06/08/2026
বিয়ের আগে অশ্লীলতা ও হারাম সম্পর্কে জড়িয়ে থাকার প্রভাব—একটি বাস্তব অভিজ্ঞতা
গতকাল আমাদের সেন্টারে একজন ভদ্রমহিলা তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে আসেন। তিনি দীর্ঘদিনের কিছু সমস্যার কথা জানান। এর মধ্যে ছিল—স্বামীকে একেবারেই সহ্য করতে না পারা, প্রচণ্ড রাগের বশে একবার স্বামীকে ধাক্কা দিয়ে ক্ষতি করার চেষ্টা করা, এবং আরও কিছু ব্যক্তিগত সমস্যা, যা প্রকাশ করা সমীচীন নয়।
আমরা প্রথমে বিস্তারিত হিস্ট্রি গ্রহণ করি এবং ধাপে ধাপে Root Cause Analysis করার চেষ্টা করি। কথোপকথনের এক পর্যায়ে জানা যায়, বিয়ের আগে তিনি দীর্ঘদিন পর্নোগ্রাফি দেখা এবং অন্যান্য হারাম ও অশ্লীল কাজে জড়িয়ে ছিলেন।
এরপর রুকইয়াহ শুরু করা হলে তাঁর মধ্যে তীব্র শারীরিক প্রতিক্রিয়া, কাঁপুনি এবং কান্নার মতো লক্ষণ প্রকাশ পায়।
আমরা রুকইয়াহ ডাইগনোসিস করে আমরা নির্ণয় করি উনার আশিক জিন, পেটে জাদু, গিঁট, হুসুন, আইন (নজর) এবং হাসাদ রয়েছে।
এই ঘটনাটি উল্লেখ করার উদ্দেশ্য হলো একটি বিষয় তুলে ধরা। আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, বিয়ের আগে দীর্ঘদিন পর্নোগ্রাফি, হস্তমৈথুন, ফিঙ্গারিংসহ বিভিন্ন অশ্লীল ও হারাম কাজে আসক্ত ছিলেন—এমন অনেকেই পরবর্তীতে আ*শিক জিন/খবিশ জিন দ্বারা আক্রান্ত।
তাই যারা এখনও এসব গুনাহে জড়িয়ে আছেন, তাদের প্রতি আন্তরিক আহ্বান—আজই আল্লাহর কাছে খাঁটি তাওবা করুন, হারাম থেকে নিজেকে দূরে রাখুন, নিয়মিত সালাত, কুরআন তিলাওয়াত ও যিকিরে মনোযোগ দিন। প্রয়োজন মনে হলে কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ ডাইগনোসিস করুন।