14/09/2026
আমার রোগীর ‘মিরাকল’ বাবুর গল্প ❤️
আমার এই রোগী যখন প্রথম আমার কাছে আসেন, তখন তার অবস্থা বেশ জটিল ছিল। তিনি ডিম্বাশয়ের বড় টিউমারের সমস্যায় ভুগছিলেন এবং অপারেশনের প্রয়োজন ছিল।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আমি ও আমার সার্জিক্যাল টিম রোগীর অপারেশনের সিদ্ধান্ত নিই। অপারেশনের সময় দেখা যায়, দুই ডিম্বাশয়েই বড় আকারের টিউমার রয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে দুই ডিম্বাশয় থেকে টিউমারগুলো অপসারণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন তার সন্তান ধারণের সম্ভাবনা যতটা সম্ভব অক্ষুণ্ণ থাকে, সে লক্ষ্যেই দুই ডিম্বাশয় ও ডিম্বনালির (Fallopian tube) প্রয়োজনীয় রিকনস্ট্রাকশন করা হয়।
এ ধরনের বড় টিউমারের ক্ষেত্রে অনেক সময় আক্রান্ত ডিম্বাশয় সম্পূর্ণ অপসারণ করার প্রয়োজন হতে পারে। টিউমারের আকার ও রোগীর সামগ্রিক অবস্থার কারণে অপারেশনের পর তার ভবিষ্যৎ গর্ভধারণ নিয়ে আমিও যথেষ্ট শঙ্কিত ছিলাম।
কিন্তু আল্লাহ কাউকে নিরাশ করেন না। ❤️
আলহামদুলিল্লাহ্। অপারেশনের মাত্র ৫–৬ মাসের মধ্যেই রোগী কনসিভ করেন এবং পরবর্তীতে একটি সুস্থ-সুন্দর সন্তানের জন্ম দেন।
একজন চিকিৎসক হিসেবে এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কী হতে পারে! একজন জটিল রোগীর চিকিৎসার কঠিন পথ পেরিয়ে যখন তার সুস্থ জীবন ও সন্তানের মুখ দেখার খবর পাওয়া যায়, তখন আমাদের কাজ করার স্পৃহা আরও বেড়ে যায়।
এই রোগীর জন্য আমি অন্তর থেকে দোয়া করি—আল্লাহ যেন তাকে ও তার সন্তানকে সবসময় সুস্থ ও ভালো রাখেন। আমিন। 🤲
জটিল রোগীর পাশে থাকা, সর্বোচ্চ চেষ্টা দিয়ে চিকিৎসা দেওয়া এবং একটি সুস্থ জীবনের পথে তাকে ফিরিয়ে আনাই আমাদের দায়িত্ব।
আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন। আমিন।
#নারীস্বাস্থ্য #ডিম্বাশয়েরটিউমার