30/08/2026
সাপে কাটা রোগী!
কিছু কথা রোগী ও রোগীর স্বজনের জন্য!
কিছু ডাক্তারদের জন্য!
অনেক সময় রোগীর লোক সাথে করে সাপ নিয়ে আসে,
মেরে নিয়ে আসে আবার, জ্যান্তও নিয়ে আসতে পারে....
আর,সাপ যদি না চিনতে পারে,তাও সমস্যা নেই,
আমরা দেখব, Antivenom (আপনারা যেটাকে সাপের ভ্যাক্সিন বলেন),এর indication আছে কিনা??
বা দেয়া লাগবে কিনা??
📢📢দেখেন.......
*রোগীর বমি হওয়া, মাথা ঘুরানো, বমি বমি ভাব,কথা জড়াই যাওয়া,ঘাড় সোজা রাখতে না পারা, শ্বাস নিতে কষ্ট হলে -বুঝতে হবে, নিউরোলজিকাল লক্ষ্মণ।
* সাপে কাটা জায়গা খুব দ্রুত ফুলে যাওয়া,তীব্র ব্যথা হওয়া।
*রক্ত ক্ষরণ হওয়া, রক্ত জমাট না বাধার প্রমাণ পেলে,
২০ মিনিট ধরে ১ টা টিউবে রোগীর রক্ত রাখা হলে যদি জমাট না বাধে ( হেমাটোটক্সিন সমৃদ্ধ সাপ)
বুঝতে হবে,বিষধর সাপে কেটেছে।
♦️♦️কোন সাপ কামড়ালে কি হয়??
✅ Neurotoxin সমৃদ্ধ যে সাপ গুলি আছে....
Cobra ( গোখরা সাপ) & Krait( কেউটে/ কালাচ সাপ)
কোবরা ফণা তোলে..
কিন্তু কেউটে তুলতে পারে না।
তাঁদের বেলায় Antivenom একবার দেয়ার পর কাজ না করলে, সর্বোচ্চ ২/৩ বার dose দেয়া যাবে।
✅ ২/৩ dose এ রেসপন্স না করলে, সেক্ষেত্রে
inj Neostigmine &
inj Atropine ৪ ঘন্টা পর পর দিতে হবে, যতক্ষণ পর্যন্ত নিউরোলজিকাল লক্ষণ ভাল না হয়।
✅ Hemotoxin snake
(যে সব সাপের কামড়ে রক্ত জমাট বাধে না।
যেমন: Russell viper ( চন্দ্র বোড়া সাপ)
এর বেলায় আমরা মনে রাখবো.....
"rule of 6", অর্থাৎ 20 min ধরে টেস্ট টিউবে ব্লাড রাখব, দেখব জমাট বাধে কিনা,
WBCT 20 min পজেটিভ (Positive) আসার অর্থ হলো ২০ মিনিট পার হওয়ার পরও রোগীর রক্ত জমাট বাঁধেনি (Clot হয়নি), রক্ত তরল রয়ে গেছে।
সাপের বিষ রক্তে ছড়িয়ে পড়ার কারণে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে গেছে।
WBCT negative না হওয়া পর্যন্ত আমরা ৬ ঘণ্টা পর পর এই পরীক্ষা করবো। এবং যদি 20 min WBCT positive হয় তাহলে আবারও আমরা Antivenom দিবো (কারণ, coagulopathy still presents due to hemotoxin!)
জেনে রাখা ভাল, সামুদ্রিক সাপ( sea snake) কামড়ালে, আমাদের যে Anti venom আছে, সেগুলো দিলে কাজ হবে না।
আবার,
✅ Venomous snake bite হলেই amtivenom দিতেই হবে এমন না,সাপ ছোবল মারে ঠিকই কিন্তু বিষ ঢালে না, এটাকে" ড্রাই বাইট" বলে।
✅ Russell's Viper 50% & Cobra 30% case এ Dry bite করে( কামড় দেয় ঠিকই কিন্তু বিষ শরীরে ঢুকে না)
তারপরও আপনাকে হাসপাতালে আসতে হবে, ডাক্তার দেখাতে হবে।
ড্রাইবাইট মানে, এমন নয় যে কোনো শিকারে বিষ প্রয়োগ করে সাপ তার বিষ ব্যবহার করে ফেলেছে। বিষথলিতে যথেষ্ট বিষ থাকলেও ড্রাই বাইট হয়৷ সাপেরা মেইনলি কম্প্রেসর মাসেলসএ চাপই প্রয়োগ করেনা, যে জন্য বিষ প্রয়োগ হয় না।
♦️♦️
এন্টিভেনম দিলে কিন্তু,
এনাফাইল্যাক্সিস বা মারাত্মক রিয়েকশন হতে পারে, এমনকি রোগী মারাও যেতে পারে। কিন্তু বিষধর সাপের কামড় প্রমান পেলে, এনাফাইল্যাক্সিস এর জন্য ম্যানেজমেন্ট দিব, রোগীর লোককে ভাল করে বুঝাব। সিপ্রোফ্লক্সাসিন দিলেও তো এনাফাইল্যাক্সিস হতে পারে, সে জন্য কি সিপ্রো দিবো না? বরং এনাফাইল্যাক্সিস এর ম্যানেজমেন্ট দিব।
🇨🇭🇨🇭
সবকিছু মিলিয়ে রোগী দেখতে হবে,
কি হয়েছে, কিসে কামড়িয়েছে জিজ্ঞেস করতে হবে,
বার বার রোগীর ফলোআপ করতে হবে,
বিষধর সাপ কামড়ানোর প্রমাণ থাকলে,
রোগীর লোককে বুঝাতে হবে,
এন্টিভেনম এর সাইড ইফেক্ট বুঝিয়ে,
রোগীর লোক রাজি থাকলে,
এন্টিভেনম দিতে হবে।।
এই সময়ে সবার ই সঠিক বুঝ জরুরি!
উদাহরণ:
ছবিতে থাকা রোগী নাটোর হাসপাতালে ১ম ডোজ পায়, এর পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়াতে ২য় ডোজ পায়।
ছবি ও ইনফরমেশন কার্টেসী:
ডা: আশিকুর রহমান, সহকারী রেজিস্ট্রার
SZMCH, Bogura.
ও দৈনিক ফেনী ফেসবুক পেজ।
এন্টিভেনম দেয়ার আগে রোগীর ভিডিও : কমেন্টে।