21/08/2026
বিশ্ববিখ্যাত সাসেক্স ইউনিভার্সিটির সে-ই ফাস্ট বয় আবারো বাংলাদেশের মন্ত্রী হয়েছেন।
২০০১ সালে সাসেক্স ইউনিভার্সিটির একটা প্রকাশনায় বাংলাদেশের একজন মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে তাদের প্রাক্তণ ছাত্র উল্লেখ করে;তিনি হলেন আব্দুল মঈন খান।
আব্দুল মঈন খান তার শিক্ষা জীবনে কখনো সেকেন্ড হোন নাই,সবসময় ফাস্টই হয়েছেন;ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।
যতটা মনে পড়ে ২০২৩ সালের ২৮শে অক্টোবরের নয়াপল্টনের সে-ই ম্যাচাকারের পর বিএনপি সিনিয়র নেতাদের মধ্যে অনেকই এরেস্ট হয়ে গেছেন।
আবার অনেকেই নামে-বেনামে মিথ্যা মামলার আসামি হয়ে আড়ালে গিয়ে কর্মসূচি গুলো পালন করতেন।
আবার কেউ মামলা-মোকদ্দমার এসব বেড়াজাল থেকে বাঁচার জন্য নিজে নিজেই আত্মগোপনে চলে গেছেন।
সে-ই মহিরুহ সময়ে সকল মামলা-হামলাকে উপেক্ষা করে বিএনপির মুখপাত্র হয়ে অবতীর্ণ হোন এ-ই আব্দুল মঈন খান।
বিএনপির নেতাকর্মীদের উপর সীমাহীন নির্যাতনের চিত্রগুলো আন্তর্জাতিক মিডিয়া গুলোয়ে তুলে ধরেছেন,দেশবিদেশের বিখ্যাত মিডিয়ায় গুলোতে সাক্ষাৎকার দিয়েছেন।
সাক্ষাৎকার দিয়েই ক্ষান্ত হোন নাই,পরবর্তীতে সে-ই উত্তাল সময়ে নিজেই রাজপথে নেমে গ্রেপতার হয়েছেন।
বিএনপির সবচেয়ে ক্রাইসিস মোমেন্টের সে-ই ৩ মাসের অঘোষিত মুখপাত্র আব্দুল মঈন খান,আজ আবারো বাংলাদেশের মন্ত্রী হতে যাচ্ছেন।
পিতা ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রী আর সন্তান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সরকারের মন্ত্রী।
অভিনন্দন নরসিংদীর গর্ব আব্দুল মঈন খান....