত হয়। তবে অসতর্কভাবে ব্যবহার, সংরক্ষণ বা দুর্ঘটনাবশত গ্রহণের ফলে বিষক্রিয়া হতে পারে।

⚠️ সতর্কতার জন্য মনে রাখুন—

* ছত্রাকনাশক ব্যবহারের সময় গ্লাভস, মাস্ক ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করুন।
* রাসায়নিক কখনো খাবার বা পানীয়ের বোতলে সংরক্ষণ করবেন না।
* শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।
* ব্যবহারের পর হাত ও সংস্পর্শে আসা শরীরের অংশ ভালোভাবে ধুয়ে নিন।
* চোখ বা ত্বকে লাগলে দ্রুত প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* দুর্ঘটনাবশত গ্রহণ করলে নিজে থেকে বমি করানোর চেষ্টা করবেন না।
* বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন এবং সম্ভব হলে ব্যবহৃত ছত্রাকনাশকের বোতল/লেবেল সঙ্গে রাখুন।

ছত্রাকনাশক (Fungicide) বিষক্রিয়ার সন্দেহ হলে দ্রুত বিশেষজ্ঞ পরামর্শের জন্য যোগাযোগ করুন-

National Poison Centre, Bangladesh (NPC,B)
☎️Hotline: ১৬৮০১

#বিষক্রিয়া #কীটনাশকসচেতনতা

বিষক্রিয়ার রোগীর চিকিৎসায় সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালে যাওয়ার সময় বা হেল্পলাইনে কল করার সময় সম্ভব হলে ...
27/07/2026

বিষক্রিয়ার রোগীর চিকিৎসায় সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালে যাওয়ার সময় বা হেল্পলাইনে কল করার সময় সম্ভব হলে নিচের তথ্যগুলো প্রস্তুত রাখুন—

• রোগীর বয়স ও ওজন
• কী পদার্থের সংস্পর্শে এসেছেন বা কী গ্রহণ করেছেন
• আনুমানিক কতটুকু গ্রহণ করেছেন
• কখন ঘটনাটি ঘটেছে
• বর্তমানে কী কী উপসর্গ রয়েছে
• সম্ভব হলে সংশ্লিষ্ট ওষুধ, রাসায়নিকের বোতল, লেবেল বা প্যাকেট সঙ্গে নিয়ে যান। এতে দ্রুত ও সঠিক চিকিৎসা দিতে সুবিধা হয়।

📞 বিষক্রিয়া, ওষুধের অতিমাত্রা, সাপের কামড় বা যেকোনো টক্সিকোলজিক্যাল জরুরি অবস্থায় ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য কল করুন:

১৬৮০১ (হেল্পলাইন)।

🏥 সঠিক তথ্য দিন, সঠিক চিকিৎসা নিশ্চিত করুন।

💊 ওষুধ নিরাপদে রাখুন, দুর্ঘটনা এড়ানপ্রতিদিন অসাবধানতাবশত ওষুধ খেয়ে শিশু ও বয়স্কদের বিষক্রিয়ার ঘটনা ঘটে। সামান্য সতর্...
22/07/2026

💊 ওষুধ নিরাপদে রাখুন, দুর্ঘটনা এড়ান

প্রতিদিন অসাবধানতাবশত ওষুধ খেয়ে শিশু ও বয়স্কদের বিষক্রিয়ার ঘটনা ঘটে। সামান্য সতর্কতাই এমন দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে।

• শুধু মাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন।
• সব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
• মূল প্যাকেট বা বোতলেই ঔষধ সংরক্ষণ করুন।
• অন্ধকারে বা অনুমান করে ওষুধ সেবন করবেন না।
• মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করবেন না।
• অন্যের প্রেসক্রিপশনের ওষুধ নিজে থেকে সেবন করবেন না।

⚠️ ওষুধজনিত বিষক্রিয়ার সন্দেহ হলে ২৪/৭ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক -রা আছি আপনার পাশে। দেরি না করে সাথে সাথে কল করুন আমাদের নাম্বার এ এবং প্রয়োজনীয় পরামর্শ নিন।
☎️ ১৬৮০১ (হেল্পলাইন)

🏥 ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

#২৪ঘণ্টাসেবা #বিষক্রিয়া #জনসচেতনতা #স্বাস্থ্যসচেতনতা #16801

🌧️ বর্ষাকালে সতর্ক থাকুন, নিরাপদ থাকুনবর্ষাকালে সাপের উপদ্রব এবং বিভিন্ন ধরনের বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়। সামান্য সতর...
20/07/2026

🌧️ বর্ষাকালে সতর্ক থাকুন, নিরাপদ থাকুন

বর্ষাকালে সাপের উপদ্রব এবং বিভিন্ন ধরনের বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়। সামান্য সতর্কতাই বড় দুর্ঘটনা এড়াতে পারে।

✅ ঘরের আশপাশ পরিষ্কার রাখুন।
✅ রাতে বাইরে চলাচলের সময় টর্চ ব্যবহার করুন।
✅ ঘাস, ঝোপঝাড় বা জলাবদ্ধ স্থানে হাঁটার সময় সতর্ক থাকুন।
✅ কীটনাশক ও অন্যান্য রাসায়নিক পদার্থ নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।
✅ শিশুদের নাগালের বাইরে ওষুধ ও বিষাক্ত পদার্থ রাখুন।

⚠️ সাপের কামড় বা যেকোনো বিষক্রিয়ার ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান এবং বিশেষজ্ঞ পরামর্শ নিন।

📞National Poison Centre Bangladesh
হটলাইন: ১৬৮০১
২৪ ঘণ্টা জরুরি তথ্য ও পরামর্শ সেবা।

বিশ্ব সাপ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ ওয়েবিনারবিষয়: বাংলাদেশের সাপ ও সর্পদংশন📅 তারিখ: ১৯ জুলাই ২০২৬ (রবিবার)🕘 সময়: রাত ৯:...
19/07/2026

বিশ্ব সাপ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ ওয়েবিনার
বিষয়: বাংলাদেশের সাপ ও সর্পদংশন

📅 তারিখ: ১৯ জুলাই ২০২৬ (রবিবার)
🕘 সময়: রাত ৯:০০-১০:০০টা
💻 মাধ্যম: Zoom

🔗 ওয়েবিনারে সংযুক্ত হতে: https://us06web.zoom.us/j/9846945942?pwd=CxhCct1AgyZC610z9eapYvxgvV6lGd.1&omn=81067227487

আইডি- 984 694 5942
পাসকোড- 123456

🐍 **বিশ্ব সাপ দিবস (World Snake Day)****সাপ সম্পর্কে সচেতন হোন, সর্পদংশন থেকে বেঁচে থাকুন।**বাংলাদেশে প্রতিবছর অনেক মানু...
19/07/2026

🐍 **বিশ্ব সাপ দিবস (World Snake Day)**

**সাপ সম্পর্কে সচেতন হোন, সর্পদংশন থেকে বেঁচে থাকুন।**

বাংলাদেশে প্রতিবছর অনেক মানুষ সাপের কামড়ের শিকার হন। তবে মনে রাখবেন- সব সাপ বিষধর নয়, আর বিষধর সাপের কামড়েও দ্রুত ও সঠিক চিকিৎসা জীবন বাঁচাতে পারে।

✅ আমাদের করণীয় কি?

•⁠ ⁠প্রথমত, সাপ দেখলেই ভয় পাওয়া যাবে না।
•⁠ ⁠সাপ দেখলে নিরাপদ দূরত্বে অবস্থান নেওয়া।
•⁠ সাপ দেখতে কিংবা মারার জন্য কাছে গিয়ে নিজের জীবনের ঝুঁকি না নেওয়া।
• সাপ দেখলে অতিমাত্রায় ভয় পেয়ে লাফিয়ে উঠা যাবে না, আপনার পায়ের কম্পনে সাপকে আপনার অবস্থান বুঝিয়ে উত্তেজিত করে তোলা যাবে না।
•⁠ ⁠অতিউৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ছবি তোলা যাবে না।
•⁠ রাত্রিকালীন সময়ে অবশ্যই মশারী টানিয়ে ঘুমানো, সম্ভব হলে মেঝেতে না ঘুমানো।
•⁠ অন্ধকারে পথ চলতে আলো (হ্যান্ড টর্চ,মোবাইলের ফ্লাসলাইট)-এর সাহায্য নেওয়া।
•⁠ সাপ মারতে গিয়ে জীবনের ঝুঁকি না নেওয়া, সাপ মেরে ফেলা কোনো সমাধান নয়, প্রয়োজন সর্পদংশন বিষয়ক সতর্কতা-সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

⚕️ সর্পদংশনের জরুরী প্রয়োজনীয় চিকিৎসা:

•⁠ ভয় পাবেন না, সর্পদংশন মানেই মৃত্যু নয়, সর্পদংশনের চিকিৎসা আছে এবং মানুষ সুস্থ হয়ে উঠছে।
• আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখুন।
•⁠ দংশিত স্থানে রক্তক্ষরণ হতে থাকলে চাপ দিয়ে ধরে রাখুন।
•⁠ দংশিত অঙ্গ অচল করে মোটরগাড়িতে দ্রুত সরকারি উপজেলা বা জেলা হাসপাতালে নিয়ে যান।
•⁠ রোগীকে একপাশে কাত করে রাখতে হবে।
•⁠ যদি শ্বাস-প্রশ্বাস না থাকে, তাহলে মুখে বায়ু ঢোকার নল (Oral Airway) ব্যবহার করতে হবে এবং প্রয়োজন হলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস সঞ্চালনের ব্যবস্থা করতে হবে।
•⁠ কেউ যদি সাপ মেরে থাকেন, হাসপাতালে যাওয়ার সময় সনাক্তকরণের জন্যে সাপটি নিয়ে যান।
•⁠ বিষধর সর্পদংশনের ঔষধ এন্টিভেনম ও অন্যান্য বৈজ্ঞানিক চিকিৎসা উপজেলা হাসপাতালে পাওয়া যায়।

❌ যা করবেন না:

• ক্ষতস্থান কেটে রক্ত বের করবেন না।
• মুখ দিয়ে বিষ চুষে বের করার চেষ্টা করবেন না।
• শক্ত করে দড়ি বা টুর্নিকেট বাঁধবেন না ।
• ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করে চিকিৎসা বিলম্ব করবেন না।

🏥 মনে রাখবেন: অ্যান্টিভেনম শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে হাসপাতালেই দেওয়া হয়।

☎️ বিষক্রিয়া বা সাপের কামড় সংক্রান্ত পরামর্শের জন্য যোগাযোগ করুন:
**National Poison Centre, Bangladesh (NPCB)**
📞**হটলাইন: ১৬৮০১ (২৪/৭)**

**সচেতনতা জীবন বাঁচায়।**

📢 Job Opportunity at National Poison Control Center, Bangladesh. Location - Chittagong Medical College, Chattogram. The ...
02/07/2026

📢 Job Opportunity at National Poison Control Center, Bangladesh.
Location - Chittagong Medical College, Chattogram.

The National Poison Control Center, Bangladesh is inviting applications from qualified and motivated candidates for the following positions:

1. Administrative Officer

📌 Vacancy: 01
📅 Application Deadline: 06 July 2026

Educational Qualifications:

* Bachelor/Honors degree
* Preference will be given to candidates with a BBA or Sociology background

Experience:

* Minimum 2 years of experience in NGOs, research organizations, academic institutions, or similar sectors
* Fresh graduates are also encouraged to apply

Key Responsibilities:

* Administrative and office management
* Coordination with management, vendors, and stakeholders
* HR and administrative documentation
* Event and logistics management
* Office operations and inventory management
* Supporting telemedicine and patient communication services
* Assisting multidisciplinary teams and carrying out assigned organizational tasks

---

2. Finance Officer

📌 Vacancy:01
📅 Application Deadline: 06 July 2026

Educational Qualifications:

* B.Com/M.Com (Accounting), MBA (Finance), BBA (Finance/Accounting), or equivalent
* ACCA (Course Completed) candidates will receive preference

Experience:

* Minimum 1 year of experience in finance, accounting, audit, or related fields
* Fresh graduates are also encouraged to apply

Key Responsibilities:

* Budget preparation and financial reporting
* Financial monitoring and expenditure management
* Accounting records and financial statement preparation
* Tax, VAT, donor, and audit compliance
* Cash flow management and bank reconciliation
* Payroll processing and financial policy implementation
* Preparation of periodic financial reports and other assigned duties

---

General Requirements

✔ Age: 22–40 years
✔ Strong communication skills in both Bengali and English
✔ Proficiency in Microsoft Office applications, email, and web-based operations
✔ Good organizational, documentation, and teamwork skills

📩 Interested candidates are requested to send their updated CV to:
[[email protected]]

⏰ Last Date of Application: 06 July 2026

Please share this opportunity with eligible candidates in your network.

Heartiest congratulations and deepest respect to Professor Dr. M.A. Faiz, one of the founders of National Poison Centre,...
24/05/2026

Heartiest congratulations and deepest respect to Professor Dr. M.A. Faiz, one of the founders of National Poison Centre, Bangladesh.

We are proud to celebrate his remarkable achievement of receiving the Dr. Lee Jong-wook Memorial Prize for Public Health 2026 from the World Health Organization (WHO) during this year’s World Health Assembly in recognition of his outstanding contributions to public health.

Professor Dr. M.A. Faiz is the first person from Bangladesh to receive this prestigious international award. His exceptional work in neglected tropical diseases, snakebite envenoming, and malaria has brought immense pride to the nation.

His lifelong dedication to medical science, research, public health services, and medical education continues to inspire generations. On behalf of the National Poison Centre, Bangladesh family, we extend our heartfelt congratulations and sincere gratitude for his extraordinary contributions.

We were deeply honored to welcome His Excellency Dr. Rüdiger Lotz, Ambassador of Germany to Bangladesh, to the National ...
15/05/2026

We were deeply honored to welcome His Excellency Dr. Rüdiger Lotz, Ambassador of Germany to Bangladesh, to the National Poison Centre, Bangladesh yesterday. It was a privilege for the National Poison Centre family to host him and his esteemed team during their visit.

The occasion was further graced by the presence of distinguished medical professionals, including Professor Dr. M.A. Faiz, Ex-Director General of Health and Ex-Principal of Dhaka Medical College & Hospital; Dr. Aniruddha Ghose, Professor, Chittagong Medical College & Hospital; and Dr. Abdullah Abu Sayeed, Assistant Professor, Chittagong Medical College & Hospital.

Dr. Aniruddha Ghose and Dr. Abdullah Abu Sayeed represented the National Poison Centre, Bangladesh as committee members of the organization. Other respected officials of the organization were also present at the occasion.

We express our sincere gratitude for this valuable visit and look forward to strengthening collaboration in the field of healthcare and poison management.

🌿☠️ কীটনাশক ও আগাছানাশক ব্যবহারে সতর্ক থাকুন — আপনার পরিবারকে নিরাপদ রাখুন!ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)কৃষিকা...
01/05/2026

🌿☠️ কীটনাশক ও আগাছানাশক ব্যবহারে সতর্ক থাকুন — আপনার পরিবারকে নিরাপদ রাখুন!
ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)
কৃষিকাজে ও বাগানে পোকামাকড় দমন এবং আগাছা নিয়ন্ত্রণের জন্য আমরা প্রতিদিন বিভিন্য organophosphorus compound (OPC) / Paraquat/ Pyrethroid বা কীটনাশক (Pesticide) ও আগাছানাশক (Herbicide) ব্যবহার করি। কিন্তু এই রাসায়নিকগুলো সঠিকভাবে ব্যবহার না করলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে!

⚠️ বিপদের লক্ষণগুলো চিনুন:
সংস্পর্শে আসার পর যদি দেখেন —
১. পেটে ব্যথা এবং বমি বমি ভাব বা বমি হওয়া
২. অতিরিক্ত লালা ঝরা বা অতিরিক্ত ঘাম
৩. মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
৪. পাতলা পায়খানা
৫. চোখ দিয়ে পানি ঝরা
৬. শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব
৭. খিঁচুনি বা অস্বাভাবিক কাঁপুনি

👉 এধরনের যে কোনো সমস্যায় ২৪/৭ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক -রা আছি আপনার পাশে। দেরি না করে সাথে সাথে কল করুন আমাদের নাম্বার এ- ☎️ ১৬৮০১ (হেল্পলাইন)

✅ নিরাপদ ব্যবহারের নিয়মকানুন:

🔒 সংরক্ষণে:
শিশুদের নাগালের বাইরে তালাবদ্ধ জায়গায় রাখুন
খাবার বা পানীয়র পাশে কখনো রাখবেন না
মূল প্যাকেটে রাখুন, অন্য বোতলে (বিশেষত কোল্ড ড্রিংকের বোতলে) ঢালবেন না ।

🧤 ব্যবহারে:
গ্লাভস, মাস্ক ও সুরক্ষামূলক পোশাক পরুন
বাতাসের অনুকূল দিক থেকে স্প্রে করুন
স্প্রে করার সময় খাবেন না, পান করবেন না বা ধূমপান করবেন না
ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত-মুখ ধুয়ে নিন

🗑️ কীটনাশক/আগাছানাশকের খালি প্যাকেট বা বোতল যেভাবে ফেলবেন:
১. ট্রিপল রিন্স (Triple Rinse) করুন খালি বোতলে ৩ বার পানি ভরে ভালো করে ঝাঁকিয়ে সেই পানি স্প্রে করে ফেলুন — তারপর বোতল ফেলুন।
২. ছিদ্র করে দিন বোতল বা কনটেইনার যাতে কেউ আর ব্যবহার না করতে পারে, সেজন্য পেরেক বা ধারালো কিছু দিয়ে ছিদ্র করে দিন।
৩. নির্দিষ্ট স্থানে ফেলুন
পৌরসভা বা সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহ স্থানে ফেলুন
কৃষি অফিস বা ডিলারের কাছে জমা দিন — অনেক জায়গায় ফেরত নেওয়ার ব্যবস্থা আছ

❌ যেখানে ফেলবেন না:
খালি বোতল বা প্যাকেট যত্রতত্র ফেলবেন না
পুকুর, নদী বা জলাশয়ে ফেলবেন না — এতে পানি বিষাক্ত হয়
আগুনে পোড়াবেন না — বিষাক্ত ধোঁয়া হয়

🚨 বিষক্রিয়া হলে তাৎক্ষণিকভাবে যা করবেন:
আক্রান্ত ব্যক্তিকে দ্রুত খোলা বাতাসে নিয়ে যান
ব্যবহৃত জামা কাপড় খুলে ফেলুন
ত্বকে লাগলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন
চোখে লাগলে ১৫ মিনিট ধরে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন
বমি করানোর চেষ্টা করবেন না (এটি আরও ক্ষতিকর হতে পারে)
ওষুধের প্যাকেট/বোতল সাথে নিয়ে হাসপাতালে যান

📞 বিষক্রিয়ার যেকোনো জরুরি পরামর্শের জন্য যোগাযোগ করুন:

☎️ 16801 (হটলাইন)
ন্যাশনাল পয়জন সেন্টার, বাংলাদেশ (NPCB)
🏥 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

🙏 সচেতন থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান।
শেয়ার করুন এবং জনসচেতনতা বৃদ্ধি করুন
— একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে!

#16801 #বিষক্রিয়া_সচেতনতা #কীটনাশক_নিরাপত্তা #বিষ #বিষনিয়ন্ত্রণ

Address

Chittagong Medical College, Panchlaish
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Poison Centre, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share