Avijit Nath - Psychologist

Avijit Nath - Psychologist "You don’t have to control your thoughts. You have to stop letting them control you." — Dan Millman.

আপনার সম্পর্কের সবচেয়ে সুন্দর স্মৃতিটা শেষ কবে একসাথে মনে করেছিলেন?নতুন স্মৃতি তৈরি করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি **পুরো...
02/07/2026

আপনার সম্পর্কের সবচেয়ে সুন্দর স্মৃতিটা শেষ কবে একসাথে মনে করেছিলেন?

নতুন স্মৃতি তৈরি করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি **পুরোনো সুখের মুহূর্তগুলো একসাথে আবার অনুভব করাও** সম্পর্ককে আরও গভীর করে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত একসাথে পুরোনো সুন্দর স্মৃতিগুলো নিয়ে কথা বলেন, ছবি দেখেন, বা সেই মুহূর্তগুলো আবার মনে করেন, তাদের সম্পর্কে—

❤️ সন্তুষ্টি বেশি থাকে
🤝 বিশ্বাস ও আত্মবিশ্বাস বাড়ে
🌿 মানসিক চাপের প্রভাব কিছুটা কম অনুভূত হয়

তাই আজ শুধু জিজ্ঞেস করবেন না, **"দিনটা কেমন গেল?"**
বরং বলুন—

"মনে আছে, সেদিন আমরা..."😊

অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় বিনিয়োগ নতুন স্মৃতি নয়, বরং পুরোনো সুন্দর মুহূর্তগুলোকে আবার একসাথে বাঁচিয়ে তোলা। 💙

আপনার সম্পর্কের এমন একটি স্মৃতি কী, যেটা মনে পড়লেই এখনও হাসি চলে আসে? 💬👇

27/06/2026
সব কষ্টের শব্দ হয় নাকিছু কষ্ট চোখের কোণে জমে, কিছু দীর্ঘশ্বাসে মিলিয়ে যায়আপনার প্রিয় মানুষ, ভাই বোন, সন্তান, মা বাবা, অফ...
21/06/2026

সব কষ্টের শব্দ হয় না

কিছু কষ্ট চোখের কোণে জমে, কিছু দীর্ঘশ্বাসে মিলিয়ে যায়

আপনার প্রিয় মানুষ, ভাই বোন, সন্তান, মা বাবা, অফিসের কলিগ, বন্ধুদের মাঝে এমন কেউ না কেউ আছে, যে খুব ভেঙে পড়েছে কিন্তু কাউকে কিছু বলছে না

একাকিত্ব, ক্লান্তি, হতাশা, ওভারথিংকিং, প্রচণ্ড মানসিক চাপ ভেতরটা প্রতিদিন একটু একটু করে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে

বাইরে থেকে দেখে বোঝা যায়না ভেতরটা কতটা ভেঙে পড়েছে, কতটা ফাঁকা, কতটা শূন্য

জিজ্ঞেস করলে বলে 'আমি ঠিক আছি'

এই তিনটি শব্দের আড়ালে কত শত না বলতে পারা গল্প চাপা পড়ে যায়

আপনি হয়তো তার পাশেই ছিলেন কিন্তু বুঝতে পারেননি

অথবা আপনি নিজেই হয়তো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন

কাছের মানুষকে কষ্টে দেখেও অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না সেই সিচুয়েশনে ঠিক কী করা উচিত

Mental Health Ambassador প্রোগ্রাম আপনাকে বুঝতে শেখাবে এই কঠিন পরিস্থিতিতে কীভাবে আপনি নিজের অথবা কাছের মানুষগুলোর পাশে দাঁড়াতে প্রাথমিক করণীয় সম্পর্কে এবং সাইন্টিফিকভাবে তাদের সাহায্য করার উপায়।

চট্টগ্রাম পর্বের এই আয়োজনে উপস্থিত থাকবেন সাইকিয়াট্রিস্ট ডা. মুনমুন জাহান এবং চট্টগ্রাম ব্রাঞ্চের সাইকিয়াট্রিস্ট ডা. শাফিকা আফরোজ এবং ডা. আরাফাত আজিম

📌রেজিস্ট্রেশন ফিঃ

সবার জন্যঃ ৫০০ টাকা
শিক্ষার্থীঃ ৩৫০ টাকা

রেজিস্ট্রেশনের জন্য সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুনঃ 01338 325 889

20/06/2026

এমন কোন নাম্বার সেইভ করা আছে আপনার মোবাইলে যাকে যে কোন প্রবলেমে আপনি কল করতে পারবেন ? যাকে একদম নিশ্চিন্ত মনে আপনার মনের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবেন ? যে আপনার কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনবে ।
যদি থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন ,সেই মানুষটি কে ?
বাবা, মা , বন্ধু , বড় ভাই বোন , অথবা অন্য কেউ ।

19/06/2026
Feeling stressed, confused about relationships, or overwhelmed by life's challenges?What if one conversation could help ...
15/06/2026

Feeling stressed, confused about relationships, or overwhelmed by life's challenges?

What if one conversation could help you understand yourself better?

Join Beyond The Silence: Conversations on Mental Health, Relationships & Youth Challenges and learn directly from psychologist Avijit Nath as he discusses mental health, relationship challenges, emotional well-being, and youth issues in today's world.

📅 18 June 2026
⏰ 3:30 PM
📍 CJKS Shopping Mall, CRB Road, Chattogram

💙 Understand. Heal. Grow.

07/06/2026

আপনি একজন মানুষ হিসেবে কেমন?
-> চোখ বন্ধ করে একটু চিন্তা করুন আপনি বিগত সময়গুলোতে যে কাজগুলো করেছেন অন্য কেউ যদি সেইম কাজগুলো করে থাকে তাহলে কি আপনি তাকে সাধুবাদ জানাতেন নাকি জানাতেন না?

জাস্ট প্রশ্ন করুন নিজেকে,,,,,,
উত্তরে যা পাবেন সেই মানুষটাই আপনি।

03/06/2026

কেউ যখন তার কষ্টের কথা আপনাকে শেয়ার করতে চাইবে, আপনার তখন কি করা উচিত?
উপদেশ দেয়া উচিত নাকি ধৈর্য্য সহকারে শোনা উচিত?

31/05/2026

জীবনে কোনো দুঃখ-কষ্ট থাকবে না, প্রতিটি মুহূর্ত কেবলই আনন্দ আর স্বস্তির হবে...

আমাদের অনেকের মধ্যেই মনের অজান্তে এই ধরনের একটা অবাস্তব প্রত্যাশা কাজ করে

সাইকোলজির ভাষায় একে এক ধরনের চিন্তার ভুল বা 'কগনিটিভ ডিস্টরশন' (Cognitive Distortion) বলা যেতে পারে

শুনতে পজিটিভ মনে হলেও, এই ধরনের পারফেক্ট জীবনের আশা আমাদের মনের ওপর এক ধরনের বাড়তি চাপ তৈরি করে

মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর ক্ষতিকর দিকগুলো কোথায়?

আপনার এক্সপেক্টেশন যখন থাকে সবসময় ভালো থাকার, জীবনের খুব ছোটখাটো কোনো খারাপ লাগা বা সামান্য সমস্যাকেও মন অনেক বড় কোনো বিপর্যয় মনে করে

ছোটখাটো দুঃখও পাহাড়সম হয়ে সামনে দাঁড়ায়

স্বাভাবিক আবেগকে অস্বীকার করা: সুখের মতো দুঃখ, রাগ বা একঘেয়েমি—এগুলোও মানুষের খুব স্বাভাবিক মানসিক অনুভূতি

সবসময় ভালো থাকতেই হবে এমন জোর করতে গেলে আমরা আমাদের এই স্বাভাবিক অনুভূতিগুলোকেই শত্রু ভেবে বসি এবং সেগুলো মেনে নিতে পারি না

সুস্থ মানসিকতা মানে এই নয় যে জীবনে কখনো ঝড় আসবে না।

আসল গুণ হলো সাইকোলজিক্যাল ফ্লেক্সিবিলিটি (Psychological Flexibility) বা যেকোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। অবাস্তব প্রত্যাশা এই ক্ষমতাটাই কমিয়ে দেয়

আমাদের মানসিক প্রস্তুতি কেমন হওয়া উচিত?

সাইকোলজিতে একটা চমৎকার টার্ম আছে, র‍্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স (Radical Acceptance), জীবনের বাস্তবতাকে কোনো প্রতিরোধ ছাড়াই, যেভাবে আছে সেভাবেই মেনে নেওয়া

জীবন সুখ এবং দুঃখের একটা প্যাকেজ। মন খারাপের দিনগুলোতে নিজেকে জোর করে হাসিখুশি রাখার চেষ্টা না করে, সেই সাময়িক খারাপ লাগাটাকেও মেনে নিন

নিজের চিন্তাভাবনার এই পরিবর্তনই (Cognitive Reframing) আপনাকে ভেতর থেকে শান্ত রাখবে

মনের ওপর থেকে সবসময় পারফেক্ট থাকার বাড়তি চাপটা কমিয়ে দিন

বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন, মানসিকভাবে সুস্থ থাকুন

এই আমটার দিকে তাকালে একটা গভীর মানসিক সত্য মনে পড়ে।বাইরে এখনো সবুজ, শক্ত আর স্বাভাবিক দেখাচ্ছে…কিন্তু ভেতরে সে পুরোপুরি ...
29/05/2026

এই আমটার দিকে তাকালে একটা গভীর মানসিক সত্য মনে পড়ে।
বাইরে এখনো সবুজ, শক্ত আর স্বাভাবিক দেখাচ্ছে…
কিন্তু ভেতরে সে পুরোপুরি পেকে গেছে।
আর যখন ভেতরের সেই কোমলতা, চাপ আর পরিপূর্ণতা সীমা ছাড়িয়ে যায়, তখন সামান্য আঘাতেই সে ফেটে পড়ে।

মানুষের মনও অনেকটা এমনই।

আমাদের চারপাশে অনেক মানুষ আছে, যারা বাইরে থেকে খুব স্বাভাবিক দেখায়—
হাসে, কথা বলে, দায়িত্ব পালন করে।
কিন্তু ভেতরে ভেতরে তারা অনেক অনুভূতি, ক্লান্তি, না বলা কষ্ট আর চাপ বহন করে চলে।
একসময় ছোট্ট একটা ঘটনা, সামান্য একটা কথাও তাদের ভেঙে দিতে পারে।

তখন মানুষ ভাবে—
“এত ছোট বিষয়ে এত ভেঙে পড়লো কেন?”
কিন্তু তারা বোঝে না, ভাঙনটা সেই ছোট ঘটনার জন্য না;
বরং দীর্ঘদিন ধরে জমে থাকা অদৃশ্য চাপের জন্য।

এই ফেটে যাওয়া আমটা তাই যেন একটা নীরব শিক্ষা দেয়—

“মানুষও পাকা আমের মতো।
বাইরে সব ঠিকঠাক দেখালেও,
ভেতরে জমে থাকা অনুভূতির ভার
একসময় ছোট্ট আঘাতেই ফেটে বেরিয়ে আসে।”

Address

Agrabad
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Avijit Nath - Psychologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share